Telephone English – Important Phrases for Daily Telephone Conversations | Common English Sentences (Ep. 17)

Share This Awesome Post 😊

আজকাল ফোনের মাধ্যমে যোগাযোগ আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। অনেক সময় আমরা ফোনে ইংরেজিতে কথা বলতে চাই, কিন্তু ঠিকঠাক শব্দ বা বাক্য মনে করতে পারি না। এই জন্য কিছু সাধারণ এবং গুরুত্বপূর্ণ ইংলিশ বাক্য জানা থাকলে ফোনে সহজেই যোগাযোগ করা যায়।

এই ব্লগে আমরা দৈনন্দিন ফোনে ব্যবহারযোগ্য গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্যগুলো দেখাবো। এগুলো ব্যবহার করে আপনি ফোনে আত্মবিশ্বাসীভাবে কথা বলতে পারবেন এবং ভুল কম হবে। ছোট ছোট বাক্যগুলো মনে রাখলে আপনি ফোনে ইংলিশে আরও সাবলীল হয়ে উঠবেন।

WhatsApp Channel
WhatsApp Channel (Bengali) Join Now
Telegram Channel
Telegram Channel (Bengali) Join Now
YouTube Channel
YouTube Channel (Bengali) Subscribe

← আগের পর্ব (Ep. 16) | পরবর্তী পর্ব (Ep. 18) →

Table of Contents

Important Phrases for Daily Telephone Conversations | Common English Sentences

অজানা নম্বর থেকে কল এলে — ইংরেজিতে কী বলবে?
বাংলায় আমরা সাধারণত বলি —
“আপনি কে?”
কিন্তু ইংরেজিতে সরাসরি “Who are you?” বলা ঠিক শোনায় না।
তার বদলে ভদ্রভাবে বলতে পারো:

Who is this?
অথবা বলতে পারো!
কে কথা বলছেন?
Who’s speaking?
কে কল করছেন জানতে পারি?
May I know who’s calling?
কার সাথে কথা বলছি বলতে পারবেন?
Could you tell me who I’m speaking with?

যদি ব্যক্তি নিজের পরিচয় না দেয় তাহলে বলতে পারো:
আপনি আমার নম্বর কোথায় পেলেন?
Where did you get my number from?
দুঃখিত, আপনার নামটা ঠিক বুঝতে পারিনি।
I’m sorry, I didn’t catch your name.
দুঃখিত, আমি আপনার নাম মনে করতে পারছি না।
Sorry, I don’t remember your name.
আপনার নামটা আবার বলবেন?
Could you repeat your name, please?
দুঃখিত, আমি আপনাকে চিনতে পারছি না।
Sorry, I can’t recognize you.

যদি কলের উদ্দেশ্য জানার জন্যে কি বলবে?

বাংলায় আমরা বলি—”কি কাজে ফোন করেছিলেন?”
ইংরেজিতে বলবে:

আপনাকে কিভাবে সাহায্য করতে পারি?
How can I help you?
কলের কারণটা জানতে পারি?
May I know the purpose of the call?
কোন বিষয় নিয়ে কল করেছেন?
What is this call regarding?

যদি ভুল নম্বর থেকে কল আসে তাহলে বলবে:
মনে হচ্ছে আপনি ভুল নম্বরে কল করেছেন।
I think you may have dialed the wrong number.
আপনি যে নম্বরে কল করতে চেয়েছিলেন এটি সেটি নয়।
This is not the number you’re looking for.

যদি তুমি সঠিক ব্যক্তি না হও তাহলে বলতে পারো:
দুঃখিত, আপনি যাকে খুঁজছেন তিনি এখন উপলব্ধ নেই।।
I’m sorry, the person you’re looking for isn’t available right now.

নেটওয়ার্ক সমস্যা হলে বলবে:
আপনার কথা ভেঙে ভেঙে শোনা যাচ্ছে।
Your voice is breaking.
একটু জোরে বলবেন?
Could you speak a little louder?
তুমি কি আমাকে আবার ফোন করতে পারবে?
Can you call me back?

ফোন সুইচড অফ বা রিচেবল না থাকলে বলবে:
তোমার ফোন বন্ধ ছিল।
Your phone was switched off.
তোমার ফোনে যোগাযোগ করা যাচ্ছিল না।
Your phone was not reachable.
তোমার ফোন বন্ধ ছিল কেন?
Why was your phone switched off?
তোমার ফোনে যোগাযোগ করা যাচ্ছিল না কেন?
Why was your phone not reachable?

যদি তুমি ব্যস্ত থাকো তাহলে বলবে:

আমি ফ্রি হয়ে তোমাকে কল করবো।
I’ll call you when I’m free.
আমি এখন একটু ব্যস্ত।
I’m a little busy right now.
বারবার ফোন কোরো না, এটা বিরক্তিকর।
Don’t call me again and again. It’s annoying.
আমি একটু ব্যস্ত আছি, পরে কি কল করতে পারি?
I’m a little busy, can I call you later?
আমরা কি কয়েক মিনিট পরে কথা বলতে পারি?
Could we talk in a few minutes?

কল মিসড হলে বা ধরতে না পারলে বলতে পারো:
দুঃখিত, আমি তোমার ফোন মিস করেছি।
Sorry, I missed your call.
তুমি কি আমাকে আগে ফোন করার চেষ্টা করেছিলে?
Did you try calling me earlier?
সব ঠিক আছে তো?
Is everything okay?
দুঃখিত, আমার ফোনে চার্জ ছিল না।
Sorry, my phone had no charge.
আমি কল করেছিলাম, তুমি ধরোনি।
I called, you didn’t pick up.
তুমি আমার কলের উত্তর দাওনি।
You didn’t respond to my call.

