Madhyamik 2025 Math Question Paper Solution | মাধ্যমিক ২০২৫ অঙ্ক প্রশ্নের সম্পূর্ণ সমাধান

Share This Awesome Post 😊

মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিতে বিগত বছরের প্রশ্ন সমাধান করার চেয়ে কার্যকর আর কিছুই হতে পারে না। তোমরা যারা আগামী দিনে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের প্রশ্নের ধরন, নম্বর বিভাজন এবং অংকের সমাধান কৌশল বুঝতে এই প্রশ্নপত্রটি অত্যন্ত নিখুঁতভাবে ঝালিয়ে নেওয়া দরকার। তোমাদের প্রস্তুতির সুবিধার্থে এখানে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের Madhyamik 2025 Math Question Paper Solution সহজ ও সরল ভাষায় ধাপে ধাপে তৈরি করে দেওয়া হলো, যাতে প্রতিটি অংকের মূল ধারণা তোমরা সহজেই ধরতে পারো।

প্রতি বছরই পাটীগণিত, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি এবং পরিমিতির কিছু প্রশ্নে সামান্য ঘুরিয়ে প্রশ্ন দেওয়ার প্রবণতা দেখা যায়। এই ব্লগে তোমরা পাচ্ছ মাধ্যমিক ২০২৫ অঙ্ক প্রশ্নের সম্পূর্ণ সমাধান, যেখানে প্রতিটি বহুনির্বাচনী প্রশ্ন (MCQ), শূন্যস্থান পূরণ, সত্য-মিথ্যা যাচাই থেকে শুরু করে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের নিখুঁত ও সঠিক সমাধান তুলে ধরা হয়েছে। কোনো গৃহশিক্ষকের সাহায্য ছাড়াই যাতে তোমরা নিজে নিজে প্রতিটি স্টেপ বুঝে প্র্যাকটিস করতে পারো, সেইভাবেই পুরো সমাধানটি গুছিয়ে রাখা হয়েছে।

WhatsApp Channel
WhatsApp Channel (মাধ্যমিক) Join Now
Telegram Channel
Telegram Channel (মাধ্যমিক) Join Now
YouTube Channel
YouTube Channel (মাধ্যমিক) Subscribe

Class 10-এর সম্পূর্ণ প্রস্তুতি মানেই EduDues 💙


মাধ্যমিক ২০২৫ অঙ্ক প্রশ্নের সম্পূর্ণ সমাধান

Madhyamik 2025 Math Question Paper Solution Video

1. নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করোঃ1 × 6 = 6

(i) a : 2 = b : 5 হলে, a, b -এর কত % এর সমান হবেঃ

(a) 20 (b) 30 (c) 40 (d) 50
সমাধানঃ

a : 2 = b : 5

বা, a2 = b5

বা, a = 2b5

বা, a = 2b5 × 100100

বা, a = b × 40100

∴ a = b এর 40%

উত্তরঃ (c) 40

(ii) একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য secθ, 1 এবং tan θ, (θ ≠ 90°) হলে ত্রিভুজটির বৃহত্তম কোণের মান –

(a) 30° (b) 45° (c) 60° (d) 90°
সমাধানঃ

আমরা জানি,    sec² θ = 1 + tan² θ

বা,    (1)² + (tanθ)² = (secθ)²

∴ ত্রিভুজের দুটি বাহুর বর্গের সমষ্টি, তৃতীয় বাহুর বর্গের সঙ্গে সমান।

পিথাগোরাসের বিপরীত উপপাদ্য থেকে পাই, ইহা একটি সমকোণী ত্রিভুজ।

আবার সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণের মান হয় 90°

∴ ত্রিভুজটির বৃহত্তম কোণের মান 90°

উত্তরঃ (d) 90°

(iii) ঊর্ধ্বক্রমে সাজানো 27, 31, 46, 52, x, y + 2, 71, 79, 85, 90 রাশি তথ্যের মধ্যমা 64 হলে x + y এর মান –

(a) 125 (b) 126 (c) 127 (d) 128
সমাধানঃ

ঊর্ধ্বক্রমে সাজানো রাশি তথ্যগুলি হল 27, 31, 46, 52, x, y + 2, 71, 79, 85, 90

এখানে, n = 10 অর্থাৎ n যুগ্ম

∴ নির্ণেয় মধ্যমা = 12 { ( 102 ) তম মান + ( 102 + 1 ) তম মান }

= 12 (পঞ্চম তম মান + ষষ্ঠ তম মান) = 12 (x + y + 2)

সুতরাং,     12 (x + y + 2) = 64

বা,    x + y + 2 = 64 × 2

বা,    x + y = 128 − 2

∴    x + y = 126

উত্তরঃ (b) 126

(iv) বার্ষিক X% সরল সুদের হারে Y টাকার Z মাসের সুদ হবে –

(a) XYZ1200 টাকা (b) XYZ100 টাকা (c) XYZ200 টাকা (d) XYZ120 টাকা
সমাধানঃ

প্রদত্ত তথ্য অনুযায়ী,    আসল = Y টাকা, বার্ষিক সরল সুদের হার = X%

এবং, সময় = Z মাস = Z12 বছর

∴    সুদ = Y × X × Z12 100 টাকা = XYZ1200 টাকা

উত্তরঃ (a)  XYZ1200 টাকা

(v) O কেন্দ্রীয় বৃত্তে AB একটি ব্যাস। AC জ্যা কেন্দ্রে 60° কোণ উৎপন্ন করলে ∠OCB এর মান –

(a) 20° (b) 30° (c) 40° (d) 50°
সমাধানঃ

AC জ্যা কেন্দ্রে 60° উৎপন্ন করলে, ∠AOC = 60°

∠OBC এর OB = OC

∴    ∠OCB = ∠OBC

ΔOBC ত্রিভুজের বহিঃস্থ কোণ ∠AOC

∴    ∠AOC = ∠OCB + ∠OBC  [∵ কোনো ত্রিভুজের বহিঃস্থ কোণ ওই ত্রিভুজের বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান হয়]

বা,    ∠OCB + ∠OCB = ∠AOC  [∵ ∠OCB = ∠OBC]

বা,    2∠OCB = 60°

∴    ∠OCB = 30°

উত্তরঃ (b) 30°

(vi) একটি লম্ব বৃত্তাকার চোঙ ও একটি অর্ধ-গোলকের ব্যাসার্ধ সমান এবং এদের আয়তনও সমান। চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধ-গোলকটির উচ্চতা শতকরা কত বেশী ?

(a) 25% (b) 50% (c) 100% (d) 200%
সমাধানঃ

ধরি, লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা = h একক এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য = r একক

∴    অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য = অর্ধগোলকের উচ্চতা = r একক

লম্ব বৃত্তাকার চোঙের আয়তন = πr²h ঘনএকক

এবং অর্ধগোলকের আয়তন = 23 πr³ ঘনএকক

শর্তানুসারে,

πr²h = 23 πr³

বা,    h = 23 × r

বা,    r = 3h2

∴    চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকের উচ্চতা ( 3h2 − h) বেশী = h2 বেশী

∴    চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকের উচ্চতা শতকরা বেশী

= h2 h × 100 = h2h × 100 = 50

উত্তরঃ (b) 50%

2. শূণ্যস্থান পূরণ করোঃ (যেকোনো পাঁচটি) :1 × 5 = 5

(i) যদি x(4 − √3) = y(4 + √3) = 1 হয়, তাহলে x² + y² -এর মান হবে  ।

সমাধানঃ

x(4 − √3) = y(4 + √3) = 1

∴    x = 14 − √3 এবং y = 14 + √3

x² + y² = ( 14 − √3 )² + ( 14 + √3 )²

= (4 + √3)² + (4 − √3)² (4 − √3)² (4 + √3)² = 2{(4)² + (√3)²} {(4²) − (√3)²}² = 2 × (16 + 3) (16 − 3)² = 3813² = 38169

উত্তরঃ 38169

(ii) যদি sin² θ + 2x cos² θ = 1 হয়, তবে x -এর মান হবে  ।

সমাধানঃ

sin² θ + 2x cos² θ = 1

বা,    2x cos²θ = 1 − sin² θ

বা,    2x cos² θ = cos² θ

বা,    2x = 1

∴    x = 12

উত্তরঃ 12

(iii) (p + q) সংখ্যক সংখ্যার গড় x, এর মধ্যে p সংখ্যক সংখ্যার গড় y হলে, অবশিষ্ট q সংখ্যক সংখ্যার গড় হবে  ।

সমাধানঃ

(p + q) সংখ্যক সংখ্যার গড় x

∴    (p + q) সংখ্যক সংখ্যার সমষ্টি = x(p + q)

এর মধ্যে p সংখ্যক সংখ্যার গড় y

∴    এর মধ্যে p সংখ্যক সংখ্যার সমষ্টি = py

অবশিষ্ট q সংখ্যক সংখ্যার সমষ্টি = x(p + q) − py = xp + xq − py

∴    অবশিষ্ট q সংখ্যক সংখ্যার গড় = xp+xq−pyq

উত্তরঃ xp+xq−pyq

(iv) একটি ব্যবসায় পিন্টু, আমনের 1 12 গুণ টাকা দিয়েছিল এবং ডেভিড, আমনের 2 12 গুণ টাকা দিয়েছিল। আমন, পিন্টু ও ডেভিডের মূলধনের অনুপাত হবে  ।

সমাধানঃ

ধরি, আমন দিয়েছিল = x টাকা

∴    পিন্টু দিয়েছিল = x × 32 টাকা = 3x2 টাকা

এবং ডেভিড দিয়েছিল = x × 52 টাকা = 5x2 টাকা

∴    আমন, পিন্টু ও ডেভিডের মূলধনের অনুপাত = x : 3x2 : 5x2

= 2x : 3x : 5x = 2 : 3 : 5

উত্তরঃ 2 : 3 : 5

(v) একই তলে অবস্থিত দুটি বৃত্তের 3 টি সাধারণ স্পর্শক হলে, বৃত্ত দুটি পরস্পরকে   করবে।

উত্তরঃ একই তলে অবস্থিত দুটি বৃত্তের 3 টি সাধারণ স্পর্শক হলে, বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্থ ভাবে স্পর্শ করবে।
Note 1:  যদি দুটি বৃত্ত পরস্পরকে অন্তস্থ ভাবে স্পর্শ করে, তাহলে বৃত্তদুটির সাধারণ স্পর্শক সংখ্যা 1
Note 2:  যদি দুটি বৃত্ত পরস্পরকে ছেদ করে, তাহলে বৃত্তদুটির সাধারণ স্পর্শক সংখ্যা 2
Note 3:  যদি দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্থ ভাবে স্পর্শ করে, তাহলে বৃত্তদুটির সাধারণ স্পর্শক সংখ্যা 3
Note 4 :  যদি দুটি বৃত্ত পরস্পরকে ছেদ ও স্পর্শ না করে, তাহলে বৃত্তদুটির সাধারণ স্পর্শক সংখ্যা 4

(vi) r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন  ।

সমাধানঃ

r একক ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু পাওয়া যাবে

তার ব্যাসার্ধ হবে = r একক এবং উচ্চতা হবে = r একক

∴    নিরেট শঙ্কুটির আয়তন হবে = 13 πr² × r ঘনএকক = 13 πr³ ঘনএকক

উত্তরঃ 13 πr³ ঘনএকক

3. সত্য বা মিথ্যা লেখ (যে কোনো পাঁচটি):1 × 5 = 5

(i) 6x² + x + k = 0 সমীকরণের বীজদ্বয়ের বর্গের সমষ্টি 2536 হলে, k -এর মান হবে 12.

সমাধানঃ

6x² + x + k = 0     —(1)

ধরি, (1) সমীকরণের বীজদ্বয় α ও β

∴    α + β = − 16 এবং α × β = k6

(1) সমীকরণের বীজদ্বয়ের বর্গের সমষ্টি 2536 হলে,

α² + β² = 2536

বা,    (α + β)² − 2αβ = 2536

বা,    (− 16 )² + 2 × k6 = 2536

বা,     136 + k3 = 2536

বা,     k3 = 2536 − 136

বা,     k3 = 2436

∴    k = 2436 × 3 = 2

উত্তরঃ মিথ্যা

(ii) 0° < θ < 90° হলে, sinθ < sin² θ হবে।

সমাধানঃ

0° < θ < 90° হলে,

0 < sinθ < 1

বা,    sinθ < 1

বা,    sinθ × sinθ < sinθ    [∵ sinθ ≠ 0 এবং 0° < θ < 90°]

