Madhyamik 2022 Physical Science Question Answer PDF Download | মাধ্যমিক ২০২২ ভৌত বিজ্ঞান প্রশ্নপত্রের সমাধান

Share This Awesome Post 😊

ভৌত বিজ্ঞান নিয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের একটা আলাদা ভয় কাজ করে। সূত্র, সমীকরণ, ক্যালকুলেশন সব একসাথে সামলাতে হয়। তাই পরীক্ষার আগে Madhyamik 2022 Physical Science Question Paper Solution PDF হাতে থাকলে অনেকটাই নিশ্চিন্ত লাগে। এই পোস্টে মাধ্যমিক ২০২২ ভৌত বিজ্ঞান প্রশ্নপত্রের সমাধান এমনভাবে সাজানো হয়েছে, যাতে প্রতিটা উত্তরের পিছনের কারণটাও বোঝা যায়, শুধু ফলাফল মুখস্থ করে নয়।

যাদের কাছে ইন্টারনেট সবসময় হাতের কাছে থাকে না, তাদের জন্য Madhyamik 2022 Physical Science Question Answer Solved PDF Download অপশনটা বেশ কাজের। একবার ডাউনলোড করে রাখলেই হলো, পড়ার টেবিলে বসে নিজের সুবিধামতো সময়ে বসে প্র্যাকটিস করা যায়। West Bengal Board Class 10 Madhyamik Exam 2022 Physical Science Question Paper with Answer Complete ভার্সনে প্রতিটা প্রশ্নের নম্বর অনুযায়ী ধাপে ধাপে সমাধান দেওয়া আছে, যাতে খাতায় উত্তর লেখার সময় কোনো পয়েন্ট বাদ না পড়ে।

Madhyamik 2022 Physical Science Question Answer | মাধ্যমিক 2022 ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর নিয়ে প্র্যাকটিস করলে একটা জিনিস স্পষ্ট হয়ে যায়, কোন চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন আসে, আর ক্যালকুলেশনের প্রশ্নগুলোতে ধাপ অনুযায়ী নম্বর কীভাবে দেওয়া হয়। এই ধরনের পুরনো প্রশ্নপত্র সমাধান করা মানে নিজের প্রস্তুতির একটা রিয়েলিটি চেক করে নেওয়া, যাতে আসল পরীক্ষার আগে দুর্বল জায়গাগুলো ঠিক করে নেওয়া যায়।

WhatsApp Channel
WhatsApp Channel (মাধ্যমিক) Join Now
Telegram Channel
Telegram Channel (মাধ্যমিক) Join Now
YouTube Channel
YouTube Channel (মাধ্যমিক) Subscribe

Madhyamik 2022 Physical Science Question Paper Solution PDF | মাধ্যমিক ২০২২ ভৌত বিজ্ঞান প্রশ্নপত্রের সমাধান

(a) ট্রোপোস্ফিয়ার
(b) স্ট্র্যাটোস্ফিয়ার
(c) মেসোস্ফিয়ার
(d) থার্মোস্ফিয়ার

উত্তর: (a) ট্রোপোস্ফিয়ার

Madhyamik 2022 Physical Science Question Answer

উত্তর: (b)

(a) 2M = D
(b) M = D²
(c) M = 2.8 D
(d) M = 2 D

উত্তর: (d) M = 2 D

(a) 20 সে.মি.
(b) 15 সে.মি.
(c) 10 সে.মি.
(d) 40 সে.মি.

উত্তর: (c) 10 সে.মি.

(a) x-রশ্মি
(b) অবলোহিত রশ্মি
(c) γ-রশ্মি
(d) অতিবেগুনি রশ্মি

উত্তর: (b) অবলোহিত রশ্মি

(a) উত্তল দর্পণ
(b) উত্তল লেন্স
(c) অবতল দর্পণ
(d) অবতল লেন্স

উত্তর: (c) অবতল দর্পণ

(a) – 3.2 x 10-19 C

(b) – 1.6 x 10-19 C

(c) 1.6 x 10-19 C

(d) 3.2 x 10-19 C

উত্তর: (b) -1.6×10-19 C

(a) H ∝ I

(b) H ∝ 1/I2 

(c) H ∝ I2 

(d) H ∝ 1/I

উত্তর: (c) H ∝ I2 

(a) 6 অ্যাম্পিয়ার
(b) 0.1 অ্যাম্পিয়ার
(c) 24 অ্যাম্পিয়ার
(d) 10 অ্যাম্পিয়ার

উত্তর: (b) 0.1 অ্যাম্পিয়ার

(a) 9
(b) 13
(c) 18
(d) 19

উত্তর: (c) 18

(a) F<Cl<Br<I

(b) Cl>I>F>Br

(c) Cl>F>Br>I

(d) F>Cl>Br>I

উত্তর: (d) F>Cl>Br>I

(b) CaO

(c) NaCl

(d) MgCl2

উত্তর: (a) LiH

(a) চিনি
(b) গ্লুকোজ
(c) সোডিয়াম ফ্লুওরাইড
(d) হাইড্রোজেন ক্লোরাইড

উত্তর: (c) সোডিয়াম ফ্লুওরাইড

(a) তড়িতের অপরিবাহী
(b) সম্পূর্ণরূপে বিয়োজিত হয়
(c) আংশিক বিয়োজিত হয়
(d) বিয়োজিত হয় না

