ভৌত বিজ্ঞান নিয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের একটা আলাদা ভয় কাজ করে। সূত্র, সমীকরণ, ক্যালকুলেশন সব একসাথে সামলাতে হয়। তাই পরীক্ষার আগে Madhyamik 2022 Physical Science Question Paper Solution PDF হাতে থাকলে অনেকটাই নিশ্চিন্ত লাগে। এই পোস্টে মাধ্যমিক ২০২২ ভৌত বিজ্ঞান প্রশ্নপত্রের সমাধান এমনভাবে সাজানো হয়েছে, যাতে প্রতিটা উত্তরের পিছনের কারণটাও বোঝা যায়, শুধু ফলাফল মুখস্থ করে নয়।
যাদের কাছে ইন্টারনেট সবসময় হাতের কাছে থাকে না, তাদের জন্য Madhyamik 2022 Physical Science Question Answer Solved PDF Download অপশনটা বেশ কাজের। একবার ডাউনলোড করে রাখলেই হলো, পড়ার টেবিলে বসে নিজের সুবিধামতো সময়ে বসে প্র্যাকটিস করা যায়। West Bengal Board Class 10 Madhyamik Exam 2022 Physical Science Question Paper with Answer Complete ভার্সনে প্রতিটা প্রশ্নের নম্বর অনুযায়ী ধাপে ধাপে সমাধান দেওয়া আছে, যাতে খাতায় উত্তর লেখার সময় কোনো পয়েন্ট বাদ না পড়ে।
Madhyamik 2022 Physical Science Question Answer | মাধ্যমিক 2022 ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর নিয়ে প্র্যাকটিস করলে একটা জিনিস স্পষ্ট হয়ে যায়, কোন চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন আসে, আর ক্যালকুলেশনের প্রশ্নগুলোতে ধাপ অনুযায়ী নম্বর কীভাবে দেওয়া হয়। এই ধরনের পুরনো প্রশ্নপত্র সমাধান করা মানে নিজের প্রস্তুতির একটা রিয়েলিটি চেক করে নেওয়া, যাতে আসল পরীক্ষার আগে দুর্বল জায়গাগুলো ঠিক করে নেওয়া যায়।
Madhyamik 2022 Physical Science Question Paper Solution PDF | মাধ্যমিক ২০২২ ভৌত বিজ্ঞান প্রশ্নপত্রের সমাধান
‘ক’ বিভাগ
বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নীচে চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো : 1×15=15
1.1 বায়ুমণ্ডলের কোন স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশী ?
(a) ট্রোপোস্ফিয়ার
(b) স্ট্র্যাটোস্ফিয়ার
(c) মেসোস্ফিয়ার
(d) থার্মোস্ফিয়ার
উত্তর: (a) ট্রোপোস্ফিয়ার
1.2 গ্যাস সংক্রান্ত বয়েলের সূত্রের লেখচিত্রটি হল

উত্তর: (b)
1.3 গ্যাসীয় পদার্থের আণবিক ভর (M) ও বাষ্প ঘনত্বের (D) সম্পর্কটি হল
(a) 2M = D
(b) M = D²
(c) M = 2.8 D
(d) M = 2 D
উত্তর: (d) M = 2 D
1.4 একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সে.মি. হলে দর্পণটির ফোকাস দৈর্ঘ্য হবে
(a) 20 সে.মি.
(b) 15 সে.মি.
(c) 10 সে.মি.
(d) 40 সে.মি.
উত্তর: (c) 10 সে.মি.
1.5 দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য থেকে নীচের কোনটির তরঙ্গদৈর্ঘ্য বড়ো ?
(a) x-রশ্মি
(b) অবলোহিত রশ্মি
(c) γ-রশ্মি
(d) অতিবেগুনি রশ্মি
উত্তর: (b) অবলোহিত রশ্মি
1.6 দন্তচিকিৎসকগণ ব্যবহার করেন
(a) উত্তল দর্পণ
(b) উত্তল লেন্স
(c) অবতল দর্পণ
(d) অবতল লেন্স
উত্তর: (c) অবতল দর্পণ
1.7 একটি ইলেকট্রনের আধান হল
(a) – 3.2 x 10-19 C
(b) – 1.6 x 10-19 C
(c) 1.6 x 10-19 C
(d) 3.2 x 10-19 C
উত্তর: (b) -1.6×10-19 C
1.8 পরিবাহীর রোধ (R) ও পরিবাহীতে তড়িৎ প্রবাহের সময় (t) অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ (H) ও প্রবাহমাত্রার (I) সম্পর্ক হল
(a) H ∝ I
(b) H ∝ 1/I2
(c) H ∝ I2
(d) H ∝ 1/I
উত্তর: (c) H ∝ I2
1.9 কোনও পরিবহীর মধ্য দিয়ে 2 মিনিটে 12 C আধান প্রবাহিত হলে, তড়িৎপ্রবাহমাত্রা হল
(a) 6 অ্যাম্পিয়ার
(b) 0.1 অ্যাম্পিয়ার
(c) 24 অ্যাম্পিয়ার
(d) 10 অ্যাম্পিয়ার
উত্তর: (b) 0.1 অ্যাম্পিয়ার
1.10 দীর্ঘ পর্যায় সারণিতে শ্রেণির সংখ্যা হল
(a) 9
(b) 13
(c) 18
(d) 19
উত্তর: (c) 18
1.11 দীর্ঘ পর্যায় সারণির শ্রেণি 17-এর অন্তর্গত Cl (17), I (53), F (9), Br (35)-এর জারণ ধর্মের ক্রম হল
(a) F<Cl<Br<I
(b) Cl>I>F>Br
(c) Cl>F>Br>I
(d) F>Cl>Br>I
উত্তর: (d) F>Cl>Br>I
1.12 নীচের কোন্ আয়নীয় যৌগের ক্ষেত্রে কোনও আয়নেরই অষ্টক নেই?
(a) LiH
(b) CaO
(c) NaCl
(d) MgCl2
উত্তর: (a) LiH
1.13 নীচের কোন্ যৌগটির কঠিন অবস্থা অণু দ্বারা গঠিত নয়?
