আজ থেকেই ইংরেজিতে কথা বলুন: ৮০+ দৈনন্দিন ইংরেজি বাক্য | Improve Your Spoken English with These 80 Everyday Phrases

Share This Awesome Post 😊

ইংরেজিতে কথা বলতে গিয়ে অনেকেই আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন, কারণ মাথায় বাংলা চিন্তা এলেও ইংরেজিতে প্রকাশ করতে সমস্যা হয়। এই আর্টিকেলে আমরা শিখব ৮০টিরও বেশি দৈনন্দিন ইংরেজি বাক্য, যা অফিস, স্কুল, বন্ধুদের সাথে আড্ডা কিংবা দৈনন্দিন জীবনের বিভিন্ন পরিস্থিতিতে সহজেই ব্যবহার করা যায়।

ইংরেজি শেখার সবচেয়ে কার্যকর উপায় হলো নিয়মিত ব্যবহার এবং অনুশীলন। এখানে দেওয়া সহজ ও প্রয়োজনীয় বাক্যগুলো আপনাকে ইংরেজিতে কথা বলার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে। প্রতিদিন কয়েকটি বাক্য অনুশীলন করুন এবং ধীরে ধীরে ইংরেজিকে আপনার দৈনন্দিন জীবনের অংশ করে তুলুন।

WhatsApp Channel
WhatsApp Channel (Bengali) Join Now
Telegram Channel
Telegram Channel (Bengali) Join Now
YouTube Channel
YouTube Channel (Bengali) Subscribe

Speak English Confidently: 80+ Common Sentences You Can Use Daily

পার্ট ১ — নিজেকে প্রকাশ করার বাক্য

আমি জানতে চাই।
I want to know.
(আই ওয়ান্ট টু নো।)

আমার মতামত হলো এটা।
It’s my opinion.
(ইটস মাই ওপিনিয়ন।)

আমি তাকে বোঝানোর চেষ্টা করছি।
I’m trying to explain it to him.
(আই’ম ট্রাইং টু এক্সপ্লেইন ইট টু হিম।)

আমি এটা আগে থেকেই জানতাম।
I already knew that.
(আই অলরেডি নিউ দ্যাট।)

আমি যদি ভুল না করে থাকি।
If I am not mistaken.
(ইফ আই অ্যাম নট মিসটেকেন।)

পার্ট ২ — প্রশ্ন করার বাক্য

তুমি কি আমাকে শুনতে পাচ্ছো?
Can you hear me?
(ক্যান ইউ হিয়ার মি?)

তোমার কি হয়েছে?
What happened to you?
(হোয়াট হ্যাপেন্ড টু ইউ?)

তোমার কি মনে হয়?
What do you think?
(হোয়াট ডু ইউ থিঙ্ক?)

তুমি আমাকে মিথ্যা বলেছ?
You lied to me?
(ইউ লাইড টু মি?)

তোমাকে কে ফোন করছে?
Who is calling you?
(হু ইজ কলিং ইউ?)

তুমি কি সত্যিই ভালো আছ?
Are you really okay?
(আর ইউ রিয়েলি ওকে?)

তুমি কি সত্যিই আসবে?
Are you really coming?
(আর ইউ রিয়েলি কামিং?)

এই সিটটা কি খালি?
Is this seat empty?
(ইজ দিস সিট এম্পটি?)

আমি কি এখানে বসতে পারি?
Can I sit here?
(ক্যান আই সিট হিয়ার?)

পার্ট ৩ — নির্দেশ ও অনুরোধের বাক্য

আমার কথা শোনো।
Listen to me.
(লিসেন টু মি।)

আমাকে একটা দাও।
Give me one.
(গিভ মি ওয়ান।)

আমাকে দেখতে দাও।
Let me see.
(লেট মি সি।)

আমাকে ভাবতে দাও।
Let me think.
(লেট মি থিঙ্ক।)

আমাকে যেতে দাও।
Let me go.
(লেট মি গো।)

আমার সাথে এসো।
Come with me.
(কাম উইথ মি।)

সময়মতো চলে এসো।
Come on time.
(কাম অন টাইম।)

তাড়াতাড়ি বাড়ি যাও।
Go home early.
(গো হোম আর্লি।)

এখান থেকে যাও।
Get out of here.
(গেট আউট অফ হিয়ার।)

পার্ট ৪ — অস্বীকার ও নিষেধের বাক্য

আমি তোমাকে মিথ্যা বলছি না।
I’m not lying to you.
(আই’ম নট লাইং টু ইউ।)

এটা আমার ভুল ছিলো না।
It was not my fault.
(ইট ওয়াজ নট মাই ফল্ট।)

আমি কথাগুলো বলিনি।
I didn’t say those words.
(আই ডিডন্ট সে দোজ ওয়ার্ডস।)

আমি তার সম্পর্কে কিছুই জানি না।
I don’t know anything about him.
(আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট হিম।)

আমার হাতে সময় নেই।
I don’t have time.
(আই ডোন্ট হ্যাভ টাইম।)

কাউকে কখনও বলবে না।
Never tell anyone.
(নেভার টেল এনিওয়ান।)

কারো উপর নির্ভর করো না।
Don’t depend on anyone.
(ডোন্ট ডিপেন্ড অন এনিওয়ান।)

আমাকে জোর করো না।
Don’t force me.
(ডোন্ট ফোর্স মি।)

আমাকে জিজ্ঞেস করো না।
Don’t ask me.
(ডোন্ট আস্ক মি।)

বেশি কথা বলো না।
Don’t talk too much.
(ডোন্ট টক টু মাচ।)

আমার সাথে ঝামেলা করো না।
Don’t mess with me.
(ডোন্ট মেস উইথ মি।)

তোমার মাথা খাটাও।
Use your brain.
(ইউজ ইয়োর ব্রেইন।)

পার্ট ৫ — সম্পর্ক ও অনুভূতির বাক্য

তুমি পুরোপুরি বদলে গেছো।
You have completely changed.
(ইউ হ্যাভ কমপ্লিটলি চেঞ্জড।)

তুমি আমার উপর কেন রাগ করেছ?
Why are you angry with me?
(হোয়াই আর ইউ অ্যাঙ্গ্রি উইথ মি?)