উত্তর: (c) আংশিক বিয়োজিত হয়

(a) ক্যাথোডে জারণ ও অ্যানোডে বিজারণ ঘটে
(b) উভয় তড়িদ্বারে জারণ ঘটে
(c) উভয় তড়িদ্বারে বিজারণ ঘটে
(4) ক্যাথোডে বিজারণ ও অ্যানোডে জারণ ঘটে

উত্তর: (4) ক্যাথোডে বিজারণ ও অ্যানোডে জারণ ঘটে

উত্তর: সৌরশক্তি

উত্তর: কার্বন-ডাই-অক্সাইড।

উত্তর: অতিবেগুনী

উত্তর: পাস্কাল

উত্তর: গ্যাসের ভর ও চাপ।

নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। 

উত্তর: সত্য।

উত্তর: হ্যাঁ, উত্তল দর্পণ

উত্তর: অবতল

উত্তর: µb বেশি ও µr কম

উত্তর: কুলম্ব

উত্তর: mho (মো)

উত্তর: টিন এবং সীসার (লেড) মিশ্রণ।

উত্তর: তড়িৎশক্তি

উত্তর:

বামস্তম্ভডানস্তম্ভ
2.11.1 অ্যাসিটিক অ্যাসিড(b) মৃদু তড়িৎ-বিশ্লেষ্য
2.11.2 কাচ(a) তড়িৎ অপরিবাহী
2.11.3 সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল(d) ফ্লুওরিন
2.11.4 একটি অভিজাত মৌল(c) ক্রিপটন

উত্তর: F > Cl > Br > I

উত্তর: 17 নং শ্রেণী

উত্তর: 1 নং শ্রেণী

উত্তর:

Madhyamik 2022 Physical Science Question Answer PDF Download

উত্তর: He → হিলিয়াম

উত্তর:

Madhyamik 2022 Physical Science Question Answer PDF Download

উত্তর: জল (H2O)

2.17 নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো :

উত্তর: মিথ্যা

উত্তর: Al3+ +3e→Al  

নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো

উত্তর: মিথ্যা

উত্তর: বনভূমি ধ্বংস, জীবাশ্ম জ্বালানির ব্যবহার, শিল্পজাত কার্যকলাপ প্রভৃতি কারণে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড, মিথেন, CFC প্রভৃতি গ্রিনহাউস গ্যাসের পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এর ফলে পৃথিবীপৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপ বায়ুমণ্ডলে বেশি পরিমাণে আটকে যাচ্ছে, যার কারণে পৃথিবীর গড় উষ্ণতা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীর এই ক্রমবর্ধমান গড় উষ্ণতা বৃদ্ধির প্রবণতাকেই বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলে।

উত্তর: গ্যাসের প্রাথমিক চাপ (P1) = 770 mmHg

গ্যাসের প্রাথমিক আয়তন (V1) = 75 cm3

গ্যাসের অন্তীম চাপ (P2) = 750mmHg

ধরি , গ্যাসের অন্তীম আয়তন= V2

বয়েলের সূত্রানুযায়ী ,

P1V1 = P2V2

V2 = P1V1 P2
V2 = 770 × 75 750
V2 = 77 cm3

হাইড্রোজেন গ্যাস 77 cm³ আয়তন দখল করবে।

উত্তর: গ্যাসের উষ্ণতা (T) = 300K

গ্যাসের চাপ (P) = 2 atm

O2 গ্যাসের ভর = 64g

Oগ্যাসের আণবিক গুরুত্ব = 32

∴ গ্যাসের মোল সংখ্যা (n) = 64 /32 = 2

R = 0.082 লিটার-অ্যাটমস্ফিয়ার মোল-1 K-1

আদর্শ গ্যাস সমীকরণ অনুযায়ী ,

PV =nRT

Ideal Gas Equation Calculation
V = nRT P
V = 2 × 0.082 × 300 2
V = 24.6

∴ 2 অ্যাটমস্ফিয়ার চাপে ও 300K উষ্ণতায় 64g O2 গ্যাসের (O=16) আয়তন  হবে 24.6 লিটার।

উত্তর: লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে আলোকরশ্মি প্রবেশ করলে প্রতিসৃত রশ্মি অভিলম্বের দিকে বেঁকে যায়। ধরি, PO হল আপতিত রশ্মি, OQ হল প্রতিসৃত রশ্মি এবং NOM হল অভিলম্ব। OR হল আপতিত রশ্মির সরল সম্প্রসারণ। এখানে ∠PON = i হল আপতন কোণ, ∠QOM = r হল প্রতিসরণ কোণ এবং ∠ROQ = δ হল চ্যুতিকোণ।

এখন,

∠ROQ = ∠ROM − ∠QOM

এখানে,

∠ROM = ∠PON = i (বিপ্রতীপ কোণ)

এবং,

∠QOM = r

সুতরাং,

চ্যুতিকোণ (δ) = i − r

∴ চ্যুতি = আপাতন কোণ – প্রতিসরণ কোণ

Madhyamik 2022 Physical Science Question Answer

উত্তর: সূর্যালোক একটি শ্বেত আলো, যা সাতটি বর্ণের আলোর মিশ্রণ। কোনো অস্বচ্ছ বস্তুর ওপর শ্বেত আলো পড়লে বস্তুটি যে বর্ণের আলো প্রতিফলিত করে, বস্তুটিকে দর্শকের কাছে সেই বর্ণের মনে হয়।