(a) চিনি
(b) গ্লুকোজ
(c) সোডিয়াম ফ্লুওরাইড
(d) হাইড্রোজেন ক্লোরাইড
উত্তর: (c) সোডিয়াম ফ্লুওরাইড
1.14 অ্যাসিটিক অ্যাসিড একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য, কারণ অ্যাসিটিক অ্যাসিড জলীয় দ্রবণে
(a) তড়িতের অপরিবাহী
(b) সম্পূর্ণরূপে বিয়োজিত হয়
(c) আংশিক বিয়োজিত হয়
(d) বিয়োজিত হয় না
উত্তর: (c) আংশিক বিয়োজিত হয়
1.15 তড়িৎ বিশ্লেষণের সময়
(a) ক্যাথোডে জারণ ও অ্যানোডে বিজারণ ঘটে
(b) উভয় তড়িদ্বারে জারণ ঘটে
(c) উভয় তড়িদ্বারে বিজারণ ঘটে
(4) ক্যাথোডে বিজারণ ও অ্যানোডে জারণ ঘটে
উত্তর: (4) ক্যাথোডে বিজারণ ও অ্যানোডে জারণ ঘটে
‘খ’ বিভাগ
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 1×21=21
2.1 জীবাশ্ম জ্বালানির বিকল্প একটি জ্বালানির উল্লেখ করো।
উত্তর: সৌরশক্তি
2.2 বায়ুমণ্ডলের উন্নতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম লেখো।
উত্তর: কার্বন-ডাই-অক্সাইড।
অথবা
শূন্যস্থান পূরণ করো:
ওজোন স্তর সূর্য থেকে আগত __ রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে।
উত্তর: অতিবেগুনী
2.3 SI পদ্ধতিতে গ্যাসের চাপ এর একক কী?
উত্তর: পাস্কাল
2.4 চার্লসের সূত্রের ধ্রুবক কী কী?
উত্তর: গ্যাসের ভর ও চাপ।
অথবা
নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো।
উষ্ণতার কেলভিন স্কেলের প্রতি ডিগ্রি ব্যবধান সেলসিয়াস স্কেলের প্রতি ডিগ্রি ব্যবধানের সমান।
উত্তর: সত্য।
2.5 কোনও দর্পণে বস্তুর দৈর্ঘ্যের তুলনায় ছোটো দৈর্ঘ্যের অসদ প্রতিবিম্ব গঠিত হতে পারে কি ?
উত্তর: হ্যাঁ, উত্তল দর্পণ
2.6 মোটরগাড়ির হেড লাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় ?
উত্তর: অবতল
2.7 লাল ও নীল বর্ণের আলোর জন্য কোনও মাধ্যমের প্রতিসরাঙ্ক যথাক্রমে µr ও µb হলে কোনটির মান বেশি?
উত্তর: µb বেশি ও µr কম
2.8 SI পদ্ধতিতে তড়িৎ আধানের একক কী?
উত্তর: কুলম্ব
2.9 তড়িৎ–পরিবাহিতার একক কী?
উত্তর: mho (মো)
অথবা
ফিউজ তারের উপাদান কী কী?
উত্তর: টিন এবং সীসার (লেড) মিশ্রণ।
2.10 ‘কিলোওয়াট–ঘণ্টা’ কোন্ ভৌত রাশির একক?
উত্তর: তড়িৎশক্তি
2.11 বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের সামঞ্জস্য বিধান করো : 1×4=4
| বামস্তম্ভ | ডানস্তম্ভ |
| 2.11.1 অ্যাসিটিক অ্যাসিড | (a) তড়িৎ অপরিবাহী |
| 2.11.2 কাচ | (b) মৃদু তড়িৎ-বিশ্লেষ্য |
| 2.11.3 সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল | (c) ক্রিপটন |
| 2.11.4 একটি অভিজাত মৌল | (d) ফ্লুুওরিন |
উত্তর:
| বামস্তম্ভ | ডানস্তম্ভ |
| 2.11.1 অ্যাসিটিক অ্যাসিড | (b) মৃদু তড়িৎ-বিশ্লেষ্য |
| 2.11.2 কাচ | (a) তড়িৎ অপরিবাহী |
| 2.11.3 সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল | (d) ফ্লুওরিন |
| 2.11.4 একটি অভিজাত মৌল | (c) ক্রিপটন |
2.12 F, I, Br, Cl কে ক্রমহ্রাসমান তড়িৎ ঋণাত্মকতা অনুসারে সাজাও।
উত্তর: F > Cl > Br > I
2.13 দীর্ঘ পর্যায় সারণির কোন্ শ্রেণিতে গ্যাসীয়, তরল এবং কঠিন তিনটি ভৌত অবস্থার মৌলই বর্তমান ?
উত্তর: 17 নং শ্রেণী
অথবা
ক্ষার ধাতুগুলি দীর্ঘ পর্যায় সারণির কোন গ্রুপের অন্তর্গত?
উত্তর: 1 নং শ্রেণী
2.14 ‘ড্যাশ’ চিহ্ন দিয়ে H2O অণুর প্রথাগত উপস্থাপনা দেখাও।
উত্তর:

2.15 হাইড্রাইড আয়নের H– ইলেকট্রন বিন্যাস কোন মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের মতো?
উত্তর: He → হিলিয়াম
অথবা
হাইড্রোজেন অণুর লুইস ডট ডায়াগ্রাম অঙ্কন করো।
উত্তর:

2.16 একটি সমযোজী তরল পদার্থের উদাহরণ দাও।
উত্তর: জল (H2O)
2.17 নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো :
কঠিন NaCl এর তড়িৎ পরিবাহিতা গলিত NaCl এর তড়িৎ পরিবাহিতা থেকে বেশি।
উত্তর: মিথ্যা
2.18 তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশণে ক্যাথোডে কী বিক্রিয়া ঘটে?
উত্তর: Al3+ +3e→Al
অথবা
নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো:
তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে মুক্ত ইলেকট্রনগুলি তড়িৎ পরিবহণ করে।
উত্তর: মিথ্যা
‘গ’ বিভাগ
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 2 x 9=18
3.1 বিশ্ব উষ্ণায়ন কী?
উত্তর: বনভূমি ধ্বংস, জীবাশ্ম জ্বালানির ব্যবহার, শিল্পজাত কার্যকলাপ প্রভৃতি কারণে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড, মিথেন, CFC প্রভৃতি গ্রিনহাউস গ্যাসের পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এর ফলে পৃথিবীপৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপ বায়ুমণ্ডলে বেশি পরিমাণে আটকে যাচ্ছে, যার কারণে পৃথিবীর গড় উষ্ণতা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীর এই ক্রমবর্ধমান গড় উষ্ণতা বৃদ্ধির প্রবণতাকেই বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলে।
3.2 770 mmHg চাপে 27°C উষুতায় কোনও নির্দিষ্ট ভরের হাইড্রোজেন গ্যাস 75cm3 আয়তন অধিকার করে। ওই উষ্ণতায় 750 mmHg চাপে ওই ভরের হাইড্রোজেন গ্যাস কত আয়তন অধিকার করবে?
উত্তর: গ্যাসের প্রাথমিক চাপ (P1) = 770 mmHg
গ্যাসের প্রাথমিক আয়তন (V1) = 75 cm3
গ্যাসের অন্তীম চাপ (P2) = 750mmHg
ধরি , গ্যাসের অন্তীম আয়তন= V2
বয়েলের সূত্রানুযায়ী ,
P1V1 = P2V2
হাইড্রোজেন গ্যাস 77 cm³ আয়তন দখল করবে।
অথবা
2 অ্যাটমস্ফিয়ার চাপে ও 300K উষ্ণতায় 64g O₂ গ্যাসের (O=16) আয়তন কত হবে?
(R = 0.082 লিটার–অ্যাটমস্ফিয়ার মোল-1 K-1)
উত্তর: গ্যাসের উষ্ণতা (T) = 300K
গ্যাসের চাপ (P) = 2 atm
O2 গ্যাসের ভর = 64g
O2 গ্যাসের আণবিক গুরুত্ব = 32
∴ গ্যাসের মোল সংখ্যা (n) = 64 /32 = 2
R = 0.082 লিটার-অ্যাটমস্ফিয়ার মোল-1 K-1
আদর্শ গ্যাস সমীকরণ অনুযায়ী ,
PV =nRT
∴ 2 অ্যাটমস্ফিয়ার চাপে ও 300K উষ্ণতায় 64g O2 গ্যাসের (O=16) আয়তন হবে 24.6 লিটার।
3.3 লঘুতর থেকে ঘনতর মাধ্যমে আলোরশ্মির প্রতিসরণে চ্যুতিকোণ নির্ণয় করো।
(আপতন কোণ = i এবং প্রতিসরণ কোণ = r)
উত্তর: লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে আলোকরশ্মি প্রবেশ করলে প্রতিসৃত রশ্মি অভিলম্বের দিকে বেঁকে যায়। ধরি, PO হল আপতিত রশ্মি, OQ হল প্রতিসৃত রশ্মি এবং NOM হল অভিলম্ব। OR হল আপতিত রশ্মির সরল সম্প্রসারণ। এখানে ∠PON = i হল আপতন কোণ, ∠QOM = r হল প্রতিসরণ কোণ এবং ∠ROQ = δ হল চ্যুতিকোণ।
এখন,
∠ROQ = ∠ROM − ∠QOM
এখানে,
∠ROM = ∠PON = i (বিপ্রতীপ কোণ)
এবং,
∠QOM = r
সুতরাং,
চ্যুতিকোণ (δ) = i − r
∴ চ্যুতি = আপাতন কোণ – প্রতিসরণ কোণ

অথবা
সূর্যালোকে গাছের সবুজ পাতাগুলি ‘সবুজ’ দেখায় কেন?
উত্তর: সূর্যালোক একটি শ্বেত আলো, যা সাতটি বর্ণের আলোর মিশ্রণ। কোনো অস্বচ্ছ বস্তুর ওপর শ্বেত আলো পড়লে বস্তুটি যে বর্ণের আলো প্রতিফলিত করে, বস্তুটিকে দর্শকের কাছে সেই বর্ণের মনে হয়।
সূর্যালোক গাছের সবুজ পাতার ওপর পড়লে পাতা শুধুমাত্র সবুজ বর্ণের আলোকে প্রতিফলিত করে এবং বাকি সব বর্ণের আলো শোষণ করে নেয়। ফলে পাতা থেকে প্রতিফলিত হয়ে শুধু সবুজ আলোই আমাদের চোখে এসে পৌঁছায়। এই কারণে সূর্যালোকে গাছের পাতাকে সবুজ দেখায়।
3.4 মুক্ত বর্তনীতে তড়িৎ-কোশের তড়িৎচালক বলের সংজ্ঞা দাও।
উত্তর: মুক্ত বর্তনীতে (open circuit) কোনো তড়িৎকোশের মধ্য দিয়ে যখন কোনো তড়িৎপ্রবাহ চলে না, তখন কোশের দুই মেরুর মধ্যে যে বিভবপ্রভেদ থাকে, তাকে ওই কোশের তড়িৎচালক বল (Electromotive Force বা EMF) বলে।
অথবা, মুক্ত বর্তনীতে কোশের ভিতর দিয়ে একক ধনাত্মক আধানকে নিম্ন বিভবের পাত থেকে উচ্চ বিভবের পাতে নিয়ে যেতে কোশ যে পরিমাণ কার্য সম্পাদন করে, তাকে ওই কোশের তড়িৎচালক বল বলে।
3.5 দীর্ঘ পর্যায় সারণির শ্রেণি 2 এর মৌলগুলিকে ক্ষারমৃত্তিকা ধাতু বলা হয় কেন?
