এই ব্লগ পোস্টে আপনি শিখবেন ১০০টি খুবই প্রয়োজনীয় ইংরেজি প্রশ্ন, যা দৈনন্দিন জীবনে সহজে ব্যবহার করা যায়। প্রতিটি প্রশ্নের সাথে রয়েছে বাংলা অর্থ, যাতে আপনি দ্রুত বুঝে নিয়ে বাস্তব কথোপকথনে ব্যবহার করতে পারেন। যারা ইংরেজিতে কথা বলতে গিয়ে দ্বিধায় পড়েন বা কীভাবে প্রশ্ন করতে হয় বুঝতে পারেন না, তাদের জন্য এই লেসনটি বিশেষভাবে উপকারী।
নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমে আপনি সহজেই নিজের ইংরেজি বলার দক্ষতা বাড়াতে পারবেন। এই প্রশ্নগুলো ব্যবহার করে আপনি বন্ধু, পরিবার, অফিস কিংবা যেকোনো পরিস্থিতিতে আত্মবিশ্বাসের সাথে কথা বলতে পারবেন। পুরো লেসনের PDF পেতে আমাদের Telegram এবং WhatsApp চ্যানেলে যোগ দিতে ভুলবেন না—লিংকটি নিচে দেওয়া আছে।
100 Common English Questions You Must Know
তুমি কি আমাকে চিনতে পেরেছ?
Do you recognize me?
(ডু ইউ রেকগনাইজ মি?)
তুমি কি আমাকে চেন?
Do you know me?
(ডু ইউ নো মি?)
তুমি কি আমাকে আগে কখনো দেখেছো?
Have you ever seen me before?
(হ্যাভ ইউ এভার সিন মি বিফোর?)
আপনি আমাকে কিভাবে চেনেন?
How do you know me?
(হাউ ডু ইউ নো মি?)
তুমি আমার সম্পর্কে কতটুকু জানো?
How much do you know about me?
(হাউ মাচ ডু ইউ নো অ্যাবাউট মি?)
তোমার ফোন নাম্বারটা পেতে পারি?
Can I get your phone number?
(ক্যান আই গেট ইয়োর ফোন নাম্বার?)
তুমি কি শুনতে পাচ্ছ আমাকে?
Can you hear me?
(ক্যান ইউ হিয়ার মি?)
তুমি কখন আমাকে ফোন করেছ?
When did you call me?
(হোয়েন ডিড ইউ কল মি?)
তোমার ফোন বন্ধ কেন?
Why is your phone switched off?
(হোয়াই ইজ ইয়োর ফোন সুইচড অফ?)
তুমি এখন কি করছো?
What are you doing now?
(হোয়াট আর ইউ ডুইং নাউ?)
তুমি এখন কি করবে?
What will you do now?
(হোয়াট উইল ইউ ডু নাউ?)
তুমি কি এখন বাড়িতে আছো?
Are you at home now?
(আর ইউ অ্যাট হোম নাউ?)
আপনি এখানে কি করছেন?
What are you doing here?
(হোয়াট আর ইউ ডুইং হিয়ার?)
তুমি এখন কোথায় যাচ্ছ?
Where are you going now?
(হোয়্যার আর ইউ গোয়িং নাউ?)
তুমি কোথায় যেতে চাও?
Where do you want to go?
(হোয়্যার ডু ইউ ওয়ান্ট টু গো?)
তুমি কোথা থেকে আসছ?
Where are you coming from?
(হোয়্যার আর ইউ কামিং ফ্রম?)
তুমি কখন এখানে আসবে?
When will you come here?
(হোয়েন উইল ইউ কাম হিয়ার?)
তুমি কখন এসেছিলে?
When did you come?
(হোয়েন ডিড ইউ কাম?)
তুমি এখানে কেন এসেছ?
What are you here for?
(হোয়াট আর ইউ হিয়ার ফর?)
তুমি কি এখানেই থাকো?
Do you live here?
(ডু ইউ লিভ হিয়ার?)
তুমি কখন পৌঁছবে?
When will you arrive?
(হোয়েন উইল ইউ অ্যারাইভ?)
