মাধ্যমিক ২০২৩ পরীক্ষার ভৌতবিজ্ঞান বিষয়ে তোমরা যারা প্রশ্নের সঠিক উত্তর খুঁজছো, তাদের জন্য এই পোস্টে রইল মাধ্যমিক 2023 ভৌতবিজ্ঞান প্রশ্নের সমাধান সম্পূর্ণভাবে। WBBSE বোর্ডের এই পরীক্ষায় যে প্রশ্নপত্র এসেছিল, তার প্রতিটি প্রশ্নের বিস্তারিত ও সহজবোধ্য উত্তর তোমরা এখানে পাবে। Madhyamik 2023 Physical Science Question Answer গুলো তৈরি করা হয়েছে বোর্ডের মার্কিং স্কিম অনুযায়ী, যাতে তোমরা বুঝতে পারো কোন প্রশ্নের উত্তর কীভাবে লিখলে পূর্ণ নম্বর পাওয়া যায়। পরবর্তী মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির জন্য পুরনো বছরের প্রশ্নপত্র সমাধান করা তোমাদের কাছে সবচেয়ে কার্যকরী পদ্ধতিগুলোর একটি, আর সেই কারণেই এই পোস্টটি তোমাদের প্রস্তুতিকে আরও মজবুত করতে সাহায্য করবে।
তোমরা যদি মাধ্যমিক ২০২৩ ভৌতবিজ্ঞান পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নপত্রের সমধান একসঙ্গে পেতে চাও, তাহলে এই পোস্ট তোমাদের জন্য পারফেক্ট। এখানে ভৌতবিজ্ঞানের প্রতিটি অধ্যায় থেকে আসা প্রশ্নের উত্তর ধাপে ধাপে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে, যাতে তোমরা কনসেপ্টগুলোও ভালোভাবে বুঝতে পারো। মাধ্যমিক ২০২৩ ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর অনুশীলন করার পাশাপাশি তোমরা এই পেজ থেকে PDF Download করার সুবিধাও পাবে, যা অফলাইনে পড়াশোনার জন্য বেশ কাজে লাগবে। মাধ্যমিক পরীক্ষার খাতায় নম্বর বাড়ানোর জন্য উত্তর লেখার সঠিক পদ্ধতি জানা যেমন জরুরি, তেমনই আগের বছরের প্রশ্নপত্র ভালোভাবে অনুশীলন করাও সমান গুরুত্বপূর্ণ, আর এই পোস্ট তোমাদের সেই দুটো দিকেই সাহায্য করবে।
Madhyamik 2023 Physical Science Question Paper Solution | মাধ্যমিক ২০২৩ ভৌতবিজ্ঞান পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নপত্রের সমধান
‘ক’ বিভাগ
বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নিচে চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে ।যেটি ঠিক সেটি লেখ: 1×15=15
1.1 নিচের কোন গ্যাসটি ওজোন স্তরে ওজন ক্ষয়ে সহায়তা করে?
(a) CO2 (b) Ar (c) CFC (d) He
উত্তরঃ- (c) CFC
1.2 4g H2 গ্যাসের STP তে PV এর মান কত?
(a) RT (b) 2RT (c) 4RT (d) 0.5 RT
উত্তরঃ- (b) 2RT
1.3 12g C কে সম্পূর্ণরূপে পুড়িয়ে CO2 তৈরি করতে কত গ্রাম O2 লাগবে?(C=12, O=16)
(a) 32g (b) 12g (c) 16g (d) 44g
উত্তরঃ- (a) 32g
1.4 তরলের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে?
(a) 0 (b) 1 (c) 2 (d) 3
উত্তরঃ- (c) 2
1.5 প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বনিম্ন সেটি হল-
(a) হলুদ (b) কমলা (c) লাল (d) বেগুনি
উত্তরঃ- (c) লাল
1.6 কোন অবতল দর্পনে প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে 45 o কোণ উৎপন্ন করলে আপতন কোণের মান হবে
(a) 90⁰ (b) 22.5⁰ (c) 135⁰ (d) 45⁰
উত্তরঃ- (d) 45⁰
1.7 পরিবাহিতাঙ্কের একক কোনটি?
(a) mho.metre‐1 (b) ohm.metre-1 (c) mho.metre (d) ohm.metre
উত্তরঃ- (a) mho.metre‐1
1.8 40 ohm রোধ বিশিষ্ট একটি পরিবাহীর মধ্যে দিয়ে 0.2 ampere তড়িৎ প্রবাহিত হলে, পরিবাহীটির দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ কত?
(a) 0.5 volt. (b) 2 volt. (c) 6 volt. (d) 8 volt.
উত্তরঃ- (d) 8 volt.
1.9 α , β ও γ রশ্মির ভেদান ক্ষমতার সঠিক ক্রম-
(a) γ > α > β (b) γ > β > α (c) α > β > γ (d) β > γ > α
উত্তরঃ- (b) γ > β > α
1.10 দীর্ঘ পর্যায় সারণির চতুর্থ পর্যায়ে কতগুলি মৌলিক পদার্থ আছে-
(a) 8 (b) 32 (c) 16 (d) 18
উত্তরঃ- 18
1.11 CaO গঠনে কয়টি ইলেকট্রন Ca পরমাণু থেকে O পরমাণুতে স্থানান্তরিত হয় ? (অক্সিজেন ও ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 8 ও 20)
(a) 0 (b) 1 (c) 2 (d) 3
উত্তরঃ- (c) 2
1.12 তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে যে গলিত মিশ্রণ ব্যবহার করা হয় তাতে ক্রায়োলাইট ও ফ্লওস্পারের সঙ্গে নিচের কোনটি থাকে?
(a) অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড (b) অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড (c) অ্যালুমিনিয়াম সালফেট (d) বিশুদ্ধ অ্যালুমিনা
উত্তরঃ- (d) বিশুদ্ধ অ্যালুমিনা
1.13 N2 গ্যাসের পরীক্ষাগার প্রস্তুতির জন্য নিচের কোন যৌগ দুটির মিশ্র জলীয় দ্রবণ ব্যবহার করা হয়?
(a) NaNO2 , NH4Cl (b) NaNO3 ,NH4Cl (c) NaCl, NH4NO3 (d) NaNO3 ,NH4NO3
উত্তরঃ- (a) NaNO2 , NH4Cl
1.14 নিচের কোনটি জিংক এর আকরিক জিংক ব্লেন্ডের সংকেত?
(a) ZnO (b) ZnS (c) ZnCO3 (d) ZnSO4
উত্তরঃ- (b) ZnS
1.15 নিচের কোনটি একটি অ্যালকোহল?