উত্তর: দীর্ঘ পর্যায় সারণির শ্রেণি 2-এর মৌলগুলি হল বেরিলিয়াম (Be), ম্যাগনেসিয়াম (Mg), ক্যালসিয়াম (Ca), স্ট্রনসিয়াম (Sr), বেরিয়াম (Ba) ও রেডিয়াম (Ra)।
এই ধাতুগুলি প্রকৃতিতে ভূত্বকে (earth’s crust) সাধারণত অক্সাইড ও কার্বনেট রূপে মৃত্তিকায় (mineral বা মাটি) পাওয়া যায় এবং এদের অক্সাইড ও হাইড্রক্সাইড যৌগগুলি জলে দ্রবীভূত হয়ে ক্ষারধর্মী (alkaline) দ্রবণ উৎপন্ন করে। এই কারণে শ্রেণি 2-এর মৌলগুলিকে ক্ষারমৃত্তিকা ধাতু (Alkaline Earth Metals) বলা হয়।
অথবা
একটি সন্ধিগত মৌল এবং একটি ইউরেনিয়ামোত্তর মৌলের উদাহরণ দাও।
উত্তর: একটি সন্ধিগত মৌল হল লোহা (Fe) এবং একটি ইউরেনিয়ামোত্তর মৌল হল নেপচুনিয়াম (Np)
3.6 NH3 তে কোন্ ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? NH3 এর লুইস ইলেকট্রন ডট্ ডায়াগ্রাম অঙ্কন করো।
(Hও N এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 1ও7)
উত্তর: NH3 তে সমযোজী বন্ধন বর্তমান।

3.7 সোডিয়াম ফ্লুওরাইডে আয়নীয় বন্ধন কীভাবে গঠিত হয়?
(F ও Na এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 9 ও 11)
উত্তর: Na (পারমাণবিক সংখ্যা 11)-এর ইলেকট্রন বিন্যাস: K = 2, L = 8, M = 1
F (পারমাণবিক সংখ্যা 9)-এর ইলেকট্রন বিন্যাস: K = 2, L = 7
Na পরমাণু তার সর্ববহিঃস্থ কক্ষের (M কক্ষ) একটি ইলেকট্রন ত্যাগ করে Na⁺ ক্যাটায়নে পরিণত হয় এবং নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস Ne-এর মতো স্থায়ী ইলেকট্রন বিন্যাস (K = 2, L = 8) লাভ করে।
অন্যদিকে, F পরমাণু Na পরমাণু কর্তৃক বর্জিত ওই ইলেকট্রনটি গ্রহণ করে F⁻ অ্যানায়নে পরিণত হয় এবং তারও নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস Ne-এর মতো স্থায়ী ইলেকট্রন বিন্যাস (K = 2, L = 8) লাভ করে।
এরপর বিপরীত আধানযুক্ত Na⁺ ও F⁻ আয়নদ্বয় স্থির তড়িৎ আকর্ষণ বলের (electrostatic force of attraction) মাধ্যমে যুক্ত হয়ে আয়নীয় যৌগ NaF গঠন করে।

অথবা
C এর সর্ববহিস্থ কক্ষে 4 টি ইলেকট্রন এবং O এর সর্ববহিস্থ কক্ষে 6 টি ইলেকট্রন আছে। CO2 অণুর লুইস ডট্ ডায়াগ্রাম অঙ্কন করো।
উত্তর:

3.8 দুটি ভৌত ধর্মের সাহায্যে ন্যাপথালিন ও সোডিয়াম ক্লোরাইডের মধ্যে পার্থক্য করো।
উত্তর:
| ন্যাপথালিন | সোডিয়াম ক্লোরাইড |
| ন্যাপথানিন একটি উদবায়ী কঠিন পদার্থ। | সোডিয়াম ক্লোরাইড কেলাসাকার কঠিন পদার্থ। |
| সমযোজী যৌগ হওয়ায় গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক তুলনামুলকভাবে কম। | তরিৎযোজী যৌগ হওয়ায় গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি । |
| অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত । যেমন –অ্যালকোহল | ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত ।যেমন –জল |
3.9 তীব্র তড়িদ বিশ্লেষ্য বলতে কী বোঝায়?
উত্তর: গলিত বা জলীয় দ্রবণ অবস্থায় যেসব তড়িদ্বিশ্লেষ্য পদার্থের অধিকাংশ অণু প্রায় সম্পূর্ণরূপে বিপরীতধর্মী আয়নে বিয়োজিত হয়ে অধিক মাত্রায় তড়িৎ পরিবহণ করে, তাদের তীব্র তড়িদ্বিশ্লেষ্য (Strong Electrolyte) বলে।
উদাহরণ: H₂SO₄, NaOH, HCl, NaCl ইত্যাদি।
অথবা
ক্যাথোড ও অ্যানোড তড়িদ্বার বলতে কী বোঝায়?
উত্তর: তড়িৎ বিশ্লেষণের সময় ব্যাটারি বা তড়িৎকোশের ঋণাত্মক (−ve) মেরুর সঙ্গে যুক্ত যে তড়িদ্বারে ধনাত্মক তড়িৎগ্রস্ত ক্যাটায়নগুলি উপস্থিত হয়ে ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয় ও আধানমুক্ত হয়, তাকে ক্যাথোড বলে।
অন্যদিকে, ব্যাটারি বা তড়িৎকোশের ধনাত্মক (+ve) মেরুর সঙ্গে যুক্ত যে তড়িদ্বারে ঋণাত্মক তড়িৎগ্রস্ত অ্যানায়নগুলি উপস্থিত হয়ে ইলেকট্রন বর্জন করে জারিত হয় ও আধানমুক্ত হয়, তাকে অ্যানোড বলে।
‘ঘ’ বিভাগ
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 12×3 = 36
4.1 বয়েল সূত্র ও চার্লসের সূত্রের সমন্বিত রূপটি প্রতিষ্ঠা করো।
উত্তর:
4.2 উচ্চ উষ্ণতায় একটি ধাতব অক্সাইডের 40 গ্রামের সঙ্গে অ্যালুমিনিয়ামের বিক্রিয়ায় ধাতুটির 28 গ্রাম এবং 25.5 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন হল। বিক্রিয়াটির জন্য কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন হল?
