মাধ্যমিক পরীক্ষা মানেই প্রতিটি ছাত্রছাত্রীর জীবনে এক বড়ো মাইলফলক, আর গণিত বিষয়টি নিয়ে অনেকের মনেই একটু আলাদা ভয় বা টেনশন কাজ করে। তোমরা যারা ২০২৩ সালের মাধ্যমিকের গণিত প্রশ্নপত্র নিয়ে মিলিয়ে দেখছো বা পরীক্ষার প্রস্তুতি কেমন হয়েছিল তা যাচাই করতে চাইছো, তাদের জন্য আজকের এই ব্লগে নিয়ে এসেছি Madhyamik 2023 Math Solution। প্রতিটি অঙ্কের নিখুঁত এবং সহজবোধ্য সমাধান এখানে ধাপে ধাপে আলোচনা করা হয়েছে, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়।
পরীক্ষায় ভালো ফল করার চাবিকাঠি হলো প্রতিটি অঙ্কের সঠিক লজিক এবং স্টেপ-বাই-স্টেপ নিয়মগুলো আয়ত্ত করা। বহু বিকল্পভিত্তিক প্রশ্ন (MCQ) থেকে শুরু করে জ্যামিতি, ত্রিকোণমিতি বা পরিমিতির বড়ো প্রশ্ন—সবকিছুর পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা এই পোস্টে পেয়ে যাবে। আমাদের এই মাধ্যমিক ২০২৩ গণিত প্রশ্নের সম্পূর্ণ সমাধান তোমাদের শুধু উত্তর মেলাতেই সাহায্য করবে না, বরং আগামী দিনের পরীক্ষার জন্য আত্মবিশ্বাসও অনেকটাই বাড়িয়ে দেবে।
Class 10-এর সম্পূর্ণ প্রস্তুতি মানেই EduDues 💙
Madhyamik 2023 Math Paper Solution
Madhyamik 2023 Math Paper Solution Video | মাধ্যমিক ২০২৩ গণিত প্রশ্নের সম্পূর্ণ সমাধান ভিডিও
1. নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তরটি নির্বাচন করোঃ1 × 6 = 6
(i) A, B, C তিন বন্ধু যথাক্রমে x, 2x, y টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করল, মেয়াদান্তে z টাকা লাভ হলে, A -এর লভ্যাংশ হবে
A, B ও C এর মূলধনের অনুপাত = x : 2x : y
বছরের শেষে z টাকা লাভ হলে,
A এর লভ্যাংশ = xx+2x+y × z টাকা = xz3x+y টাকা
(ii) x² = x এই সমীকরণটির সমাধান সংখ্যা
x² = x বা, x² − x = 0, ইহা একটি দ্বিