মাধ্যমিক পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য বিগত বছরের প্রশ্নপত্র নিখুঁতভাবে সমাধান করা কতটা জরুরি, তা নিশ্চয়ই তোমরা সবাই জানো। বিশেষ করে অংকের মতো বিষয়ে ভালো নম্বর তুলতে হলে বোর্ড প্রশ্নপত্রের ধরন ও সঠিক সমাধান পদ্ধতি বুঝে নেওয়া সবচেয়ে কার্যকর উপায়। তাই তোমাদের সুবিধার জন্য এখানে তুলে ধরা হয়েছে মাধ্যমিক ২০২৪ অঙ্ক প্রশ্নের সম্পূর্ণ সমাধান। প্রতিটি প্রশ্নের উত্তর অত্যন্ত সহজ ও ধাপে ধাপে বোঝানো আছে, যাতে তোমরা ঘরে বসেই নিজের ভুলভ্রান্তি শুধরে নিতে পারো এবং প্রতিটি অংকের পেছনের নিয়ম পরিষ্কার বুঝতে পারো।
যাঁরা পরীক্ষার শেষ মুহূর্তের রিভিশন বা অফলাইনে অনুশীলনের জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য রয়েছে Madhyamik 2024 Math Question Paper with Answer PDF সংগ্রহ করার সহজ ব্যবস্থা। তোমরা চাইলে নিচের প্রতিটি প্রশ্নের স্টেপ-বাই-স্টেপ সমাধান দেখে নিতে পারো কিংবা সম্পূর্ণ ফাইলটি ডাউনলোড করে নিজের সময়মতো প্র্যাকটিস করতে পারো। পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি থেকে শুরু করে রাশিবিজ্ঞান—প্রতিটি বিভাগ এখানে সমান গুরুত্ব দিয়ে সাজানো হয়েছে, যাতে মাধ্যমিকের অংকে তোমাদের আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যায়।
Class 10-এর সম্পূর্ণ প্রস্তুতি মানেই EduDues 💙
মাধ্যমিক ২০২৪ অঙ্ক প্রশ্নের সম্পূর্ণ সমাধান | Madhyamik 2024 Math Question Paper with Answer
Madhyamik 2024 Math Question Paper with Answer Video | মাধ্যমিক ২০২৪ অঙ্ক প্রশ্নের সম্পূর্ণ সমাধান ভিডিও
1. নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তরটি নির্বাচন করোঃ1 × 6 = 6
(i) সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের হার বার্ষিক 10% হলে, দ্বিতীয় বছরে কোনো মূলধনের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত –
ধরি, আসল = p টাকা,
∴ প্রথম বছরের সরল সুদ = চক্রবৃদ্ধি সুদ = p × 10 × 1100 টাকা = p10 টাকা
দ্বিতীয় বছরের সরল সুদ = p10 টাকা
দ্বিতীয় বছরের আসল = ( p + p10 ) টাকা = 11p10 টাকা
∴ দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ = 11p10 × 10 × 1 100 টাকা = 11p100 টাকা
∴ দ্বিতীয় বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত
= p10 : 11p100 = 1 : 1110 = 10 : 11
(ii) যদি ax² + abcx + bc = 0, (a ≠ 0) দ্বিঘাত সমীকরণের একটি বীজ অপর বীজের অনন্যক হয় তাহলে –
ধরি, প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় α ও 1α
∴ বীজদ্বয়ের গুণফল = bca
বা, α × 1α = bca
বা, 1 = bca
বা, a = bc
(iii) 5 সেমি ও 7 সেমি ব্যাস বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্থভাবে স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব –
দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব তাদের ব্যাসার্ধ দ্বয়ের দৈর্ঘ্যের অন্তরফলের সমান হবে।
∴ 5 সেমি ও 7 সেমি ব্যাস বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্থভাবে স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব = (7/2 − 5/2) সেমি. = 2/2 সেমি. = 1 সেমি.
