এই লেসনে আপনি শিখবেন ৫০+ দৈনন্দিন ব্যবহারের ইংরেজি বাক্য, যা বাস্তব জীবনের কথোপকথনে খুবই কাজে লাগবে। সহজ বাংলা ব্যাখ্যার মাধ্যমে প্রতিটি sentence এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যাতে নতুনদের জন্য বোঝা এবং ব্যবহার করা দুটোই সহজ হয়। আপনি যদি ইংরেজি বুঝতে পারেন কিন্তু বলতে সমস্যা হয়, তাহলে এই লেসনটি আপনার জন্য একদম উপযোগী।
এখানে basic questions, daily conversation, action sentences এবং গুরুত্বপূর্ণ grammar structure সহ ধাপে ধাপে শেখানো হয়েছে। নিয়মিত practice করলে আপনি খুব দ্রুত ইংরেজিতে আত্মবিশ্বাসের সাথে কথা বলতে পারবেন। পুরো lesson-এর PDF পেতে আমাদের Telegram ও WhatsApp channel join করতে ভুলবেন না।
50+ Daily Use English Sentences with Bengali Meaning
PART 1: BASIC QUESTIONS (START SIMPLE)
তুমি কি ঠিক আছো?
Are you okay?
(আর ইউ ওকে?)
তুমি কি তৈরি?
Are you ready?
(আর ইউ রেডি?)
তুমি কি ফ্রি আছো?
Are you free?
(আর ইউ ফ্রি?)
আমি ঠিক বলছি কি?
Am I right?
(অ্যাম আই রাইট?)
তুমি কি নিশ্চিত?
Are you sure?
(আর ইউ শিওর?)
তুমি কি সত্যি বলছো?
Are you telling the truth?
(আর ইউ টেলিং দ্য ট্রুথ?)
তুমি কি আমাকে বুঝতে পারছো?
Can you understand me?
(ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড মি?)
তুমি কি আমাকে শুনতে পাচ্ছো?
Can you hear me?
(ক্যান ইউ হিয়ার মি?)
তুমি কি এটা করতে পারবে?
Can you do it?
(ক্যান ইউ ডু ইট?)
তুমি কি আমাকে সাহায্য করবে?
Will you help me?
(উইল ইউ হেল্প মি?)
তুমি কি এখন কথা বলতে পারবে?
Can you talk now?
(ক্যান ইউ টক নাউ?)
তুমি কি পরে ফোন করবে?
Will you call me later?
(উইল ইউ কল মি লেটার?)
তুমি কি আমার সাথে আসবে?
Will you come with me?
(উইল ইউ কাম উইথ মি?)
PART 2: DAILY CONVERSATION (REAL LIFE TALK)
তিনি কেমন আছেন?
How is he?
(হাউ ইজ হি?)
সব কিছু ঠিক আছে?
Is everything okay?
(ইজ এভরিথিং ওকে?)
সব কিছু ভালো চলছে
Everything is going well.
(এভরিথিং ইজ গোয়িং ওয়েল।)
বেশি ভালো না
Not so good.
(নট সো গুড।)
আজ তোমার দিন কেমন যাচ্ছে?
How is your day going?
(হাউ ইজ ইয়োর ডে গোয়িং?)
আজকের দিনটা কেমন ছিল?
How was your day?
(হাউ ওয়াজ ইয়োর ডে?)
তুমি আজকাল খুব ব্যস্ত?
Are you very busy these days?
(আর ইউ ভেরি বিজি দিজ ডেজ?)
তুমি এত খুশি কেন?
Why are you so happy?
(হোয়াই আর ইউ সো হ্যাপি?)
তুমি এত দুঃখিত কেন?
Why are you so sad?
(হোয়াই আর ইউ সো স্যাড?)
তুমি এত চিন্তিত কেন?
Why are you so worried?
(হোয়াই আর ইউ সো ওয়ারিড?)
তুমি অন্য মনস্ক কেন?
Why are you absent-minded?
(হোয়াই আর ইউ অ্যাবসেন্ট-মাইন্ডেড?)
তুমি কেন বুঝতে পারছো না?
Why don’t you understand?
(হোয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড?)
তুমি এত দেরি করলে কেন?
Why are you so late?
(হোয়াই আর ইউ সো লেট?)
তুমি কোথায় ছিলে?
Where were you?
(হোয়্যার ওয়্যার ইউ?)
তুমি কি করছিলে?
What were you doing?
(হোয়াট ওয়্যার ইউ ডুয়িং?)
তুমি এখন কি করছো?
What are you doing now?
(হোয়াট আর ইউ ডুয়িং নাউ?)
তুমি কি ভাবছো?
What are you thinking?
(হোয়াট আর ইউ থিঙ্কিং?)
PART 3: ACTION SENTENCES (VERY USEFUL)
এটা বাইরে নিয়ে যাও।
Take it outside.
