মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিতে বিগত বছরের প্রশ্ন সমাধান করার চেয়ে কার্যকর আর কিছুই হতে পারে না। তোমরা যারা আগামী দিনে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের প্রশ্নের ধরন, নম্বর বিভাজন এবং অংকের সমাধান কৌশল বুঝতে এই প্রশ্নপত্রটি অত্যন্ত নিখুঁতভাবে ঝালিয়ে নেওয়া দরকার। তোমাদের প্রস্তুতির সুবিধার্থে এখানে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের Madhyamik 2025 Math Question Paper Solution সহজ ও সরল ভাষায় ধাপে ধাপে তৈরি করে দেওয়া হলো, যাতে প্রতিটি অংকের মূল ধারণা তোমরা সহজেই ধরতে পারো।
প্রতি বছরই পাটীগণিত, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি এবং পরিমিতির কিছু প্রশ্নে সামান্য ঘুরিয়ে প্রশ্ন দেওয়ার প্রবণতা দেখা যায়। এই ব্লগে তোমরা পাচ্ছ মাধ্যমিক ২০২৫ অঙ্ক প্রশ্নের সম্পূর্ণ সমাধান, যেখানে প্রতিটি বহুনির্বাচনী প্রশ্ন (MCQ), শূন্যস্থান পূরণ, সত্য-মিথ্যা যাচাই থেকে শুরু করে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের নিখুঁত ও সঠিক সমাধান তুলে ধরা হয়েছে। কোনো গৃহশিক্ষকের সাহায্য ছাড়াই যাতে তোমরা নিজে নিজে প্রতিটি স্টেপ বুঝে প্র্যাকটিস করতে পারো, সেইভাবেই পুরো সমাধানটি গুছিয়ে রাখা হয়েছে।
Class 10-এর সম্পূর্ণ প্রস্তুতি মানেই EduDues 💙
মাধ্যমিক ২০২৫ অঙ্ক প্রশ্নের সম্পূর্ণ সমাধান
Madhyamik 2025 Math Question Paper Solution Video
1. নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করোঃ1 × 6 = 6
(i) a : 2 = b : 5 হলে, a, b -এর কত % এর সমান হবেঃ
a : 2 = b : 5
বা, a2 = b5
বা, a = 2b5
বা, a = 2b5 × 100100
বা, a = b × 40100
∴ a = b এর 40%
(ii) একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য secθ, 1 এবং tan θ, (θ ≠ 90°) হলে ত্রিভুজটির বৃহত্তম কোণের মান –
আমরা জানি, sec² θ = 1 + tan² θ
বা, (1)² + (tanθ)² = (secθ)²
∴ ত্রিভুজের দুটি বাহুর বর্গের সমষ্টি, তৃতীয় বাহুর বর্গের সঙ্গে সমান।
পিথাগোরাসের বিপরীত উপপাদ্য থেকে পাই, ইহা একটি সমকোণী ত্রিভুজ।
আবার সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণের মান হয় 90°
∴ ত্রিভুজটির বৃহত্তম কোণের মান 90°
(iii) ঊর্ধ্বক্রমে সাজানো 27, 31, 46, 52, x, y + 2, 71, 79, 85, 90 রাশি তথ্যের মধ্যমা 64 হলে x + y এর মান –
ঊর্ধ্বক্রমে সাজানো রাশি তথ্যগুলি হল 27, 31, 46, 52, x, y + 2, 71, 79, 85, 90
এখানে, n = 10 অর্থাৎ n যুগ্ম
∴ নির্ণেয় মধ্যমা = 12 { ( 102 ) তম মান + ( 102 + 1 ) তম মান }
= 12 (পঞ্চম তম মান + ষষ্ঠ তম মান) = 12 (x + y + 2)
সুতরাং, 12 (x + y + 2) = 64
বা, x + y + 2 = 64 × 2
বা, x + y = 128 − 2
∴ x + y = 126
(iv) বার্ষিক X% সরল সুদের হারে Y টাকার Z মাসের সুদ হবে –
প্রদত্ত তথ্য অনুযায়ী, আসল = Y টাকা, বার্ষিক সরল সুদের হার = X%
এবং, সময় = Z মাস = Z12 বছর
∴ সুদ = Y × X × Z12 100 টাকা = XYZ1200 টাকা
(v) O কেন্দ্রীয় বৃত্তে AB একটি ব্যাস। AC জ্যা কেন্দ্রে 60° কোণ উৎপন্ন করলে ∠OCB এর মান –
সমাধানঃAC জ্যা কেন্দ্রে 60° উৎপন্ন করলে, ∠AOC = 60°
∠OBC এর OB = OC
∴ ∠OCB = ∠OBC
ΔOBC ত্রিভুজের বহিঃস্থ কোণ ∠AOC
∴ ∠AOC = ∠OCB + ∠OBC [∵ কোনো ত্রিভুজের বহিঃস্থ কোণ ওই ত্রিভুজের বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান হয়]
বা, ∠OCB + ∠OCB = ∠AOC [∵ ∠OCB = ∠OBC]
বা, 2∠OCB = 60°
∴ ∠OCB = 30°
(vi) একটি লম্ব বৃত্তাকার চোঙ ও একটি অর্ধ-গোলকের ব্যাসার্ধ সমান এবং এদের আয়তনও সমান। চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধ-গোলকটির উচ্চতা শতকরা কত বেশী ?
ধরি, লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা = h একক এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য = r একক
∴ অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য = অর্ধগোলকের উচ্চতা = r একক
লম্ব বৃত্তাকার চোঙের আয়তন = πr²h ঘনএকক
এবং অর্ধগোলকের আয়তন = 23 πr³ ঘনএকক
শর্তানুসারে,
πr²h = 23 πr³
বা, h = 23 × r
বা, r = 3h2
∴ চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকের উচ্চতা ( 3h2 − h) বেশী = h2 বেশী
∴ চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকের উচ্চতা শতকরা বেশী
= h2 h × 100 = h2h × 100 = 50
2. শূণ্যস্থান পূরণ করোঃ (যেকোনো পাঁচটি) :1 × 5 = 5
(i) যদি x(4 − √3) = y(4 + √3) = 1 হয়, তাহলে x² + y² -এর মান হবে ।
সমাধানঃx(4 − √3) = y(4 + √3) = 1
∴ x = 14 − √3 এবং y = 14 + √3
x² + y² = ( 14 − √3 )² + ( 14 + √3 )²
= (4 + √3)² + (4 − √3)² (4 − √3)² (4 + √3)² = 2{(4)² + (√3)²} {(4²) − (√3)²}² = 2 × (16 + 3) (16 − 3)² = 3813² = 38169
(ii) যদি sin² θ + 2x cos² θ = 1 হয়, তবে x -এর মান হবে ।
সমাধানঃsin² θ + 2x cos² θ = 1
বা, 2x cos²θ = 1 − sin² θ
বা, 2x cos² θ = cos² θ
বা, 2x = 1
∴ x = 12
(iii) (p + q) সংখ্যক সংখ্যার গড় x, এর মধ্যে p সংখ্যক সংখ্যার গড় y হলে, অবশিষ্ট q সংখ্যক সংখ্যার গড় হবে ।
সমাধানঃ(p + q) সংখ্যক সংখ্যার গড় x
∴ (p + q) সংখ্যক সংখ্যার সমষ্টি = x(p + q)
এর মধ্যে p সংখ্যক সংখ্যার গড় y
∴ এর মধ্যে p সংখ্যক সংখ্যার সমষ্টি = py
অবশিষ্ট q সংখ্যক সংখ্যার সমষ্টি = x(p + q) − py = xp + xq − py
∴ অবশিষ্ট q সংখ্যক সংখ্যার গড় = xp+xq−pyq
(iv) একটি ব্যবসায় পিন্টু, আমনের 1 12 গুণ টাকা দিয়েছিল এবং ডেভিড, আমনের 2 12 গুণ টাকা দিয়েছিল। আমন, পিন্টু ও ডেভিডের মূলধনের অনুপাত হবে ।
সমাধানঃধরি, আমন দিয়েছিল = x টাকা
∴ পিন্টু দিয়েছিল = x × 32 টাকা = 3x2 টাকা
এবং ডেভিড দিয়েছিল = x × 52 টাকা = 5x2 টাকা
∴ আমন, পিন্টু ও ডেভিডের মূলধনের অনুপাত = x : 3x2 : 5x2
= 2x : 3x : 5x = 2 : 3 : 5
(v) একই তলে অবস্থিত দুটি বৃত্তের 3 টি সাধারণ স্পর্শক হলে, বৃত্ত দুটি পরস্পরকে করবে।




(vi) r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন ।
সমাধানঃr একক ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু পাওয়া যাবে
তার ব্যাসার্ধ হবে = r একক এবং উচ্চতা হবে = r একক
∴ নিরেট শঙ্কুটির আয়তন হবে = 13 πr² × r ঘনএকক = 13 πr³ ঘনএকক
3. সত্য বা মিথ্যা লেখ (যে কোনো পাঁচটি):1 × 5 = 5
(i) 6x² + x + k = 0 সমীকরণের বীজদ্বয়ের বর্গের সমষ্টি 2536 হলে, k -এর মান হবে 12.
সমাধানঃ6x² + x + k = 0 —(1)
ধরি, (1) সমীকরণের বীজদ্বয় α ও β
∴ α + β = − 16 এবং α × β = k6
(1) সমীকরণের বীজদ্বয়ের বর্গের সমষ্টি 2536 হলে,
α² + β² = 2536
বা, (α + β)² − 2αβ = 2536
বা, (− 16 )² + 2 × k6 = 2536
বা, 136 + k3 = 2536
বা, k3 = 2536 − 136
বা, k3 = 2436
∴ k = 2436 × 3 = 2
(ii) 0° < θ < 90° হলে, sinθ < sin² θ হবে।
সমাধানঃ0° < θ < 90° হলে,
0 < sinθ < 1
বা, sinθ < 1
বা, sinθ × sinθ < sinθ [∵ sinθ ≠ 0 এবং 0° < θ < 90°]
বা, sin² θ < sin θ
∴ sin θ > sin² θ
(iii) সংখ্যাগুরুমান = 2 × মধ্যমা − 3 × যৌগিক গড়।
(iv) একটি যৌথ ব্যবসায় দুই বন্ধুর মধ্যে একজন xyz টাকা y মাসের জন্য এবং অপরজন y²z টাকা x মাসের জন্য নিয়োজিত করে। চুক্তির শেষে তাদের লভ্যাংশের অনুপাত হবে x : y।
সমাধানঃচুক্তির শেষে তাদের লভ্যাংশের অনুপাত = (xyz × y) : (y²z × x)
= xy²z : xy²z = 1 : 1
(v) ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ∠ADB = x° এবং ∠ABD = y° হলে, ∠BCD এর মান হবে (x + y)°।
সমাধানঃΔABD থেকে পাই,
∠BAD = 180° − ∠ABD − ∠ADB = 180° − x° − y°
ABCD বৃত্তস্থ চতুর্ভুজ।
∴ ∠BAD + ∠BCD = 180°
বা, ∠BCD = 180° − ∠BAD
= 180° − (180° − x° − y°)
= 180° − 180° + x° + y° = (x + y)°
(vi) শঙ্কুর আয়তন x, ভূমির ক্ষেত্রফল y এবং উচ্চতা z হলে xyz এর মান 3 হবে।
সমাধানঃশঙ্কুর আয়তন = 13 × ভূমির ক্ষেত্রফল × উচ্চতা
∴ x = 13 × y × z
বা, x = yz3
∴ xyz = 13
4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো দশটি):2 × 10 = 20
(i) দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা 27 সেমি ও 16 সেমি, প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেমি হলে, দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কতো হবে নির্ণয় করো।
সমাধানঃধরি, দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য x সেমি
∴ 9x = 2716
বা, 27x = 16 × 9
বা, x = 16 × 927
বা, x = 163
∴ x = 5 13
(ii) O কেন্দ্রীয় বৃত্তের একটি বহিঃস্থ বিন্দু P থেকে PS ও PT দুটি স্পর্শক টানা হল। QS বৃত্তের একটি জ্যা যেটি PT এর সমান্তরাল। ∠SPT = 80° হলে, ∠QST এর মান কতো?