(iv) tanθ + cotθ এর সর্বনিম্ন মান –
tanθ + cotθ = ( √tanθ )² + ( √cotθ )²
= ( √tanθ − √cotθ )² + 2√tanθ × √cotθ
= ( √tanθ − √cotθ )² + 2
যেহেতু, ( √tanθ − √cotθ )² এর সর্বনিম্ন মান 0
∴ tanθ + cotθ এর সর্বনিম্ন মান 2
(v) সমান ভূমি বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক ও একটি নিরেট চোঙের উচ্চতা সমান হলে তাদের ঘনফলের অনুপাত –
ধরি, নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য = নিরেট চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য = r একক
নিরেট অর্ধগোলকের উচ্চতা = নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য = r একক
∴ নিরেট চোঙের উচ্চতা = r একক
∴ নিরেট অর্ধগোলক ও নিরেট চোঙের ঘনফলের অনুপাত
= 23 πr³ : πr² × r
= 23 : 1 = 2 : 3
(vi) প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার গড় A এবং মধ্যমা M হলে সম্পর্কটি –
প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার গড় A হলে,
1 + 2 + 3 + … + 1010 = A
বা, A = 5510
∴ A = 5.5
প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার মধ্যমা, M = 12 (পঞ্চম পদ + ষষ্ঠ পদ)
= 12 (5 + 6) = 5.5
∴ A = M
2. শূন্যস্থান পূরণ করো (যে কোনো পাঁচটি) :1 × 5 = 5
(i) P এর মান কত হলে (P − 3)x² + 5x + 10 = 0 সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না।
সমাধানঃ(P − 3)x² + 5x + 10 = 0 সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না যদি x² এর সহগ 0 হয়।
অর্থাৎ, P − 3 = 0 বা, P = 3
(ii) আসল বা মূলধন এবং কোনো নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে বলে।
(iii) দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি
(iv) sin(θ − 30°) = 12 হলে, cosθ এর মান হবে
সমাধানঃsin(θ − 30°) = 12
বা, sin(θ − 30°) = sin 30°
বা, θ − 30° = 30°
বা, θ = 30° + 30°
∴ θ = 60°
∴ cosθ = cos 60° = 12
(v) লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন V, ভূমির ব্যাসার্ধ R এবং উচ্চতা H হলে, H =
সমাধানঃলম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন, V = 13 π × R² × H
বা, 3V = πR²H
বা, πR²H = 3V
বা, H = 3VπR²
(vi) ঊর্ধ্ব ক্রমানুসারে সাজানো 8, 9, 12, 17, x + 2, x + 4, 30, 34, 39 তথ্যের মধ্যমা 24 হলে, x -এর মান
সমাধানঃঊর্ধ্বক্রমে সাজানো তথ্যগুলি হল 8, 9, 12, 17, x + 2, x + 4, 30, 34, 39
এখানে, n = 9 অর্থাৎ n অযুগ্ম
∴ মধ্যমা = ( 9 + 12 ) তম পদ = পঞ্চম পদ = x + 2
∴ x + 2 = 24
বা, x = 24 − 2
∴ x = 22
3. সত্য বা মিথ্যা লেখো ( যে কোনো পাঁচটি ) :1 × 5 = 5
(i) অংশীদারি কারবারে তিনজন সদস্যের মূলধনের অনুপাত a : b : c এবং নিয়োজিত সময়ের অনুপাত x : y : z হলে তাদের লাভের অনুপাত হবে ax : by : cz
(ii) যদি a ∝ b, b ∝ 1c এবং c ∝ d হয়, তবে a ∝ 1d হবে।
সমাধানঃa ∝ b, b ∝ 1c এবং c ∝ d
∴ a = k₁b —(1)
b = k₂c —(2)
এবং c = k₃d —(3)
যেখানে k₁, k₂ এবং k₃ অশূন্য ভেদ ধ্রুবক
(1) × (2) ÷ (3) করে পাই,
a × bc = k₁b × k₂c k₃d
বা, a = k₁k₂k₃d
∴ a ∝ 1d [যেহেতু, k₁, k₂, k₃ অশূন্য ধ্রুবক]
(iii) কোনো বৃত্তের দুটি জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী হলে তারা অবশ্যই সমান্তরাল হবে।
(iv) একটি ঘড়ির ঘণ্টার কাঁটা 2 ঘণ্টায় π6 রেডিয়ান কোণ আবর্তন করে।
সমাধানঃঘড়ির ঘণ্টার কাঁটা 12 ঘণ্টায় অতিক্রম করে 360°
∴ ঘড়ির ঘণ্টার কাঁটা 2 ঘণ্টায় অতিক্রম করে 360°12 × 2 = 60°
60° = π180 × 60 = π3
(v) একই ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলক ও নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত 2 : 1 ।
সমাধানঃধরি, নিরেট গোলক ও নিরেট অর্ধগোলক উভয়ের ব্যাসার্ধের দৈর্ঘ্য = r একক
∴ নিরেট গোলক ও নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত
= 4πr² : 3πr² = 4 : 3
(vi) একটি শ্রেণিতে n সংখ্যক প্রত্যক্ষের গড় x̄। যদি প্রথম (n − 1) প্রত্যক্ষের সমষ্টি K হয়, তাহলে n-তম প্রত্যক্ষটি হবে (n − 1)x̄ + K ।
সমাধানঃn সংখ্যক প্রত্যক্ষিক প্রত্যক্ষের গড় = x̄
∴ n সংখ্যক প্রত্যক্ষিক প্রত্যক্ষের সমষ্টি = nx̄
আবার, (n − 1) সংখ্যক প্রত্যক্ষিক প্রত্যক্ষের সমষ্টি = K
∴ n-তম প্রত্যক্ষটি হল = nx̄ − K
4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো 10 টি) :2 × 10 = 20
(i) 500 টাকার বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরের সুদ 105 টাকা হয়, নির্ণয় করো।
সমাধানঃধরি, সময় = n বছর
আসল = 500 টাকা, বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার = 10
∴ সমূল চক্রবৃদ্ধি = 500 (1 + 10100)n টাকা
শর্তানুসারে,
500 (1 + 10100)n = 105 + 500
বা, (1 + 110)n = 605500
বা, (1110)n = 121100
বা, (1110)n = (1110)²
∴ n = 2
(ii) একটি অংশীদারি কারবারে ইলা, রহিমা ও বেলার মূলধনের অনুপাত 3 : 8 : 5। ইলার লাভ বেলার লাভের চেয়ে 600 টাকা কম হলে, ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল ?