বা,    sin² θ < sin θ

∴    sin θ > sin² θ

উত্তরঃ মিথ্যা

(iii) সংখ্যাগুরুমান = 2 × মধ্যমা − 3 × যৌগিক গড়।

উত্তরঃ সত্য

(iv) একটি যৌথ ব্যবসায় দুই বন্ধুর মধ্যে একজন xyz টাকা y মাসের জন্য এবং অপরজন y²z টাকা x মাসের জন্য নিয়োজিত করে। চুক্তির শেষে তাদের লভ্যাংশের অনুপাত হবে x : y।

সমাধানঃ

চুক্তির শেষে তাদের লভ্যাংশের অনুপাত = (xyz × y) : (y²z × x)

= xy²z : xy²z = 1 : 1

উত্তরঃ মিথ্যা

(v) ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ∠ADB = x° এবং ∠ABD = y° হলে, ∠BCD এর মান হবে (x + y)°।

সমাধানঃ

ΔABD থেকে পাই,

∠BAD = 180° − ∠ABD − ∠ADB = 180° − x° − y°

ABCD বৃত্তস্থ চতুর্ভুজ।

∴    ∠BAD + ∠BCD = 180°

বা,    ∠BCD = 180° − ∠BAD

= 180° − (180° − x° − y°)

= 180° − 180° + x° + y° = (x + y)°

উত্তরঃ সত্য

(vi) শঙ্কুর আয়তন x, ভূমির ক্ষেত্রফল y এবং উচ্চতা z হলে xyz এর মান 3 হবে।

সমাধানঃ

শঙ্কুর আয়তন = 13 × ভূমির ক্ষেত্রফল × উচ্চতা

∴    x = 13 × y × z

বা,    x = yz3

∴     xyz = 13

উত্তরঃ মিথ্যা

4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো দশটি):2 × 10 = 20

(i) দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা 27 সেমি ও 16 সেমি, প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেমি হলে, দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কতো হবে নির্ণয় করো।

সমাধানঃ

ধরি, দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য x সেমি

∴     9x = 2716

বা,    27x = 16 × 9

বা,    x = 16 × 927

বা,    x = 163

∴    x = 5 13

উত্তরঃ 5 13 সেমি

(ii) O কেন্দ্রীয় বৃত্তের একটি বহিঃস্থ বিন্দু P থেকে PS ও PT দুটি স্পর্শক টানা হল। QS বৃত্তের একটি জ্যা যেটি PT এর সমান্তরাল। ∠SPT = 80° হলে, ∠QST এর মান কতো?

সমাধানঃ

O কেন্দ্রীয় বৃত্তের বহিঃস্থ বিন্দু P থেকে PS ও PT দুটি স্পর্শক

∴    PS = PT

ΔPST ত্রিভুজের PS = PT

∴    ∠PTS = ∠PST = 180° − 80°2 = 50°

যেহেতু, QS || PT

∴    ∠QSP + ∠SPT = 180°

বা,    ∠QST + ∠PST + ∠SPT = 180°

বা,    ∠QST + 50° + 80° = 180°

বা,    ∠QST = 180° − 50° − 80°

∴    ∠QST = 50°

উত্তরঃ ∠QST = 50°

(iii) ABCD আয়তক্ষেত্রের অভ্যন্তরে O বিন্দু এমনভাবে অবস্থিত যে OB = 6 সেমি, OD = 8 সেমি এবং OA = 5 সেমি। OC এর দৈর্ঘ্য নির্ণয় করো।

সমাধানঃ

ধরি, OC = x সেমি

ABCD আয়তক্ষেত্রের অভ্যন্তরে O যে কোনো একটি বিন্দু হলে,

OA² + OC² = OB² + OD²

বা,    5² + x² = 6² + 8²

বা,    x² = 36 + 64 − 25

বা,    x² = 75

বা,    x = √75

∴    x = 5√3

∴    OC এর দৈর্ঘ্য = 5√3 সেমি

উত্তরঃ 5√3 সেমি

(iv) sin(θ + 30°) = cos 15° হলে, cos 2θ এর মান কতো ?

সমাধানঃ

sin(θ + 30°) = cos 15°

বা,    sin(θ + 30°) = sin(90° − 15°)

বা,    θ + 30° = 90° − 15°

বা,    θ = 75° − 30°

বা,    θ = 45°

বা,    2θ = 2 × 45°

বা,    cos 2θ = cos 90°

∴    cos 2θ = 0

উত্তরঃ cos 2θ = 0

(v) cos⁴ θ − sin⁴ θ = 23 হলে, 1 − 2 sin² θ এর মান নির্ণয় করো।

সমাধানঃ

cos⁴ θ − sin⁴ θ = 23

বা,    (cos² θ)² − (sin² θ)² = 23

বা,    (cos² θ + sin² θ)(cos² θ − sin² θ) = 23

বা,    1 × (cos² θ − sin² θ) = 23

বা,    1 − sin² θ − sin² θ = 23

∴    1 − 2 sin² θ = 23

উত্তরঃ 23

(vi) একটি আয়তঘনকের ধারগুলির সংখ্যা x, তলগুলির সংখ্যা y হলে, ‘a’ এর সর্বনিম্ন মান কতো হলে (x + y + a) একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে।

সমাধানঃ

একটি আয়তঘনকের ধারগুলির সংখ্যা = 12, তলগুলির সংখ্যা = 6,

∴    x + y + a = 12 + 6 + a = 18 + a

18 এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা হল 25

∴    18 + a = 25

বা,    a = 25 − 18

∴    a = 7

∴    ‘a’ এর সর্বনিম্ন মান 7 হলে (x + y + a) একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে।

উত্তরঃ 7

(vii) দুটি লম্ব বৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2: 3 এবং উচ্চতার অনুপাত 5: 3 হলে, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কতো ?

সমাধানঃ

ধরি, লম্ব বৃত্তাকার চোঙ দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে 2x একক ও 3x একক

এবং উচ্চতা যথাক্রমে 5y একক ও 3y একক

∴    লম্ব বৃত্তাকার চোঙ দুটির বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত

= π × (2x)² × 5y : π × (3x)² × 3y

= 20x²y : 27x²y

= 20 : 27

উত্তরঃ 20 : 27

(viii) প্রথম (2n + 1) সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্যমা হলো n+1033 , n -এর মান নির্ণয় করো।

সমাধানঃ

n এর যেকোনো মানের জন্য (2n + 1) সংখ্যাটি অযুগ্ম সংখ্যা

∴    প্রথম (2n + 1) সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্যমা = (2n+1)+12

= 2n+22

= 2(n+1)2 = n + 1

∴    n + 1 = n+1033

বা,    3(n + 1) = n + 103

বা,    3n + 3 = n + 103

বা,    3n − n = 103 − 3

বা,    2n = 100

∴    n = 50

উত্তরঃ n = 50

(ix) বার্ষিক সরল সুদের হার 5.5% থেকে কমে 4.5% হলে এক ব্যক্তির প্রাপ্য বার্ষিক সুদ 250 টাকা কম হয়। মূলধন কত ?