সমাধানঃO কেন্দ্রীয় বৃত্তের বহিঃস্থ বিন্দু P থেকে PS ও PT দুটি স্পর্শক
∴ PS = PT
ΔPST ত্রিভুজের PS = PT
∴ ∠PTS = ∠PST = 180° − 80°2 = 50°
যেহেতু, QS || PT
∴ ∠QSP + ∠SPT = 180°
বা, ∠QST + ∠PST + ∠SPT = 180°
বা, ∠QST + 50° + 80° = 180°
বা, ∠QST = 180° − 50° − 80°
∴ ∠QST = 50°
(iii) ABCD আয়তক্ষেত্রের অভ্যন্তরে O বিন্দু এমনভাবে অবস্থিত যে OB = 6 সেমি, OD = 8 সেমি এবং OA = 5 সেমি। OC এর দৈর্ঘ্য নির্ণয় করো।
সমাধানঃধরি, OC = x সেমি
ABCD আয়তক্ষেত্রের অভ্যন্তরে O যে কোনো একটি বিন্দু হলে,
OA² + OC² = OB² + OD²
বা, 5² + x² = 6² + 8²
বা, x² = 36 + 64 − 25
বা, x² = 75
বা, x = √75
∴ x = 5√3
∴ OC এর দৈর্ঘ্য = 5√3 সেমি
(iv) sin(θ + 30°) = cos 15° হলে, cos 2θ এর মান কতো ?
সমাধানঃsin(θ + 30°) = cos 15°
বা, sin(θ + 30°) = sin(90° − 15°)
বা, θ + 30° = 90° − 15°
বা, θ = 75° − 30°
বা, θ = 45°
বা, 2θ = 2 × 45°
বা, cos 2θ = cos 90°
∴ cos 2θ = 0
(v) cos⁴ θ − sin⁴ θ = 23 হলে, 1 − 2 sin² θ এর মান নির্ণয় করো।
সমাধানঃcos⁴ θ − sin⁴ θ = 23
বা, (cos² θ)² − (sin² θ)² = 23
বা, (cos² θ + sin² θ)(cos² θ − sin² θ) = 23
বা, 1 × (cos² θ − sin² θ) = 23
বা, 1 − sin² θ − sin² θ = 23
∴ 1 − 2 sin² θ = 23
(vi) একটি আয়তঘনকের ধারগুলির সংখ্যা x, তলগুলির সংখ্যা y হলে, ‘a’ এর সর্বনিম্ন মান কতো হলে (x + y + a) একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে।
সমাধানঃএকটি আয়তঘনকের ধারগুলির সংখ্যা = 12, তলগুলির সংখ্যা = 6,
∴ x + y + a = 12 + 6 + a = 18 + a
18 এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা হল 25
∴ 18 + a = 25
বা, a = 25 − 18
∴ a = 7
∴ ‘a’ এর সর্বনিম্ন মান 7 হলে (x + y + a) একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে।
(vii) দুটি লম্ব বৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2: 3 এবং উচ্চতার অনুপাত 5: 3 হলে, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কতো ?
সমাধানঃধরি, লম্ব বৃত্তাকার চোঙ দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে 2x একক ও 3x একক
এবং উচ্চতা যথাক্রমে 5y একক ও 3y একক
∴ লম্ব বৃত্তাকার চোঙ দুটির বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত
= π × (2x)² × 5y : π × (3x)² × 3y
= 20x²y : 27x²y
= 20 : 27
(viii) প্রথম (2n + 1) সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্যমা হলো n+1033 , n -এর মান নির্ণয় করো।
সমাধানঃn এর যেকোনো মানের জন্য (2n + 1) সংখ্যাটি অযুগ্ম সংখ্যা
∴ প্রথম (2n + 1) সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্যমা = (2n+1)+12
= 2n+22
= 2(n+1)2 = n + 1
∴ n + 1 = n+1033
বা, 3(n + 1) = n + 103
বা, 3n + 3 = n + 103
বা, 3n − n = 103 − 3
বা, 2n = 100
∴ n = 50
(ix) বার্ষিক সরল সুদের হার 5.5% থেকে কমে 4.5% হলে এক ব্যক্তির প্রাপ্য বার্ষিক সুদ 250 টাকা কম হয়। মূলধন কত ?
সমাধানঃধরি, মূলধন = P টাকা
5.5% বার্ষিক সরল সুদের হারে, P টাকার বার্ষিক সুদ = P × 5.5 × 1100 টাকা
4.5% বার্ষিক সরল সুদের হারে, P টাকার বার্ষিক সুদ = P × 4.5 × 1100 টাকা
শর্তানুসারে,
P × 5.5 × 1100 − P × 4.5 × 1100 = 250
বা, P ( 5.5100 − 4.5100 ) = 250
বা, P × 5.5 − 4.5100 = 250
বা, P × 1100 = 250
বা, P = 250 × 100
∴ P = 25000
(x) কোনো ব্যবসায় A ও B এর মূলধনের অনুপাত 3: 2, লাভের 5% দান করার পর B এর লাভ 798 টাকা হলে, মোট লাভ কতো ?
সমাধানঃধরি, মোট লাভ = x টাকা
A ও B এর মূলধনের অনুপাত = 3 : 2
5% দান করার পর লভ্যাংশ = (x − x × 5100 ) টাকা
= 100x − 5x100 টাকা = 95x100 টাকা
∴ B এর প্রাপ্ত লভ্যাংশ = 22+3 × 95x100 টাকা = 25 × 95x100 টাকা
শর্তানুসারে,
25 × 95x100 = 798
বা, 2 × 95x = 798 × 5 × 100
বা, x = 798 × 5 × 1002 × 95
∴ x = 2100
∴ মোট লাভ = 2100 টাকা
(xi) x2 = y3 = z4 হলে, 3x+4y+8zx+3y এর মান কতো ?