সমাধানঃইলা, রহিমা ও বেলার মূলধনের অনুপাত 3 : 8 : 5
ধরি, মোট লাভ = x টাকা,
∴ ইলার লভ্যাংশ = 33+8+5 × x টাকা = 3x16 টাকা
এবং বেলার লভ্যাংশ = 53+8+5 × x টাকা = 5x16 টাকা
শর্তানুসারে,
5x16 − 3x16 = 600
বা, 5x − 3x16 = 600
বা, 2x = 9600
∴ x = 4800
(iii) x² − 22x + 105 = 0 সমীকরণের বীজদ্বয় α, β হলে, 1α + 1β -এর মান নির্ণয় করো।
সমাধানঃx² − 22x + 105 = 0 সমীকরণের বীজদ্বয় α ও β
∴ α + β = −(− 221) = 22 এবং α × β = 105
∴ 1α + 1β = β + ααβ = 22105
(iv) যদি (3x − 2y) : (3x + 2y) = 4 : 5 হয়, তবে (x + y) : (x − y) এর মান কত ?
সমাধানঃ(3x − 2y) : (3x + 2y) = 4 : 5
বা, 3x − 2y3x + 2y = 45
বা, 5(3x − 2y) = 4(3x + 2y)
বা, 15x − 10y = 12x + 8y
বা, 15x − 12x = 8y + 10y
বা, 3x = 18y
বা, x = 6y
∴ (x + y) : (x − y) = (6y + y) : (6y − y) = 7y : 5y = 7 : 5
(v) ‘O’ কেন্দ্রীয় বৃত্তে BOC ব্যাস, ABCD বৃত্তস্থ চতুর্ভুজ, ∠ADC = 110° হলে ∠ACB এর মান নির্ণয় করো।

ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ
∴ ∠ABC + ∠ADC = 180°
বা, ∠ABC = 180° − ∠ADC
= 180° − 110° = 70°
∠BAC অর্ধবৃত্তস্থ কোণ
∴ ∠BAC = 90°
ΔABC থেকে পাই,
∠ACB = 180° − ∠ABC − ∠BAC
= 180° − 70° − 90° = 20°
(vi) ABCD ট্রাপিজিয়ামের BC || AD এবং AD = 4 সেমি. AC ও BD কর্ণদ্বয় এমনভাবে O বিন্দুতে ছেদ করে যে, AOOC = DOOB = 12 হয়, তাহলে BC এর দৈর্ঘ্য কত ?
ΔAOD এবং ΔCOB এর মধ্যে
∠AOD = বিপ্রতীপ ∠COB এবং AOOC = DOOB
∴ ΔAOD ~ ΔCOB
∴ AOOC = DOOB = ADCB = 12
∴ ADCB = 12
বা, BC = 2AD
∴ BC = 2 × 4 সেমি. = 8 সেমি.
(vii) ΔABC এর ∠ABC = 90°, AB = 6 সেমি., BC = 8 সেমি হলে ΔABC এর পরিব্যাসার্ধের দৈর্ঘ্য কত ?
সমাধানঃΔABC এর ∠ABC = 90°
∴ ΔABC একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজ হল AC
সমকোণী ΔABC থেকে পাই,
AC² = AB² + BC²
∴ AC = √6² + 8² সেমি = √36 + 64 সেমি = √100 সেমি = 10 সেমি
সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধের দৈর্ঘ্য = অতিভুজের দৈর্ঘ্যের অর্ধেক
∴ ΔABC এর পরিব্যাসার্ধের দৈর্ঘ্য = 12 AC = 12 × 10 সেমি = 5 সেমি
(viii) rcosθ = 2√3, r sinθ = 2 এবং 0° < θ < 90° হয় তাহলে r এবং θ এর মান নির্ণয় করো।
সমাধানঃrcosθ = 2√3 —(1)
r sinθ = 2 —(2)
বা, cosθ = 2√3r
বা, sinθ = 2r
sin²θ + cos²θ = 1
বা, (2r)² + (2√3r)² = 1
বা, 4r² + 12r² = 1
বা, 16r² = 1
বা, r² = 16
∴ r = 4
(1) নং থেকে পাই, 4 × cosθ = 2√3
বা, cosθ = 2√34
বা, cosθ = √32
বা, cosθ = cos30°
∴ θ = 30°
(ix) sin(A + B) = 1 এবং cos(A − B) = 1 হলে cot 2A এর মান নির্ণয় করো। [0° ≤ (A + B) ≤ 90° এবং A ≥ B]
সমাধানঃsin(A + B) = 1
বা, sin(A + B) = sin90°
বা, A + B = 90° —(1)
cos(A − B) = 1
বা, cos(A − B) = cos0°
বা, A − B = 0° —(2)
(1) + (2) করে পাই,
A + B + A − B = 90° + 0°
বা, 2A = 90°
∴ A = 45°
(2) থেকে পাই, A − B = 0°
বা, B = A = 45°
∴ A = B = 45°
∴ cot 2A = cot(2 × 45°) = cot90° = 0
(x) একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
সমাধানঃধরি, গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য = r একক
∴ গোলকের বক্রতলের ক্ষেত্রফল = 4πr² বর্গএকক
গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে, ব্যাসার্ধ হবে 2r একক
∴ বক্রতলের ক্ষেত্রফল = 4π × (2r)² বর্গএকক = 16πr² বর্গএকক
∴ বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে = (16πr² − 4πr²) বর্গএকক = 12πr² বর্গএকক
∴ বক্রতলের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে = 12πr²4πr² × 100 = 300
(xi) একটি ঘনকের প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য 6√2 সেমি হলে, ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত?