সূর্যালোক গাছের সবুজ পাতার ওপর পড়লে পাতা শুধুমাত্র সবুজ বর্ণের আলোকে প্রতিফলিত করে এবং বাকি সব বর্ণের আলো শোষণ করে নেয়। ফলে পাতা থেকে প্রতিফলিত হয়ে শুধু সবুজ আলোই আমাদের চোখে এসে পৌঁছায়। এই কারণে সূর্যালোকে গাছের পাতাকে সবুজ দেখায়।

উত্তর: মুক্ত বর্তনীতে (open circuit) কোনো তড়িৎকোশের মধ্য দিয়ে যখন কোনো তড়িৎপ্রবাহ চলে না, তখন কোশের দুই মেরুর মধ্যে যে বিভবপ্রভেদ থাকে, তাকে ওই কোশের তড়িৎচালক বল (Electromotive Force বা EMF) বলে।

অথবা, মুক্ত বর্তনীতে কোশের ভিতর দিয়ে একক ধনাত্মক আধানকে নিম্ন বিভবের পাত থেকে উচ্চ বিভবের পাতে নিয়ে যেতে কোশ যে পরিমাণ কার্য সম্পাদন করে, তাকে ওই কোশের তড়িৎচালক বল বলে।

উত্তর: দীর্ঘ পর্যায় সারণির শ্রেণি 2-এর মৌলগুলি হল বেরিলিয়াম (Be), ম্যাগনেসিয়াম (Mg), ক্যালসিয়াম (Ca), স্ট্রনসিয়াম (Sr), বেরিয়াম (Ba) ও রেডিয়াম (Ra)।

এই ধাতুগুলি প্রকৃতিতে ভূত্বকে (earth’s crust) সাধারণত অক্সাইড ও কার্বনেট রূপে মৃত্তিকায় (mineral বা মাটি) পাওয়া যায় এবং এদের অক্সাইড ও হাইড্রক্সাইড যৌগগুলি জলে দ্রবীভূত হয়ে ক্ষারধর্মী (alkaline) দ্রবণ উৎপন্ন করে। এই কারণে শ্রেণি 2-এর মৌলগুলিকে ক্ষারমৃত্তিকা ধাতু (Alkaline Earth Metals) বলা হয়।

উত্তর: একটি সন্ধিগত মৌল হল লোহা (Fe) এবং একটি ইউরেনিয়ামোত্তর মৌল হল নেপচুনিয়াম (Np)

উত্তর: NH3 তে সমযোজী বন্ধন বর্তমান।

Madhyamik 2022 Physical Science Question Answer PDF Download

উত্তর: Na (পারমাণবিক সংখ্যা 11)-এর ইলেকট্রন বিন্যাস: K = 2, L = 8, M = 1
F (পারমাণবিক সংখ্যা 9)-এর ইলেকট্রন বিন্যাস: K = 2, L = 7

Na পরমাণু তার সর্ববহিঃস্থ কক্ষের (M কক্ষ) একটি ইলেকট্রন ত্যাগ করে Na⁺ ক্যাটায়নে পরিণত হয় এবং নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস Ne-এর মতো স্থায়ী ইলেকট্রন বিন্যাস (K = 2, L = 8) লাভ করে।

অন্যদিকে, F পরমাণু Na পরমাণু কর্তৃক বর্জিত ওই ইলেকট্রনটি গ্রহণ করে F⁻ অ্যানায়নে পরিণত হয় এবং তারও নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস Ne-এর মতো স্থায়ী ইলেকট্রন বিন্যাস (K = 2, L = 8) লাভ করে।

এরপর বিপরীত আধানযুক্ত Na⁺ ও F⁻ আয়নদ্বয় স্থির তড়িৎ আকর্ষণ বলের (electrostatic force of attraction) মাধ্যমে যুক্ত হয়ে আয়নীয় যৌগ NaF গঠন করে।

মাধ্যমিক ২০২২ ভৌত বিজ্ঞান প্রশ্নপত্রের সমাধান

উত্তর:

madhyamik physical science Solved paper 2022

উত্তর:

ন্যাপথালিনসোডিয়াম ক্লোরাইড
ন্যাপথানিন একটি উদবায়ী কঠিন পদার্থ।সোডিয়াম ক্লোরাইড কেলাসাকার কঠিন পদার্থ।
সমযোজী যৌগ হওয়ায় গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক তুলনামুলকভাবে কম।তরিৎযোজী যৌগ হওয়ায় গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি ।
অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত । যেমন –অ্যালকোহলধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত ।যেমন –জল

উত্তর: গলিত বা জলীয় দ্রবণ অবস্থায় যেসব তড়িদ্‌বিশ্লেষ্য পদার্থের অধিকাংশ অণু প্রায় সম্পূর্ণরূপে বিপরীতধর্মী আয়নে বিয়োজিত হয়ে অধিক মাত্রায় তড়িৎ পরিবহণ করে, তাদের তীব্র তড়িদ্‌বিশ্লেষ্য (Strong Electrolyte) বলে।

উদাহরণ: H₂SO₄, NaOH, HCl, NaCl ইত্যাদি।

উত্তর: তড়িৎ বিশ্লেষণের সময় ব্যাটারি বা তড়িৎকোশের ঋণাত্মক (−ve) মেরুর সঙ্গে যুক্ত যে তড়িদ্বারে ধনাত্মক তড়িৎগ্রস্ত ক্যাটায়নগুলি উপস্থিত হয়ে ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয় ও আধানমুক্ত হয়, তাকে ক্যাথোড বলে।

