এই ৭০টি বাক্য ছাড়া ইংরেজি বলা অসম্ভব | Spoken English for Daily Life

Share This Awesome Post 😊

এই ব্লগপোস্টে আপনি শিখবেন এমন ৭০টি গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য, যেগুলো ছাড়া দৈনন্দিন জীবনে ইংরেজি বলা প্রায় অসম্ভব। এই বাক্যগুলো বাস্তব জীবনের কথা-বার্তা থেকে নেওয়া, যা মানুষ ঘরে, অফিসে, ফোনে বা বন্ধুদের সঙ্গে প্রতিদিন ব্যবহার করে। যারা ইংরেজি বুঝতে পারেন কিন্তু বলতে গিয়ে আটকে যান, তাদের জন্য এই লেসনটি খুবই উপকারী।

এখানে প্রতিটি বাক্য সহজভাবে বাংলা অর্থসহ ব্যাখ্যা করা হয়েছে, যাতে আপনি দ্রুত বুঝতে পারেন এবং মনে রাখতে পারেন। নিয়মিত practice করলে আপনার ইংরেজি বলার confidence অনেকটাই বেড়ে যাবে। যারা Spoken English শুরু করতে চান বা নিজের fluency বাড়াতে চান, তাদের জন্য এই ব্লগপোস্টটি একটি perfect guide।

WhatsApp Channel
WhatsApp Channel (Bengali) Join Now
Telegram Channel
Telegram Channel (Bengali) Join Now
YouTube Channel
YouTube Channel (Bengali) Subscribe

70 Essential Sentences Without Which Speaking English Is Impossible

আমি কথা রাখতে পারিনি।
I couldn’t keep my promise.
(আই কুডন্ট কিপ মাই প্রমিস।)

এসব কথা বলা বন্ধ করো।
Stop saying that!
(স্টপ সেয়িং দ্যাট!)

সীমা ছাড়িও না।
Don’t cross the line.
(ডোন্ট ক্রস দ্য লাইন।)

আমি এতে জড়াতে চাই না।
I don’t want to get involved.
(আই ডোন্ট ওয়ান্ট টু গেট ইনভলভড।)

এটা আমার শেষ কথা।
This is my final word.
(দিস ইজ মাই ফাইনাল ওয়ার্ড।)

আমি আর ঝুঁকি নেব না।
I won’t take any more risks.
(আই ওন্ট টেক এনি মোর রিস্কস।)

তুমি খুব বেশি ভাবছ।
You’re overthinking.
(ইয়োর ওভারথিঙ্কিং।)

ব্যাপারটা সহজ না।
It’s not that simple.
(ইটস নট দ্যাট সিম্পল।)

তুমি কি আমাকে এড়িয়ে যাচ্ছ?
Are you avoiding me?
(আর ইউ অ্যাভয়ডিং মি?)

সব কিছু ছেড়ে দাও।
Let everything go.
(লেট এভরিথিং গো।)

আমি হাল ছেড়ে দিয়েছি।
I have given up.
(আই হ্যাভ গিভেন আপ।)

বাড়িয়ে কথা বলবেন না।
Don’t exaggerate.
(ডোন্ট এক্সাজারেট।)

এটা আলোচনার বিষয় না।
It’s not up for discussion.
(ইটস নট আপ ফর ডিসকাশন।)

একটু পরে কথা বলি।
Let’s talk later.
(লেটস টক লেটার।)

আমাকে এটা বলবেন না।
Don’t tell me that.
(ডোন্ট টেল মি দ্যাট।)

এটা মেনে নেওয়া কঠিন।
It’s hard to accept.
(ইটস হার্ড টু অ্যাকসেপ্ট।)

এটা দরকার নেই।
It’s not necessary.
(ইটস নট নেসেসারি।)

আমি ঠিক বুঝতে পারছি না।
I don’t quite understand.
(আই ডোন্ট কোয়াইট আন্ডারস্ট্যান্ড।)

তুমি কি নিশ্চিতভাবে জানো?
Do you know for sure?
(ডু ইউ নো ফর শিওর?)

তুমি অনেক বদলে গেছ।
You have changed a lot.
(ইউ হ্যাভ চেঞ্জড এ লট।)

সময় সব বদলে দেয়।
Time changes everything.
(টাইম চেঞ্জেস এভরিথিং।)

তুমি কি মেনে নিচ্ছ?
Do you accept it?
(ডু ইউ অ্যাকসেপ্ট ইট?)

এটা আর সহ্য হচ্ছে না।
I can’t take it anymore.
(আই ক্যান্ট টেক ইট এনিমোর।)

এটা আমার শেষ সুযোগ।
This is my last chance.
(দিস ইজ মাই লাস্ট চান্স।)

সোজা এগিয়ে যান।
Go right ahead.
(গো রাইট অ্যাহেড।)

দেরি হয়ে যাচ্ছে।
It’s getting late.
(ইটস গেটিং লেট।)

আরেকটা নিন।
Have another one.
(হ্যাভ অ্যানাদার ওয়ান।)

আমিও তাই ভেবেছিলাম।
That’s what I thought.
(দ্যাটস হোয়াট আই থট।)

সে পথে আছে।
He is on the way.
(হি ইজ অন দ্য ওয়ে।)

আমার কিছু বলার আছে।
I have something to say.
(আই হ্যাভ সামথিং টু সে।)

তুমি আমার ওপর ভরসা করতে পারো।
You can trust me.
(ইউ ক্যান ট্রাস্ট মি।)

আপনি কয়দিন থাকছেন?
How long are you staying?
(হাউ লং আর ইউ স্টেয়িং?)