সমাধানঃ

ধরি, মূলধন = P টাকা

5.5% বার্ষিক সরল সুদের হারে, P টাকার বার্ষিক সুদ = P × 5.5 × 1100 টাকা

4.5% বার্ষিক সরল সুদের হারে, P টাকার বার্ষিক সুদ = P × 4.5 × 1100 টাকা

শর্তানুসারে,

P × 5.5 × 1100 − P × 4.5 × 1100 = 250

বা,    P ( 5.5100 − 4.5100 ) = 250

বা,    P × 5.5 − 4.5100 = 250

বা,    P × 1100 = 250

বা,    P = 250 × 100

∴    P = 25000

উত্তরঃ মূলধন 25000 টাকা

(x) কোনো ব্যবসায় A ও B এর মূলধনের অনুপাত 3: 2, লাভের 5% দান করার পর B এর লাভ 798 টাকা হলে, মোট লাভ কতো ?

সমাধানঃ

ধরি, মোট লাভ = x টাকা

A ও B এর মূলধনের অনুপাত = 3 : 2

5% দান করার পর লভ্যাংশ = (x − x × 5100 ) টাকা

= 100x − 5x100 টাকা = 95x100 টাকা

∴    B এর প্রাপ্ত লভ্যাংশ = 22+3 × 95x100 টাকা = 25 × 95x100 টাকা

শর্তানুসারে,

25 × 95x100 = 798

বা,    2 × 95x = 798 × 5 × 100

বা,    x = 798 × 5 × 1002 × 95

∴    x = 2100

∴    মোট লাভ = 2100 টাকা

উত্তরঃ মোট লাভ 2100 টাকা

(xi) x2 = y3 = z4 হলে, 3x+4y+8zx+3y এর মান কতো ?

সমাধানঃ

ধরি, x2 = y3 = z4 = k যেখানে, k ≠ 0

∴    x = 2k, y = 3k এবং z = 4k

3x+4y+8zx+3y = 3×2k + 4×3k + 8×4k2k + 3×3k = 6k+12k+32k2k+9k = 50k11k = 5011 = 4 611

∴     3x+4y+8zx+3y এর মান 4 611

উত্তরঃ 4 611

(xii) x ∝ √y এবং y = a², যদি x = 2a হয় তাহলে x² : y এর মান নির্ণয় করো।

সমাধানঃ

x ∝ √y

∴    x = k√y, যেখানে k অশূণ্য ভেদ ধ্রুবক

x = 2a এবং y = a² হলে,    2a = k√a²

বা,    k × a = 2a

বা,    k = 2

∴    x = 2√y

∴    x² : y = (2√y)² : y = 4y : y = 4 : 1

উত্তরঃ 4 : 1

5. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ5

(i) কোনো যৌথ ব্যবসায়ে সমীর ও মহিমের প্রত্যেকের মূলধন 20,000 টাকা। 6 মাস পরে সমীর আরও 5,000 টাকা দিল কিন্তু মহিম 5,000 টাকা তুলে নিল। যদি বৎসরান্তে 32,000 টাকা লাভ হয়ে থাকে, তবে তাদের প্রত্যেকের লভ্যাংশ নির্ণয় করো।

সমাধানঃ

সমীরের মূলধন 20,000 টাকা 6 মাস এবং (20,000 + 5,000) টাকা অর্থাৎ 25,000 টাকা (12 − 6) = 6 মাস খেটেছে।

∴    1 মাস হিসেবে সমীরের মূলধন

= (20,000 × 6 + 25,000 × 6) টাকা

= (1,20,000 + 1,50,000) টাকা = 2,70,000 টাকা

মহিমের মূলধন 20,000 টাকা 6 মাস এবং (20,000 − 5,000) টাকা অর্থাৎ 15,000 টাকা (12 − 6) = 6 মাস খেটেছে।

∴    1 মাস হিসেবে মহিমের মূলধন

= (20,000 × 6 + 15,000 × 6) টাকা

= (1,20,000 + 90,000) টাকা = 2,10,000 টাকা

∴    সমীর ও মহিমের মূলধনের অনুপাত

= 2,70,000 : 2,10,000 = 27 : 21 = 9 : 7

বৎসরান্তে 32,000 টাকা লাভ হলে,

সমীরের প্রাপ্য লভ্যাংশ = 99+7 × 32,000 টাকা

= 916 × 32,000 টাকা = 18,000 টাকা

এবং মহিমের প্রাপ্য লভ্যাংশ = 716 × 32,000 টাকা = 14,000 টাকা

উত্তরঃ সমীরের লভ্যাংশ 18,000 টাকা এবং মহিমের লভ্যাংশ 14,000 টাকা

(ii) 21,866 টাকাকে এমন দুটি অংশে ভাগ করো, যাতে প্রথম অংশের 3 বছরের সমূল চক্রবৃদ্ধি, দ্বিতীয় অংশের 5 বছরের সমূল চক্রবৃদ্ধির সমান হয়, যেখানে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 5%।

সমাধানঃ

ধরি, প্রথম অংশটি হল x টাকা

∴    দ্বিতীয় অংশটি হবে = (21,866 − x) টাকা

বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 5% হলে,

প্রথম অংশের 3 বছরের সমূল চক্রবৃদ্ধি = x (1 + 5100 )³ টাকা

= x × ( 105100 )³ টাকা = x × ( 2120 )³ টাকা

এবং দ্বিতীয় অংশের 5 বছরের সমূল চক্রবৃদ্ধি = (21,866 − x) × (1 + 5100 )⁵ টাকা

= (21,866 − x) × ( 105100 )⁵ টাকা

= (21,866 − x) × ( 2120 )⁵ টাকা

শর্তানুসারে,

x × ( 2120 )³ = (21866 − x) × ( 2120 )⁵

বা,    x = (21866 − x) × ( 2120 )²

বা,    x = (21866 − x) × 441400

বা,    400x = 21866 × 441 − 441x

বা,    400x + 441x = 21866 × 441

বা,    841x = 21866 × 441

বা,    x = 21866 × 441841

বা,    x = 21866 × 441841

বা,    x = 26 × 441

∴    x = 11466

∴    প্রথম অংশটি হল 11,466 টাকা

এবং দ্বিতীয় অংশটি হল (21,866 − 11,466) টাকা = 10,400 টাকা

উত্তরঃ প্রথম অংশ 11,466 টাকা এবং দ্বিতীয় অংশ 10,400 টাকা

6. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ3

(i) 16 কে এরূপ দুই অংশে বিভক্ত করো যেন বৃহত্তর অংশের বর্গের দ্বিগুণ ক্ষুদ্রতর অংশের বর্গের চেয়ে 164 বেশী।