সমাধানঃধরি, x2 = y3 = z4 = k যেখানে, k ≠ 0
∴ x = 2k, y = 3k এবং z = 4k
3x+4y+8zx+3y = 3×2k + 4×3k + 8×4k2k + 3×3k = 6k+12k+32k2k+9k = 50k11k = 5011 = 4 611
∴ 3x+4y+8zx+3y এর মান 4 611
(xii) x ∝ √y এবং y = a², যদি x = 2a হয় তাহলে x² : y এর মান নির্ণয় করো।
সমাধানঃx ∝ √y
∴ x = k√y, যেখানে k অশূণ্য ভেদ ধ্রুবক
x = 2a এবং y = a² হলে, 2a = k√a²
বা, k × a = 2a
বা, k = 2
∴ x = 2√y
∴ x² : y = (2√y)² : y = 4y : y = 4 : 1
5. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ5
(i) কোনো যৌথ ব্যবসায়ে সমীর ও মহিমের প্রত্যেকের মূলধন 20,000 টাকা। 6 মাস পরে সমীর আরও 5,000 টাকা দিল কিন্তু মহিম 5,000 টাকা তুলে নিল। যদি বৎসরান্তে 32,000 টাকা লাভ হয়ে থাকে, তবে তাদের প্রত্যেকের লভ্যাংশ নির্ণয় করো।
সমাধানঃসমীরের মূলধন 20,000 টাকা 6 মাস এবং (20,000 + 5,000) টাকা অর্থাৎ 25,000 টাকা (12 − 6) = 6 মাস খেটেছে।
∴ 1 মাস হিসেবে সমীরের মূলধন
= (20,000 × 6 + 25,000 × 6) টাকা
= (1,20,000 + 1,50,000) টাকা = 2,70,000 টাকা
মহিমের মূলধন 20,000 টাকা 6 মাস এবং (20,000 − 5,000) টাকা অর্থাৎ 15,000 টাকা (12 − 6) = 6 মাস খেটেছে।
∴ 1 মাস হিসেবে মহিমের মূলধন
= (20,000 × 6 + 15,000 × 6) টাকা
= (1,20,000 + 90,000) টাকা = 2,10,000 টাকা
∴ সমীর ও মহিমের মূলধনের অনুপাত
= 2,70,000 : 2,10,000 = 27 : 21 = 9 : 7
বৎসরান্তে 32,000 টাকা লাভ হলে,
সমীরের প্রাপ্য লভ্যাংশ = 99+7 × 32,000 টাকা
= 916 × 32,000 টাকা = 18,000 টাকা
এবং মহিমের প্রাপ্য লভ্যাংশ = 716 × 32,000 টাকা = 14,000 টাকা
(ii) 21,866 টাকাকে এমন দুটি অংশে ভাগ করো, যাতে প্রথম অংশের 3 বছরের সমূল চক্রবৃদ্ধি, দ্বিতীয় অংশের 5 বছরের সমূল চক্রবৃদ্ধির সমান হয়, যেখানে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 5%।
সমাধানঃধরি, প্রথম অংশটি হল x টাকা
∴ দ্বিতীয় অংশটি হবে = (21,866 − x) টাকা
বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 5% হলে,
প্রথম অংশের 3 বছরের সমূল চক্রবৃদ্ধি = x (1 + 5100 )³ টাকা
= x × ( 105100 )³ টাকা = x × ( 2120 )³ টাকা
এবং দ্বিতীয় অংশের 5 বছরের সমূল চক্রবৃদ্ধি = (21,866 − x) × (1 + 5100 )⁵ টাকা
= (21,866 − x) × ( 105100 )⁵ টাকা
= (21,866 − x) × ( 2120 )⁵ টাকা
শর্তানুসারে,
x × ( 2120 )³ = (21866 − x) × ( 2120 )⁵
বা, x = (21866 − x) × ( 2120 )²
বা, x = (21866 − x) × 441400
বা, 400x = 21866 × 441 − 441x
বা, 400x + 441x = 21866 × 441
বা, 841x = 21866 × 441
বা, x = 21866 × 441841
বা, x = 21866 × 441841
বা, x = 26 × 441
∴ x = 11466
∴ প্রথম অংশটি হল 11,466 টাকা
এবং দ্বিতীয় অংশটি হল (21,866 − 11,466) টাকা = 10,400 টাকা
6. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ3
(i) 16 কে এরূপ দুই অংশে বিভক্ত করো যেন বৃহত্তর অংশের বর্গের দ্বিগুণ ক্ষুদ্রতর অংশের বর্গের চেয়ে 164 বেশী।
সমাধানঃধরি, ক্ষুদ্রতর অংশটি হল x এবং বৃহত্তর অংশটি হল (16 − x)
শর্তানুসারে,
2(16 − x)² = x² + 164
বা, 2(256 − 32x + x²) = x² + 164
বা, 512 − 64x + 2x² − x² − 164 = 0
বা, x² − 64x + 348 = 0
বা, x² − 6x − 58x + 348 = 0
বা, x(x − 6) − 58(x − 6) = 0
বা, (x − 6)(x − 58) = 0
হয় x − 6 = 0 ∴ x = 6
অথবা, x − 58 = 0 ∴ x = 58
x = 58 হলে, ক্ষুদ্রতর সংখ্যাটি = 58 এবং বৃহত্তর সংখ্যাটি = 16 − 58 = −42
এক্ষেত্রে ক্ষুদ্রতর সংখ্যা > বৃহত্তর সংখ্যা, তাই x ≠ 58
∴ x = 6
∴ ক্ষুদ্রতম অংশটি হল 6 এবং বৃহত্তর অংশটি হল (16 − 6) = 10
(ii) সমাধান করোঃ x+3x−3 + x−3x+3 = 2 12 , (x ≠ −3, 3)
সমাধানঃx+3x−3 + x−3x+3 = 2 12
বা, (x+3)² + (x−3)²(x−3)(x+3) = 52
বা, 2(x² + 3²)x² − 3² = 52
বা, 4(x² + 9) = 5(x² − 9)
বা, 4x² + 36 = 5x² − 45
বা, 4x² − 5x² = −45 − 36
বা, −x² = −81
বা, x² = 81
∴ x = ±9
∴ নির্ণেয় সমাধান, x = 9 এবং x = −9
7. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ3
(i) যদি (x³ − 1y³ ) ∝ (x³ + 1y³ ) হয়, তাহলে দেখাও যে x ∝ 1y ।
সমাধানঃ(x³ − 1y³ ) ∝ (x³ + 1y³ )
বা, (x³ − 1y³ ) = k (x³ + 1y³ ) [ যেখানে, k অশূণ্য ভেদ ধ্রুবক ]
বা, ( x³y³ − 1y³ ) = k ( x³y³ + 1y³ )
বা, (x³y³ − 1) = k(x³y³ + 1)
বা, x³y³ − 1x³y³ + 1 = k1
বা, (x³y³ − 1) + (x³y³ + 1)(x³y³ − 1) − (x³y³ + 1) = k + 1k − 1 [যোগ-ভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই]
বা, 2x³y³−2 = k + 1k − 1
বা, x³y³ = − k + 1k − 1
বা, (xy)³ = k + 11 − k
বা, xy = ( k + 11 − k ) 13 = m যেখানে, m = ( k + 11 − k ) 13 = অশূণ্য ভেদ ধ্রুবক
বা, xy = ধ্রুবক
∴ x ∝ 1y [প্রমাণিত]
(ii) যদি x = 4√15√5 + √3 হয়, তবে x + √20x − √20 + x + √12x − √12 এর মান নির্ণয় করো।
সমাধানঃx = 4√15√5 + √3 = 4√15(√5 − √3)(√5 + √3)(√5 − √3) = 4(√75 − √45)(√5)² − (√3)²
= 4(5√3 − 3√5)2 = 2(5√3 − 3√5)
= 10√3 − 6√5
x + √20x − √20 + x + √12x − √12
= 10√3 − 6√5 + 2√510√3 − 6√5 − 2√5 + 10√3 − 6√5 + 2√310√3 − 6√5 − 2√3
= 10√3 − 4√510√3 − 8√5 + 12√3 − 6√58√3 − 6√5
= 2(5√3 − 2√5)2(5√3 − 4√5) + 6(2√3 − √5)2(4√3 − 3√5)
= 5√3 − 2√55√3 − 4√5 + 3(2√3 − √5)4√3 − 3√5
= (5√3 − 2√5)(5√3 + 4√5)(5√3 − 4√5)(5√3 + 4√5) + 3(2√3 − √5)(4√3 + 3√5)(4√3 − 3√5)(4√3 + 3√5)
= 75 − 10√15 + 20√15 − 40(5√3)² − (4√5)² + 3(24 − 4√15 + 6√15 − 15)(4√3)² − (3√5)²
= 35 + 10√1575 − 80 + 3(9 + 2√15)48 − 45
= 5(7 + 2√15)−5 + 3(9 + 2√15)3 = −7 − 2√15 + 9 + 2√15 = 2
8. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ3
(i) যদি (b + c − a)x = (c + a − b)y = (a + b − c)z = 2 হয়, তবে প্রমাণ করো যে ( 1x + 1y )( 1y + 1z )( 1z + 1x ) = abc
সমাধানঃ(b + c − a)x = (c + a − b)y = (a + b − c)z = 2
∴ 1x = (b+c−a)2 , 1y = (c+a−b)2 এবং 1z = (a+b−c)2
1x + 1y = (b+c−a)2 + (c+a−b)2 = b+c−a+c+a−b2 = 2c2 = c
1y + 1z = (c+a−b)2 + (a+b−c)2 = c+a−b+a+b−c2 = 2a2 = a
1z + 1x = (a+b−c)2 + (b+c−a)2 = a+b−c+b+c−a2 = 2b2 = b
বামপক্ষ = ( 1x + 1y )( 1y + 1z )( 1z + 1x )
= c × a × b
= abc
= ডানপক্ষ
∴ বামপক্ষ = ডানপক্ষ [প্রমাণিত]
(ii) xy = a+2a−2 হলে, x²−y²x²+y² এর মান নির্ণয় করো।
সমাধানঃxy = a+2a−2
বা, x²y² = (a+2)²(a−2)² [উভয়পক্ষকে বর্গ করে পাই]
বা, x²+y²x²−y² = (a+2)²+(a−2)²(a+2)²−(a−2)² [যোগ-ভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই]
বা, x²+y²x²−y² = 2(a²+2²)4×a×2
∴ x²+y²x²−y² = a²+44a
9. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ5
(i) বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক –প্রমাণ করো।

প্রদত্তঃ ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ।
প্রমাণ করতে হবে যেঃ
∠ABC + ∠ADC = 2 সমকোণ
∠BAD + ∠BCD = 2 সমকোণ
অঙ্কনঃ AC, BD কর্ণদ্বয় অঙ্কন করলাম।
প্রমাণঃ
∠ADB = ∠ACB [একই বৃত্তাংশস্থ কোণ]
আবার, ∠BAC = ∠BDC [একই বৃত্তাংশস্থ কোণ]
∠ADC = ∠ADB + ∠BDC
= ∠ACB + ∠BAC
∴ ∠ADC + ∠ABC = ∠ACB + ∠BAC + ∠ABC
∴ ∠ABC + ∠ADC = 2 সমকোণ
[∵ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 2 সমকোণ]
অনুরূপ ভাবে প্রমাণ করতে পারি যে,
∠BAD + ∠BCD = 2 সমকোণ [প্রমাণিত]
(ii) পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো এবং প্রমাণ করো।
পিথাগোরাসের উপপাদ্যঃ যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান।

প্রদত্তঃ ABC একটি সমকোণী ত্রিভুজ যার ∠A সমকোণ