সমাধানঃধরি, ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য = x সেমি
∴ ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য = √2 × x সেমি
শর্তানুসারে,
√2 × x = 6√2
∴ x = 6
∴ ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য = 6 সেমি
∴ ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল = 6 × 6² বর্গসেমি = 216 বর্গসেমি
(xii) একটি পরিসংখ্যা বিভাজনের গড় 7, Σfᵢxᵢ = 140 হলে Σfᵢ এর মান নির্ণয় করো।
সমাধানঃΣfᵢxᵢ = 140 এবং Σfᵢ = x [ধরিলাম]
∴ পরিসংখ্যা বিভাজনের গড় = ΣfᵢxᵢΣfᵢ = 140x
শর্তানুসারে,
140x = 7
বা, 7x = 140
∴ x = 20
5. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও:5
(i) গোবিন্দবাবু কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 5,00,000 টাকা পেলেন। ঐ টাকার কিছুটা ব্যাঙ্ক ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন। প্রতি বছর সুদ বাবদ 33,600 টাকা পান। ব্যাঙ্ক ও পোস্ট অফিসে বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 6% ও 7.2%। তিনি কোথায় কত টাকা রেখেছিলেন তা নির্ণয় করো।
সমাধানঃধরি, তিনি ব্যাঙ্কে x টাকা জমা রেখেছিলেন।
∴ তিনি পোস্ট অফিসে জমা রাখেন (500000 − x) টাকা
ব্যাঙ্কের বার্ষিক সরল সুদের হার 6% হলে,
1 বছরে ব্যাঙ্ক থেকে প্রাপ্ত সুদের পরিমাণ = x × 6 × 1100 টাকা = 6x100 টাকা
পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার 7.2% হলে,
1 বছরে পোস্ট অফিস থেকে প্রাপ্ত সুদের পরিমাণ = (500000 − x) × 7.2 × 1100 টাকা = 72(500000 − x)1000 টাকা
∴ 1 বছরে গোবিন্দবাবুর মোট সুদের পরিমাণ = { 6x100 + 72(500000 − x)1000 } টাকা
শর্তানুসারে,
6x100 + 72(500000 − x)1000 = 33600
বা, 60x + 72(500000 − x) = 33600 × 1000
বা, 60x + 36000000 − 72x = 33600000
বা, −12x = 33600000 − 36000000
বা, −12x = −2400000
∴ x = 200000
∴ তিনি ব্যাঙ্কে রেখেছিলেন 200000 টাকা
এবং তিনি পোস্ট অফিসে রেখেছিলেন (500000 − 200000) টাকা = 300000 টাকা
(ii) আমন 25,000 টাকা 3 বছরের জন্য এমনভাবে ধার করলেন যে, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যথাক্রমে 4%, 5% ও 6%, 3 বছরের শেষে আমন সুদের আসলে কত টাকা জমা দেবে?
সমাধানঃধরি, p = 25000, r₁ = 4%, r₂ = 5% এবং r₃ = 6%
∴ 3 বছরের সমূল চক্রবৃদ্ধি = 25000 (1 + 4100) (1 + 5100) (1 + 6100) টাকা
= 25000 × 104100 × 105100 × 106100 টাকা
= 28938 টাকা
∴ 3 বছরের শেষে আমন সুদ-আসলে 28938 টাকা জমা দেবে।
6. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও:3
(i) A এর গতিবেগ B এর গতিবেগের থেকে 1 মিটার/সেকেন্ড বেশি। 180 মিটার দৌড়ে গিয়ে A, B এর থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। B এর গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার?
সমাধানঃধরি, B এর গতিবেগ = x মিটার/সেকেন্ড
∴ A এর গতিবেগ = (x + 1) মিটার/সেকেন্ড
180 মিটার যেতে B এর সময় লাগে = 180x সেকেন্ড
এবং A এর সময় লাগে = 180x + 1 সেকেন্ড
শর্তানুসারে,
180x − 180x + 1 = 2
বা, 180 { (x + 1) − xx(x + 1) } = 2
বা, 180x² + x = 2
বা, 2(x² + x) = 180
বা, x² + x = 90
বা, x² + x − 90 = 0
বা, x² + 10x − 9x − 90 = 0
বা, x(x + 10) − 9(x + 10) = 0
বা, (x + 10)(x − 9) = 0
হয়, x + 10 = 0 অথবা, x − 9 = 0
বা, x = −10 অথবা, x = 9
গতিবেগ ঋণাত্মক হতে পারে না, তাই x ≠ −10
∴ x = 9
(ii) সমাধান করোঃ (2x + 1) + 32x + 1 = 4, (x ≠ −12)
সমাধানঃ(2x + 1) + 32x + 1 = 4
বা, (2x + 1)² + 32x + 1 = 4
বা, 4x² + 4x + 1 + 3 = 4(2x + 1)
বা, 4x² + 4x + 4 = 8x + 4
বা, 4x² + 4x + 4 − 8x − 4 = 0
বা, 4x² − 4x = 0
বা, 4x(x − 1) = 0
বা, x(x − 1) = 0
হয়, x = 0 অথবা, x − 1 = 0
বা, x = 1
7. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও:
(i) যদি (√a + √b) ∝ (√a − √b) হয়, তবে দেখাও যে (a + b) ∝ √ab
সমাধানঃ(√a + √b) ∝ (√a − √b)
∴ (√a + √b) = k(√a − √b), যেখানে k অশূন্য ভেদ ধ্রুবক
বা, √a + √b √a − √b = k
বা, (√a + √b) + (√a − √b) (√a + √b) − (√a − √b) = k + 1k − 1 [যোগ ভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই]
বা, 2√a2√b = k + 1k − 1
বা, √a√b = k + 1k − 1
বা, ab = (k + 1k − 1)² [উভয়পক্ষকে বর্গ করে পাই]
বা, ab = m [যেখানে (k + 1)²(k − 1)² = m (একটি অশূন্য ধ্রুবক)]
বা, a = mb
এখন, a + b √ab = mb + b √mb · b = b(m + 1) b√m = m + 1 √m (ধ্রুবক)
∴ (a + b) ∝ √ab [প্রমাণিত]
(ii) যদি x = √3 + √2, y = 1x হয় তবে (x + 1x)² + (1y − y)² = কত?
সমাধানঃx = √3 + √2,
y = 1x = 1√3 + √2 = √3 − √2(√3 + √2)(√3 − √2) = √3 − √23 − 2 = √3 − √2
যেহেতু, y = 1x ∴ x = 1y
(x + 1x)² + (1y − y)² = (x + y)² + (x − y)²
= (√3 + √2 + √3 − √2)² + (√3 + √2 − √3 + √2)²
= (2√3)² + (2√2)² = 12 + 8 = 20
8. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও:3
(i) xy + z = yz + x = zx + y হলে দেখাও যে প্রতিটি অনুপাতের মান 12 অথবা −1।
সমাধানঃধরি, xy + z = yz + x = zx + y = k, (যেখানে, k ≠ 0)
সুতরাং, x = k(y + z), y = k(z + x) এবং z = k(x + y)
এখন, x + y + z = k(y + z) + k(z + x) + k(x + y)
বা, x + y + z = k(y + z + z + x + x + y)
বা, x + y + z = 2k(x + y + z)
বা, (x + y + z) − 2k(x + y + z) = 0
হয়, x + y + z = 0 অথবা, 1 − 2k = 0 ∴ k = 12
∴ প্রত্যেকটি অনুপাত = 12
আবার, x + y + z = 0 হলে, y + z = −x
বা, y + zx = −1
∴ xy + z = −1
আবার, z + x = −y সুতরাং, yz + x = −1
এবং x + y = −z সুতরাং, zx + y = −1
∴ xy + z = yz + x = zx + y হলে প্রতিটি অনুপাতের মান 12 অথবা −1 এর সমান। [প্রমাণিত]
(ii) a, b, c ক্রমিক সমানুপাতী হলে প্রমাণ করো যে, 1b = 1b − a + 1b − c।
সমাধানঃa, b, c ক্রমিক সমানুপাতী হলে,
ab = bc = k, (যেখানে k ≠ 0)
∴ a = bk, b = ck
বা, a = ck · k = ck²
ডানপক্ষ = 1b − a + 1b − c
= 1ck − ck² + 1ck − c
= 1ck(1 − k) + 1c(k − 1)
= 1ck(1 − k) − 1c(1 − k) = 1 − kck(1 − k) = 1ck = 1b = বামপক্ষ
∴ বামপক্ষ = ডানপক্ষ [প্রমাণিত]
9. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও:5
(i) একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান প্রমাণ করো।

প্রদত্তঃ মনে করি O কেন্দ্রীয় বৃত্তের ∠ACB ও ∠ADB যে-কোনো দুটি কোণ ABDC বৃত্তাংশে অবস্থিত।
প্রমাণ করতে হবেঃ ACDB বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণই সমান।
যেহেতু ∠ACB ও ∠ADB ওই বৃত্তাংশস্থ যে-কোনো দুটি বৃত্তস্থ কোণ, সুতরাং ∠ACB ও ∠ADB পরস্পর সমান প্রমাণ করলেই উপপাদ্যটি প্রমাণিত হবে।
অঙ্কনঃ O, A বিন্দুদ্ধয় ও O, B বিন্দুদ্ধয় সরলরেখাংশ দ্বারা যুক্ত করলাম।
প্রমাণঃ APB বৃত্তচাপের দ্বারা গঠিত ∠AOB কেন্দ্রস্থ কোণ এবং ∠ACB ও ∠ADB বৃত্তস্থ কোণ।
∴ ∠AOB = 2∠ACB
এবং ∠AOB = 2∠ADB
সুতরাং, 2∠ACB = 2∠ADB
∴ ∠ACB = ∠ADB [প্রমাণিত]
(ii) প্রমাণ করো যে, বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিঃস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে।

প্রদত্তঃ O কেন্দ্রীয় বৃত্তের বহিঃস্থ বিন্দু P থেকে PA ও PB দুটি স্পর্শক যাদের স্পর্শবিন্দু যথাক্রমে A ও B; O, A; O, B; O, P যুক্ত করায় PA ও PB সরলরেখাংশ দুটি কেন্দ্রে যথাক্রমে ∠POA ও ∠POB দুটি কোণ উৎপন্ন করেছে।
প্রমাণ করতে হবে যেঃ (i) PA = PB (ii) ∠POA = ∠POB
প্রমাণঃ
PA ও PB স্পর্শক এবং OA ও OB স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ।
∴ OA ⊥ PA এবং OB ⊥ PB
POA ও POB সমকোণী ত্রিভুজদ্বয়ের মধ্যে,
∠OAP = ∠OBP [প্রত্যেকে 1 সমকোণ]
অতিভুজ OP সাধারণ বাহু
এবং OA = OB [একই বৃত্তের ব্যাসার্ধ]
∴ ΔPAO ≅ ΔPBO [সর্বসমতার R-H-S শর্তানুসারে]
∴ PA = PB [সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু] [(i) প্রমাণিত]
এবং ∠POA = ∠POB [সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ] [(ii) প্রমাণিত]
10. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও:3
(i) O কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ ABCD হলে প্রমাণ করো যে, AB + CD = AD + BC।

প্রদত্তঃ ABCD চতুর্ভুজটি O কেন্দ্রীয় বৃত্তে পরিলিখিত। ধরি, AB, BC, CD ও DA বৃত্তটিকে যথাক্রমে P, Q, R ও S বিন্দুতে স্পর্শ করেছে।
প্রমাণ করতে হবে যেঃ AB + CD = BC + DA
প্রমাণঃ
O কেন্দ্রীয় বৃত্তের বহিঃস্থ বিন্দু A থেকে AS ও AP দুটি স্পর্শক।
∴ AS = AP
অনুরূপে, BP = BQ, CQ = CR এবং DR = DS
এখন, AB + CD = AP + BP + CR + DR
= AS + BQ + CQ + DS
= (AS + DS) + (BQ + CQ)
= AD + BC [প্রমাণিত]