উত্তর: বিক্রিয়াটি হল:
ধাতব অক্সাইড + অ্যালুমিনিয়াম → ধাতু + অ্যালুমিনিয়াম অক্সাইড
ধরি, বিক্রিয়াটির জন্য x গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন হয়েছিল।
ভরের নিত্যতা সূত্র অনুযায়ী, বিক্রিয়ক পদার্থের মোট ভর = উৎপন্ন পদার্থের মোট ভর
সুতরাং, 40 + x = 28 + 25.5
বা, 40 + x = 53.5
বা, x = 53.5 − 40
বা, x = 13.5
অতএব, বিক্রিয়াটির জন্য 13.5 গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন হয়েছিল।
অথবা
সালফিউরিক অ্যাসিড ও সােডিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়ার রাসায়নিক সমীকরণ হল:
H2SO4 + 2NaOH → Na2SO4 + 2H2O
4.9 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করার জন্য কত গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড প্রয়োজন হবে? (H = 1, O = 16, Na = 23, S = 32)
উত্তর:
4.3 একটি আলো বায়ু মাধ্যম থেকে অপর একটি মাধ্যমের ওপর আপতিত হল। মাধ্যমটির প্রতিসরাঙ্ক 1.5 হলে এবং মাধ্যমটিতে আলোটির তরঙ্গদৈর্ঘ্য 4000Å হলে, বায়ু মাধ্যমে আলোটির তরঙ্গদৈর্ঘ্য কত? এই মাধ্যমটিতে আলোটির বেগ কত?
উত্তর:
অথবা
উত্তর:
4.4 একটি উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল আপতিত রশ্মিগুচ্ছের জন্য প্রতিসৃত রশ্মির চিত্র আঁকো। ফোকাস (F) চিহ্নিত করো।
উত্তর:

প্রধান অক্ষের সমান্তরাল আপতিত রশ্মিগুচ্ছ উত্তল লেন্স দ্বারা প্রতিসৃত হয়ে প্রধান অক্ষের ওপর অবস্থিত F বিন্দুতে মিলিত হয়। এই বিন্দুকে লেন্সের মুখ্য ফোকাস বলে।
অথবা
উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া ব্যাখ্যা করো।
উত্তর: উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া ব্যাখ্যা:
একটি উত্তল লেন্সকে মাঝখানে একটি চতুষ্কোণ কাচের ব্লক এবং তার উপরে ও নিচে সাজানো কতগুলি শীর্ষবিহীন (মাথা কাটা) প্রিজমের সমষ্টি হিসেবে কল্পনা করা যায়। এই প্রিজমগুলির ভূমি সর্বদা লেন্সের প্রধান অক্ষের দিকে থাকে, অর্থাৎ লেন্সের উপরের অংশের প্রিজমগুলির ভূমি নিচের দিকে এবং নিচের অংশের প্রিজমগুলির ভূমি উপরের দিকে থাকে।
আমরা জানি, প্রিজমের মধ্য দিয়ে প্রতিসরণের ফলে আলোকরশ্মি সর্বদা প্রিজমের ভূমির দিকে বেঁকে যায় এবং এই চ্যুতির মান প্রিজমের প্রতিসারক কোণের (শীর্ষকোণের) সমানুপাতিক হয়। যেহেতু প্রধান অক্ষ থেকে দূরত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই কাল্পনিক প্রিজমগুলির প্রতিসারক কোণের মান বাড়তে থাকে, তাই অক্ষ থেকে দূরে আপতিত রশ্মির চ্যুতিও বৃদ্ধি পায়।
ফলে, লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে আগত আলোকরশ্মিগুচ্ছ প্রতিসরণের পর ক্রমশ প্রধান অক্ষের দিকে বেঁকে একে অপরের নিকটবর্তী হতে থাকে এবং প্রধান অক্ষের উপর অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দুতে (ফোকাসে) মিলিত হয়, অর্থাৎ রশ্মিগুচ্ছ অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়। মধ্যবর্তী ব্লকের অংশ দিয়ে যাওয়া রশ্মি প্রায় চ্যুতিবিহীনভাবে নির্গত হয়।
এই কারণেই উত্তল লেন্স আলোকরশ্মিকে অভিসারী করে, তাই একে অভিসারী লেন্স বলা হয়।

4.5 দীর্ঘদৃষ্টি ত্রুটি কী? কোন ধরণের লেন্স ব্যবহার করে এই ত্রুটির প্রতিকার করা যায়?
উত্তর: চোখের যে ত্রুটির ফলে চোখ দূরের বস্তুকে স্পষ্টভাবে দেখতে পায়, কিন্তু কাছের বস্তুকে স্পষ্টভাবে দেখতে পায় না, তাকে দীর্ঘদৃষ্টি ত্রুটি বা হাইপারমেট্রোপিয়া (Hypermetropia) বলে।
এই ত্রুটিযুক্ত চোখের ক্ষেত্রে কোনো নিকটবর্তী বস্তুর প্রতিবিম্ব রেটিনার ওপর গঠিত না হয়ে রেটিনার পিছনে গঠিত হয়। ফলে এই ত্রুটিযুক্ত ব্যক্তির নিকট বিন্দু (Near Point) স্বাভাবিক দৃষ্টিসীমা 25 সেন্টিমিটারের চেয়ে অনেক দূরে সরে যায়। এর প্রধান কারণ হল চোখের লেন্সের ফোকাস দূরত্ব স্বাভাবিকের তুলনায় বেশি হয়ে যাওয়া অথবা নেত্রগোলকের সামনে-পিছনের দৈর্ঘ্য স্বাভাবিকের তুলনায় ছোট হয়ে যাওয়া।
প্রতিকার:
উপযুক্ত ফোকাস দূরত্বের একটি উত্তল লেন্স (Convex Lens) চোখের সামনে ব্যবহার করে এই ত্রুটি দূর করা যায়। উত্তল লেন্স আপতিত রশ্মিকে পূর্বেই কিছুটা অভিসারী করে দেয়, ফলে চোখের লেন্স দ্বারা প্রতিসরণের পর প্রতিবিম্ব সঠিকভাবে রেটিনার ওপর গঠিত হয় এবং নিকটবর্তী বস্তু স্পষ্ট দেখা যায়।
4.6 ‘240V-60W’ ও ‘240V-100W’ রেটিংএর দুটি বৈদ্যুতিক বাতিকে শ্রেণি সমবায়ে যুক্ত করা হলে কোন্ বাতিটি অধিকতর উজ্জ্বলভাবে জ্বলবে? (উভয় বাতির ফিলামেন্টের উপাদান একই)
উত্তর:
অথবা
5Ω আভ্যন্তরীণ রোধ ও 2V তড়িৎচালক বল বিশিষ্ট একটি তড়িৎ–কোশকে 15Ω রোধের সঙ্গে যুক্ত করা হল। কোশের প্রান্তদ্বয়ের মধ্যে বিভব প্রভেদ কত হবে নির্ণয় করো।
উত্তর:
4.7 ইলেকট্রিক মোটরে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? গৃহস্থালির বৈদ্যুতিক লাইনে বৈদ্যুতিক বাতি, বৈদ্যুতিক পাখা, রেফ্রিজারেটর ইত্যাদি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে কেন?