(a) CH3OCH3 (b) CH3CHO (c) CH3COOH (d) CH3CH2OH
উত্তরঃ- (d) CH3CH2OH
খ বিভাগ
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):
2.1 বায়ুমন্ডলে উপস্থিত একটি গ্যাসের নাম করো, যেটি গ্রীনহাউস গ্যাস নয়।
উত্তরঃ অক্সিজেন (O2)।
2.2 কয়লার একটি নমুনার তাপন মূল্য 30000 kJkg-1 বলতে কী বোঝায় ?
উত্তরঃ কয়লার একটি নমুনার তাপন-মূল্য 30000 kJkg-1 বলতে বোঝায়, এক কেজি বা 1000 গ্রাম নমুনার কয়লাকে অক্সিজেনের উপস্থিতিতে সম্পূর্ণ দহন করলে 30000 kJ তাপ উৎপন্ন হবে।
অথবা
স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য বায়ু শক্তি ব্যবহার করা যায় কেন?
উত্তরঃ বায়ুশক্তি একটি নবীকরণযোগ্য ও অপ্রচলিত শক্তির উৎস। এটি ব্যবহার করলে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমে, বায়ুদূষণ ও গ্রিনহাউস গ্যাসের নির্গমন হ্রাস পায় এবং প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ হয়। তাই স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য বায়ুশক্তি ব্যবহার করা যায়।
2.3 কোন চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের 0 ডিগ্রী সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন V০; চাপ অপরিবর্তিত রেখে গ্যাসটির উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে চার্লসের সূত্র অনুযায়ী গ্যাসটির আয়তন বৃদ্ধির পরিমাণ কত হবে?
উত্তরঃ V0/273
2.4 STP তে 1 L H2 গ্যাসে ও 4 L CO2 গ্যাসে উপস্থিত অনুর সংখ্যার অনুপাত কত হবে?
উত্তরঃ
1LH2গ্যাসেউপস্থিতঅনুরসংখ্যা=22.46.022×1023
1LCO2গ্যাসেউপস্থিতঅনুরসংখ্যা=22.44×6.022×1023
STP তে 1 L H2 গ্যাসে ও 4 L CO2 গ্যাসে উপস্থিত অনুর সংখ্যার অনুপাত 1 : 4
2.5 নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখ: কঠিন এর দৈর্ঘ্য প্রসারণ গুনাঙ্কের মান সেলসিয়াস স্কেল ও কেলভিন স্কেলে একই হয়।
উত্তরঃ সত্য।
অথবা
হিরে লোহা ও রূপকে তাপ পরিবাহিতাঙ্কের নিম্নক্রমে সাজাও।
উত্তরঃ হিরে > রূপো > লোহা
2.6 উত্তল দর্পণের একটি ব্যবহার লেখ।
উত্তরঃ উত্তল দর্পণ গাড়িতে রিয়ার ভিউ মিরর হিসেবে ব্যবহৃত হয়।
2.7 অবতল দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল কোন রশ্মি অবতল দর্পণের দ্বারা প্রতিফলনের পর কোন পথে যায়?
উত্তরঃ অবতল দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল কোন রশ্মি অবতল দর্পণের দ্বারা প্রতিফলনের পর দর্পণের মূখ্য ফোকাস দিয়ে যায়।
2.8 একই দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদ বিশিষ্ট লোহা ও তামার তারের দুই প্রান্তে একই বিভব প্রভেদ প্রয়োগ করলে তার দুটির মধ্যে দিয়ে কি সমপরিমাণ তড়িৎ প্রবাহিত হয়?
উত্তরঃ না, সমপরিমাণ তড়িৎ প্রবাহিত হবে না, কারণ লোহা ও তামার আপেক্ষিক রোধ (resistivity) ভিন্ন
2.9 একটি ধাতব ও পরিবাহীর ক্ষেত্রে ওহম সূত্র অনুযায়ী লেখচিত্র I-V অঙ্কন করো।
উত্তরঃ I-V লেখোচিত্র একটি মূলবিন্দুগামী সরলরেখা।

2.10 পারমাণবিক শক্তির একটি শান্তিপূর্ণ ব্যবহার উল্লেখ করো।
উত্তরঃ পারমাণবিক শক্তির একটি শান্তিপূর্ণ ব্যবহার হল চিকিৎসা ক্ষেত্রে রেডিয়েশন থেরাপির সাহায্যে লিউকোমিয়া, ক্যানসার, টিউমার ইত্যাদির চিকিৎসা করা হয়।
অথবা
শূন্যস্থান পূরণ করো:
গামা রশ্মি হল ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের ……………তরঙ্গ।
উত্তরঃ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ।
2.11 বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো।
| বামস্তম্ভ | ডানস্তম্ভ |
|---|---|
| 2.11.1 একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু | (a) Fe |
| 2.11.2 ধাতু সংকর ইনভার এ যে ধাতুটি শতকরা সর্বোচ্চ পরিমাণে থাকে | (b) Zn |
| 2.11.3 একটি ক্ষার ধাতু | (c) Ca |
| 2.11.4 আয়রনের মরিচা রোধে যে ধাতুটির প্রলেপ দেওয়া হয় | (d) K |
উত্তরঃ
| বামপক্ষ | ডানপক্ষ |
|---|---|
| 2.11.1 একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু | (c ) Ca |
| 2.11.2 ধাতু শংকর ইনভারে যে ধাতুটি শতকরা সর্বোচ্চ পরিমাণে থাকে | (a) Fe |
| 2.11.3 একটি ক্ষার ধাতু | (d) K |
| 2.11.4 আয়রনের মরিচারোধে যে ধাতুটির প্রলেপ দেওয়া হয় | (b) Zn |
2.12. নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো: মূলত একটি সুস্থিত জালক আকার উৎপন্ন হওয়ার জন্যই আয়নীয় যৌগ গঠন হওয়া সম্ভবপর হয় ।
উত্তরঃ সত্য ।
2.13 তড়িদবিশ্লেষণ পদ্ধতিতে অশুদ্ধ কপার ধাতুর পরিশোধনে কোন তড়িৎদ্বারের ভর বৃদ্ধি পায়।
উত্তরঃ ক্যাথোড তড়িৎদ্বারের ভর বৃদ্ধি পায়।
অথবা
রুপোর ওপর গোল্ডের তড়িৎ লেপনে তড়িদবিশ্লেষ্য রূপে কি ব্যবহৃত হয়।
উত্তরঃ পটাশিয়াম অরোসায়ানাইড { K[Au(CN)2] }
2.14 শূন্যস্থান পূরণ করো:
তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করে………..।
উত্তরঃ আয়ন।
2.15 N2 এর আপেক্ষিক রাসায়নিক নিষ্ক্রিয়তার একটি কারণ উল্লেখ কর।
উত্তরঃ কারণ N2 অণুতে উভয় নাইট্রোজেন পরমাণুর অষ্টক পূর্ণ থাকে (এবং ত্রিবন্ধনের কারণে বন্ধন শক্তি খুব বেশি, তাই বিক্রিয়ায় নিষ্ক্রিয়)
অথবা
ইউরিয়ার উৎপাদনে ব্যবহৃত দুটি পদার্থের মধ্যে একটি কার্বন-ডাই-অক্সাইড, অপরটি কি?
উত্তরঃ অ্যামোনিয়া (NH₃)
2.16 বজ্রপাতের ফলে বায়ুমণ্ডলের নাইট্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ায় কোন যৌগ উৎপন্ন হয়?
উত্তরঃ বজ্রপাতের ফলে বায়ুমণ্ডলের নাইট্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ায় নাইট্রিক অক্সাইড (NO) যৌগ উৎপন্ন হয়।
2.17 CH3CH=CH2 এর IUPAC নাম লেখো।
উত্তরঃ প্রোপিন
অথবা
মিথেন এর কার্বন এর চারটি যোজ্যতা কিভাবে বিন্যস্ত থাকে।
উত্তরঃ মিথেনে কার্বনের চারটি যোজ্যতা একটি সুষম চতুস্থলকের চারটি শীর্ষ বিন্দু বরাবর বিন্যাস্ত থাকে।

2.18 ডিনেচার্ড স্পিরিট এর একটি ব্যবহার লেখ।
উত্তরঃ কাঠের আসবাবপত্র পালিশের কাজে ব্যবহৃত মোম, গালা, রজন, বার্নিশ প্রভৃতি পদার্থের দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়।
গ বিভাগ
3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্ন গুলি লক্ষণীয়): 2×9
3.1 ভবিষ্যতে পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের দুটি সম্ভাব্য প্রভাবের উল্লেখ করো।
উত্তরঃ 1. মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে এবং উপকূলীয় অঞ্চল প্লাবিত হবে।
2. জলবায়ুর পরিবর্তনের ফলে বন্যা, খরা, ঘূর্ণিঝড় ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের প্রকোপ বৃদ্ধি পাবে।
3.2 17০C উষ্ণতায় ও 750 mmHg চাপে নির্দিষ্ট ভরের একটি গ্যাস 580 cm3 আয়তন অধিকার করে । ওই চাপে 47⁰ C উষ্ণতায় গ্যাসটি কত আয়তন অধিকার করবে?
উত্তরঃ এক্ষেত্রে , প্রাথমিক উষ্ণতা ( T1 )= (273+17)K = 290K
প্রাথমিক আয়তন ( V1 ) = 580 cm3
অন্তীম উষ্ণতা (T2 ) = (273+47)K = 320K
অন্তীম আয়তন (V2) =?
এখন , চার্লসের সূত্র থেকে পাই ,

∴ ওই চাপে 47°C উয়তায় গ্যাসটি 640cm3 আয়তন অধিকার করবে ।
অথবা
সমভরের দুটি গ্যাস STP তে যথাক্রমে 4480 mL এবং 5600 mL আয়তন অধিকার করে। গ্যাস দুটির মোলার ভরের অনুপাত নির্ণয় করো।
উত্তরঃ সমভরের দুটি গ্যাস STP তে যথাক্রমে 4480 ml এবং 5600 ml আয়তন অধিকার করে ।
এক্ষেত্রে , V1 = 4480 ml = 4.480 L এবং V2 = 5600 ml = 5.600L
ধরি , গ্যাস দুটির প্রত্যেকটির ভর = W গ্রাম এবং গ্যাস দুটির মোলার ভর যথাক্রমে M1 এবং M2 ।
সূত্রানুসারে ,
M1 = WRT /PV1 = WRT / P × 4.480
এবং M2 = WRT /PV2 = WRT / P× 5.600
∴ গ্যাস দুটির মোলার ভরের অনুপাত M1 : M2 = WRT / P × 4.480 : WRT / P× 5.600 = 5.600 : 4.480 = 5600 : 4480 = 5:4
3.3 আলোর প্রতিসরণের স্নেল এর সূত্রটি লেখ ।
উত্তরঃ যখন একটি নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মি নির্দিষ্ট মাধ্যমদ্বয়ের বিভেদতলে প্রতিসৃত হয়, তখন আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন এর অনুপাত সর্বদা ধ্রুবক হয়। (sin i / sin r = μ)
অথবা
কোন পাতলা উত্তল লেন্সের আলোক কেন্দ্র ও ফোকাস এর মধ্যে কোন বিস্তৃত বস্তু রাখলে বস্তুটির যে প্রতিবিম্ব গঠিত হয় তার দুটি বৈশিষ্ট্য লেখ।
উত্তরঃ ১) প্রতিবিম্ব অসদ, সমশীর্ষ এবং বস্তুর চেয়ে আকারে বড়ো হবে।
২) প্রতিবিম্বের অবস্থান হবে লেন্সের যে দিকে বস্তু রয়েছে সেই দিকে বস্তুটির পেছনে।
3.4. বৈদ্যুতিক হিটারের তার ও ফিউজ তারের প্রতিটির একটি করে বৈশিষ্ট্য লেখো ।
উত্তরঃ হিটারের তার উচ্চ গলনাঙ্ক এবং উচ্চ রোধাঙ্ক বিশিষ্ট । ফিউজ তার নিম্ন গলনাঙ্ক এবং উচ্চ রোধাঙ্ক বিশিষ্ট ।
3.5. CH4 এর লুইস ডট ডায়াগ্রাম এঁকে দেখাও যে CH4 সমযোজী বন্ধন দ্বারা গঠিত। (H ও C এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 1 ও 6)
উত্তরঃ

3.6 সোডিয়াম ক্লোরাইড এর একটি ধর্মের সাহায্যে দেখাও যে সোডিয়াম ক্লোরাইড আয়ন দিয়ে গঠিত।
উত্তরঃ NaCl গলিত অবস্থায় বা জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে। এটি প্রমাণ করে যে এতে Na⁺ ও Cl⁻ আয়ন উপস্থিত থাকে। তাই NaCl একটি আয়নীয় যৌগ।
অথবা
কিভাবে সোডিয়াম ক্লোরাইড এ আয়নীয় বন্ধন গঠিত হয় দেখাও।(Na ও Cl এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 11 ও 17)
উত্তরঃ সোডিয়াম (Na) এর ইলেকট্রন বিন্যাস 2,8,1 এবং ক্লোরিন (Cl) এর ইলেকট্রন বিন্যাস 2,8,7।
সোডিয়াম পরমাণু তার বহিঃস্থ কক্ষের ১টি ইলেকট্রন ত্যাগ করে Na⁺ আয়নে পরিণত হয় এবং ক্লোরিন পরমাণু সেই ইলেকট্রন গ্রহণ করে Cl⁻ আয়নে পরিণত হয়। ফলে Na⁺ নিয়নের (2,8) এবং Cl⁻ আর্গনের (2,8,8) সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করে। এরপর Na⁺ ও Cl⁻ আয়নের মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বলের ফলে আয়নীয় বন্ধন গঠিত হয়ে সোডিয়াম ক্লোরাইড (NaCl) সৃষ্টি হয়।

3.7 Pb(NO3)2 এর জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কি ঘটে সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখ।
উত্তরঃ Pb (NO3)2 + H2S = PbS + 2HNO3
লেড নাইট্রেটের স্বচ্ছ জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কালো বর্ণের লেড সালফাইডের (PbS ) অধঃক্ষিপ্ত হয় এবং HNO3 উৎপন্ন হয় ।
3.8 তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশনে নিচের বিক্রিয়াটি কোন তড়িৎদ্বারে ঘটে?
উত্তরঃ উক্ত বিক্রিয়াটি ক্যাথোড তড়িৎদ্বারে ঘটে।
এটি একটি বিজারণ বিক্রিয়া। কারণ, বিক্রিয়ায় ধাতব আয়ন Mⁿ⁺ ক্যাথোডে n সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে নিস্তড়িৎ ধাতব পরমাণু (M) এ পরিণত হয়। ইলেকট্রন গ্রহণকে বিজারণ বলে। তাই এটি একটি বিজারণ বিক্রিয়া।
বিক্রিয়া:
Mⁿ⁺ + ne = M
অথবা
অ্যালুমিনিয়ামের একটি ব্যবহার উল্লেখ করো । আম্লিক খাদ্য অ্যালুমিনিয়ামের পাত্রে রাখা উচিত নয় কেন?
উত্তরঃ অ্যালুমিনিয়ামের ব্যবহারঃ অ্যালুমিনিয়াম রান্নার বাসনপত্র, দরজা জানালার ফ্রেম, চেয়ার টেবিল প্রভৃতি গৃহস্থালি সামগ্রী নির্মাণে ব্যবহৃত হয়। এছাড়াও এটি খাদ্যদ্রব্য প্যাকিং ফয়েল তৈরিতে, বৈদ্যুতিক যন্ত্রপাতি ও বৈদ্যুতিক তার প্রস্তুতিতেও ব্যবহৃত হয়।
আম্লিক খাদ্য অ্যালুমিনিয়ামের পাত্রে না রাখার কারণঃ আম্লিক খাদ্যে বিভিন্ন প্রকার জৈব অ্যাসিড উপস্থিত থাকে, যেমন ভিনিগার বা অ্যাসিটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, টারটারিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড ইত্যাদি। এই অ্যাসিডগুলি অ্যালুমিনিয়ামের সঙ্গে বিক্রিয়া করে দ্রাব্য অ্যালুমিনিয়াম লবণ তৈরি করে। উদাহরণস্বরূপ, অ্যাসিটিক অ্যাসিড অ্যালুমিনিয়ামের সঙ্গে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম অ্যাসিটেট উৎপন্ন করে।
অ্যালুমিনিয়ামের এই দ্রাব্য যৌগগুলি মানবস্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর ও বিষাক্ত। এই কারণে আম্লিক খাদ্য অ্যালুমিনিয়ামের পাত্রে রাখা উচিত নয়।
3.9 ইথিলিন এর পলিমারাইজেশন বিক্রিয়া দ্বারা কিভাবে পলি ইথিলিন উৎপাদন করা হয়?
উত্তরঃ ইথিলিনকে 1500 থেকে 2000 atm উচ্চচাপে পারঅক্সাইড, অক্সিজেন বা Cr₂O₃ অনুঘটকের উপস্থিতিতে 150°C থেকে 200°C উষ্ণতায় উত্তপ্ত করলে বহু সংখ্যক ইথিলিন অণু সংযোজন পলিমারাইজেশন বিক্রিয়ার মাধ্যমে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে দীর্ঘ শৃঙ্খলযুক্ত পলিমার পলি ইথিলিন বা পলিথিন উৎপন্ন করে।
বিক্রিয়া:
n(CH₂ = CH₂) ⟶(Cr₂O₃, 150°C থেকে 200°C) [ CH₂ CH₂ ]ₙ (পলি ইথিলিন বা পলিথিন)
অথবা
কীভাবে নীচের পরিবর্তনটি করা যায় ?
HC=CH→CH3CH3
উত্তরঃ
অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেনের সংযোজন বিক্রিয়া ঘটিয়ে এই পরিবর্তনটি করা যায়। সাধারণ উষ্ণতায় Pt বা Pd অনুঘটকের উপস্থিতিতে অথবা 300°C উষ্ণতায় Ni অনুঘটকের উপস্থিতিতে প্রথমে ইথিলিন এবং পরে ইথেন উৎপন্ন হয়।
বিক্রিয়া:
HC≡CH + H₂ ⟶(Ni, 300°C) CH₂=CH₂
CH₂=CH₂ + H₂ ⟶(Ni, 300°C) CH₃CH₃
ঘ বিভাগ
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):
4.1 আদর্শ গ্যাস কি? একটি আবদ্ধ পাত্রে রক্ষিত কোন গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসটির চাপের উপর তার প্রভাব কি? যুক্তিসহ উত্তর দাও । 1+2
উত্তরঃ যেসব গ্যাস সকল উষ্ণতা ও চাপে বয়েল সূত্র ও চার্লস সূত্র হুবহু মেনে চলে, তাদের আদর্শ গ্যাস বলে। বাস্তবে এরূপ গ্যাসের অস্তিত্ব নেই, এটি একটি কাল্পনিক ধারণা।
যুক্তি: বয়েলের সূত্র অনুযায়ী, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন চাপের ব্যাস্তানুপাতিক, অর্থাৎ V ∝ 1/P।
চার্লসের সূত্র অনুযায়ী, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সমানুপাতিক, অর্থাৎ V ∝ T।
এই দুই সূত্রের সমন্বয়ে পাওয়া যায়, PV = KT (এখানে K একটি ধ্রুবক)
প্রশ্নানুসারে গ্যাসটি একটি আবদ্ধ পাত্রে রক্ষিত আছে, তাই এক্ষেত্রে আয়তন V ধ্রুবক থাকবে।
সুতরাং, P ∝ T অর্থাৎ স্থির আয়তনে গ্যাসের চাপ তার পরম উষ্ণতার সমানুপাতিক।
তাই আবদ্ধ পাত্রে রক্ষিত গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের চাপও বৃদ্ধি পাবে।
এর কারণ ব্যাখ্যা করলে বলা যায়, উষ্ণতা বৃদ্ধি পেলে গ্যাস অণুগুলির গতিশক্তি ও গতিবেগ বৃদ্ধি পায়, ফলে অণুগুলি পাত্রের দেওয়ালে অধিক হারে ও অধিক ভরবেগ নিয়ে ধাক্কা মারে, যার ফলে গ্যাসের চাপ বৃদ্ধি পায়।
4.2 সালফারকে অক্সিজেনে পোড়ালে সালফার ডাই অক্সাইড উৎপন্ন হয়: S + O2 ➝ SO2
STP তে 2240 L SO2 উৎপন্ন করতে
(i) কত গ্রাম সালফার
এবং (ii) কত মোল O2 প্রয়োজন হবে? (O=16, S=32) 2+1
উত্তরঃ সমীকরণ অনুযায়ী, 1 মোল সালফার (32 গ্রাম) ও 1 মোল O₂ (22.4 লিটার, STP তে) বিক্রিয়া করে 1 মোল SO₂ (22.4 লিটার, STP তে) উৎপন্ন করে।
(i) সালফারের পরিমাণ নির্ণয়:
22.4 লিটার SO₂ উৎপন্ন করতে সালফার লাগে 32 গ্রাম
1 লিটার SO₂ উৎপন্ন করতে সালফার লাগে 32/22.4 গ্রাম
2240 লিটার SO₂ উৎপন্ন করতে সালফার লাগে (32 × 2240)/22.4 গ্রাম = 3200 গ্রাম
∴ প্রয়োজনীয় সালফারের পরিমাণ = 3200 গ্রাম
(ii) O₂ এর মোল সংখ্যা নির্ণয়:
22.4 লিটার SO₂ উৎপন্ন করতে O₂ লাগে 1 মোল
1 লিটার SO₂ উৎপন্ন করতে O₂ লাগে 1/22.4 মোল
2240 লিটার SO₂ উৎপন্ন করতে O₂ লাগে 2240/22.4 মোল = 100 মোল
∴ প্রয়োজনীয় O₂ এর পরিমাণ = 100 মোল
অথবা
480 g একটি কঠিন যৌগকে 352 g অক্সিজেনে পোড়ালে 320 g অপর একটি কঠিন যৌগ এবং একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। গ্যাসীয় যৌগটি বাষ্পঘনত্ব 32 হলে কত মোল গ্যাসীয় যৌগটি উৎপন্ন হয়? 3
উত্তরঃ ভরের নিত্যতা সূত্র অনুযায়ী,
বিক্রিয়কের মোট ভর = উৎপাদের মোট ভর
অর্থাৎ, কঠিন যৌগের ভর + অক্সিজেনের ভর = কঠিন উৎপাদের ভর + গ্যাসীয় উৎপাদের ভর
480 + 352 = 320 + গ্যাসীয় যৌগের ভর
832 = 320 + গ্যাসীয় যৌগের ভর
∴ গ্যাসীয় যৌগের ভর = 832 − 320 = 512 গ্রাম
গ্যাসীয় যৌগের আণবিক গুরুত্ব নির্ণয়:
বাষ্পঘনত্ব = আণবিক গুরুত্ব / 2
সুতরাং, আণবিক গুরুত্ব = বাষ্পঘনত্ব × 2 = 32 × 2 = 64
গ্যাসীয় যৌগের মোল সংখ্যা নির্ণয়:
মোল সংখ্যা = ভর / আণবিক গুরুত্ব = 512 / 64 = 8 মোল
∴ উৎপন্ন গ্যাসীয় যৌগের পরিমাণ = 8 মোল
4.3 কঠিনের আয়তন প্রসারণ গুনাঙ্কের সংজ্ঞা দাও এবং এর গাণিতিক রূপটি লেখ । 2+1
উত্তরঃ স্থির চাপে, একক আয়তনের কোনো কঠিন পদার্থের উষ্ণতা 1°C বা 1K বৃদ্ধি করলে তার আয়তনে যে বৃদ্ধি ঘটে, তাকে ওই কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। একে সাধারণত γ (গামা) দ্বারা প্রকাশ করা হয় এবং এর একক °C⁻¹ বা K⁻¹।
গাণিতিক রূপ

এখানে,
V₁ = t₁ উষ্ণতায় কঠিন পদার্থের আয়তন
V₂ = t₂ উষ্ণতায় কঠিন পদার্থের আয়তন
γ = আয়তন প্রসারণ গুণাঙ্ক
অথবা
দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকে কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থের তাপীয় প্রসারণের একটি করে উদাহরণ দাও। 3
উত্তরঃ কঠিন পদার্থের তাপীয় প্রসারণ: গ্রীষ্মকালে রোদের তাপে রেললাইনের লোহার পাত উত্তপ্ত হয়ে প্রসারিত হয়। এই কারণে রেললাইন পাতার সংযোগস্থলে কিছুটা ফাঁক রাখা হয়, নতুবা প্রসারণের ফলে রেললাইন বেঁকে যেতে পারে।
তরল পদার্থের তাপীয় প্রসারণ: গরমকালে থার্মোমিটারে রাখা পারদ উষ্ণতা বৃদ্ধি পেলে প্রসারিত হয়ে থার্মোমিটারের সরু নলের মধ্যে দিয়ে উপরের দিকে ওঠে, ফলে থার্মোমিটারের পাঠ বৃদ্ধি পায়।
গ্যাসীয় পদার্থের তাপীয় প্রসারণ: ফুটবল বা সাইকেলের টিউব রোদে দীর্ঘক্ষণ রাখলে তার ভিতরের বাতাস উত্তপ্ত হয়ে প্রসারিত হয়, ফলে টিউবের চাপ বৃদ্ধি পায় এবং কখনো কখনো টিউব ফেটেও যেতে পারে।
4.4 প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ 45⁰ হলে এবং প্রতিসৃত রশ্মি অভিলম্বের সঙ্গে 60⁰ কোণ উৎপন্ন করলে কৌণিক চ্যুতির মান কত হবে?
6 cm দৈর্ঘ্যের একটি বস্তুকে একটি উত্তল লেন্সের সামনে 2.4 cm দূরত্বে রাখলে লেন্সের থেকে 4.8 cm দূরত্বে প্রতিবিম্ব গঠিত হয় । রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্বের দৈর্ঘ্য কত? 1+2
উত্তরঃ আপতন কোণ, i = 45°
প্রতিসরণ কোণ, r = 60°
যেহেতু প্রতিসৃত রশ্মি অভিলম্বের সঙ্গে আপতন কোণের চেয়ে বেশি কোণ উৎপন্ন করছে (অর্থাৎ আলো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে), তাই কৌণিক চ্যুতি হবে r ও i এর অন্তর।
কৌণিক চ্যুতি = r − i = 60° − 45° = 15°
দেওয়া আছে,
বস্তুর দৈর্ঘ্য (O) = 6 cm
বস্তুদূরত্ব (u) = 2.4 cm
প্রতিবিম্ব দূরত্ব (v) = 4.8 cm

অথবা
কাচ মাধ্যমে আলোর গতিবেগ 2 x 105 Kms-1 এবং জল মাধ্যমে আলোর গতিবেগ 2.25 x 105 Kms-1। কাঁচ ও জল মাধ্যমের প্রতিসরাঙ্কের অনুপাত নির্ণয় করো। 3
উত্তরঃ দেওয়া আছে,
কাচ মাধ্যমে আলোর গতিবেগ, v₁ = 2 × 10⁵ km/s
জল মাধ্যমে আলোর গতিবেগ, v₂ = 2.25 × 10⁵ km/s
আমরা জানি, কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক (μ) ওই মাধ্যমে আলোর বেগের ব্যাস্তানুপাতিক, অর্থাৎ
μ ∝ 1/v
সুতরাং,
μকাচ / μজল = vজল / vকাচ
মান বসিয়ে পাই,
μকাচ / μজল = (2.25 × 10⁵) / (2 × 10⁵) = 2.25/2 = 225/200 = 9/8
∴ কাচ ও জল মাধ্যমের প্রতিসরাঙ্কের অনুপাত = 9 : 8
4.5 x- রশ্মি ও γ- রশ্মির একটি করে ব্যবহার লেখ। গামা রশ্মির একটি ক্ষতিকারক প্রভাবের উল্লেখ কর। 2+1
উত্তরঃ
X রশ্মির একটি ব্যবহার: মানুষের শরীরের হাড় ভাঙা বা অভ্যন্তরীণ অঙ্গের রোগ নির্ণয়ে X রশ্মি ব্যবহার করা হয়।
γ রশ্মির একটি ব্যবহার: ক্যান্সার রোগের চিকিৎসায় γ রশ্মি ব্যবহার করা হয়।
γ রশ্মির একটি ক্ষতিকারক প্রভাব: অতিরিক্ত γ রশ্মির প্রভাবে কোষের ক্ষতি হয় এবং ক্যান্সার হতে পারে।
4.6 সম দৈর্ঘ্যের দুটি ধাতব তার A ও B একই পদার্থ দিয়ে গঠিত। A তারটির ব্যাসার্ধ B তারটির ব্যাসার্ধের দ্বিগুণ। তার দুটির রোধের অনুপাত কত? 3
উত্তরঃ আমরা জানি, কোনো তারের রোধ,
R = ρL / A = ρL / πr²
যেখানে ρ = পদার্থের রোধাঙ্ক, L = তারের দৈর্ঘ্য, r = তারের ব্যাসার্ধ।
দেওয়া আছে,
তার দুটি একই পদার্থের তৈরি, তাই উভয়ের রোধাঙ্ক (ρ) সমান।
তার দুটির দৈর্ঘ্য (L) সমান।
A তারের ব্যাসার্ধ, r_A = 2r (ধরা যাক)
B তারের ব্যাসার্ধ, r_B = r
সুতরাং,
R_A = ρL / π(2r)² = ρL / 4πr²
R_B = ρL / πr²
অনুপাত নির্ণয়:
R_A / R_B = (ρL / 4πr²) / (ρL / πr²) = 1/4
∴ A ও B তার দুটির রোধের অনুপাত, R_A : R_B = 1 : 4
অথবা
একটি বাড়িতে তিনটি 220V-60W বৈদ্যুতিক বাতি ও দুটি 220V-100W বৈদ্যুতিক পাখা আছে। বৈদ্যুতিক বাতিগুলি দিনে 5 ঘন্টা করে জ্বালানো হয় এবং পাখা গুলি দিনে 10 ঘন্টা করে চালানো হয়। BOT একক প্রতি 5 টাকা খরচ হলে 30 দিনে বিদ্যুতের জন্য কত খরচ হবে? 3
উত্তরঃ প্রদত্ত, ৩টি বাতির মোট ক্ষমতা = 3 × 60 W = 180 W = 0.18 kW
২টি পাখার মোট ক্ষমতা = 2 × 100 W = 200 W = 0.20 kW
বাতির 30 দিনে ব্যবহৃত বিদ্যুৎ,
= 0.18 × 5 × 30
= 27 kWh
পাখার 30 দিনে ব্যবহৃত বিদ্যুৎ,
= 0.20 × 10 × 30
= 60 kWh
মোট ব্যবহৃত বিদ্যুৎ
= 27 + 60
= 87 kWh = 87 BOT একক
মোট খরচ
= 87 × 5
= 435 টাকা
উত্তরঃ 30 দিনে বিদ্যুতের জন্য মোট খরচ = 435 টাকা
4.7 তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র গুলি লেখ। ভাস্কর বাতির চেয়ে এল ই ডি (LED) বাতি ব্যবহারের একটি সুবিধা উল্লেখ করো। 2+1
উত্তরঃ তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র :
প্রথম সূত্র: কোনো বদ্ধ পরিবাহী বর্তনীর সঙ্গে যুক্ত চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটালে ওই বর্তনীতে একটি তড়িৎচালক বল বা প্রবর্তিত তড়িৎপ্রবাহ সৃষ্টি হয়। যতক্ষণ পর্যন্ত চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটতে থাকে, ততক্ষণ পর্যন্ত এই প্রবর্তিত তড়িৎপ্রবাহ বজায় থাকে।
দ্বিতীয় সূত্র: কোনো বদ্ধ বর্তনীতে প্রবর্তিত তড়িৎচালক বলের মান, ওই বর্তনীর সঙ্গে যুক্ত চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হারের সমানুপাতিক।
গাণিতিকভাবে প্রকাশ করলে,
LED বাতি ব্যবহারের সুবিধা :
ভাস্কর বাতির তুলনায় LED বাতিতে একই পরিমাণ আলো উৎপাদনে অনেক কম বৈদ্যুতিক শক্তি ব্যয় হয়, অর্থাৎ LED বাতির শক্তি দক্ষতা অনেক বেশি, ফলে বিদ্যুৎ খরচ কম হয়।
4.8 তেজস্ক্রিয় পরমাণু কেন্দ্রকে 92 টি মোট প্রোটন ও 143 টি নিউট্রন আছে। ওই পরমাণু থেকে একটি আলফা কণা নির্গত হলে যে নতুন পরমাণু সৃষ্টি হয় তার কেন্দ্রকে কতগুলি প্রোটন ও নিউট্রন থাকবে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া নক্ষত্রের শক্তির উৎস। 2+1