আমাকে ক্ষমা করো।
Pardon me.
(পার্ডন মি।)

তুমি আমাকে বলতে পারো।
You can tell me.
(ইউ ক্যান টেল মি।)

আমি তাকে বলেছি।
I told him.
(আই টোল্ড হিম।)

সে দেখতে তোমার মতো।
He looks like you.
(হি লুকস লাইক ইউ।)

তুমি নিজেকে কি মনে করো?
What do you think of yourself?
(হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইয়োরসেল্ফ?)

আমার চোখের দিকে তাকাও।
Look into my eyes.
(লুক ইনটু মাই আইজ।)

তুমি একটা মিথ্যাবাদী।
You are a liar.
(ইউ আর এ লায়ার।)

পার্ট ৬ — পরিস্থিতি বর্ণনার বাক্য

সে বাড়িতে নেই।
He is not at home.
(হি ইজ নট অ্যাট হোম।)

সে এখানে আসে না।
He doesn’t come here.
(হি ডাজন্ট কাম হিয়ার।)

এখন পর্যন্ত কেউ আসেনি।
No one has come yet.
(নো ওয়ান হ্যাজ কাম ইয়েট।)

বৃষ্টি হতে পারে।
It may rain.
(ইট মে রেইন।)

বাইরে কি বৃষ্টি হচ্ছে?
Is it raining outside?
(ইজ ইট রেইনিং আউটসাইড?)

এখানে কি কেউ আছেন?
Is anybody here?
(ইজ এনিবডি হিয়ার?)

এটা কি অনেক দূরে?
Is it far away?
(ইজ ইট ফার অ্যাওয়ে?)

আমি তাকে চিনি।
I know him.
(আই নো হিম।)

আমি তোমার সম্পর্কে সবকিছু জানি।
I know everything about you.
(আই নো এভরিথিং অ্যাবাউট ইউ।)

পার্ট ৭ — সময় ও কাজের বাক্য

আমাকে এখন যেতে হবে।
I have to go now.
(আই হ্যাভ টু গো নাউ।)

তোমাকে এক ঘণ্টা অপেক্ষা করতে হবে।
You have to wait an hour.
(ইউ হ্যাভ টু ওয়েট অ্যান আওয়ার।)

আমি অপেক্ষা করতে পারব না।
I can’t wait.
(আই ক্যান্ট ওয়েট।)

আমি এখন চলে যাচ্ছি।
I am leaving now.
(আই অ্যাম লিভিং নাউ।)

আমি চলে যাচ্ছিলাম।
I was leaving.
(আই ওয়াজ লিভিং।)

পরে কথা হবে।
Will talk later.
(উইল টক লেটার।)

আমি এটাই চাইছিলাম।
That’s what I wanted.
(দ্যাটস হোয়াট আই ওয়ান্টেড।)

এটা আমার জন্য যথেষ্ট।
That’s enough for me.
(দ্যাটস ইনাফ ফর মি।)

আমি চেষ্টা করছিলাম।
I tried.
(আই ট্রাইড।)

আমাকে এটা করতেই হবে।
I have to do it.
(আই হ্যাভ টু ডু ইট।)

এখনো অনেক সময় আছে।
There is still plenty of time.
(দেয়ার ইজ স্টিল প্লেন্টি অফ টাইম।)

পার্ট ৮ — আত্মবিশ্বাস ও সাহায্যের বাক্য

তুমি এটা করতে পারো।
You can do it.
(ইউ ক্যান ডু ইট।)

তোমাকে তাড়াহুড়ো করতে হবে না।
You don’t have to rush.
(ইউ ডোন্ট হ্যাভ টু রাশ।)

আমার মনে হয় তোমার ডাক্তারের কাছে যাওয়া উচিত।
I think you should go to the doctor.
(আই থিঙ্ক ইউ শুড গো টু দ্য ডক্টর।)

তুমি আমাকে সাহায্য করবে কি করবে না?
Will you help me or not?
(উইল ইউ হেল্প মি অর নট?)

কিছু বলার নেই।
Nothing to say.
(নাথিং টু সে।)

তুমি কি আমাকে চেনো?
Do you know me?
(ডু ইউ নো মি?)

আমি দেখিনি।
I didn’t see.
(আই ডিডন্ট সি।)

তোমার কি এটা মনে আছে?
Do you remember it?
(ডু ইউ রিমেম্বার ইট?)

আমি ঘুমাতে যাচ্ছি।
I’m going to sleep.
(আই’ম গোয়িং টু স্লিপ।)

তুমি এখানে কেন এসেছো?
Why are you here?
(হোয়াই আর ইউ হিয়ার?)

তুমি কখন এলে?
When did you come?
(হোয়েন ডিড ইউ কাম?)


Share This Awesome Post 😊

Leave a Comment