উত্তর: ইলেকট্রিক মোটরে শক্তির রূপান্তর:
ইলেকট্রিক মোটরে তড়িৎ শক্তি (Electrical Energy) যান্ত্রিক শক্তিতে (Mechanical Energy) রূপান্তরিত হয়।
গৃহস্থালির বৈদ্যুতিক লাইনে বাতি, পাখা, রেফ্রিজারেটর ইত্যাদি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকার কারণ:
গৃহস্থালির প্রতিটি বৈদ্যুতিক যন্ত্র (বাতি, পাখা, রেফ্রিজারেটর ইত্যাদি) একটি নির্দিষ্ট ভোল্টেজ (যেমন 240V)-এ কাজ করার জন্য তৈরি।
সমান্তরাল সমবায়ে যুক্ত থাকার প্রধান কারণগুলি হল:
(i) সমান্তরাল সমবায়ে প্রতিটি শাখার প্রান্তীয় বিভবপ্রভেদ প্রধান উৎসের বিভবপ্রভেদের সমান ও অপরিবর্তিত থাকে। ফলে প্রতিটি যন্ত্র তার নির্দিষ্ট ভোল্টেজে সর্বোচ্চ দক্ষতাসহ কার্যকর হয়।
(ii) সমান্তরাল সমবায়ে মূল প্রবাহমাত্রা বিভিন্ন শাখায় ভাগ হয়ে যায়। তাই কোনো একটি যন্ত্র বিকল হয়ে গেলে বা বন্ধ থাকলেও সেই শাখার বর্তনী শুধু সেই অংশেই বিচ্ছিন্ন হয়, অন্য শাখাগুলির বর্তনী অক্ষুণ্ণ থাকে এবং বাকি যন্ত্রগুলি স্বাভাবিকভাবে চলতে থাকে।
এই কারণেই গৃহস্থালির বৈদ্যুতিক লাইনে সমস্ত যন্ত্রপাতি সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়।
4.8 ওহম–এর সূত্রটি বিবৃত করো। কোনও পরিবাহীর দুই প্রান্তে 10V বিভব প্রভেদ প্রয়োগ করলে 0.1 A তড়িৎ প্রবাহমাত্রা হয়। পরিবাহীর রোধ নির্ণয় করো।
উত্তর:
4.9 দীর্ঘ পর্যায় সারণির শ্রেণি 16 এর প্রথম তিনটি মৌল হল O, S ও Se। এদের পারমাণবিক ব্যাসার্ধের নিম্নক্রমে, তড়িৎ ঋণাত্মকতার উর্ধ্বক্রমে এবং আয়োনাইজেশন শক্তির নিম্নক্রমে সাজাও।
উত্তর: পর্যায় সারণির একই শ্রেণিতে ওপর থেকে নিচের দিকে গেলে পারমাণবিক শক্তিস্তরের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ বৃদ্ধি পায়, কিন্তু নিউক্লিয়াসের আকর্ষণ বলের প্রভাব তুলনামূলকভাবে কমে যাওয়ায় তড়িৎ ঋণাত্মকতা ও আয়োনাইজেশন শক্তি উভয়ই ক্রমশ হ্রাস পায়।
পারমাণবিক ব্যাসার্ধের নিম্নক্রম:
Se > S > O
তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রম:
Se < S < O
আয়োনাইজেশন শক্তির নিম্নক্রম:
O > S > Se
4.10 MgCl2 তে কী ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? কীভাবে MgCl2 তে রাসায়নিক বন্ধন গঠিত হয়। (Mg ও Cl এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 12 ও 17)
উত্তর: MgCl₂-তে বিদ্যমান বন্ধন:
MgCl₂-তে আয়নীয় বন্ধন (Ionic Bond) বর্তমান।
MgCl₂-তে বন্ধন গঠনের প্রক্রিয়া:
Mg (পারমাণবিক সংখ্যা 12)-এর ইলেকট্রন বিন্যাস: K = 2, L = 8, M = 2
Cl (পারমাণবিক সংখ্যা 17)-এর ইলেকট্রন বিন্যাস: K = 2, L = 8, M = 7
Mg পরমাণু যখন দুটি ক্লোরিন পরমাণুর সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তখন Mg পরমাণুটি তার সর্ববহিঃস্থ কক্ষের (M কক্ষ) দুটি ইলেকট্রন ত্যাগ করে Mg²⁺ ক্যাটায়নে পরিণত হয় এবং নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস Ne-এর মতো স্থায়ী ইলেকট্রন বিন্যাস (K=2, L=8) লাভ করে।
অন্যদিকে, দুটি Cl পরমাণুর প্রতিটি Mg দ্বারা বর্জিত দুটি ইলেকট্রনের একটি করে গ্রহণ করে Cl⁻ অ্যানায়নে পরিণত হয় এবং নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস Ar-এর মতো স্থায়ী ইলেকট্রন বিন্যাস (K=2, L=8, M=8) লাভ করে।
এরপর বিপরীত আধানযুক্ত একটি Mg²⁺ আয়ন ও দুটি Cl⁻ আয়ন স্থির তড়িৎ আকর্ষণ বলের (electrostatic force of attraction) মাধ্যমে যুক্ত হয়ে আয়নীয় যৌগ MgCl₂ গঠন করে।

অথবা
সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ তড়িৎ সুপরিবাহী কিন্তু চিনি বা গ্লুকোজের জলীয় দ্রবণ তড়িৎ সুপরিবাহী নয় কেন ব্যাখ্যা করো?