অন্যদিকে, ব্যাটারি বা তড়িৎকোশের ধনাত্মক (+ve) মেরুর সঙ্গে যুক্ত যে তড়িদ্বারে ঋণাত্মক তড়িৎগ্রস্ত অ্যানায়নগুলি উপস্থিত হয়ে ইলেকট্রন বর্জন করে জারিত হয় ও আধানমুক্ত হয়, তাকে অ্যানোড বলে।

উত্তর:

বয়েলের সূত্রানুসারে, নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা স্থির থাকলে আয়তন চাপের ব্যস্তানুপাতিক হয়:
V ∝ 1 P   (যখন T স্থির)
চার্লসের সূত্রানুসারে, নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ স্থির থাকলে আয়তন পরম উষ্ণতার সমানুপাতিক হয়:
V ∝ T   (যখন P স্থির)
এখন চাপ ও উষ্ণতা উভয়ই পরিবর্তনশীল হলে, যৌগিক ভেদের সূত্র অনুযায়ী:
V ∝ T P
V = KT P   (K = সমানুপাতিক ধ্রুবক)
PV T   = K
নির্দিষ্ট ভরের গ্যাসের প্রাথমিক অবস্থায় চাপ, আয়তন, উষ্ণতা যথাক্রমে P1, V1, T1 এবং অন্তিম অবস্থায় P2, V2, T2 হলে:
P1V1 T1  =  P2V2 T2  = ধ্রুবক
এটিই হল বয়েল সূত্র ও চার্লসের সূত্রের সমন্বিত রূপ।

উত্তর: বিক্রিয়াটি হল:
ধাতব অক্সাইড + অ্যালুমিনিয়াম → ধাতু + অ্যালুমিনিয়াম অক্সাইড

ধরি, বিক্রিয়াটির জন্য x গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন হয়েছিল।

ভরের নিত্যতা সূত্র অনুযায়ী, বিক্রিয়ক পদার্থের মোট ভর = উৎপন্ন পদার্থের মোট ভর

সুতরাং, 40 + x = 28 + 25.5

বা, 40 + x = 53.5

বা, x = 53.5 − 40

বা, x = 13.5

অতএব, বিক্রিয়াটির জন্য 13.5 গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন হয়েছিল।

উত্তর:

বিক্রিয়াটির সমীকরণ:
H2SO4 + 2NaOH → Na2SO4 + 2H2O
H2SO4-এর আণবিক ভর = (1×2) + 32 + (16×4) = 2 + 32 + 64 = 98
2NaOH-এর আণবিক ভর = 2 × [23 + 16 + 1] = 2 × 40 = 80
সমীকরণ অনুযায়ী, 98 গ্রাম H2SO4-এর সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করতে NaOH প্রয়োজন হয় = 80 গ্রাম
∴ 1 গ্রাম H2SO4-এর সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করতে NaOH প্রয়োজন হয় = 80 98 গ্রাম
∴ 4.9 গ্রাম H2SO4-এর সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করতে NaOH প্রয়োজন হয় = 80 × 4.9 98 গ্রাম = 4 গ্রাম
অতএব, 4.9 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করার জন্য 4 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড প্রয়োজন হবে।

উত্তর:

দেওয়া আছে, মাধ্যমের প্রতিসরাঙ্ক (μ) = 1.5, মাধ্যমে আলোর তরঙ্গদৈর্ঘ্য (λ’) = 4000 Å
বায়ু মাধ্যমে তরঙ্গদৈর্ঘ্য নির্ণয়:
আমরা জানি, μ = λ λ’   (এখানে λ = বায়ু মাধ্যমে তরঙ্গদৈর্ঘ্য)
বা, 1.5 = λ 4000
বা, λ = 4000 × 1.5
বা, λ = 6000 Å
∴ বায়ু মাধ্যমে আলোর তরঙ্গদৈর্ঘ্য 6000 Å।
মাধ্যমটিতে আলোর বেগ নির্ণয়:
বায়ু মাধ্যমে আলোর বেগ, c = 3×108 m/s এবং মাধ্যমটিতে আলোর বেগ = v ধরলে,
আমরা জানি, μ = c v
বা, 1.5 = 3×108 v
বা, v = 3×108 1.5
বা, v = 2×108 m/s
∴ এই মাধ্যমে আলোর বেগ 2×108 m/s

কোনও সমবাহু প্রিজমে আলোর প্রতিসরণের ফলে চ্যুতিকোণ হল 40°। প্রিজমের মধ্যে দিয়ে রশ্মির গতিপথ প্রিজমের ভূমির সমান্তরাল হলে, প্রিজমের প্রথম পৃষ্ঠে আপতন কোণ কত হয় নির্ণয় করো।

উত্তর:

যখন প্রিজমের মধ্যে দিয়ে প্রতিসৃত রশ্মির গতিপথ প্রিজমের ভূমির সমান্তরাল হয়, তখন চ্যুতিকোণের মান ন্যূনতম হয়। ন্যূনতম চ্যুতিকোণের ক্ষেত্রে শর্ত হল, আপতন কোণ ও নির্গমন কোণ সমান হয় এবং প্রিজমের ভিতরে প্রতিসরণ কোণদ্বয়ও সমান হয়, অর্থাৎ
i1 = i2 এবং r1 = r2
আমরা জানি, প্রিজম সংক্রান্ত সূত্র অনুযায়ী,
চ্যুতিকোণ, δ = i1 + i2 − A
প্রশ্নানুসারে, প্রিজমটি সমবাহু হওয়ায় প্রিজম কোণ, A = 60°
এবং ন্যূনতম চ্যুতিকোণের শর্তানুযায়ী i1 = i2 ধরে পাই,
δ = i1 + i1 − A
বা, 40° = 2i1 − 60°
বা, 2i1 = 40° + 60°
বা, 2i1 = 100°
বা, i1 = 100°/2
বা, i1 = 50°
অতএব, প্রিজমের প্রথম পৃষ্ঠে আপতন কোণের মান 50°