তুমি কখন সেখানে পৌঁছবে?
When will you arrive there?
(হোয়েন উইল ইউ অ্যারাইভ দেয়ার?)
তুমি কখন বাড়ি যাবে?
When will you go home?
(হোয়েন উইল ইউ গো হোম?)
তুমি কখন বাজারে যাবে?
When will you go to the market?
(হোয়েন উইল ইউ গো টু দ্য মার্কেট?)
তুমি কখন ফিরে আসবে?
When will you come back?
(হোয়েন উইল ইউ কাম ব্যাক?)
তুমি কখন যাবে?
When will you go?
(হোয়েন উইল ইউ গো?)
আজ কত তারিখ?
What’s the date today?
(হোয়াটস দ্য ডেট টুডে?)
আগামীকাল কত তারিখ?
What is the date tomorrow?
(হোয়াট ইজ দ্য ডেট টুমরো?)
শুক্রবার সকালে আপনার সময় হবে?
Will you have time on Friday morning?
(উইল ইউ হ্যাভ টাইম অন ফ্রাইডে মর্নিং?)
তুমি কি আমার ওপর রেগে আছ?
Are you angry with me?
(আর ইউ অ্যাঙ্গ্রি উইথ মি?)
তোমার কি কোনো লজ্জা নেই?
Don’t you have any shame?
(ডোন্ট ইউ হ্যাভ এনি শেম?)
তুমি কি আমাকে বিশ্বাস করো না?
Don’t you believe me?
(ডোন্ট ইউ বিলিভ মি?)
তুমি কি পাগল হয়ে গেছো?
Have you gone mad?
(হ্যাভ ইউ গন ম্যাড?)
তুমি আমাকে দেখে হাসছো কেন?
Why are you laughing at me?
(হোয়াই আর ইউ লাফিং অ্যাট মি?)
তুমি আমাকে বিরক্ত করছো কেন?
Why are you bothering me?
(হোয়াই আর ইউ বদারিং মি?)
তুমি কি আমার সাথে আসবে?
Are you coming with me?
(আর ইউ কামিং উইথ মি?)
তুমি কি আমার সাথে আছ?
Are you with me?
(আর ইউ উইথ মি?)
তোমার সাথে উনি কে?
Who is he with you?
(হু ইজ হি উইথ ইউ?)
সে কি এখন তোমার সাথেই আছে?
Is he with you now?
(ইজ হি উইথ ইউ নাউ?)
তুমি কি আমাকে পছন্দ করো নাকি করো না?
Do you like me or not?
(ডু ইউ লাইক মি অর নট?)
তুমি সেখানে কি করছিলে?
What were you doing there?
(হোয়াট ওয়ার ইউ ডুইং দেয়ার?)
কাল রাতে তুমি কোথায় ছিলে?
Where were you last night?
(হোয়্যার ওয়ার ইউ লাস্ট নাইট?)
সকাল থেকে তুমি কোথায় ছিলে?
Where have you been since morning?
(হোয়্যার হ্যাভ ইউ বিন সিন্স মর্নিং?)
তুমি কি এটা আগে কখনো করেছ?
Have you ever done this before?
(হ্যাভ ইউ এভার ডান দিস বিফোর?)
তুমি কি আগে কখনো এটা খেয়েছ?
Have you ever eaten it before?
(হ্যাভ ইউ এভার ইটেন ইট বিফোর?)
আমি কি আসতে পারি?
May I come in?
(মে আই কাম ইন?)
আমি কি এখানে বসতে পারি?
Can I sit here?
(ক্যান আই সিট হিয়ার?)
আমি কি তোমার পাশে বসতে পারি?
Can I sit next to you?
(ক্যান আই সিট নেক্সট টু ইউ?)
তুমি কি এটা করতে পারবে?
Can you do it?
(ক্যান ইউ ডু ইট?)
আমাকে কিছু টাকা দিতে পারবে?
Can you give me some money?
(ক্যান ইউ গিভ মি সাম মানি?)
তুমি কি করো?
What do you do?
(হোয়াট ডু ইউ ডু?)
তুমি কি স্কুলে পড়ো নাকি কলেজে পড়ো?
Do you study in school or college?