উত্তরঃ দেওয়া আছে,
মূল তেজস্ক্রিয় পরমাণুর কেন্দ্রকে প্রোটন সংখ্যা (Z) = 92
মূল তেজস্ক্রিয় পরমাণুর কেন্দ্রকে নিউট্রন সংখ্যা (N) = 143
আলফা কণা (α) হল হিলিয়াম পরমাণুর কেন্দ্রক, যাতে 2টি প্রোটন ও 2টি নিউট্রন থাকে।
আলফা কণা নির্গত হলে নতুন পরমাণুর কেন্দ্রকে,
প্রোটন সংখ্যা = 92 − 2 = 90 টি
নিউট্রন সংখ্যা = 143 − 2 = 141 টি
∴ নতুন পরমাণুর কেন্দ্রকে 90টি প্রোটন ও 141টি নিউট্রন থাকবে।
নক্ষত্রের শক্তির উৎস :
নিউক্লিয় সংযোজন বিক্রিয়া (Nuclear Fusion) হল নক্ষত্রের শক্তির উৎস। এই বিক্রিয়ায় হালকা মৌলের কেন্দ্রকগুলি (যেমন হাইড্রোজেন) পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে ভারী মৌলের কেন্দ্রক (যেমন হিলিয়াম) গঠন করে এবং প্রচুর পরিমাণ শক্তি নির্গত হয়।
4.9 পর্যায় সারণী রচনায় মেন্ডেলিফের অবদান লেখো। 3
উত্তরঃ রুশ বিজ্ঞানী দিমিত্রি মেন্ডেলিফ মৌলসমূহের পর্যায় সারণী রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর অবদানগুলি নিম্নরূপ:
১. পারমাণবিক ভরের ভিত্তিতে মৌল বিন্যাস:
মেন্ডেলিফ তৎকালীন জ্ঞাত 63টি মৌলকে তাদের পারমাণবিক ভরের ক্রমবর্ধমান মান অনুসারে সাজিয়ে একটি সারণী প্রস্তুত করেন। তিনি লক্ষ করেন যে, মৌলগুলিকে এইভাবে সাজালে তাদের ধর্মের মধ্যে একটি পর্যায়ক্রমিক পুনরাবৃত্তি ঘটে।
২. পর্যায় সূত্র প্রবর্তন:
তিনি একটি সূত্র প্রকাশ করেন যে, মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলি তাদের পারমাণবিক ভরের পর্যাবৃত্ত ফলন। এটি মেন্ডেলিফের পর্যায় সূত্র নামে পরিচিত।
৩. শূন্যস্থান রেখে ভবিষ্যদ্বাণী:
সারণী তৈরির সময় কিছু কিছু স্থানে তৎকালীন অনাবিষ্কৃত মৌলের জন্য শূন্যস্থান রেখে দেন এবং সেইসব মৌলের ধর্ম সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেন, যা পরবর্তীকালে যথাযথ প্রমাণিত হয় (যেমন গ্যালিয়াম, জার্মেনিয়াম)।
৪. কিছু মৌলের পারমাণবিক ভর সংশোধন:
তিনি সারণীতে ধর্মের ধারাবাহিকতা বজায় রাখতে কিছু মৌলের পূর্বনির্ধারিত পারমাণবিক ভর সংশোধন করেন।
অথবা
কোন পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ বলতে কী বোঝায়? দীর্ঘ পর্যায় সারণির গ্রুপ 14 এর প্রথম তিনটি মৌলিক পদার্থ C, Si এবং Ge কে তাদের পারমাণবিক ব্যাসার্ধের ঊর্ধ্বক্রমে সাজাও। 2+1
উত্তরঃ পারমাণবিক ব্যাসার্ধ :
কোনো মৌলের একটি বিচ্ছিন্ন পরমাণুর কেন্দ্রক থেকে সর্ববহিঃস্থ কক্ষপথে অবস্থিত ইলেকট্রনের দূরত্বকে ওই পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ বলে। সাধারণত এটি অ্যাংস্ট্রম (Å) বা ন্যানোমিটার (nm) এককে প্রকাশ করা হয়।
গ্রুপে ওপর থেকে নিচে নামলে পারমাণবিক শক্তিস্তরের সংখ্যা বৃদ্ধি পায়, ফলে কেন্দ্রক থেকে সর্ববহিঃস্থ ইলেকট্রনের দূরত্ব বৃদ্ধি পায় এবং পারমাণবিক ব্যাসার্ধও বৃদ্ধি পায়।
ঊর্ধ্বক্রমে সজ্জা :
C, Si ও Ge মৌল তিনটি দীর্ঘ পর্যায় সারণির গ্রুপ 14-তে অবস্থিত। যেহেতু গ্রুপে ওপর থেকে নিচে নামলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়, তাই এদের পারমাণবিক ব্যাসার্ধের ঊর্ধ্বক্রম হবে: C < Si < Ge
4.10 দুই শ্রেণীর তড়িৎবিশ্লেষের উল্লেখ করো, এদের মধ্যে পার্থক্য করা যায় কিভাবে। 1+2
উত্তরঃ
| বিষয় | তীব্র তড়িদ্বিশ্লেষ্য পদার্থ | মৃদু তড়িদ্বিশ্লেষ্য পদার্থ |
|---|---|---|
| সংজ্ঞা | যেসব তড়িদ্বিশ্লেষ্য পদার্থ গলিত অবস্থায় বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে ক্যাটায়ন ও অ্যানায়ন উৎপন্ন করে, তাদের তীব্র তড়িৎবিশ্লেষ্য পদার্থ বলে। | যেসব তড়িদ্বিশ্লেষ্য পদার্থ গলিত অবস্থায় বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় আংশিকভাবে বিয়োজিত হয়ে খুব অল্প সংখ্যক আয়ন উৎপন্ন করে, তাদের মৃদু তড়িদ্বিশ্লেষ্য পদার্থ বলে। |
| যৌগের প্রকৃতি | এরা সাধারণত আয়নীয় যৌগ হয়। | এরা সাধারণত সমযোজী যৌগ হয়। |
| বিয়োজনের মাত্রা | গলিত বা দ্রবীভূত অবস্থায় সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে প্রচুর সংখ্যক আয়ন উৎপন্ন করে। | দ্রবণে আংশিকভাবে বিয়োজিত হয়ে খুব কম সংখ্যক আয়ন উৎপন্ন করে। |
| তড়িৎ পরিবহন ক্ষমতা | দ্রবণে আয়ন সংখ্যা খুব বেশি হওয়ায় তড়িৎ পরিবহন ক্ষমতা খুব বেশি হয়। | দ্রবণে আয়ন সংখ্যা খুব কম হওয়ায় তড়িৎ পরিবাহিতা তুলনামূলক কম হয়। |
| উপাদান কণা | দ্রবণে উপাদান কণা হিসেবে শুধুমাত্র আয়ন থাকে। | দ্রবণে উপাদান কণা হিসেবে আয়ন ও অবিয়োজিত অণু উভয়ই অবস্থান করে। |
| উদাহরণ | HCl, NaCl, NaOH | HCOOH, CH₃COOH, NH₄OH |