ভদ্রভাবে কল শেষ করার জন্যে বা কাটার জন্য বলতে পারো:
কল করার জন্য ধন্যবাদ। ভালো দিন কাটুক।
Thank you for calling. Have a good day.
আমি শীঘ্রই তোমার সাথে কথা বলব।
I’ll talk to you soon.
কথা বলে ভালো লাগলো। বিদায়।
It was nice talking to you. Goodbye.
ভালো থাকবেন, বিদায়।
Take care, goodbye.

কলের সময় যদি নাম শুনতে না পাও কোনো কারণে তাহলে বলবে:
দুঃখিত, একটু শব্দ হয়েছিল। আপনার নামটা আবার বলবেন?
Sorry, there was some noise. Could you say your name again?
আমি ঠিক শুনেছি কিনা জানি না। নামটা কী ছিল?
I’m not sure I heard that correctly. What was the name?

যদি তুমি নিশ্চিত হতে চাও কলটা সত্যি কিনা

(যেমন—ব্যাঙ্ক, ডেলিভারি, কোম্পানি)
কোথা থেকে কল করছেন জানতে পারি?
May I know where you’re calling from?
আপনার কোম্পানির নামটা কি বলতে পারবেন?
Could you mention your company name, please?
আপনার পরিচয় নিশ্চিত করতে পারবেন, দয়া করে?
Can you confirm your identity, please?

যদি কলার খুব দ্রুত কথা বলে তাহলে বলবে:
দুঃখিত, আপনি কি একটু আস্তে কথা বলতে পারবেন?
I’m sorry, could you speak a little slower?

যদি তুমি কাউকে ধরে রাখতে চাও লাইনে তাহলে বলবে:
দয়া করে কল কাটবেন না।
Don’t hang up, please.
লাইনে থাকুন, আমি এখনই আসছি।
Stay on the line. I’ll be right back.

যদি কল খুব লম্বা হয়ে যায়:
আমি কথা বলতে চাই, কিন্তু আমাকে এখন সত্যিই যেতে হবে।
I’d love to talk, but I really have to go now.
আমরা কি এটা দ্রুত শেষ করতে পারি?
Can we wrap this up quickly?

যদি তুমি কাউকে কল ব্যাক করতে চাও:
আমি কয়েক মিনিটের মধ্যেই কল করছি।
I’ll return your call in a few minutes.
আমি শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করব।
I’ll get back to you shortly.

যদি কলার ভুলে বারবার একই প্রশ্ন করে তাহলে বলবে:
আমি আগেই বলেছি, তবে আবার বলছি।
I already mentioned that, but let me repeat.
যেমন আমি আগেই বলেছি…
As I said earlier…

যদি তুমি কাউকে জিজ্ঞেস করতে চাও তিনি সময় দিতে পারবেন কিনা:
কথা বলার জন্য এখন কি ভালো সময়?
Is this a good time to talk?
একটু কথা বলার জন্য আপনি কি ফ্রি?
Are you free for a quick call?

যদি তুমি বলো যে তুমি পরে ফোন করবে কিন্তু ভুলে গেছো করতে :
দুঃখিত, আমি কল ব্যাক করতে ভুলে গেছি।
Sorry, I forgot to call you back.
একটু ব্যস্ত ছিলাম, এখন ফ্রি।
I was a bit tied up. Now I’m free.

যদি তুমি জানতে চাও স্পষ্ট ভাবে যে তোমার নম্বর কোথায় পেয়েছে!
আপনাকে আমার নম্বর কে দিয়েছে?
Who gave you my number?
আমার নম্বর কীভাবে পেলেন?
May I know how you got my contact?

যদি তুমি তোমার অন্য নম্বর দিতে চাও:
এই নম্বরে আমাকে পাবেন।
You can reach me on this number.
এটা আমার বিকল্প নম্বর।
Here’s my alternate number.

যদি তুমি কাউকে জিজ্ঞেস করতে চাও সে তোমার নাম সেভ করেছে কিনা:
আমার নম্বরটা কি সেভ করা আছে?
Do you have my number saved?
মনে হয় আপনি আমার কন্টাক্ট সেভ করেননি।
I guess you haven’t saved my contact.

যদি কলার বারবার ‘হ্যালো হ্যালো’ বলে:
আমি শুনতে পাচ্ছি, বারবার বলতে হবে না।
I can hear you, no need to repeat.
আপনার কথা ঠিকই আসছে।
Your voice is coming fine.

যদি তুমি কাউকে ভুল করে কল করে ফেলো:
দুঃখিত, আমি ভুল করে তোমাকে ফোন করে ফেলেছি।
Sorry, I called you by mistake.
ভুলে ডায়াল হয়ে গেছে।
That was an accidental dial.

যদি তুমি বুঝতে না পারো কল টি তোমার জন্য কিনা:
আপনি কি অন্য কাউকে খুঁজছিলেন?
Were you trying to reach someone else?
কলটা কি আমার জন্য?
Is this call meant for me?

যদি তুমি বলতে চাও তোমার ফোনের চার্জ কম আছে তাহলে বলবে:
আমার ফোনের ব্যাটারি কম, আমরা কি পরে কথা বলতে পারি?
My phone battery is low, can we talk later?
কল কেটে যেতে পারে।
I might get disconnected soon.

YouTube Video

← আগের পর্ব (Ep. 16) | পরবর্তী পর্ব (Ep. 18) →


Share This Awesome Post 😊

Leave a Comment