সমাধানঃ

ধরি, ক্ষুদ্রতর অংশটি হল x এবং বৃহত্তর অংশটি হল (16 − x)

শর্তানুসারে,

2(16 − x)² = x² + 164

বা,    2(256 − 32x + x²) = x² + 164

বা,    512 − 64x + 2x² − x² − 164 = 0

বা,    x² − 64x + 348 = 0

বা,    x² − 6x − 58x + 348 = 0

বা,    x(x − 6) − 58(x − 6) = 0

বা,    (x − 6)(x − 58) = 0

হয় x − 6 = 0   ∴ x = 6

অথবা, x − 58 = 0   ∴ x = 58

x = 58 হলে, ক্ষুদ্রতর সংখ্যাটি = 58 এবং বৃহত্তর সংখ্যাটি = 16 − 58 = −42

এক্ষেত্রে ক্ষুদ্রতর সংখ্যা > বৃহত্তর সংখ্যা, তাই x ≠ 58

∴    x = 6

∴    ক্ষুদ্রতম অংশটি হল 6 এবং বৃহত্তর অংশটি হল (16 − 6) = 10

উত্তরঃ অংশ দুটি যথাক্রমে 6 এবং 10

(ii) সমাধান করোঃ x+3x−3 + x−3x+3 = 2 12 , (x ≠ −3, 3)

সমাধানঃ

x+3x−3 + x−3x+3 = 2 12

বা,     (x+3)² + (x−3)²(x−3)(x+3) = 52

বা,     2(x² + 3²)x² − 3² = 52

বা,    4(x² + 9) = 5(x² − 9)

বা,    4x² + 36 = 5x² − 45

বা,    4x² − 5x² = −45 − 36

বা,    −x² = −81

বা,    x² = 81

∴    x = ±9

∴    নির্ণেয় সমাধান, x = 9 এবং x = −9

উত্তরঃ x = 9, −9

7. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ3

(i) যদি (x³ − 1y³ ) ∝ (x³ + 1y³ ) হয়, তাহলে দেখাও যে x ∝ 1y ।

সমাধানঃ

(x³ − 1y³ ) ∝ (x³ + 1y³ )

বা,    (x³ − 1y³ ) = k (x³ + 1y³ )   [ যেখানে, k অশূণ্য ভেদ ধ্রুবক ]

বা,    ( x³y³ − 1y³ ) = k ( x³y³ + 1y³ )

বা,    (x³y³ − 1) = k(x³y³ + 1)

বা,     x³y³ − 1x³y³ + 1 = k1

বা,     (x³y³ − 1) + (x³y³ + 1)(x³y³ − 1) − (x³y³ + 1) = k + 1k − 1   [যোগ-ভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই]

বা,     2x³y³−2 = k + 1k − 1

বা,    x³y³ = − k + 1k − 1

বা,    (xy)³ = k + 11 − k

বা,    xy = ( k + 11 − k ) 13 = m যেখানে, m = ( k + 11 − k ) 13 = অশূণ্য ভেদ ধ্রুবক

বা,    xy = ধ্রুবক

∴    x ∝ 1y   [প্রমাণিত]


(ii) যদি x = 4√15√5 + √3 হয়, তবে x + √20x − √20 + x + √12x − √12 এর মান নির্ণয় করো।

সমাধানঃ

x = 4√15√5 + √3 = 4√15(√5 − √3)(√5 + √3)(√5 − √3) = 4(√75 − √45)(√5)² − (√3)²

= 4(5√3 − 3√5)2 = 2(5√3 − 3√5)

= 10√3 − 6√5

x + √20x − √20 + x + √12x − √12

= 10√3 − 6√5 + 2√510√3 − 6√5 − 2√5 + 10√3 − 6√5 + 2√310√3 − 6√5 − 2√3

= 10√3 − 4√510√3 − 8√5 + 12√3 − 6√58√3 − 6√5

= 2(5√3 − 2√5)2(5√3 − 4√5) + 6(2√3 − √5)2(4√3 − 3√5)

= 5√3 − 2√55√3 − 4√5 + 3(2√3 − √5)4√3 − 3√5

= (5√3 − 2√5)(5√3 + 4√5)(5√3 − 4√5)(5√3 + 4√5) + 3(2√3 − √5)(4√3 + 3√5)(4√3 − 3√5)(4√3 + 3√5)

= 75 − 10√15 + 20√15 − 40(5√3)² − (4√5)² + 3(24 − 4√15 + 6√15 − 15)(4√3)² − (3√5)²

= 35 + 10√1575 − 80 + 3(9 + 2√15)48 − 45

= 5(7 + 2√15)−5 + 3(9 + 2√15)3 = −7 − 2√15 + 9 + 2√15 = 2

উত্তরঃ 2

8. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ3

(i) যদি (b + c − a)x = (c + a − b)y = (a + b − c)z = 2 হয়, তবে প্রমাণ করো যে ( 1x + 1y )( 1y + 1z )( 1z + 1x ) = abc

সমাধানঃ

(b + c − a)x = (c + a − b)y = (a + b − c)z = 2

∴     1x = (b+c−a)2 ,  1y = (c+a−b)2  এবং  1z = (a+b−c)2

1x + 1y = (b+c−a)2 + (c+a−b)2 = b+c−a+c+a−b2 = 2c2 = c

1y + 1z = (c+a−b)2 + (a+b−c)2 = c+a−b+a+b−c2 = 2a2 = a

1z + 1x = (a+b−c)2 + (b+c−a)2 = a+b−c+b+c−a2 = 2b2 = b

বামপক্ষ   = ( 1x + 1y )( 1y + 1z )( 1z + 1x )

= c × a × b

= abc

= ডানপক্ষ

∴    বামপক্ষ = ডানপক্ষ [প্রমাণিত]