4.11 হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্প উৎপাদনে যে রাসায়নিক বিক্রিয়া ঘটে সেটির সমিত রাসায়নিক সমীকরণ লেখ । এই পদ্ধতির শর্তগুলি লেখ। 1+2
উত্তরঃ সমিত রাসায়নিক সমীকরণঃ N₂ + 3H₂ ⇌ 2NH₃ + তাপ
হেবার পদ্ধতির শর্তসমূহ :
১. উষ্ণতা: এই বিক্রিয়া প্রায় 450°C থেকে 500°C উষ্ণতায় সম্পন্ন করা হয়।
২. চাপ: বিক্রিয়াটি প্রায় 200 atm থেকে 900 atm উচ্চচাপে সম্পন্ন করা হয়, কারণ উচ্চচাপে সাম্যাবস্থা সম্মুখ দিকে অর্থাৎ অ্যামোনিয়া উৎপাদনের দিকে সরে যায় (আয়তন হ্রাসের দিকে)।
৩. প্রভাবক: এই বিক্রিয়ায় লোহাচূর্ণ (Fe) মুখ্য প্রভাবক এবং মলিবডেনাম (Mo) বা মিশ্র ধাতু অক্সাইড সহায়ক প্রভাবক (promoter) হিসেবে ব্যবহৃত হয়, যা বিক্রিয়ার হার বৃদ্ধি করে।
৪. বিক্রিয়ক গ্যাসের অনুপাত: নাইট্রোজেন ও হাইড্রোজেন গ্যাসকে 1:3 অনুপাতে মিশ্রিত করে ব্যবহার করা হয়।
4.12 একটি হাইড্রোকার্বন বিক্ষিপ্ত সূর্যালোকে ক্লোরিনের সঙ্গে প্রতিস্থাপন বিক্রিয়ায় প্রথম ধাপে মিথাইল ক্লোরাইড উৎপন্ন করে হাইড্রোকার্বনটি কি? বিক্রিয়াটির প্রথম ধাপের রাসায়নিক সমীকরণ লেখ। হাইড্রোকার্বনটির একটি ব্যবহার উল্লেখ কর। 3
উত্তরঃ হাইড্রোকার্বনটির নাম: মিথেন (CH₄)
প্রথম ধাপের রাসায়নিক সমীকরণঃ CH₄ + Cl₂ ⟶(বিক্ষিপ্ত সূর্যালোক) CH₃Cl + HCl
মিথেনের একটি ব্যবহারঃ মিথেন গ্যাস জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়, যেমন রান্নার কাজে ব্যবহৃত প্রাকৃতিক গ্যাস (CNG/PNG) এর প্রধান উপাদান হল মিথেন।
অথবা
LPG এর শিল্প উৎস কি? অ্যাসিটিক অ্যাসিড ও পলি টেট্রাফ্লোরোইথিলিন এর প্রতিটির একটি করে ব্যবহার লেখো। 1+2
উত্তরঃ LPG-র শিল্প উৎস : খনিজ তেল (পেট্রোলিয়াম) পাতনের সময় বা প্রাকৃতিক গ্যাস থেকে LPG (Liquefied Petroleum Gas) পাওয়া যায়। এটি মূলত প্রোপেন ও বিউটেনের মিশ্রণ।
অ্যাসিটিক অ্যাসিডের ব্যবহার: অ্যাসিটিক অ্যাসিডের লঘু জলীয় দ্রবণ ভিনিগার (Vinegar) নামে পরিচিত, যা খাদ্য সংরক্ষণ ও আচার তৈরিতে ব্যবহৃত হয়।
পলি টেট্রাফ্লোরোইথিলিন (PTFE)-এর ব্যবহার : PTFE (টেফলন নামে পরিচিত) রান্নার বাসনপত্রে (নন-স্টিক প্যান/কড়াই) প্রলেপ দেওয়ার কাজে ব্যবহৃত হয়, কারণ এটি তাপ প্রতিরোধী ও কোনো পদার্থ এতে লেগে থাকে না।
ঙ বিভাগ
(কেবল বহিরাগত পরীক্ষার্থীদের জন্য)
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোন চারটি)। 1×4
5.1 ফসিল জ্বালানি পোড়ালে বায়ুমন্ডলের কোন গ্রিনহাউজ গ্যাসের পরিমাণ বাড়ে।
উত্তরঃ কার্বন ডাই অক্সাইড।
5.2 STP তে 32 g O2 গ্যাসের চাপ ও আয়তনের গুণফল কত?
উত্তরঃ RT, 32 g O₂ = 1 মোল (যেহেতু O₂-এর আণবিক ভর 32)। আদর্শ গ্যাস সমীকরণ অনুযায়ী, PV = nRT। n = 1 হলে, PV = RT।
5.3 একমুখী প্রবাহ কি?
উত্তরঃ যে তড়িৎপ্রবাহের অভিমুখ সময়ের সঙ্গে অপরিবর্তিত থাকে, তাকে একমুখী প্রবাহ বা সমপ্রবাহ (DC) বলে।
5.4 তেজস্ক্রিয় মৌলের পরমাণু থেকে কোন তেজস্ক্রিয় রশ্মির নির্গমনে নতুন পরমাণুর সৃষ্টি হয় না।
উত্তরঃ গামা রশ্মি।
5.5 দুটি কার্বন পরমাণু যুক্ত একটি সম্পৃক্ত হাইড্রোকার্বনের গঠন সংকেত অঙ্কন কর
উত্তরঃ
দুটি কার্বন পরমাণুযুক্ত সম্পৃক্ত হাইড্রোকার্বনটি হল ইথেন (Ethane, C₂H₆)।

নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোন তিনটি)। 2 x3
৬.১ গৃহস্থ বাড়ির ওয়ারিং এ অন্তরক পদার্থের গুরুত্ব কি?
উত্তরঃ অন্তরক পদার্থ তড়িৎ পরিবহন করে না। তাই গৃহস্থ বাড়ির বৈদ্যুতিক তারের উপর অন্তরক আবরণ ব্যবহার করা হয়, যাতে তড়িৎপৃষ্ঠে স্পর্শ করলেও বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কা না থাকে এবং শর্ট সার্কিটের সম্ভাবনা কমে।
৬.২ অবতল লেন্সকে অভিসারী না অপসারী লেন্স বলা হয়? যুক্তিসহ উত্তর দাও।
উত্তরঃ অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয়।
যুক্তিঃ সমান্তরাল আলোকরশ্মি অবতল লেন্সে আপতিত হলে প্রতিসরণের পর রশ্মিগুলি পরস্পর থেকে দূরে সরে যায় এবং লেন্সের একই পাশের প্রধান ফোকাস থেকে নির্গত হয়েছে বলে মনে হয়। তাই অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয়।
৬.৩ ফেরাস সালফাইডে লঘু সালফিউরিক অ্যাসিড যোগ করলে কি ঘটে? সমিত রাসায়নিক সমীকরণসহ লেখ।
উত্তরঃ ফেরাস সালফাইডে লঘু সালফিউরিক অ্যাসিড যোগ করলে ফেরাস সালফেট ও হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হয়।
সমিত রাসায়নিক সমীকরণঃ FeS + H₂SO₄ → FeSO₄ + H₂S↑
৬.৪ প্যাকেজিংয়ের কাজে কাগজের ব্যবহারের পক্ষে দুটি যুক্তি দাও।
উত্তরঃ ১) কাগজ জৈব বিশ্লেষ্য পদার্থ, তাই অণুজীবের দ্বারা সহজে বিয়োজিত হয়।
২) কাগজ পুনর্ব্যবহারযোগ্য এবং পরিবেশ দূষণ কম ঘটায়।