(ii) PQR সমকোণী ত্রিভুজের ∠P = 90° এবং PS, অতিভুজ QR -এর ওপর লম্ব। প্রমাণ করো যে, 1PS² = 1PQ² + 1PR²।
প্রদত্তঃ PQR সমকোণী ত্রিভুজের ∠P = 90° এবং PS, অতিভুজ QR এর ওপর লম্ব।
প্রমাণ করতে হবে যেঃ 1PS² = 1PQ² + 1PR²
প্রমাণঃ PQR সমকোণী ত্রিভুজের, ∠P = 90°
∴ QR² = PR² + PQ² —(1)
সমকোণী ΔPQR এর ক্ষেত্রফল = 12 × PQ × PR
আবার, ΔPQR এর ক্ষেত্রফল = 12 × QR × PS
∴ 12 × PQ × PR = 12 × QR × PS
বা, PQ × PR = QR × PS
বা, 1PS = QRPQ × PR
বা, 1PS² = QR²PQ² × PR²
বা, 1PS² = PR² + PQ²PQ² × PR² [(1) নং থেকে পাই]
বা, 1PS² = PR²PQ² × PR² + PQ²PQ² × PR²
∴ 1PS² = 1PQ² + 1PR² [প্রমাণিত]
11. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও:5
(i) 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো। ওই বৃত্তের কেন্দ্র থেকে 9 সেমি দূরত্বে একটি বিন্দু থেকে বৃত্তের উপর একটি স্পর্শক অঙ্কন করো।

4 সেমি. ব্যাসার্ধবিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করলাম। বৃত্তের কেন্দ্র O থেকে 9 সেমি. দূরে P বিন্দু থেকে বৃত্তের উপর দুটি স্পর্শক AP ও BP অঙ্কন করলাম।
(ii) একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার সমকোণ সংলগ্ন বাহুদ্বয় 4 সেমি এবং 5 সেমি। ওই ত্রিভুজটির একটি পরিবৃত্ত অঙ্কন করো।

ABC একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম যার ∠A = 90°, AB = 4 সেমি এবং AC = 5 সেমি। ΔABC এর পরিবৃত্ত অঙ্কন করলাম যার পরিকেন্দ্র O।
12. যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ3 × 2 = 6
(i) কোনো সমকোণী ত্রিভুজের দুটি সূক্ষ্ম কোণের অন্তর 72° হলে কোণ দুটির বৃত্তীয়মান নির্ণয় করো।
সমাধানঃধরি, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির পরিমাপ যথাক্রমে x° ও y°
∴ x + y = 90 —(1)
এবং x − y = 72 —(2)
(1) + (2) করে পাই,
x + y + x − y = 90 + 72
বা, 2x = 162
∴ x = 81
(1) নং থেকে পাই,
81 + y = 90
বা, y = 90 − 81
∴ y = 9
81° এর বৃত্তীয় মান = π180 × 81 = 9π20
9° এর বৃত্তীয় মান = π180 × 9 = π20
(ii) 5 sin²θ + 4 = 92 সম্পর্ক থেকে tanθ এর মান নির্ণয় করো।
সমাধানঃ5 sin²θ + 4 = 92
বা, 5 sin²θ = 92 − 4
বা, 5 sin²θ = 9 − 82
বা, sin²θ = 110
বা, 1 − cos²θ = 110
বা, cos²θ = 1 − 110
বা, cos²θ = 910
বা, sec²θ = 109
বা, 1 + tan²θ = 109
বা, tan²θ = 109 − 1
বা, tan²θ = 19
∴ tanθ = 13
(iii) যদি sin 17° = xy হয়, তাহলে দেখাও যে, sec 17° − sin 73° = x² y√y² − x²
সমাধানঃsin 17° = xy
cos 17° = √1 − sin² 17° = √1 − x²y² = √y² − x²y² = √y² − x²y
∴ sec 17° = y √y² − x²
sin 73° = sin(90° − 17°) = cos 17° = √y² − x²y
বামপক্ষ = sec 17° − sin 73°
= y√y² − x² − √y² − x²y
= y² − (y² − x²) y√y² − x²
= y² − y² + x² y√y² − x²
= x² y√y² − x² = ডানপক্ষ
∴ বামপক্ষ = ডানপক্ষ [প্রমাণিত]
13. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ5
(i) কোনো স্তম্ভের একই পার্শ্বে এবং পাদবিন্দুগামী একই অনুভূমিক সরলরেখায় অবস্থিত দুটি বিন্দু থেকে স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ যথাক্রমে θ এবং ϕ। স্তম্ভের উচ্চতা h হলে বিন্দু দুটির দূরত্ব নির্ণয় করো।

ধরি, AB স্তম্ভের B পাদদেশ থেকে C ও D থেকে A বিন্দুর উন্নতি কোণ যথাক্রমে θ ও ϕ
∴ ∠ACB = θ, ∠ADB = ϕ
স্তম্ভের উচ্চতা h হলে, AB = h
সমকোণী ত্রিভুজ ABC থেকে পাই,
tan θ = ABBC
বা, tan θ = hBC
বা, BC = htan θ
সমকোণী ত্রিভুজ ABD থেকে পাই,
tan ϕ = ABBD
বা, tan ϕ = hBD
বা, BD = htan ϕ
C ও D বিন্দু দুটির মধ্যে দূরত্ব = CD = BD − BC
= htan ϕ − htan θ
= h(1tan ϕ − 1tan θ) = h(tan θ − tan ϕtan θ tan ϕ)
(ii) 120 মিটার চওড়া রাস্তার দুপাশে ঠিক বিপরীতে A ও B বিন্দুতে দুটি সমান উচ্চতার স্তম্ভ আছে। স্তম্ভ দুটির পাদবিন্দুর সংযোগ রেখার উপর C বিন্দু থেকে A ও B বিন্দুতে স্তম্ভ দুটির শীর্ষের উন্নতি কোণ যথাক্রমে 60° ও 30° হলে AC এর মান নির্ণয় করো।

ধরি, A ও B বিন্দু থেকে স্তম্ভ দুটির উচ্চতা যথাক্রমে AM = BN = h মি.