(ii) xy = a+2a−2 হলে, x²−y²x²+y² এর মান নির্ণয় করো।

সমাধানঃ

xy = a+2a−2

বা,     x²y² = (a+2)²(a−2)²   [উভয়পক্ষকে বর্গ করে পাই]

বা,     x²+y²x²−y² = (a+2)²+(a−2)²(a+2)²−(a−2)²   [যোগ-ভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই]

বা,     x²+y²x²−y² = 2(a²+2²)4×a×2

∴     x²+y²x²−y² = a²+44a

9. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ5

(i) বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক –প্রমাণ করো।

প্রদত্তঃ ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ।

প্রমাণ করতে হবে যেঃ

∠ABC + ∠ADC = 2 সমকোণ

∠BAD + ∠BCD = 2 সমকোণ

অঙ্কনঃ AC, BD কর্ণদ্বয় অঙ্কন করলাম।

প্রমাণঃ

∠ADB = ∠ACB [একই বৃত্তাংশস্থ কোণ]

আবার, ∠BAC = ∠BDC [একই বৃত্তাংশস্থ কোণ]

∠ADC = ∠ADB + ∠BDC

= ∠ACB + ∠BAC

∴    ∠ADC + ∠ABC = ∠ACB + ∠BAC + ∠ABC

∴    ∠ABC + ∠ADC = 2 সমকোণ

[∵ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 2 সমকোণ]

অনুরূপ ভাবে প্রমাণ করতে পারি যে,

∠BAD + ∠BCD = 2 সমকোণ [প্রমাণিত]


(ii) পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো এবং প্রমাণ করো।

পিথাগোরাসের উপপাদ্যঃ যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান।

প্রদত্তঃ ABC একটি সমকোণী ত্রিভুজ যার ∠A সমকোণ

প্রমাণ করতে হবেঃ BC² = AB² + AC²

অঙ্কনঃ সমকৌণিক বিন্দু A থেকে অতিভুজ BC -এর উপর AD লম্ব অঙ্কন করলাম যা BC বাহুকে D বিন্দুতে ছেদ করে।

প্রমাণঃ সমকোণী ত্রিভুজ ABC -এর অতিভুজ BC -এর উপর AD লম্ব।

∴    ΔABD ও ΔCBA সদৃশ।

সুতরাং,     ABBC = BDAB   ∴    AB² = BC · BD     —(I)

আবার, ΔCAD ও ΔCBA সদৃশ।

সুতরাং,     ACBC = DCAC   ∴    AC² = BC · DC     —(II)

(I) ও (II) যোগ করে পাই,

AB² + AC² = BC · BD + BC · DC

= BC (BD + DC)

= BC · BC = BC²

∴    BC² = AB² + AC²   [প্রমাণিত]

10. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ3

(i) O কেন্দ্রীয় বৃত্তের AB ব্যাস, বৃত্তের উপরিিস্থিত কোনো বিন্দু P থেকে PN, AB এর উপর একটি লম্ব টানা হল। জ্যামিতিক যুক্তি দিয়ে প্রমাণ করো যে PB² = AB · BN

প্রদত্তঃ O কেন্দ্রীয় বৃত্তের AB ব্যাস। P বৃত্তের উপরিিস্থিত যে কোনো একটি বিন্দু এবং PN ⊥ AB

প্রমাণ করতে হবেঃ PB² = AB · BN

প্রমাণঃ

AB বৃত্তের ব্যাস। সুতরাং ∠APB অর্ধবৃত্তস্থ কোণ।

∴    ∠APB = 1 সমকোণ

সমকোণী ত্রিভুজ APB -এর সমকৌণিক বিন্দু P থেকে অতিভুজ AB -এর উপর PN লম্ব।

∴    ΔABP ও ΔPBN পরস্পরের সদৃশ।

সুতরাং,     PBBN = ABPB

∴    PB² = AB · BN   [প্রমাণিত]


(ii) ABC ত্রিভুজের পরিকেন্দ্র ‘O’ এবং OD ⊥ BC হলে প্রমাণ করো ∠BOD = ∠BAC

প্রদত্তঃ ABC ত্রিভুজের পরিকেন্দ্র O এবং OD ⊥ BC

প্রমাণ করতে হবেঃ ∠BOD = ∠BAC

অঙ্কনঃ O, C যুক্ত করা হল।

প্রমাণঃ    OD ⊥ BC

∴    ΔODB ও ΔODC উভয়ই সমকোণী ত্রিভুজ।

সমকোণী ΔODB ও ΔODC তে

∠ODB = ∠ODC   [প্রত্যেকটি কোণ সমকোণ]

অতিভুজ OB = অতিভুজ OC   [একই বৃত্তের ব্যাসার্ধ]

এবং OD সাধারণ বাহু

∴    ΔODB ≅ ΔODC   [সর্বসমতার R-H-S শর্তানুসারে]

∴    ∠BOD = ∠COD

O কেন্দ্রীয় বৃত্তের BC বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ ∠BOC এবং বৃত্তস্থ কোণ ∠BAC

∴    ∠BOC = 2∠BAC

বা,    ∠BOD + ∠COD = 2∠BAC

বা,    ∠BOD + ∠BOD = 2∠BAC     [∵ ∠BOD = ∠COD]

বা,    2∠BOD = 2∠BAC

∴    ∠BOD = ∠BAC   [প্রমাণিত]

11. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ5

(i) জ্যামিতিক পদ্ধতিতে 2√3 এর মান নির্ণয় করো।

2√3 = √2 × 2 × 3 = √4 × 3

চিত্র থেকে পাই, BD = 3.5 সেমি (প্রায়)

∴    2√3 = √12 = 3.5 (প্রায়)


(ii) 6 সেমি, 8 সেমি ও 10 সেমি বাহুবিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো। ওই ত্রিভুজটির অন্তর্বৃত্ত অঙ্কন করো।

ΔABC এর অন্তঃকেন্দ্র অঙ্কন করলাম

যার AB = 10 সেমি, AC = 6 সেমি, BC = 8 সেমি এবং অন্তঃকেন্দ্র O

12. যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ3 × 2 = 6

(i) যদি sinx = m siny এবং tanx = n tany হয় তবে, দেখাও যে cos² x = m²−1n²−1

সমাধানঃ

tanx = n tany

বা,     sinxcosx = n sinycosy

বা,     m sinycosx = n sinycosy     [∵ sin x = m sin y]

বা,     mcosx = ncosy

বা,    n cos x = m cos y

বা,    n² cos² x = m² cos² y   [উভয়পক্ষকে বর্গ করে পাই]