প্রমাণ করতে হবেঃ BC² = AB² + AC²
অঙ্কনঃ সমকৌণিক বিন্দু A থেকে অতিভুজ BC -এর উপর AD লম্ব অঙ্কন করলাম যা BC বাহুকে D বিন্দুতে ছেদ করে।
প্রমাণঃ সমকোণী ত্রিভুজ ABC -এর অতিভুজ BC -এর উপর AD লম্ব।
∴ ΔABD ও ΔCBA সদৃশ।
সুতরাং, ABBC = BDAB ∴ AB² = BC · BD —(I)
আবার, ΔCAD ও ΔCBA সদৃশ।
সুতরাং, ACBC = DCAC ∴ AC² = BC · DC —(II)
(I) ও (II) যোগ করে পাই,
AB² + AC² = BC · BD + BC · DC
= BC (BD + DC)
= BC · BC = BC²
∴ BC² = AB² + AC² [প্রমাণিত]
10. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ3
(i) O কেন্দ্রীয় বৃত্তের AB ব্যাস, বৃত্তের উপরিিস্থিত কোনো বিন্দু P থেকে PN, AB এর উপর একটি লম্ব টানা হল। জ্যামিতিক যুক্তি দিয়ে প্রমাণ করো যে PB² = AB · BN

প্রদত্তঃ O কেন্দ্রীয় বৃত্তের AB ব্যাস। P বৃত্তের উপরিিস্থিত যে কোনো একটি বিন্দু এবং PN ⊥ AB
প্রমাণ করতে হবেঃ PB² = AB · BN
প্রমাণঃ
AB বৃত্তের ব্যাস। সুতরাং ∠APB অর্ধবৃত্তস্থ কোণ।
∴ ∠APB = 1 সমকোণ
সমকোণী ত্রিভুজ APB -এর সমকৌণিক বিন্দু P থেকে অতিভুজ AB -এর উপর PN লম্ব।
∴ ΔABP ও ΔPBN পরস্পরের সদৃশ।
সুতরাং, PBBN = ABPB
∴ PB² = AB · BN [প্রমাণিত]
(ii) ABC ত্রিভুজের পরিকেন্দ্র ‘O’ এবং OD ⊥ BC হলে প্রমাণ করো ∠BOD = ∠BAC

প্রদত্তঃ ABC ত্রিভুজের পরিকেন্দ্র O এবং OD ⊥ BC
প্রমাণ করতে হবেঃ ∠BOD = ∠BAC
অঙ্কনঃ O, C যুক্ত করা হল।
প্রমাণঃ OD ⊥ BC
∴ ΔODB ও ΔODC উভয়ই সমকোণী ত্রিভুজ।
সমকোণী ΔODB ও ΔODC তে
∠ODB = ∠ODC [প্রত্যেকটি কোণ সমকোণ]
অতিভুজ OB = অতিভুজ OC [একই বৃত্তের ব্যাসার্ধ]
এবং OD সাধারণ বাহু
∴ ΔODB ≅ ΔODC [সর্বসমতার R-H-S শর্তানুসারে]
∴ ∠BOD = ∠COD
O কেন্দ্রীয় বৃত্তের BC বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ ∠BOC এবং বৃত্তস্থ কোণ ∠BAC
∴ ∠BOC = 2∠BAC
বা, ∠BOD + ∠COD = 2∠BAC
বা, ∠BOD + ∠BOD = 2∠BAC [∵ ∠BOD = ∠COD]
বা, 2∠BOD = 2∠BAC
∴ ∠BOD = ∠BAC [প্রমাণিত]
11. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ5
(i) জ্যামিতিক পদ্ধতিতে 2√3 এর মান নির্ণয় করো।
2√3 = √2 × 2 × 3 = √4 × 3

চিত্র থেকে পাই, BD = 3.5 সেমি (প্রায়)
∴ 2√3 = √12 = 3.5 (প্রায়)
(ii) 6 সেমি, 8 সেমি ও 10 সেমি বাহুবিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো। ওই ত্রিভুজটির অন্তর্বৃত্ত অঙ্কন করো।

ΔABC এর অন্তঃকেন্দ্র অঙ্কন করলাম
যার AB = 10 সেমি, AC = 6 সেমি, BC = 8 সেমি এবং অন্তঃকেন্দ্র O
12. যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ3 × 2 = 6
(i) যদি sinx = m siny এবং tanx = n tany হয় তবে, দেখাও যে cos² x = m²−1n²−1
সমাধানঃtanx = n tany
বা, sinxcosx = n sinycosy
বা, m sinycosx = n sinycosy [∵ sin x = m sin y]
বা, mcosx = ncosy
বা, n cos x = m cos y
বা, n² cos² x = m² cos² y [উভয়পক্ষকে বর্গ করে পাই]
বা, n² cos² x = m²(1 − sin² y)
বা, n² cos² x = m²(1 − 1m² sin² x) [∵ sin x = m sin y]
বা, n² cos² x = m² − sin² x
বা, n² cos² x = m² − (1 − cos² x)
বা, n² cos² x = m² − 1 + cos² x
বা, n² cos² x − cos² x = m² − 1
বা, cos² x (n² − 1) = m² − 1
∴ cos² x = m²−1n²−1 [প্রমাণিত]
(ii) tanθ = 57 হলে, 5sinθ + 7cosθ7sinθ + 5cosθ এর মান নির্ণয় করো।
সমাধানঃtanθ = 57
বা, sin θcos θ = 57
বা, sin θ = 57 cos θ
5sinθ + 7cosθ7sinθ + 5cosθ
= 5 × 57 cos θ + 7cosθ 7 × 57 cos θ + 5cosθ
= cos θ ( 257 + 7 ) cos θ (5 + 5) = 25+497 10 = 747 × 110 = 3735 = 1 235
(iii) একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপের অনুপাত 5: 2। চাপ দুটি কেন্দ্রে যে কোণ ধারণ করে আছে তার দ্বিতীয় কোণটির মান 30° হলে প্রথম কোণটির বৃত্তীয় মান কতো ?