উত্তর:

একটি উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল আপতিত রশ্মিগুচ্ছের জন্য প্রতিসৃত রশ্মির চিত্র আঁকো। ফোকাস (F) চিহ্নিত করো।

প্রধান অক্ষের সমান্তরাল আপতিত রশ্মিগুচ্ছ উত্তল লেন্স দ্বারা প্রতিসৃত হয়ে প্রধান অক্ষের ওপর অবস্থিত F বিন্দুতে মিলিত হয়। এই বিন্দুকে লেন্সের মুখ্য ফোকাস বলে।

উত্তর: উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া ব্যাখ্যা:

একটি উত্তল লেন্সকে মাঝখানে একটি চতুষ্কোণ কাচের ব্লক এবং তার উপরে ও নিচে সাজানো কতগুলি শীর্ষবিহীন (মাথা কাটা) প্রিজমের সমষ্টি হিসেবে কল্পনা করা যায়। এই প্রিজমগুলির ভূমি সর্বদা লেন্সের প্রধান অক্ষের দিকে থাকে, অর্থাৎ লেন্সের উপরের অংশের প্রিজমগুলির ভূমি নিচের দিকে এবং নিচের অংশের প্রিজমগুলির ভূমি উপরের দিকে থাকে।

আমরা জানি, প্রিজমের মধ্য দিয়ে প্রতিসরণের ফলে আলোকরশ্মি সর্বদা প্রিজমের ভূমির দিকে বেঁকে যায় এবং এই চ্যুতির মান প্রিজমের প্রতিসারক কোণের (শীর্ষকোণের) সমানুপাতিক হয়। যেহেতু প্রধান অক্ষ থেকে দূরত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই কাল্পনিক প্রিজমগুলির প্রতিসারক কোণের মান বাড়তে থাকে, তাই অক্ষ থেকে দূরে আপতিত রশ্মির চ্যুতিও বৃদ্ধি পায়।

ফলে, লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে আগত আলোকরশ্মিগুচ্ছ প্রতিসরণের পর ক্রমশ প্রধান অক্ষের দিকে বেঁকে একে অপরের নিকটবর্তী হতে থাকে এবং প্রধান অক্ষের উপর অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দুতে (ফোকাসে) মিলিত হয়, অর্থাৎ রশ্মিগুচ্ছ অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়। মধ্যবর্তী ব্লকের অংশ দিয়ে যাওয়া রশ্মি প্রায় চ্যুতিবিহীনভাবে নির্গত হয়।

এই কারণেই উত্তল লেন্স আলোকরশ্মিকে অভিসারী করে, তাই একে অভিসারী লেন্স বলা হয়।

physical science Solved paper 2022

উত্তর: চোখের যে ত্রুটির ফলে চোখ দূরের বস্তুকে স্পষ্টভাবে দেখতে পায়, কিন্তু কাছের বস্তুকে স্পষ্টভাবে দেখতে পায় না, তাকে দীর্ঘদৃষ্টি ত্রুটি বা হাইপারমেট্রোপিয়া (Hypermetropia) বলে।

এই ত্রুটিযুক্ত চোখের ক্ষেত্রে কোনো নিকটবর্তী বস্তুর প্রতিবিম্ব রেটিনার ওপর গঠিত না হয়ে রেটিনার পিছনে গঠিত হয়। ফলে এই ত্রুটিযুক্ত ব্যক্তির নিকট বিন্দু (Near Point) স্বাভাবিক দৃষ্টিসীমা 25 সেন্টিমিটারের চেয়ে অনেক দূরে সরে যায়। এর প্রধান কারণ হল চোখের লেন্সের ফোকাস দূরত্ব স্বাভাবিকের তুলনায় বেশি হয়ে যাওয়া অথবা নেত্রগোলকের সামনে-পিছনের দৈর্ঘ্য স্বাভাবিকের তুলনায় ছোট হয়ে যাওয়া।

প্রতিকার:
উপযুক্ত ফোকাস দূরত্বের একটি উত্তল লেন্স (Convex Lens) চোখের সামনে ব্যবহার করে এই ত্রুটি দূর করা যায়। উত্তল লেন্স আপতিত রশ্মিকে পূর্বেই কিছুটা অভিসারী করে দেয়, ফলে চোখের লেন্স দ্বারা প্রতিসরণের পর প্রতিবিম্ব সঠিকভাবে রেটিনার ওপর গঠিত হয় এবং নিকটবর্তী বস্তু স্পষ্ট দেখা যায়।

উত্তর:

আমরা জানি, বৈদ্যুতিক ক্ষমতার সূত্র, P = V2 R , অর্থাৎ R = V2 P
∴ 240V-60W বাতিটির রোধ, R1 = (240)2 60 = 57600 60 = 960 Ω
∴ 240V-100W বাতিটির রোধ, R2 = (240)2 100 = 57600 100 = 576 Ω
এখন বাতি দুটিকে শ্রেণি সমবায়ে যুক্ত করা হলে, প্রতিটি বাতির মধ্য দিয়ে সমান তড়িৎপ্রবাহ (I) প্রবাহিত হয়, কারণ শ্রেণি সমবায়ে তড়িৎপ্রবাহের মান সর্বত্র একই থাকে।
জুলের তাপন সূত্রানুসারে, উৎপন্ন তাপ H ∝ I2Rt, অথবা বলা যায় ব্যয়িত ক্ষমতা, P = I2R
যেহেতু উভয় বাতির মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎপ্রবাহ (I) সমান, তাই P ∝ R। অর্থাৎ যে বাতির রোধ বেশি, সেই বাতিতেই বেশি ক্ষমতা ব্যয় হবে এবং সেটিই বেশি উজ্জ্বলভাবে জ্বলবে।
যেহেতু R1 (960 Ω) > R2 (576 Ω),
অতএব, 240V-60W রেটিং-এর বাতিটি অধিকতর উজ্জ্বলভাবে জ্বলবে।

উত্তর:

দেওয়া আছে, আভ্যন্তরীণ রোধ, r = 5Ω, তড়িৎচালক বল, E = 2V এবং বহিঃস্থ রোধ, R = 15Ω
আমরা জানি, তড়িৎচালক বল, E = I(R + r)
বা, 2 = I(15 + 5)
বা, 2 = I × 20
বা, I = 2 20
বা, I = 0.1 A
এখন, কোশের প্রান্তদ্বয়ের মধ্যে বিভবপ্রভেদ, V = IR
বা, V = 0.1 × 15
বা, V = 1.5 V
অতএব, কোশের প্রান্তদ্বয়ের মধ্যে বিভবপ্রভেদ হবে 1.5 V

উত্তর: ইলেকট্রিক মোটরে শক্তির রূপান্তর:
ইলেকট্রিক মোটরে তড়িৎ শক্তি (Electrical Energy) যান্ত্রিক শক্তিতে (Mechanical Energy) রূপান্তরিত হয়।
গৃহস্থালির বৈদ্যুতিক লাইনে বাতি, পাখা, রেফ্রিজারেটর ইত্যাদি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকার কারণ:
গৃহস্থালির প্রতিটি বৈদ্যুতিক যন্ত্র (বাতি, পাখা, রেফ্রিজারেটর ইত্যাদি) একটি নির্দিষ্ট ভোল্টেজ (যেমন 240V)-এ কাজ করার জন্য তৈরি।

সমান্তরাল সমবায়ে যুক্ত থাকার প্রধান কারণগুলি হল:
(i) সমান্তরাল সমবায়ে প্রতিটি শাখার প্রান্তীয় বিভবপ্রভেদ প্রধান উৎসের বিভবপ্রভেদের সমান ও অপরিবর্তিত থাকে। ফলে প্রতিটি যন্ত্র তার নির্দিষ্ট ভোল্টেজে সর্বোচ্চ দক্ষতাসহ কার্যকর হয়।

(ii) সমান্তরাল সমবায়ে মূল প্রবাহমাত্রা বিভিন্ন শাখায় ভাগ হয়ে যায়। তাই কোনো একটি যন্ত্র বিকল হয়ে গেলে বা বন্ধ থাকলেও সেই শাখার বর্তনী শুধু সেই অংশেই বিচ্ছিন্ন হয়, অন্য শাখাগুলির বর্তনী অক্ষুণ্ণ থাকে এবং বাকি যন্ত্রগুলি স্বাভাবিকভাবে চলতে থাকে।

এই কারণেই গৃহস্থালির বৈদ্যুতিক লাইনে সমস্ত যন্ত্রপাতি সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়।

উত্তর:

উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা (যেমন – যান্ত্রিক বিকৃতি, চৌম্বক ক্ষেত্র, চাপ ইত্যাদি) অপরিবর্তিত থাকলে, কোনো ধাতব পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎপ্রবাহমাত্রা (I) পরিবাহীর দুই প্রান্তের বিভবপ্রভেদের (V) সমানুপাতিক হয়। একেই ওহম-এর সূত্র বলে।
অর্থাৎ, I ∝ V
বা, V = IR (এখানে R একটি ধ্রুবক, যাকে পরিবাহীর রোধ বলে)
পরিবাহীর রোধ নির্ণয়:
দেওয়া আছে, বিভবপ্রভেদ, V = 10V এবং তড়িৎপ্রবাহমাত্রা, I = 0.1 A
ওহম-এর সূত্রানুসারে, R = V I
বা, R = 10 0.1
বা, R = 100 Ω
অতএব, পরিবাহীর রোধ হবে 100 Ω।

উত্তর: পর্যায় সারণির একই শ্রেণিতে ওপর থেকে নিচের দিকে গেলে পারমাণবিক শক্তিস্তরের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ বৃদ্ধি পায়, কিন্তু নিউক্লিয়াসের আকর্ষণ বলের প্রভাব তুলনামূলকভাবে কমে যাওয়ায় তড়িৎ ঋণাত্মকতা ও আয়োনাইজেশন শক্তি উভয়ই ক্রমশ হ্রাস পায়।

পারমাণবিক ব্যাসার্ধের নিম্নক্রম:
Se > S > O

তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রম:
Se < S < O

আয়োনাইজেশন শক্তির নিম্নক্রম:
O > S > Se

MgCl₂-তে আয়নীয় বন্ধন (Ionic Bond) বর্তমান।

MgCl₂-তে বন্ধন গঠনের প্রক্রিয়া:

Mg (পারমাণবিক সংখ্যা 12)-এর ইলেকট্রন বিন্যাস: K = 2, L = 8, M = 2
Cl (পারমাণবিক সংখ্যা 17)-এর ইলেকট্রন বিন্যাস: K = 2, L = 8, M = 7

Mg পরমাণু যখন দুটি ক্লোরিন পরমাণুর সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তখন Mg পরমাণুটি তার সর্ববহিঃস্থ কক্ষের (M কক্ষ) দুটি ইলেকট্রন ত্যাগ করে Mg²⁺ ক্যাটায়নে পরিণত হয় এবং নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস Ne-এর মতো স্থায়ী ইলেকট্রন বিন্যাস (K=2, L=8) লাভ করে।

অন্যদিকে, দুটি Cl পরমাণুর প্রতিটি Mg দ্বারা বর্জিত দুটি ইলেকট্রনের একটি করে গ্রহণ করে Cl⁻ অ্যানায়নে পরিণত হয় এবং নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস Ar-এর মতো স্থায়ী ইলেকট্রন বিন্যাস (K=2, L=8, M=8) লাভ করে।

physical science Solved paper 2022

উত্তর: কোনো দ্রবণের তড়িৎ পরিবহণ ক্ষমতা নির্ভর করে দ্রবণে মুক্ত আয়নের উপস্থিতির ওপর। দ্রবণে যত বেশি মুক্ত আয়ন থাকে, তড়িৎ পরিবহণ ক্ষমতা তত বেশি হয়।

সোডিয়াম ক্লোরাইড (NaCl) একটি আয়নীয় যৌগ এবং তীব্র তড়িদ্‌বিশ্লেষ্য পদার্থ। জলে দ্রবীভূত হলে NaCl প্রায় সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে ধনাত্মক Na⁺ আয়ন ও ঋণাত্মক Cl⁻ আয়ন উৎপন্ন করে।

NaCl → Na⁺ + Cl⁻

দ্রবণে উপস্থিত এই মুক্ত Na⁺ ও Cl⁻ আয়নগুলি তড়িৎ পরিবহণ করে। এই কারণে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ তড়িৎ সুপরিবাহী।

অন্যদিকে, চিনি বা গ্লুকোজ একটি সমযোজী যৌগ। জলে দ্রবীভূত হলেও এরা কোনো আয়নে বিয়োজিত হয় না, বরং অণু অবস্থাতেই দ্রবণে থাকে। ফলে দ্রবণে কোনো মুক্ত আয়ন উৎপন্ন না হওয়ায় চিনি বা গ্লুকোজের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহণ করতে পারে না।

এই কারণেই সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ তড়িৎ সুপরিবাহী হলেও চিনি বা গ্লুকোজের জলীয় দ্রবণ তড়িৎ সুপরিবাহী নয়।

উত্তর:

তড়িৎলেপন:
তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে কোনো নিকৃষ্ট মানের ধাতু বা সংকর ধাতু নির্মিত বস্তুর ওপর কোনো উৎকৃষ্ট মানের ধাতুর নিরবচ্ছিন্ন, পাতলা ও সুষম প্রলেপ দেওয়ার পদ্ধতিকে তড়িৎলেপন বলে।

কপারের বস্তুর ওপর সিলভারের তড়িৎলেপনে ক্যাথোড:
কপারের কোনো বস্তুর ওপর সিলভারের তড়িৎলেপন করতে হলে, যে বস্তুর ওপর প্রলেপ দেওয়া হবে অর্থাৎ কপারের বস্তুটিকেই ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়। কারণ তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে ধাতব আয়ন (Ag⁺) বিজারিত হয়ে ধাতব সিলভার জমা হয়, ফলে কপারের বস্তুর ওপরেই সিলভারের প্রলেপ পড়ে।

অতএব, কপারের বস্তুর ওপর সিলভারের তড়িৎলেপনে ক্যাথোড হবে কপারের বস্তুটি।

উত্তর:

ক্যাথোডে সংঘটিত বিক্রিয়া:
প্ল্যাটিনাম তড়িদ্বার ব্যবহার করে অম্লায়িত জলের তড়িৎবিশ্লেষণের সময়, দ্রবণে উপস্থিত H⁺ আয়নগুলি ক্যাথোড দ্বারা আকৃষ্ট হয়ে ক্যাথোডে উপস্থিত হয় এবং ইলেকট্রন গ্রহণ করে (বিজারিত হয়ে) প্রথমে H পরমাণুতে পরিণত হয়। পরে দুটি H পরমাণু পরস্পর যুক্ত হয়ে হাইড্রোজেন অণু (H₂) গঠন করে এবং গ্যাসরূপে নির্গত হয়।

H⁺ + e⁻ → H (বিজারণ)

H + H → H₂ (g)

বিশুদ্ধ জলের পরিবর্তে অম্লায়িত জল ব্যবহারের কারণ:
বিশুদ্ধ জল একটি অতি মৃদু তড়িদ্‌বিশ্লেষ্য পদার্থ। সাধারণ উষ্ণতায় বিশুদ্ধ জলের অত্যন্ত অল্প সংখ্যক অণুই H⁺ ও OH⁻ আয়নে বিয়োজিত হয়। দ্রবণে আয়নের সংখ্যা কম থাকায় বিশুদ্ধ জল তড়িতের কুপরিবাহী হয়, ফলে এর মধ্য দিয়ে তড়িৎবিশ্লেষণ কার্যকরভাবে সম্পন্ন হয় না।