বা,    n² cos² x = m²(1 − sin² y)

বা,    n² cos² x = m²(1 − 1m² sin² x)   [∵ sin x = m sin y]

বা,    n² cos² x = m² − sin² x

বা,    n² cos² x = m² − (1 − cos² x)

বা,    n² cos² x = m² − 1 + cos² x

বা,    n² cos² x − cos² x = m² − 1

বা,    cos² x (n² − 1) = m² − 1

∴    cos² x = m²−1n²−1   [প্রমাণিত]


(ii) tanθ = 57 হলে, 5sinθ + 7cosθ7sinθ + 5cosθ এর মান নির্ণয় করো।

সমাধানঃ

tanθ = 57

বা,     sin θcos θ = 57

বা,    sin θ = 57 cos θ

5sinθ + 7cosθ7sinθ + 5cosθ

= 5 × 57 cos θ + 7cosθ 7 × 57 cos θ + 5cosθ

= cos θ ( 257 + 7 ) cos θ (5 + 5) = 25+497 10 = 747 × 110 = 3735 = 1 235


(iii) একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপের অনুপাত 5: 2। চাপ দুটি কেন্দ্রে যে কোণ ধারণ করে আছে তার দ্বিতীয় কোণটির মান 30° হলে প্রথম কোণটির বৃত্তীয় মান কতো ?

সমাধানঃ

ধরি, বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য = r একক,

বৃত্তচাপ দুটির দৈর্ঘ্য 5m একক ও 2m একক [যেখানে m > 0]

এবং প্রথম কোণটির বৃত্তীয় মান θ রেডিয়ান

দ্বিতীয় কোণটির বৃত্তীয় মান = π180 × 30 = π6 রেডিয়ান

∴    5m = r × θ     —(I)

এবং    2m = r × π6     —(II)

(I) ÷ (II) করে পাই,

52 = r × θ r × π6

বা,     52 = 6θπ

বা,    12θ = 5π

∴    θ = 512 π

∴    প্রথম কোণটির বৃত্তীয় মান 512 π রেডিয়ান।

13. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ5

(i) মাঠের মাঝখানে দাঁড়িয়ে হাবু একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তরদিকে 30° উন্নতি কোণে এবং 2 মিনিট পর দক্ষিণ দিকে 60° উন্নতি কোণে দেখতে পেল। পাখিটি যদি বরাবর 50√3 মিটার উঁচুতে একই সরলরেখায় উড়ে থাকে তবে তার গতিবেগ কত ?

সমাধানঃ

মনে করি, হাবু প্রথমে পাখিটিকে 30° কোণে A বিন্দুতে দেখতে পেল এবং 2 মিনিট পরে 60° কোণে B বিন্দুতে দেখতে পেল।

∴    ∠APX = 30° এবং ∠BPY = 60°

ধরি, AO = x মি. এবং BO = y মি.

P বিন্দু থেকে AB এর উপর PO লম্ব

∴    PO = 50√3 মি.

∵    ∠APX = 30°

∴    ∠APO = 90° − 30° = 60°

∵    ∠BPY = 60°      ∴    ∠BPO = 90° − 60° = 30°

সমকোণী ΔAPO -তে    tan60° = AOPO

বা,    √3 = x50√3

∴    x = 50√3 × √3 = 150.

সমকোণী ΔBPO -তে    tan30° = BOPO

বা,     1√3 = y50√3

∴    y = 50√3√3 = 50

∴    AB = x + y = (150 + 50) মি. = 200 মি.

পাখিটি 2 মিনিটে যায় 200 মিটার

পাখিটি 1 মিনিটে যায় 2002 মিটার

পাখিটি 60 মিনিটে যায় 2002 × 60 মিটার = 6000 মিটার = 60001000 কিমি. = 6 কিমি.

∴    পাখিটির গতিবেগ 6 কিমি./ঘণ্টা


(ii) দুটি স্তম্ভের দূরত্ব 150 মিটার, একটির উচ্চতা অন্যটির তিনগুণ। স্তম্ভদ্বয়ের পাদদেশ সংযোগকারী রেখাংশের মধ্যবিন্দু থেকে তাদের শীর্ষের উন্নতি কোণদ্বয় পরস্পর পূরক। ছোট স্তম্ভটির উচ্চতা কত ?

A B C D O সমাধানঃ

ধরি, স্তম্ভ দুটির দৈর্ঘ্য CD = x মিটার,

AB = 3x মিটার

স্তম্ভ দুটির পাদদেশের মধ্যে দূরত্ব, BD = 150 মিটার

BD এর মধ্যবিন্দু O

∴    BO = OD = 1502 মিটার = 75 মিটার

মনে করি, O বিন্দু থেকে C বিন্দুর উন্নতি কোণ θ    ∴    ∠COD = θ

O বিন্দু থেকে A বিন্দুর উন্নতি কোণ ∠AOB

যেহেতু ∠COD ও ∠AOB পরস্পর পূরক কোণ    ∴    ∠AOB = 90° − θ

সমকোণী ΔABO তে,

tan ∠AOB = ABBO

বা,    tan(90° − θ) = 3x75

বা,    cot θ = 3x75

সমকোণী ΔCDO তে,

tan ∠COD = CDDO

বা,    tan θ = x75

বা,    cot θ = 75x

বা,     3x75 = 75x

বা,    3x² = 75 × 75

বা,    x² = 25 × 75

∴    x = 5√3

∴    ছোট স্তম্ভটির উচ্চতা = 5√3 মিটার।

14. যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ4 × 2 = 8

(i) একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল 154√2 বর্গসেমি এবং ভূমির ব্যাসার্ধ 7 সেমি হলে উহার শীর্ষকোণ নির্ণয় করো।

সমাধানঃ

চিত্রে, শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য, OC = 7 সেমি,

ধরি, লম্ব বৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা, AC = l সেমি

∴    লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল = 227 × 7 × l বর্গসেমি

= 22l বর্গসেমি

শর্তানুসারে,

22l = 154√2

বা,    l = 154√222

∴    l = 7√2

লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা, AO = √AC² − OC²

= √(7√2)² − 7² সেমি

= √98 − 49 সেমি = √49 সেমি = 7 সেমি

চিত্রে, শঙ্কুর শীর্ষকোণ = ∠BAC

ΔBAC এর AB = AC = 7√2 সেমি

এবং BC = 2 × OC = 2 × 7 সেমি = 14 সেমি

AB² + AC² = (7√2)² + (7√2)²

= 98 + 98 = 196 = 14² = BC²

ΔBAC এর AB² + AC² = BC²

∴    ΔBAC একটি সমকোণী ত্রিভুজ যার ∠BAC = 90° এবং অতিভুজ = BC

∴    লম্ব বৃত্তাকার শঙ্কুর শীর্ষকোণ = 90°


(ii) একটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা ব্যাসার্ধের 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমি বেশী হতো, চোঙটির উচ্চতা নির্ণয় করো।