সমাধানঃধরি, বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য = r একক,
বৃত্তচাপ দুটির দৈর্ঘ্য 5m একক ও 2m একক [যেখানে m > 0]
এবং প্রথম কোণটির বৃত্তীয় মান θ রেডিয়ান
দ্বিতীয় কোণটির বৃত্তীয় মান = π180 × 30 = π6 রেডিয়ান
∴ 5m = r × θ —(I)
এবং 2m = r × π6 —(II)
(I) ÷ (II) করে পাই,
52 = r × θ r × π6
বা, 52 = 6θπ
বা, 12θ = 5π
∴ θ = 512 π
∴ প্রথম কোণটির বৃত্তীয় মান 512 π রেডিয়ান।
13. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ5
(i) মাঠের মাঝখানে দাঁড়িয়ে হাবু একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তরদিকে 30° উন্নতি কোণে এবং 2 মিনিট পর দক্ষিণ দিকে 60° উন্নতি কোণে দেখতে পেল। পাখিটি যদি বরাবর 50√3 মিটার উঁচুতে একই সরলরেখায় উড়ে থাকে তবে তার গতিবেগ কত ?
সমাধানঃমনে করি, হাবু প্রথমে পাখিটিকে 30° কোণে A বিন্দুতে দেখতে পেল এবং 2 মিনিট পরে 60° কোণে B বিন্দুতে দেখতে পেল।
∴ ∠APX = 30° এবং ∠BPY = 60°
ধরি, AO = x মি. এবং BO = y মি.
P বিন্দু থেকে AB এর উপর PO লম্ব
∴ PO = 50√3 মি.
∵ ∠APX = 30°
∴ ∠APO = 90° − 30° = 60°
∵ ∠BPY = 60° ∴ ∠BPO = 90° − 60° = 30°
সমকোণী ΔAPO -তে tan60° = AOPO
বা, √3 = x50√3
∴ x = 50√3 × √3 = 150.
সমকোণী ΔBPO -তে tan30° = BOPO
বা, 1√3 = y50√3
∴ y = 50√3√3 = 50
∴ AB = x + y = (150 + 50) মি. = 200 মি.
পাখিটি 2 মিনিটে যায় 200 মিটার
পাখিটি 1 মিনিটে যায় 2002 মিটার
পাখিটি 60 মিনিটে যায় 2002 × 60 মিটার = 6000 মিটার = 60001000 কিমি. = 6 কিমি.
∴ পাখিটির গতিবেগ 6 কিমি./ঘণ্টা
(ii) দুটি স্তম্ভের দূরত্ব 150 মিটার, একটির উচ্চতা অন্যটির তিনগুণ। স্তম্ভদ্বয়ের পাদদেশ সংযোগকারী রেখাংশের মধ্যবিন্দু থেকে তাদের শীর্ষের উন্নতি কোণদ্বয় পরস্পর পূরক। ছোট স্তম্ভটির উচ্চতা কত ?
সমাধানঃধরি, স্তম্ভ দুটির দৈর্ঘ্য CD = x মিটার,
AB = 3x মিটার
স্তম্ভ দুটির পাদদেশের মধ্যে দূরত্ব, BD = 150 মিটার
BD এর মধ্যবিন্দু O
∴ BO = OD = 1502 মিটার = 75 মিটার
মনে করি, O বিন্দু থেকে C বিন্দুর উন্নতি কোণ θ ∴ ∠COD = θ
O বিন্দু থেকে A বিন্দুর উন্নতি কোণ ∠AOB
যেহেতু ∠COD ও ∠AOB পরস্পর পূরক কোণ ∴ ∠AOB = 90° − θ
সমকোণী ΔABO তে,
tan ∠AOB = ABBO
বা, tan(90° − θ) = 3x75
বা, cot θ = 3x75
সমকোণী ΔCDO তে,
tan ∠COD = CDDO
বা, tan θ = x75
বা, cot θ = 75x
বা, 3x75 = 75x
বা, 3x² = 75 × 75
বা, x² = 25 × 75
∴ x = 5√3
∴ ছোট স্তম্ভটির উচ্চতা = 5√3 মিটার।
14. যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ4 × 2 = 8
(i) একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল 154√2 বর্গসেমি এবং ভূমির ব্যাসার্ধ 7 সেমি হলে উহার শীর্ষকোণ নির্ণয় করো।
সমাধানঃচিত্রে, শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য, OC = 7 সেমি,
ধরি, লম্ব বৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা, AC = l সেমি
∴ লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল = 227 × 7 × l বর্গসেমি
= 22l বর্গসেমি
শর্তানুসারে,
22l = 154√2
বা, l = 154√222
∴ l = 7√2
লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা, AO = √AC² − OC²
= √(7√2)² − 7² সেমি
= √98 − 49 সেমি = √49 সেমি = 7 সেমি
চিত্রে, শঙ্কুর শীর্ষকোণ = ∠BAC
ΔBAC এর AB = AC = 7√2 সেমি
এবং BC = 2 × OC = 2 × 7 সেমি = 14 সেমি
AB² + AC² = (7√2)² + (7√2)²
= 98 + 98 = 196 = 14² = BC²
ΔBAC এর AB² + AC² = BC²
∴ ΔBAC একটি সমকোণী ত্রিভুজ যার ∠BAC = 90° এবং অতিভুজ = BC
∴ লম্ব বৃত্তাকার শঙ্কুর শীর্ষকোণ = 90°
(ii) একটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা ব্যাসার্ধের 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমি বেশী হতো, চোঙটির উচ্চতা নির্ণয় করো।
সমাধানঃধরি, লম্ব বৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য = x ডেসিমি
∴ লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা = 2x ডেসিমি
∴ লম্ব বৃত্তাকার চোঙের আয়তন = 227 × x² × 2x ঘনডেসিমি
লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা ব্যাসার্ধের 6 গুণ হলে,
লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা = 6x ডেসিমি
এবং লম্ব বৃত্তাকার চোঙের আয়তন = 227 × x² × 6x ঘনডেসিমি
শর্তানুসারে,
227 × x² × 6x − 227 × x² × 2x = 539
বা, 227 × x² × (6x − 2x) = 539
বা, 227 × x² × 4x = 539
বা, x³ = 539 × 722 × 14
বা, x³ = 3438
∴ x = 72
∴ চোঙটির উচ্চতা = 2 × 72 ডেসিমি = 7 ডেসিমি
(iii) 12 সেমি ব্যাসবিশিষ্ট একটি নিরেট সীসার গোলক গলিয়ে তিনটি ছোট ছোট নিরেট সীসার গোলক তৈরী করা হল। যদি ছোট গোলকগুলির ব্যাসের অনুপাত 3: 4: 5 হয়, তবে ছোট গোলকগুলির প্রত্যেকটির ব্যাসার্ধ নির্ণয় করো।
সমাধানঃছোটো গোলকগুলির ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত = 3 : 4 : 5
∴ ছোটো গোলকগুলির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত = 3 : 4 : 5
ধরি, ছোটো গোলকগুলির ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে 3x সেমি, 4x সেমি এবং 5x সেমি
ছোটো গোলকগুলির আয়তনের সমষ্টি
= { 43 × π × (3x)³ + 43 × π × (4x)³ + 43 × π × (5x)³ } ঘনসেমি
= 43 × π × (27x³ + 64x³ + 125x³) ঘনসেমি
= 43 × π × 216x³ ঘনসেমি
12 সেমি ব্যাসবিশিষ্ট নিরেট সীসার গোলকের আয়তন = 43 × π × ( 122 )³ ঘনসেমি
= 43 × π × 216 ঘনসেমি
শর্তানুসারে,
43 × π × 216x³ = 43 × π × 216
বা, x³ = 1
∴ x = 1
∴ ছোট গোলকগুলির প্রত্যেকটির ব্যাসার্ধ যথাক্রমে 3 সেমি, 4 সেমি এবং 5 সেমি
15. যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ4 × 2 = 8
(i) একটি কর্মশালায় উপস্থিত 100 জনের বয়স নীচের ছকে দেওয়া হল। ঐ 100 জন লোকের গড় বয়স নির্ণয় করো। (যে কোনো পদ্ধতি অবলম্বন করে)
| বয়স (বছরে) | 10 − 20 | 20 − 30 | 30 − 40 | 40 − 50 | 50 − 60 | 60 − 70 |
| লোকের সংখ্যা | 08 | 12 | 20 | 22 | 18 | 20 |
| বয়স (বছরে) | লোকের সংখ্যা (fi) | শ্রেণি মধ্যক (xi) | di = xi − a | fidi |
|---|---|---|---|---|
| 10 − 20 | 08 | 15 | −30 | −240 |
| 20 − 30 | 12 | 25 | −20 | −240 |
| 30 − 40 | 20 | 35 | −10 | −200 |
| 40 − 50 | 22 | 45 = a | 0 | 0 |
| 50 − 60 | 18 | 55 | 10 | 180 |
| 60 − 70 | 20 | 65 | 20 | 400 |
| মোট | ∑fi = 100 | ∑fidi = −100 |
∴ 100 জন লোকের গড় বয়স = a + ∑fidi∑fi
= 45 + (−100)100 = 45 − 1 = 44
(ii) নীচের তথ্যের মধ্যমা 32 হলে x ও y এর মান নির্ণয় করো যখন x + y = 100
| শ্রেণী-সীমা | 0 − 10 | 10 − 20 | 20 − 30 | 30 − 40 | 40 − 50 | 50 − 60 |
| পরিসংখ্যা | 10 | x | 25 | 30 | y | 10 |
| শ্রেণী-সীমা | পরিসংখ্যা | ক্রমযৌগিক পরিসংখ্যা (ক্ষুদ্রতর সূচক) |
|---|---|---|
| 0 − 10 | 10 | 10 |
| 10 − 20 | x | 10 + x |
| 20 − 30 | 25 | 35 + x |
| 30 − 40 | 30 | 65 + x |
| 40 − 50 | y | 65 + x + y |
| 50 − 60 | 10 | 75 + x + y |
প্রদত্ত x + y = 100 —(I)
এখানে, n = 75 + x + y = 75 + 100 = 175
আবার, মধ্যমা = 32
∴ মধ্যমা শ্রেণিটি হল 30 − 40
∴ মধ্যমা = l + [ n2 − cf f ] × h [এখানে, l = 30, n = 175, cf = 35 + x,
f = 30, h = 10]
= 30 + [ 1752 − (35 + x) 30 ] × 10
= 30 + 87.5 − 35 − x3 = 30 + 52.5 − x3
সুতরাং, 32 = 30 + 52.5 − x3
বা, 32 − 30 = 52.5 − x3
বা, 6 = 52.5 − x
বা, x = 52.5 − 6
∴ x = 46.5
(I) নং থেকে পাই,
y = 100 − x
বা, y = 100 − 46.5
∴ y = 53.5
(iii) প্রদত্ত তথ্যের ক্রমযৌগিক পরিসংখ্যা (ক্ষুদ্রতর সূচক) তৈরী করে ছক কাগজে ওজাইভ অঙ্কন করো।
| শ্রেণী-সীমা | 0−10 | 10−20 | 20−30 | 30−40 | 40−50 | 50−60 | 60-70 |
| পরিসংখ্যা | 1 | 6 | 15 | 20 | 15 | 6 | 1 |
ক্ষুদ্রতম সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক:
| শ্রেণী – সীমা | ক্ষুদ্রতম সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা |
|---|---|
| 10 এর কম | 1 |
| 20 এর কম | 6 + 1 = 7 |
| 30 এর কম | 15 + 7 = 22 |
| 40 এর কম | 20 + 22 = 42 |
| 50 এর কম | 15 + 42 = 57 |
| 60 এর কম | 6 + 57 = 63 |
| 70 এর কম | 1 + 63 = 64 |

ছক কাগজের x অক্ষের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য = 2 একক এবং y অক্ষের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য = 2 একক ধরে (10, 1), (20, 7), (30, 22), (40, 42), (50, 57), (60, 63), (70, 64) বিন্দুগুলি স্থাপন করে যুক্ত করলাম এবং নির্ণেয় ওজাইভ (ক্ষুদ্রতম সূচক) পেলাম।