এটা গোপন রাখো।
Keep it secret.
(কিপ ইট সিক্রেট।)

আমার বিশ্বাস হচ্ছে না।
I can’t believe it!
(আই ক্যান্ট বিলিভ ইট!)

এটা আমার নিয়ন্ত্রণে নেই।
It’s out of my control.
(ইটস আউট অফ মাই কন্ট্রোল।)

একটু কাছে আসো।
Come a little closer.
(কাম এ লিটল ক্লোজার।)

দূরে থেকো।
Stay away.
(স্টে অ্যাওয়ে।)

আমি আর অপেক্ষা করতে পারছি না।
I can’t wait anymore.
(আই ক্যান্ট ওয়েট এনিমোর।)

এটা আমার জন্য নতুন।
This is new to me.
(দিস ইজ নিউ টু মি।)

আমি ঠিক সামলাবো।
I will manage.
(আই উইল ম্যানেজ।)

আমার সময় হবে না।
I won’t have time.
(আই ওন্ট হ্যাভ টাইম।)

বেশি আশা কোরো না।
Don’t expect too much.
(ডোন্ট এক্সপেক্ট টু মাচ।)

আমার সেটা মনে হয় না।
I don’t think so.
(আই ডোন্ট থিঙ্ক সো।)

আমি দায়িত্ব নেব।
I will take responsibility.
(আই উইল টেক রেসপনসিবিলিটি।)

সব আমার ওপর ছেড়ে দাও।
Leave it to me.
(লিভ ইট টু মি।)

আমাকে আর চাপ দিও না।
Don’t pressure me anymore.
(ডোন্ট প্রেশার মি এনিমোর।)

আমার এখন আগের চেয়ে ভালো লাগছে।
I feel much better now.
(আই ফিল মাচ বেটার নাউ।)

আমি নিশ্চিত করতে চাই।
I want to make sure.
(আই ওয়ান্ট টু মেক শিওর।)

এটা একদম সহজ না।
It’s not easy at all.
(ইটস নট ইজি অ্যাট অল।)

আমি একদম একা অনুভব করছি।
I feel completely alone.
(আই ফিল কমপ্লিটলি অ্যালোন।)

সবকিছু আমার বিরুদ্ধে।
Everything is against me.
(এভরিথিং ইজ অ্যাগেইনস্ট মি।)

সবকিছু আমার পক্ষে।
Everything is in my favor.
(এভরিথিং ইজ ইন মাই ফেভার।)

আমি এটাতে অভ্যস্ত।
I’m used to it.
(আইম ইউজড টু ইট।)

সময়ের সাথে ঠিক হবে।
It will be fine with time.
(ইট উইল বি ফাইন উইথ টাইম।)

এতে আমার কিছু যায় আসে না।
It doesn’t affect me.
(ইট ডাজন্ট অ্যাফেক্ট মি।)

এটা কোন ব্যাপার না।
It doesn’t matter.
(ইট ডাজন্ট ম্যাটার।)

আমাকে পরিষ্কার করে বলতে দাও।
Let me be clear.
(লেট মি বি ক্লিয়ার।)

একই জিনিস।
It’s the same thing.
(ইটস দ্য সেম থিং।)

তুমি কখনও একা না।
You are never alone.
(ইউ আর নেভার অ্যালোন।)

এটা ঠিক মনে হচ্ছে না।
It doesn’t feel right.
(ইট ডাজন্ট ফিল রাইট।)

অনামিকার মনটা খুবই নরম।
Anamika has a tender heart.
(অ্যানামিকা হ্যাজ এ টেন্ডার হার্ট।)

আমি মানসিকভাবে ক্লান্ত।
I’m mentally tired.
(আইম মেন্টালি টায়ার্ড।)

শান্তভাবে কথা বলো।
Talk calmly.
(টক ক্যালমলি।)

আপনি কি বললেন?
What did you say?
(হোয়াট ডিড ইউ সে?)

আমি ব্যস্ত হয়ে পড়েছি।
I have gotten busy.
(আই হ্যাভ গটেন ব্যাজি।)

তুমি আর এখন কচি খোকা নও।
You are no longer a baby.
(ইউ আর নো লংগার এ বেবি।)

আপনাকে একটু ক্লান্ত লাগছে।
You look a little tired.
(ইউ লুক এ লিটল টায়ার্ড।)

নিজের যত্ন নাও।
Take care of yourself.
(টেক কেয়ার অফ ইয়োরসেলফ।)

এবার যাবার পালা।
It’s time to go!
(ইটস টাইম টু গো!)


Share This Awesome Post 😊

Leave a Comment