সমাধানঃ

ধরি, লম্ব বৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য = x ডেসিমি

∴    লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা = 2x ডেসিমি

∴    লম্ব বৃত্তাকার চোঙের আয়তন = 227 × x² × 2x ঘনডেসিমি

লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা ব্যাসার্ধের 6 গুণ হলে,

লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা = 6x ডেসিমি

এবং লম্ব বৃত্তাকার চোঙের আয়তন = 227 × x² × 6x ঘনডেসিমি

শর্তানুসারে,

227 × x² × 6x − 227 × x² × 2x = 539

বা,     227 × x² × (6x − 2x) = 539

বা,     227 × x² × 4x = 539

বা,    x³ = 539 × 722 × 14

বা,    x³ = 3438

∴    x = 72

∴    চোঙটির উচ্চতা = 2 × 72 ডেসিমি = 7 ডেসিমি


(iii) 12 সেমি ব্যাসবিশিষ্ট একটি নিরেট সীসার গোলক গলিয়ে তিনটি ছোট ছোট নিরেট সীসার গোলক তৈরী করা হল। যদি ছোট গোলকগুলির ব্যাসের অনুপাত 3: 4: 5 হয়, তবে ছোট গোলকগুলির প্রত্যেকটির ব্যাসার্ধ নির্ণয় করো।

সমাধানঃ

ছোটো গোলকগুলির ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত = 3 : 4 : 5

∴    ছোটো গোলকগুলির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত = 3 : 4 : 5

ধরি, ছোটো গোলকগুলির ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে 3x সেমি, 4x সেমি এবং 5x সেমি

ছোটো গোলকগুলির আয়তনের সমষ্টি

= { 43 × π × (3x)³ + 43 × π × (4x)³ + 43 × π × (5x)³ } ঘনসেমি

= 43 × π × (27x³ + 64x³ + 125x³) ঘনসেমি

= 43 × π × 216x³ ঘনসেমি

12 সেমি ব্যাসবিশিষ্ট নিরেট সীসার গোলকের আয়তন = 43 × π × ( 122 )³ ঘনসেমি

= 43 × π × 216 ঘনসেমি

শর্তানুসারে,

43 × π × 216x³ = 43 × π × 216

বা,    x³ = 1

∴    x = 1

∴    ছোট গোলকগুলির প্রত্যেকটির ব্যাসার্ধ যথাক্রমে 3 সেমি, 4 সেমি এবং 5 সেমি

15. যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ4 × 2 = 8

(i) একটি কর্মশালায় উপস্থিত 100 জনের বয়স নীচের ছকে দেওয়া হল। ঐ 100 জন লোকের গড় বয়স নির্ণয় করো। (যে কোনো পদ্ধতি অবলম্বন করে)

বয়স (বছরে)10 − 2020 − 3030 − 4040 − 5050 − 6060 − 70
লোকের সংখ্যা081220221820
সমাধানঃ
বয়স
(বছরে)
লোকের সংখ্যা
(fi)
শ্রেণি মধ্যক
(xi)
di = xi − afidi
10 − 200815−30−240
20 − 301225−20−240
30 − 402035−10−200
40 − 502245 = a00
50 − 60185510180
60 − 70206520400
মোট∑fi = 100∑fidi = −100

∴    100 জন লোকের গড় বয়স  = a + ∑fidi∑fi

= 45 + (−100)100 = 45 − 1 = 44


(ii) নীচের তথ্যের মধ্যমা 32 হলে x ও y এর মান নির্ণয় করো যখন x + y = 100

শ্রেণী-সীমা0 − 1010 − 2020 − 3030 − 4040 − 5050 − 60
পরিসংখ্যা10x2530y10
সমাধানঃ
শ্রেণী-সীমাপরিসংখ্যাক্রমযৌগিক পরিসংখ্যা (ক্ষুদ্রতর সূচক)
0 − 101010
10 − 20x10 + x
20 − 302535 + x
30 − 403065 + x
40 − 50y65 + x + y
50 − 601075 + x + y

প্রদত্ত x + y = 100     —(I)

এখানে, n = 75 + x + y = 75 + 100 = 175

আবার, মধ্যমা = 32

∴    মধ্যমা শ্রেণিটি হল 30 − 40

∴    মধ্যমা = l + [ n2 − cf f ] × h     [এখানে, l = 30, n = 175, cf = 35 + x,

f = 30, h = 10]

= 30 + [ 1752 − (35 + x) 30 ] × 10

= 30 + 87.5 − 35 − x3 = 30 + 52.5 − x3

সুতরাং,    32 = 30 + 52.5 − x3

বা,    32 − 30 = 52.5 − x3

বা,    6 = 52.5 − x

বা,    x = 52.5 − 6

∴    x = 46.5

(I) নং থেকে পাই,

y = 100 − x

বা,    y = 100 − 46.5

∴    y = 53.5


(iii) প্রদত্ত তথ্যের ক্রমযৌগিক পরিসংখ্যা (ক্ষুদ্রতর সূচক) তৈরী করে ছক কাগজে ওজাইভ অঙ্কন করো।

শ্রেণী-সীমা0−1010−2020−3030−4040−5050−6060-70
পরিসংখ্যা1615201561
সমাধানঃ

ক্ষুদ্রতম সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক:

শ্রেণী – সীমাক্ষুদ্রতম সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা
10 এর কম1
20 এর কম6 + 1 = 7
30 এর কম15 + 7 = 22
40 এর কম20 + 22 = 42
50 এর কম15 + 42 = 57
60 এর কম6 + 57 = 63
70 এর কম1 + 63 = 64

ছক কাগজের x অক্ষের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য = 2 একক এবং y অক্ষের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য = 2 একক ধরে (10, 1), (20, 7), (30, 22), (40, 42), (50, 57), (60, 63), (70, 64) বিন্দুগুলি স্থাপন করে যুক্ত করলাম এবং নির্ণেয় ওজাইভ (ক্ষুদ্রতম সূচক) পেলাম।



Share This Awesome Post 😊

Leave a Comment