এই পোস্টে আপনি শিখবেন দৈনন্দিন জীবনে ব্যবহৃত গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য, যা আপনাকে সহজে এবং আত্মবিশ্বাসের সাথে ইংরেজিতে কথা বলতে সাহায্য করবে। প্রতিটি বাক্যের সাথে বাংলা অর্থ দেওয়া হয়েছে, যাতে আপনি খুব দ্রুত বুঝতে এবং প্রয়োগ করতে পারেন। যারা শুরু থেকে ইংরেজি শিখছেন বা spoken English উন্নত করতে চান, তাদের জন্য এটি একটি পারফেক্ট গাইড।
নিয়মিত এই ধরনের বাক্য প্র্যাকটিস করলে আপনার fluency অনেক বেড়ে যাবে এবং ইংরেজি বলতে আর ভয় লাগবে না। এই পোস্টের মাধ্যমে আপনি step by step ইংরেজি শেখার একটি সহজ পদ্ধতি পাবেন। তাই প্রতিদিন একটু সময় নিয়ে এই বাক্যগুলো পড়ুন, বলুন এবং বাস্তবে ব্যবহার করার চেষ্টা করুন।
Easy Daily English Sentences for Beginners | Speak with Confidence
আমি কিছু জানি না।
I don’t know anything.
(আই ডোন্ট নো এনিথিং।)
তুমি কি বলতে চাও?
What do you mean?
(হোয়াট ডু ইউ মিন?)
কি হচ্ছে এসব?
What’s going on?
(হোয়াটস গোয়িং অন?)
তুমি কি সত্যি বলছো?
Are you telling the truth?
(আর ইউ টেলিং দ্য ট্রুথ?)
তুমি কি আমাকে চিনতে পেরেছ?
Did you recognize me?
(ডিড ইউ রেকগনাইজ মি?)
তুমি কি আমাকে ডাকছিলে?
Were you calling me?
(ওয়্যার ইউ কলিং মি?)
তুমি কি আসছো?
Are you coming?
(আর ইউ কামিং?)
তুমি কি তাকে দেখেছো?
Have you seen him?
(হ্যাভ ইউ সিন হিম?)
তুমি কি আমার সাথে মজা করছো?
Are you kidding me?
(আর ইউ কিডিং মি?)
তুমি এটা কেন করেছো?
Why did you do this?
(হোয়াই ডিড ইউ ডু দিস?)
কেউ আমাকে বলেনি কেন?
Why didn’t anyone tell me?
(হোয়াই ডিডন্ট এনিওয়ান টেল মি?)
তুমি কার কথা বলছো?
Who are you talking about?
(হু আর ইউ টকিং অ্যাবাউট?)
দরজাটা কে খুলেছে?
Who opened the door?
(হু ওপেন্ড দ্য ডোর?)
এত দেরি হল কেন?
Why is it so late?
(হোয়াই ইজ ইট সো লেট?)
আমি কি সেখানে যেতে পারি?
Can I go there?
(ক্যান আই গো দেয়ার?)
আমি তোমার কথা শুনবো।
I will listen to you.
(আই উইল লিসেন টু ইউ।)
আমি এখনই আসছি।
I am coming right now.
(আই অ্যাম কামিং রাইট নাউ।)
আমি এখনও খাইনি।
I haven’t eaten yet.
(আই হ্যাভেন্ট ইটেন ইয়েট।)
আমি আর সহ্য করতে পারছি না।
I can’t stand it anymore.
(আই ক্যান্ট স্ট্যান্ড ইট এনিমোর।)
আমি এটা করতে চাইনি।
I didn’t want to do this.
(আই ডিডন্ট ওয়ান্ট টু ডু দিস।)
আমি কখনো এটা করতে চাইনি।
I never wanted to do this.
(আই নেভার ওয়ান্টেড টু ডু দিস।)
আমি একটাও কথা বলিনি।
I didn’t say a single word.
(আই ডিডন্ট সে এ সিঙ্গেল ওয়ার্ড।)
আমার মনে নেই।
I don’t remember.
(আই ডোন্ট রিমেম্বার।)
আমার কোন আপত্তি নেই।
I have no objection.
(আই হ্যাভ নো অবজেকশন।)
আমার হাতে সময় নেই।
I didn’t have time.
(আই ডিডন্ট হ্যাভ টাইম।)
আমি এখন খালি ঘুমাতে চাই।
I just want to sleep now.
(আই জাস্ট ওয়ান্ট টু স্লিপ নাউ।)
আমি তোমাকে কোথাও দেখেছি।
I’ve seen you somewhere.
(আইভ সিন ইউ সামহোয়্যার।)
আমি তোমাকে একা যেতে বলছি না।
I am not asking you to go alone.
(আই অ্যাম নট আস্কিং ইউ টু গো অ্যালোন।)
আমি তার সাথে যাব না।
I will not go with him.
(আই উইল নট গো উইথ হিম।)
তুমি দেরি করছো।
You are getting late.
(ইউ আর গেটিং লেট।)
তুমি যথেষ্ট বড় হয়েছো।
You are old enough.