(ডু ইউ স্টাডি ইন স্কুল অর কলেজ?)
তুমি কিভাবে কাজে যাও?
How do you get to work?
(হাউ ডু ইউ গেট টু ওয়ার্ক?)
তুমি সাধারণত কখন ঘুমাতে যাও?
What time do you usually go to bed?
(হোয়াট টাইম ডু ইউ ইউজুয়ালি গো টু বেড?)
তুমি কখন ঘুম থেকে উঠো?
When do you wake up?
(হোয়েন ডু ইউ ওয়েক আপ?)
তুমি কি খুঁজছো?
What are you looking for?
(হোয়াট আর ইউ লুকিং ফর?)
সবকিছু কেমন চলছে?
How is everything going?
(হাউ ইজ এভরিথিং গোয়িং?)
এখানে কি হয়েছে?
What happened here?
(হোয়াট হ্যাপেন্ড হিয়ার?)
এখন আমি কিভাবে যাব?
How do I go now?
(হাউ ডু আই গো নাউ?)
এটা কিভাবে ঘটলো?
How did this happen?
(হাউ ডিড দিস হ্যাপেন?)
তোমার শারীরিক অবস্থা কি?
How is your health?
(হাউ ইজ ইয়োর হেল্থ?)
তোমার কোন ভাই – বোন আছে?
Do you have any siblings?
(ডু ইউ হ্যাভ এনি সিবলিংস?)
তুমি কি ইনজেকশন দেখে ভয় পাও?
Are you afraid of injections?
(আর ইউ অ্যাফ্রেইড অফ ইনজেকশনস?)
তোমার বাড়ি এখান থেকে কত দূরে?
How far is your house from here?
(হাউ ফার ইজ ইয়োর হাউজ ফ্রম হিয়ার?)
তুমি কত টাকা খরচ করেছিলে?
How much money did you spend?
(হাউ মাচ মানি ডিড ইউ স্পেন্ড?)
তোমার আসতে আর কতক্ষণ লাগবে?
How long will it take you to come?
(হাউ লং উইল ইট টেক ইউ টু কাম?)
তুমি মিথ্যা কেন বলছ?
Why are you lying?
(হোয়াই আর ইউ লাইং?)
আমাকে যেতে দিচ্ছ না কেন?
Why don’t you let me go?
(হোয়াই ডোন্ট ইউ লেট মি গো?)
সে দৌড়ে পালালো কেন?
Why did he run away?
(হোয়াই ডিড হি রান অ্যাওয়ে?)
তুমি কি জানো সে কোথায় আছে?
Do you know where he is?
(ডু ইউ নো হোয়্যার হি ইজ?)
তুমি কি জানো উনি কে?
Do you know who he is?
(ডু ইউ নো হু হি ইজ?)
তুমি কি কারণটা জানো?
Do you know the reason?
(ডু ইউ নো দ্য রিজন?)
বাইরে কি বৃষ্টি হচ্ছে?
Is it raining outside?
(ইজ ইট রেইনিং আউটসাইড?)
এখানে কি কেউ আছেন?
Is anybody here?
(ইজ এনিবডি হিয়ার?)
কেউ কি আমাকে বলতে পারবে?
Can anyone tell me?
(ক্যান এনিওয়ান টেল মি?)
তুমি কি ফেসবুকে আছো?
Are you on Facebook?
(আর ইউ অন ফেসবুক?)
তুই কি বোঝাতে চেয়েছেন?
What do you mean?
(হোয়াট ডু ইউ মিন?)
তুমি এটা কিভাবে করলে?
How did you do that?
(হাউ ডিড ইউ ডু দ্যাট?)
তুমি আমার থেকে কি চাও?
What do you want from me?
(হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি?)
আমার এখন কি করা উচিত?
What should I do now?
(হোয়াট শুড আই ডু নাউ?)
তোমার হাতে ওটা কি?
What’s that in your hand?
(হোয়াটস দ্যাট ইন ইয়োর হ্যান্ড?)
তুমি কি তাকে চেনো?
Do you know her?
(ডু ইউ নো হার?)
গুরুত্বপুর্ণ লিংক –