উত্তর: কোনো দ্রবণের তড়িৎ পরিবহণ ক্ষমতা নির্ভর করে দ্রবণে মুক্ত আয়নের উপস্থিতির ওপর। দ্রবণে যত বেশি মুক্ত আয়ন থাকে, তড়িৎ পরিবহণ ক্ষমতা তত বেশি হয়।
সোডিয়াম ক্লোরাইড (NaCl) একটি আয়নীয় যৌগ এবং তীব্র তড়িদ্বিশ্লেষ্য পদার্থ। জলে দ্রবীভূত হলে NaCl প্রায় সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে ধনাত্মক Na⁺ আয়ন ও ঋণাত্মক Cl⁻ আয়ন উৎপন্ন করে।
NaCl → Na⁺ + Cl⁻
দ্রবণে উপস্থিত এই মুক্ত Na⁺ ও Cl⁻ আয়নগুলি তড়িৎ পরিবহণ করে। এই কারণে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ তড়িৎ সুপরিবাহী।
অন্যদিকে, চিনি বা গ্লুকোজ একটি সমযোজী যৌগ। জলে দ্রবীভূত হলেও এরা কোনো আয়নে বিয়োজিত হয় না, বরং অণু অবস্থাতেই দ্রবণে থাকে। ফলে দ্রবণে কোনো মুক্ত আয়ন উৎপন্ন না হওয়ায় চিনি বা গ্লুকোজের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহণ করতে পারে না।
এই কারণেই সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ তড়িৎ সুপরিবাহী হলেও চিনি বা গ্লুকোজের জলীয় দ্রবণ তড়িৎ সুপরিবাহী নয়।
4.11 তড়িৎলেপন কী? কপারের কোনও বস্তুর ওপর সিলভারের তড়িৎলেপনে ক্যাথোডটি কী?
উত্তর:
তড়িৎলেপন:
তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে কোনো নিকৃষ্ট মানের ধাতু বা সংকর ধাতু নির্মিত বস্তুর ওপর কোনো উৎকৃষ্ট মানের ধাতুর নিরবচ্ছিন্ন, পাতলা ও সুষম প্রলেপ দেওয়ার পদ্ধতিকে তড়িৎলেপন বলে।
কপারের বস্তুর ওপর সিলভারের তড়িৎলেপনে ক্যাথোড:
কপারের কোনো বস্তুর ওপর সিলভারের তড়িৎলেপন করতে হলে, যে বস্তুর ওপর প্রলেপ দেওয়া হবে অর্থাৎ কপারের বস্তুটিকেই ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়। কারণ তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে ধাতব আয়ন (Ag⁺) বিজারিত হয়ে ধাতব সিলভার জমা হয়, ফলে কপারের বস্তুর ওপরেই সিলভারের প্রলেপ পড়ে।
অতএব, কপারের বস্তুর ওপর সিলভারের তড়িৎলেপনে ক্যাথোড হবে কপারের বস্তুটি।
4.12 প্ল্যাটিনাম তড়িদ্বার ব্যবহার করে অম্লায়িত জলের তড়িৎবিশ্লেষণে ক্যাথোডে সংঘটিত বিক্রিয়াটি লেখো। তড়িৎবিশ্লেষণের জন্য বিশুদ্ধ জলের পরিবর্তে অম্লায়িত জল ব্যবহার করা হয় কেন?
উত্তর:
ক্যাথোডে সংঘটিত বিক্রিয়া:
প্ল্যাটিনাম তড়িদ্বার ব্যবহার করে অম্লায়িত জলের তড়িৎবিশ্লেষণের সময়, দ্রবণে উপস্থিত H⁺ আয়নগুলি ক্যাথোড দ্বারা আকৃষ্ট হয়ে ক্যাথোডে উপস্থিত হয় এবং ইলেকট্রন গ্রহণ করে (বিজারিত হয়ে) প্রথমে H পরমাণুতে পরিণত হয়। পরে দুটি H পরমাণু পরস্পর যুক্ত হয়ে হাইড্রোজেন অণু (H₂) গঠন করে এবং গ্যাসরূপে নির্গত হয়।
H⁺ + e⁻ → H (বিজারণ)
H + H → H₂ (g)
বিশুদ্ধ জলের পরিবর্তে অম্লায়িত জল ব্যবহারের কারণ:
বিশুদ্ধ জল একটি অতি মৃদু তড়িদ্বিশ্লেষ্য পদার্থ। সাধারণ উষ্ণতায় বিশুদ্ধ জলের অত্যন্ত অল্প সংখ্যক অণুই H⁺ ও OH⁻ আয়নে বিয়োজিত হয়। দ্রবণে আয়নের সংখ্যা কম থাকায় বিশুদ্ধ জল তড়িতের কুপরিবাহী হয়, ফলে এর মধ্য দিয়ে তড়িৎবিশ্লেষণ কার্যকরভাবে সম্পন্ন হয় না।
জলে সামান্য পরিমাণ অ্যাসিড যোগ করলে জলের বিয়োজন মাত্রা যথেষ্ট বৃদ্ধি পায় এবং দ্রবণে H⁺ ও OH⁻ আয়নের সংখ্যা অনেক বেড়ে যায়। আয়নের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জলের তড়িৎ পরিবাহিতা বহুগুণ বৃদ্ধি পায় এবং জল তড়িতের সুপরিবাহীতে পরিণত হয়। এই কারণেই তড়িৎবিশ্লেষণের জন্য বিশুদ্ধ জলের পরিবর্তে অম্লায়িত জল ব্যবহার করা হয়।
অথবা
Cu—ইলেকট্রোড ব্যবহার করে CuSO4 এর জলীয় দ্রবণের তড়িৎবিশ্লেষণে ক্যাথোডে ও অ্যানোডে সংঘটিত বিক্রিয়াদুটি লেখো। তড়িৎবিশ্লেষণ পদ্ধতিতে অশুদ্ধ কপার ধাতুর পরিশোধনে অ্যানোড হিসেবে কী ব্যবহৃত হয়?