জলে সামান্য পরিমাণ অ্যাসিড যোগ করলে জলের বিয়োজন মাত্রা যথেষ্ট বৃদ্ধি পায় এবং দ্রবণে H⁺ ও OH⁻ আয়নের সংখ্যা অনেক বেড়ে যায়। আয়নের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জলের তড়িৎ পরিবাহিতা বহুগুণ বৃদ্ধি পায় এবং জল তড়িতের সুপরিবাহীতে পরিণত হয়। এই কারণেই তড়িৎবিশ্লেষণের জন্য বিশুদ্ধ জলের পরিবর্তে অম্লায়িত জল ব্যবহার করা হয়।

উত্তর: Cu তড়িদ্দ্বার ব্যবহার করে তড়িৎবিশ্লেষণ করলে, দ্রবণে উপস্থিত কপার সালফেট (CuSO₄) বিয়োজিত হয়ে Cu²⁺ ও SO₄²⁻ আয়ন উৎপন্ন করে এবং জলের সামান্য পরিমাণ অণু বিয়োজিত হয়ে H⁺ ও OH⁻ আয়ন উৎপন্ন করে।

ক্যাথোড বিক্রিয়া:

দ্রবণের মধ্য দিয়ে তড়িৎপ্রবাহ চালনা করলে Cu²⁺ ও H⁺ উভয় আয়নই ক্যাথোড দ্বারা আকৃষ্ট হয়। কিন্তু H⁺ আয়নের তুলনায় Cu²⁺ আয়নের ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি হওয়ায়, প্রতিটি Cu²⁺ আয়ন ক্যাথোড থেকে দুটি ইলেকট্রন গ্রহণ করে প্রশম Cu পরমাণুতে পরিণত হয় এবং ক্যাথোডে সঞ্চিত হয়। ফলে ক্যাথোডের ভর বৃদ্ধি পায়।

Cu²⁺ + 2e⁻ → Cu (বিজারণ)

অ্যানোড বিক্রিয়া:

অ্যানোডে ব্যবহৃত Cu তড়িদ্দ্বার নিজেই জারিত হয়ে দুটি ইলেকট্রন ত্যাগ করে Cu²⁺ আয়নে পরিণত হয় এবং দ্রবণে মিশে যায়। ফলে অ্যানোডের ভর ক্রমশ হ্রাস পায়।

Cu → Cu²⁺ + 2e⁻ (জারণ)

অশুদ্ধ কপার ধাতুর তড়িৎবিশ্লেষণ পরিশোধনে অ্যানোড:

তড়িৎবিশ্লেষণ পদ্ধতিতে অশুদ্ধ কপার ধাতুর পরিশোধনে অ্যানোড হিসেবে ব্যবহৃত হয় তাপবিশোধনে প্রাপ্ত অবিশুদ্ধ কপারের মোটা দণ্ড।

(কেবল বহিরাগত পরীক্ষার্থীদের জন্য)

উত্তর: জ্বালানির তাপনমূল্যের SI একক জুল/কিগ্রা (J/kg)।

উত্তর: PV = RT

উত্তর: 3 শ্রেণি থেকে।

উত্তর: যান্ত্রিক শক্তি।

উত্তর: 4 টি।

উত্তর:

দেওয়া আছে, দুটি পরিবাহীর রোধ যথাক্রমে R1 = 6 Ω এবং R2 = 4 Ω
আমরা জানি, সমান্তরাল সমবায়ে যুক্ত রোধদ্বয়ের তুল্য রোধ (R) নির্ণয়ের সূত্র হল,
1 R  =  1 R1  +  1 R2
বা, 1 R  =  1 6  +  1 4
বা, 1 R  =  2 + 3 12   [ল.সা.গু নিয়ে]
বা, 1 R  =  5 12
বা, R = 12 5
বা, R = 2.4 Ω
অতএব, সমবায়টির তুল্য রোধ হবে 2.4 Ω

উত্তর: অবতল লেন্সের দুটি বক্রতলের বক্রতাকেন্দ্রগামী যে কাল্পনিক সরলরেখা লেন্সের আলোককেন্দ্রের মধ্য দিয়ে অতিক্রম করে, তাকে ওই অবতল লেন্সের প্রধান অক্ষ বলে।

উত্তর: হাইড্রোজেনের মতো দীর্ঘ পর্যায় সারণির শ্রেণী 17 মৌলগুলির যোজ্যতা 1।

হাইড্রোজেনের মতো দীর্ঘ পর্যায় সারণির শ্রেণী 17 মৌলগুলি দ্বিপরমাণুক।

উত্তর: সোডিয়াম ক্লোরাইড একটি আয়নীয় যৌগ। কঠিন অবস্থায় এর আয়নগুলি (Na⁺ ও Cl⁻) দৃঢ়ভাবে আবদ্ধ থাকায় মুক্তভাবে চলাচল করতে পারে না। কিন্তু গলিত অবস্থায় সোডিয়াম ক্লোরাইডের কেলাস গঠন ভেঙে যায় এবং আয়নগুলি মুক্ত অবস্থায় ধনাত্মক আয়ন Na⁺ ও ঋণাত্মক আয়ন Cl⁻ রূপে অবাধে গতিশীল হয়।

NaCl → Na⁺ + Cl⁻

এই মুক্ত ও গতিশীল আয়নগুলিই তড়িৎ পরিবহণ করে। তাই গলিত অবস্থায় সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহন করতে পারে।


Share This Awesome Post 😊

Leave a Comment