ব্যাংকে গিয়ে ইংরেজিতে কথা বলতে হবে শুনলেই অনেকের মধ্যে একটা ভয় কাজ করে। কিন্তু সত্যি বলতে, ব্যাংকে ব্যবহৃত বেশিরভাগ ইংরেজি বাক্য খুবই সহজ এবং প্রতিদিনের কাজের মধ্যেই সীমাবদ্ধ। এই lesson-এ আপনি শিখবেন কীভাবে লাইনের ব্যাপারে জিজ্ঞেস করতে হয়, নতুন অ্যাকাউন্ট খুলতে হয়, টাকা জমা বা উত্তোলনের কথা বলতে হয়, এবং আত্মবিশ্বাসের সাথে ব্যাংকের কর্মীদের সাথে ইংরেজিতে কথা বলতে হয়।
এখানে শেখানো প্রতিটি বাক্য বাস্তব জীবনের ব্যাংকিং পরিস্থিতি মাথায় রেখে তৈরি করা হয়েছে, যাতে নতুনরাও খুব সহজে ব্যবহার করতে পারেন। আপনি যদি ইংরেজিতে কথা বলতে গিয়ে নার্ভাস অনুভব করেন, তাহলে এই lesson আপনার জন্য অনেক সাহায্য করবে। নিয়মিত practice করলে খুব অল্প সময়ের মধ্যেই ব্যাংকে ইংরেজিতে কথা বলা আপনার জন্য স্বাভাবিক হয়ে যাবে।
Simple English Sentences You Can Use at the Bank
ধরুন, আপনি ব্যাংকে ঢুকলেন। ভেতরে গিয়ে দেখলেন কয়েকটা আলাদা আলাদা লাইন। এখন আপনি বুঝতে পারছেন না যে কোন লাইনে দাঁড়াবেন।
এই মুহূর্তে পাশের কাউকে ইংরেজিতে জিজ্ঞেস করতে চাইলে বলুন —
Is this the line for _?
আপনি টাকা জমা দিতে এসেছেন।
তাহলে বলবেন — Is this the line for cash deposit? — মানে, এটা কি টাকা জমা দেওয়ার লাইন?
আর যদি টাকা তুলতে এসেছেন,
তাহলে বলবেন — Is this the line for cash withdrawal? — মানে, এটা কি টাকা তোলার লাইন?
চাইলে আপনি বলতে পারেন — Is this the line for a savings account? বা Is this the line for a salary account? — মানে যেটা নিয়ে আপনার কাজ, সেটা বসিয়ে দিলেই হচ্ছে।
এমন অনেক সময় আসে যখন আমরা ব্যাংকে যাই নতুন একটা অ্যাকাউন্ট খুলতে, অথবা পুরনো অ্যাকাউন্ট বন্ধ করতে।
এই কাজটা ইংরেজিতে বলা কিন্তু খুবই সহজ।
শুধু বলুন —
I’d like to _ an account.
অ্যাকাউন্ট খুলতে চাইলে বলুন — I’d like to open an account.
আর অ্যাকাউন্ট বন্ধ করতে চাইলে বলুন — I’d like to close an account.
অনেক সময় আমাদের এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে টাকা পাঠাতে হয়। এটাকে বলা হয় মানি ট্রান্সফার।
এই কাজটা ইংরেজিতে বলতে গেলে বলুন —
I’d like to transfer money.
আর যদি একটু ফর্মাল ভাষায় বলতে চান, তাহলে বলতে পারেন — I’d like to transfer funds.
ব্যাংকে ঢোকার পরে অনেক সময় কোনো কর্মী জিজ্ঞেস করেন — আপনার কী দরকার? বা আপনি কেন এসেছেন?
সেই মুহূর্তে আপনার কাজটা পরিষ্কারভাবে বলতে পারবেন এই বাক্যটা দিয়ে —
I want to _.
টাকা জমা দিতে এসেছেন? তাহলে বলুন — I want to make a deposit.
টাকা তুলতে এসেছেন? তাহলে বলুন — I want to withdraw cash.
নতুন অ্যাকাউন্ট খুলতে চাইছেন? বলুন — I want to open an account.
আর যদি আপনার ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যাংকে এসে গেছে, সেটা তুলতে এসেছেন? তাহলে বলুন — I want to collect my card.
মাঝে মাঝে এমন হয় যে আমরা ব্যাংকে কোনো একটা নির্দিষ্ট বিষয়ে পরামর্শ নিতে যাই। হয়তো বিনিয়োগ করতে চাই, অবসর পরিকল্পনা করতে চাই, বা সঞ্চয়ের সুবিধাগুলো জানতে চাই।
এইরকম পরিস্থিতিতে আপনি বলতে পারেন —
I want to talk to someone about _.
বিনিয়োগ পরিকল্পনা নিয়ে কথা বলতে চাইলে বলুন — I want to talk to someone about an investment plan.
সঞ্চয় পরিকল্পনা নিয়ে জানতে চাইলে বলুন — I want to talk to someone about a savings plan.
আর অবসর নিয়ে পরামর্শ দরকার হলে বলুন — I want to talk to someone about a retirement plan.
গুরুত্বপুর্ণ লিংক –