উত্তর: Cu তড়িদ্দ্বার ব্যবহার করে তড়িৎবিশ্লেষণ করলে, দ্রবণে উপস্থিত কপার সালফেট (CuSO₄) বিয়োজিত হয়ে Cu²⁺ ও SO₄²⁻ আয়ন উৎপন্ন করে এবং জলের সামান্য পরিমাণ অণু বিয়োজিত হয়ে H⁺ ও OH⁻ আয়ন উৎপন্ন করে।
ক্যাথোড বিক্রিয়া:
দ্রবণের মধ্য দিয়ে তড়িৎপ্রবাহ চালনা করলে Cu²⁺ ও H⁺ উভয় আয়নই ক্যাথোড দ্বারা আকৃষ্ট হয়। কিন্তু H⁺ আয়নের তুলনায় Cu²⁺ আয়নের ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি হওয়ায়, প্রতিটি Cu²⁺ আয়ন ক্যাথোড থেকে দুটি ইলেকট্রন গ্রহণ করে প্রশম Cu পরমাণুতে পরিণত হয় এবং ক্যাথোডে সঞ্চিত হয়। ফলে ক্যাথোডের ভর বৃদ্ধি পায়।
Cu²⁺ + 2e⁻ → Cu (বিজারণ)
অ্যানোড বিক্রিয়া:
অ্যানোডে ব্যবহৃত Cu তড়িদ্দ্বার নিজেই জারিত হয়ে দুটি ইলেকট্রন ত্যাগ করে Cu²⁺ আয়নে পরিণত হয় এবং দ্রবণে মিশে যায়। ফলে অ্যানোডের ভর ক্রমশ হ্রাস পায়।
Cu → Cu²⁺ + 2e⁻ (জারণ)
অশুদ্ধ কপার ধাতুর তড়িৎবিশ্লেষণ পরিশোধনে অ্যানোড:
তড়িৎবিশ্লেষণ পদ্ধতিতে অশুদ্ধ কপার ধাতুর পরিশোধনে অ্যানোড হিসেবে ব্যবহৃত হয় তাপবিশোধনে প্রাপ্ত অবিশুদ্ধ কপারের মোটা দণ্ড।
‘ঙ’ বিভাগ
(কেবল বহিরাগত পরীক্ষার্থীদের জন্য)
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনও চারটি): 1×4
5.1 জ্বালানির তাপনমূল্যের SI একক কী?
উত্তর: জ্বালানির তাপনমূল্যের SI একক জুল/কিগ্রা (J/kg)।
5.2 1 mol গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণটি লেখো।
উত্তর: PV = RT
5.3 দীর্ঘ পর্যায় সারণির কোন্ শ্রেণি থেকে শ্রেণি 12 পর্যন্ত সন্ধিগত মৌলগুলির অবস্থান?
উত্তর: 3 শ্রেণি থেকে।
5.4 ডায়নামোতে কোন্ ধরণের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়?
উত্তর: যান্ত্রিক শক্তি।
5.5 CHCl₃ অণুতে কয়টি সমযোজ্যতা বন্ধন আছে?
উত্তর: 4 টি।
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনও তিনটি): 2×3
6.1 6 ওহম ও 4 ওহম রোধ বিশিষ্ট দুটি পরিবাহী তার সমান্তরাল সমবায়ে যুক্ত করলে সমবায়টির তুল্য রোধ কত হবে?
উত্তর:
6.2 অবতল লেন্সের প্রধান অক্ষ বলতে কী বোঝায়?
উত্তর: অবতল লেন্সের দুটি বক্রতলের বক্রতাকেন্দ্রগামী যে কাল্পনিক সরলরেখা লেন্সের আলোককেন্দ্রের মধ্য দিয়ে অতিক্রম করে, তাকে ওই অবতল লেন্সের প্রধান অক্ষ বলে।
6.3 হাইড্রোজেনের ধর্মের সঙ্গে দীর্ঘ পর্যায় সারণির শ্রেণি 17 মৌলগুলির দুটি ধর্মের সাদৃশ্য উল্লেখ করো।
উত্তর: হাইড্রোজেনের মতো দীর্ঘ পর্যায় সারণির শ্রেণী 17 মৌলগুলির যোজ্যতা 1।
হাইড্রোজেনের মতো দীর্ঘ পর্যায় সারণির শ্রেণী 17 মৌলগুলি দ্বিপরমাণুক।
6.4 গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহন করতে পারে কেন?
উত্তর: সোডিয়াম ক্লোরাইড একটি আয়নীয় যৌগ। কঠিন অবস্থায় এর আয়নগুলি (Na⁺ ও Cl⁻) দৃঢ়ভাবে আবদ্ধ থাকায় মুক্তভাবে চলাচল করতে পারে না। কিন্তু গলিত অবস্থায় সোডিয়াম ক্লোরাইডের কেলাস গঠন ভেঙে যায় এবং আয়নগুলি মুক্ত অবস্থায় ধনাত্মক আয়ন Na⁺ ও ঋণাত্মক আয়ন Cl⁻ রূপে অবাধে গতিশীল হয়।
NaCl → Na⁺ + Cl⁻
এই মুক্ত ও গতিশীল আয়নগুলিই তড়িৎ পরিবহণ করে। তাই গলিত অবস্থায় সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহন করতে পারে।