(টেক ইট আউটসাইড।)
এটা ভেতরে নিয়ে আসো।
Bring it inside.
(ব্রিং ইট ইনসাইড।)
এটা লিখে নিন।
Write it down.
(রাইট ইট ডাউন।)
এটা মনে রাখো।
Remember it.
(রিমেম্বার ইট।)
এটা আমাকে দেখাও।
Show it to me.
(শো ইট টু মি।)
এটা আমাকে দাও।
Give it to me.
(গিভ ইট টু মি।)
এটা আবার বলো।
Say it again.
(সে ইট এগেইন।)
ধীরে বলো।
Speak slowly.
(স্পিক স্লোলি।)
জোরে বলো।
Speak loudly.
(স্পিক লাউডলি।)
দ্রুত করো।
Do it fast.
(ডু ইট ফাস্ট।)
একটু অপেক্ষা করো।
Wait a moment.
(ওয়েট এ মোমেন্ট।)
একটু বসো।
Sit for a while.
(সিট ফর এ হোয়াইল।)
এসে বসুন।
Come and sit down.
(কাম অ্যান্ড সিট ডাউন।)
চলো শুরু করি।
Let’s start.
(লেটস স্টার্ট।)
চলো একটু খেলি।
Let’s play a game.
(লেটস প্লে এ গেম।)
তোমার খাবার খাও।
Have your meal.
(হ্যাভ ইয়োর মিল।)
এখনই এটা করো।
Do it right now.
(ডু ইট রাইট নাউ।)
পরে এটা করো।
Do it later.
(ডু ইট লেটার।)
PART 4: IMPORTANT STRUCTURES
যদি তুমি না জানো।
If you don’t know.
(ইফ ইউ ডোন্ট নো।)
যদি সে না যায়।
If he doesn’t go.
(ইফ হি ডাজন্ট গো।)
যদি তুমি চেষ্টা না করো।
If you don’t try.
(ইফ ইউ ডোন্ট ট্রাই।)
যদি তুমি না শেখো।
If you don’t learn.
(ইফ ইউ ডোন্ট লার্ন।)
আমার কোনো ধারণা নেই।
I have no idea.
(আই হ্যাভ নো আইডিয়া।)
আমার কোনো সমস্যা নেই।
I have no problem.
(আই হ্যাভ নো প্রবলেম।)
আমার সময় নেই।
I have no time.
(আই হ্যাভ নো টাইম।)
আমার কোনো আপত্তি নেই।
I have no objection.
(আই হ্যাভ নো অবজেকশন।)
তোমার কি কোনো সুযোগ নেই?
Don’t you have any chance?
(ডোন্ট ইউ হ্যাভ এনি চান্স?)
এখানে কোনো জল নেই।
There is no water here.
(দেয়ার ইজ নো ওয়াটার হিয়ার।)
তার কোনো টাকা নেই।
He has no money.
(হি হ্যাজ নো মানি।)
আমার কোনো ভুল নেই।
I have made no mistake.
(আই হ্যাভ মেড নো মিসটেক।)
PART 5: REAL-LIFE QUESTIONS
কত দূরে?
How far?
(হাউ ফার?)
আর কত সময় লাগবে?
How long will it take?
(হাউ লং উইল ইট টেক?)
এটার দাম কত?
How much is this?
(হাউ মাচ ইজ দিস?)
আজ কত তারিখ?
What is the date today?
(হোয়াট ইজ দ্য ডেট টুডে?)
গতকাল কি তারিখ ছিল?
What was the date yesterday?
(হোয়াট ওয়াজ দ্য ডেট ইয়েস্টারডে?)
এখন কত বাজে?
What time is it?
(হোয়াট টাইম ইজ ইট?)
আমাকে কে ডাকছে?
Who is calling me?
(হু ইজ কলিং মি?)
তুমি কখন আসবে?
When will you come?
(হোয়েন উইল ইউ কাম?)
আবার কবে দেখা হবে?
When will we meet again?
(হোয়েন উইল উই মিট এগেইন?)
আমি তোমার জন্য কি নিয়ে আসব?
What should I bring for you?
(হোয়াট শুড আই ব্রিং ফর ইউ?)
আমি কি এটা নিতে পারি?
Can I take this?
(ক্যান আই টেক দিস?)
আমি কি ভিতরে আসতে পারি?
May I come in?
(মে আই কাম ইন?)
PART 6: “GET” VERB (VERY POWERFUL)
সে উঠে গেল।
He got up.
(হি গট আপ।)
আমি ক্লান্ত হয়ে পড়লাম।
I got tired.
(আই গট টায়ার্ড।)
সে রেগে গেল।
He got angry.
(হি গট অ্যাঙ্গ্রি।)
সে দেরি করে ফেলেছে।
He got late.
(হি গট লেট।)
সবকিছু সহজ হয়ে গেল।
Everything got easier.
(এভরিথিং গট ইজিয়ার।)
গুরুত্বপুর্ণ লিংক –