(ইউ আর ওল্ড ইনাফ।)
মনে হচ্ছে তুমি ভীষণ ক্লান্ত।
You seem very tired.
(ইউ সিম ভেরি টায়ার্ড।)
তুমি আমাকে অপমান করেছো।
You insulted me.
(ইউ ইনসাল্টেড মি।)
তোমার সর্দি লাগবে।
You will catch a cold.
(ইউ উইল ক্যাচ এ কোল্ড।)
তোমাকে কষ্ট দেওয়ার জন্য দুঃখিত।
Sorry to bother you.
(সরি টু বদার ইউ।)
এবারের মত ক্ষমা করে দাও।
Forgive me this time.
(ফরগিভ মি দিস টাইম।)
বিশ্বাস করো আমি এটা করিনি।
Believe me, I didn’t do it.
(বিলিভ মি, আই ডিডন্ট ডু ইট।)
না জেনে করে ফেলেছি।
I did it without knowing.
(আই ডিড ইট উইদাউট নোয়িং।)
চলো বাড়ি যাওয়া যাক।
Let’s go home.
(লেটস গো হোম।)
ফ্যান জোরে করে দাও।
Turn up the fan.
(টার্ন আপ দ্য ফ্যান।)
একটু খেয়ে দেখো।
Taste it a little.
(টেস্ট ইট এ লিটল।)
আমাকে দেখতে দাও।
Let me see.
(লেট মি সি।)
আমাকে এর মধ্যে টেনে এনো না।
Don’t drag me into this.
(ডোন্ট ড্র্যাগ মি ইনটু দিস।)
কাজে মনোযোগ দাও।
Focus on work.
(ফোকাস অন ওয়ার্ক।)
বসে না থেকে কিছু করো।
Don’t just sit, do something.
(ডোন্ট জাস্ট সিট, ডু সামথিং।)
এক কথা বারবার বলো না।
Don’t repeat the same thing.
(ডোন্ট রিপিট দ্য সেম থিং।)
বানিয়ে কথা বলো না।
Don’t make up stories.
(ডোন্ট মেক আপ স্টোরিজ।)
বেশি চালাকি করোনা।
Don’t be too clever.
(ডোন্ট বি টু ক্লেভার।)
আর কখনো দেরি কোরো না।
Never be late again.
(নেভার বি লেট এগেইন।)
আর কখনো এরকম করো না।
Don’t ever do that again.
(ডোন্ট এভার ডু দ্যাট এগেইন।)
আমাকে শেখাতে এসো না।
Don’t come and teach me.
(ডোন্ট কাম অ্যান্ড টিচ মি।)
আমি তোমার ভালোর জন্য বলছি।
I am saying this for your own good.
(আই অ্যাম সেইং দিস ফর ইয়োর ওন গুড।)
এটা গ্রহণযোগ্য নয়।
This is not acceptable.
(দিস ইজ নট অ্যাকসেপ্টেবল।)
এটা আমার পক্ষে সম্ভব না।
This is not possible for me.
(দিস ইজ নট পসিবল ফর মি।)
এতে রাগের কি আছে?
What’s the anger in that?
(হোয়াটস দ্য অ্যাঙ্গার ইন দ্যাট?)
কিছু একটা গোলমাল আছে।
Something is fishy.
(সামথিং ইজ ফিশি।)
তুমি এটা কিভাবে করছো?
How do you do it?
(হাউ ডু ইউ ডু ইট?)
তোমার এটা দেখা উচিত।
You should see this.
(ইউ শুড সি দিস।)
আপনি দাঁড়িয়ে আছেন কেন?
Why are you standing?
(হোয়াই আর ইউ স্ট্যান্ডিং?)
আপনি এখন চলে যেতে পারেন।
You can leave now.
(ইউ ক্যান লিভ নাউ।)
আমি চা কফি কিছুই খাই না।
I don’t drink tea or coffee.
(আই ডোন্ট ড্রিঙ্ক টি অর কফি।)
আমার পিঠ চুলকাচ্ছে।
My back is itching.
(মাই ব্যাক ইজ ইচিং।)
তোমার স্বভাবটা পাল্টাও।
Change your nature.
(চেঞ্জ ইয়োর নেচার।)
এটা কাজ করবে না।
This won’t work.
(দিস ওন্ট ওয়ার্ক।)
আমি এটা বুঝে উঠতে পারছি না।
I can’t figure this out.
(আই ক্যান্ট ফিগার দিস আউট।)
এটা আমার সামর্থ্যের বাইরে।
This is beyond my capacity.
(দিস ইজ বিয়ন্ড মাই ক্যাপাসিটি।)
আমি তোমার পাশে আছি।
I am by your side.
(আই অ্যাম বাই ইয়োর সাইড।)
তুমি খুব দ্রুত শিখছো।
You are learning fast.
(ইউ আর লার্নিং ফাস্ট।)
গুরুত্বপুর্ণ লিংক –
It’s amazing, please keep going.
Thank you ☺️