C বিন্দু থেকে M ও N বিন্দু দুটির উন্নতি কোণ যথাক্রমে 60° ও 30°
∴ ∠ACM = 60° এবং ∠BCN = 30°
রাস্তাটি 120 মিটার চওড়া হলে, AB = 120 মিটার
ধরি, AC = x মি. ∴ BC = (120 − x) মি.
সমকোণী ΔCAM থেকে পাই,
tan 60° = AMAC
বা, √3 = hx
বা, h = √3x
সমকোণী ΔCBN থেকে পাই,
tan 30° = BNBC
বা, 1√3 = h120 − x
বা, 1√3 = √3x120 − x [∵ h = √3x]
বা, 3x = 120 − x
বা, 3x + x = 120
বা, 4x = 120
∴ x = 30
14. যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দাওঃ4 × 2 = 8
(i) একটি আইসক্রিমের নিচের অংশ শঙ্কু আকৃতি ও ওপরের অংশ অর্ধগোলাকৃতি যাহাদের ভূমি একই। শঙ্কুর উচ্চতা 9 cm এবং ভূমির ব্যাসার্ধ 2.5 cm হলে, আইসক্রিমের আয়তন নির্ণয় করো।
সমাধানঃশঙ্কুর উচ্চতা 9 cm এবং ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.5 cm
∴ শঙ্কুর আয়তন = 13 × 227 × (2.5)² × 9 ঘনসেমি
অর্ধগোলাকৃতি অংশের ব্যাসার্ধের দৈর্ঘ্য = শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য = 2.5 cm
∴ অর্ধগোলাকৃতি অংশের আয়তন = 23 × 227 × (2.5)³ ঘনসেমি
∴ আইসক্রিমের আয়তন
= শঙ্কুর আয়তন + অর্ধগোলাকৃতি অংশের আয়তন
= {13 × 227 × (2.5)² × 9 + 23 × 227 × (2.5)³} ঘনসেমি
= 2221 × (2.5)² × (9 + 2 × 2.5) ঘনসেমি
= 2221 × 6.25 × 14 ঘনসেমি
= 223 × 6.25 × 2 ঘনসেমি
= 223 × 12.5 ঘনসেমি
= 2753 ঘনসেমি
= 9123 ঘনসেমি
(ii) একটি ফাঁপা চোঙাকৃতি পাইপের বাইরের ও ভিতরের বক্রতলের ক্ষেত্রফলের অন্তর 44 বর্গসেমি এবং পাইপের দৈর্ঘ্য 14 সেমি, পাইপটির পদার্থের ঘনফল 99 ঘনসেমি। পাইপটির বাইরের ও ভেতরের ব্যাসার্ধ নির্ণয় করো।
সমাধানঃধরি, পাইপটির বাইরের ব্যাসার্ধের দৈর্ঘ্য = R সেমি এবং ভেতরের ব্যাসার্ধের দৈর্ঘ্য = r সেমি
∴ চোঙাকৃতি পাইপের বাইরের ও ভিতরের বক্রতলের ক্ষেত্রফলের অন্তর
= (2 × 227 × R × 14 − 2 × 227 × r × 14) বর্গসেমি
= 2 × 227 × 14 × (R − r) বর্গসেমি
= 88(R − r) বর্গসেমি
শর্তানুসারে,
88(R − r) = 44
বা, 2(R − r) = 1 —(1)
ফাঁপা চোঙাকৃতি পাইপটির পদার্থের ঘনফল
= (227 × R² × 14 − 227 × r² × 14) ঘনসেমি
= 227 × 14(R² − r²) ঘনসেমি
= 22 × 2(R − r)(R + r) ঘনসেমি
= 22 × 1 × (R + r) ঘনসেমি [∵ 2(R − r) = 1]
= 22(R + r) ঘনসেমি
দ্বিতীয় শর্তানুসারে,
22(R + r) = 99
বা, 2(R + r) = 9 —(2)
(2) − (1) করে পাই,
2(R + r − R + r) = 9 − 1 (বা, 2(R − r + R + r) = 1 + 9)
বা, 4R = 10
∴ R = 2.5
(1) নং সমীকরণে R = 2.5 বসিয়ে পাই,
2(2.5 − r) = 1
বা, 5 − 2r = 1
বা, −2r = 1 − 5
বা, −2r = −4
∴ r = 2
(iii) ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 75 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 25 অংশ জলপূর্ণ থাকে। চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য 1.5 মিটার হলে প্রতি বালতিতে কত লিটার জল ধরে?
সমাধানঃচৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য 1.5 মিটার = 15 ডেসিমি
∴ চৌবাচ্চাটিতে জল ধরে = 15³ ঘনডেসিমি
= 3375 ঘনডেসিমি
= 3375 লিটার [∵ 1 লিটার = 1 ঘনডেসিমি]
চৌবাচ্চাটির 25 অংশ = 3375 × 25 লিটার = 1350 লিটার
ধরি, প্রতিটি বালতিতে x লিটার জল ধরে
∴ 75 টি বালতিতে জল পরিমাণ = 75x লিটার
শর্তানুসারে,
3375 − 75x = 1350
বা, −75x = 1350 − 3375
বা, −75x = −2025
বা, x = 202575
∴ x = 27
15. যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দাওঃ4 × 2 = 8
(i) নীচের তথ্যের সংখ্যানগুরুমান নির্ণয় করো।
| শ্রেণী | 0-5 | 5-10 | 10-15 | 15-20 | 20-25 | 25-30 | 30-35 | 35-40 |
| পরিসংখ্যা | 2 | 6 | 10 | 16 | 22 | 11 | 8 | 5 |
পরিসংখ্যা বিভাজন ছকটি হল
| শ্রেণী | 0-5 | 5-10 | 10-15 | 15-20 | 20-25 | 25-30 | 30-35 | 35-40 |
|---|---|---|---|---|---|---|---|---|
| পরিসংখ্যা | 2 | 6 | 10 | 16 | 22 | 11 | 8 | 5 |
উপরের পরিসংখ্যা বিভাজন ছকে সর্বাধিক পরিসংখ্যা 22
∴ সংখ্যানগুরুমান সংবলিত শ্রেণি (20 − 25)
∴ তথ্যটির সংখ্যানগুরুমান = l + (f₁ − f₀2f₁ − f₀ − f₂) × h
[এখানে, l = 20, h = 5, f₁ = 22, f₀ = 16, f₂ = 11]
= 20 + (22 − 162 × 22 − 16 − 11) × 5
= 20 + (644 − 27) × 5
= 20 + 617 × 5
= (20 + 1.76) (প্রায়)
= 21.76 (প্রায়)
(ii) নিম্নলিখিত পরিসংখ্যা বিভাজন ছক থেকে যে কোনো পদ্ধতিতে গড় নির্ণয় করোঃ
| শ্রেণী সীমা | 85-105 | 105-125 | 125-145 | 145-165 | 165-185 | 185-205 |
| পরিসংখ্যা | 3 | 12 | 18 | 10 | 5 | 2 |
| শ্রেণী সীমা | পরিসংখ্যা (fᵢ) | শ্রেণি মধ্যক (xᵢ) | dᵢ = xᵢ − a = xᵢ − 135 | fᵢdᵢ |
|---|---|---|---|---|
| 85 − 105 | 3 | 95 | −40 | −120 |
| 105 − 125 | 12 | 115 | −20 | −240 |
| 125 − 145 | 18 | 135 = a | 0 | 0 |
| 145 − 165 | 10 | 155 | 20 | 200 |
| 165 − 185 | 5 | 175 | 40 | 200 |
| 185 − 205 | 2 | 195 | 60 | 120 |
| মোট | ∑fᵢ = 50 | ∑fᵢdᵢ = 160 |
∴ নির্ণেয় যৌগিক গড় = a + ∑fᵢdᵢ∑fᵢ
= 135 + 16050
= 135 + 3.2
= 138.2
(iii) নীচের পরিসংখ্যা বিভাজন ছক থেকে তথ্যটির মধ্যমা নির্ণয় করো।
| প্রাপ্ত নম্বর | 10 -এর কম | 20 -এর কম | 30 -এর কম | 40 -এর কম | 50 -এর কম | 60 -এর কম |
| শিক্ষার্থী সংখ্যা | 8 | 15 | 29 | 42 | 60 | 70 |
ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছকটি হল –
| প্রাপ্ত নম্বর | পরিসংখ্যা (fᵢ) | ক্রমযৌগিক পরিসংখ্যা (ক্ষুদ্রতর সূচক) |
|---|---|---|
| 10 -এর কম | 8 | 8 |
| 10 − 20 | 15 − 8 = 7 | 15 |
| 20 − 30 | 29 − 15 = 14 | 29 |
| 30 − 40 | 42 − 29 = 13 | 42 |
| 40 − 50 | 60 − 42 = 18 | 60 |
| 50 − 60 | 70 − 60 = 10 | 70 = n |
n = 70 ∴ n2 = 35
35 এর থেকে ঠিক বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা 30 − 40 শ্রেণির মধ্যে আছে।
∴ মধ্যমা শ্রেণিটি হল 30 − 40
∴ নির্ণেয় মধ্যমা = l + [ n2 − cf f ] × h [এখানে l = 30, n = 70, cf = 29, f = 13, h = 10]
= 30 + 35 − 2913 × 10
= 30 + 6013
= 390 + 6013
= 45013 = 34.6 [প্রায়]
