অফিসে ইংরেজিতে কথা বলতে অনেক সময় আমাদের আত্মবিশ্বাস কমে যায়, কারণ আমরা ঠিক কোন বাক্যগুলো ব্যবহার করবো তা জানি না। এই লেসনে আমরা অফিসে ব্যবহারের জন্য খুবই দরকারি কিছু English sentences শিখবো, যেগুলো মিটিং, বসের সাথে কথা বলা, সহকর্মীদের সাথে আলোচনা করা এবং ক্লায়েন্টের সাথে professional communication করার সময় কাজে লাগবে। এই বাক্যগুলো শিখলে আপনি অফিসে আরও confident ভাবে ইংরেজিতে কথা বলতে পারবেন।
এই লেসনে দেওয়া সব English sentences সহজ এবং বাস্তব অফিস পরিস্থিতির জন্য খুবই কার্যকর। আপনি যদি নিয়মিত practice করেন, তাহলে খুব দ্রুত অফিসে ইংরেজিতে কথা বলার দক্ষতা বাড়াতে পারবেন। এছাড়া এই লেসনের Full PDF দেওয়া আছে, যাতে সব sentences একসাথে practice করা সহজ হয়। নতুনদের জন্য এটি একটি খুবই useful spoken English lesson।
50 Essential English Sentences to Speak Fluent at Work
আপনি কি একটু পরিষ্কার করে বলতে পারবেন?
Could you please clarify that?
(কুড ইউ প্লিজ ক্ল্যারিফাই দ্যাট?)
আমি ঠিকভাবে বুঝতে পারিনি।
I didn’t quite understand.
(আই ডিডন্ট কোয়াইট আন্ডারস্ট্যান্ড।)
আপনি কি আবার explain করতে পারবেন?
Could you explain it again?
(কুড ইউ এক্সপ্লেইন ইট অ্যাগেইন?)
আপনি কি একটু বিস্তারিত বলতে পারবেন?
Could you explain it in more detail?
(কুড ইউ এক্সপ্লেইন ইট ইন মোর ডিটেইল?)
আমি কি ঠিক বুঝেছি?
Did I understand correctly?
(ডিড আই আন্ডারস্ট্যান্ড কারেক্টলি?)
আমি কাজটা নিয়ে এখন কাজ করছি।
I’m currently working on it.
(আইম কারেন্টলি ওয়ার্কিং অন ইট।)
কাজটা প্রায় শেষ।
The work is almost done.
(দ্য ওয়ার্ক ইজ অলমোস্ট ডান।)
আমি আজকের মধ্যে কাজটা শেষ করবো।
I will finish the task today.
(আই উইল ফিনিশ দ্য টাস্ক টুডে।)
আমি আপনাকে progress জানিয়ে রাখবো।
I will keep you updated on the progress.
(আই উইল কিপ ইউ আপডেটেড অন দ্য প্রোগ্রেস।)
এই কাজটা একটু বেশি সময় লাগতে পারে।
This task might take a little longer.
(দিস টাস্ক মাইট টেক এ লিটল লংগার।)
আপনি কি আমাকে এটা বুঝতে সাহায্য করতে পারবেন?
Could you help me understand this?
(কুড ইউ হেল্প মি আন্ডারস্ট্যান্ড দিস?)
আমি এই ব্যাপারে একটু সাহায্য চাই।
I need a little help with this.
(আই নিড এ লিটল হেল্প উইথ দিস।)
আপনি কি আমাকে guide করতে পারবেন?
Could you guide me on this?
(কুড ইউ গাইড মি অন দিস?)
আমি কি আপনার মতামত জানতে পারি?
May I know your opinion?
(মে আই নো ইয়োর অপিনিয়ন?)
আপনার সাহায্যটা আমার জন্য খুব দরকার।
Your help would be really helpful.
(ইয়োর হেল্প উড বি রিয়েলি হেল্পফুল।)
এই কাজটার deadline কবে?
When is the deadline for this task?
(হোয়েন ইজ দ্য ডেডলাইন ফর দিস টাস্ক?)
আমাদের deadline মেনে চলতে হবে।
We need to meet the deadline.
(উই নিড টু মিট দ্য ডেডলাইন।)
এই কাজটা urgent।
This task is urgent.
(দিস টাস্ক ইজ আর্জেন্ট।)
আমরা কি deadline একটু বাড়াতে পারি?
Can we extend the deadline?
(ক্যান উই এক্সটেন্ড দ্য ডেডলাইন?)
আমি deadline এর আগেই কাজটা শেষ করার চেষ্টা করছি।
I’m trying to finish the work before the deadline.
(আইম ট্রাইং টু ফিনিশ দ্য ওয়ার্ক বিফোর দ্য ডেডলাইন।)
চলুন আমরা একসাথে এই সমস্যাটা সমাধান করি।
Let’s solve this problem together.
(লেটস সলভ দিস প্রবলেম টুগেদার।)
আমাদের টিম খুব ভালো কাজ করছে।
Our team is doing a great job.
(আওয়ার টিম ইজ ডুইং এ গ্রেট জব।)
আপনার contribution খুব গুরুত্বপূর্ণ।
Your contribution is very important.
(ইয়োর কন্ট্রিবিউশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট।)
আমরা একসাথে এটা manage করতে পারবো।
We can manage this together.
(উই ক্যান ম্যানেজ দিস টুগেদার।)
চলুন আমরা এই কাজটা ভাগ করে নেই।
Let’s divide this work.
(লেটস ডিভাইড দিস ওয়ার্ক।)
আমি এই বিষয়ে আপনার সাথে একমত।
I agree with you on this.
(আই অ্যাগ্রি উইথ ইউ অন দিস।)
আমি এই বিষয়টা আবার check করবো।
I will check this again.
(আই উইল চেক দিস অ্যাগেইন।)
আমরা এই বিষয়ে পরে আলোচনা করতে পারি।
We can discuss this later.
(উই ক্যান ডিসকাস দিস লেটার।)
এটা একটা ভালো idea।
That’s a great idea.
(দ্যাটস এ গ্রেট আইডিয়া।)
চলুন আমরা এটা implement করি।
Let’s implement it.
(লেটস ইমপ্লিমেন্ট ইট।)
এই সমস্যার একটা সমাধান খুঁজে বের করতে হবে।
We need to find a solution to this problem.
(উই নিড টু ফাইন্ড এ সলিউশন টু দিস প্রবলেম।)
আমরা বিষয়টা নিয়ে কাজ করছি।
We are working on the issue.
(উই আর ওয়ার্কিং অন দি ইশু।)
চিন্তা করবেন না, আমরা এটা ঠিক করে দেব।
Don’t worry, we will fix it.
(ডোন্ট ওয়ারি, উই উইল ফিক্স ইট।)
এই সমস্যাটা খুব দ্রুত সমাধান করা হবে।
This issue will be resolved very soon.
(দিস ইশু উইল বি রিজলভড ভেরি সুন।)
আমরা বিষয়টা গুরুত্ব দিয়ে দেখছি।
We are looking into this seriously.
(উই আর লুকিং ইনটু দিস সিরিয়াসলি।)
গুরুত্বপুর্ণ লিংক –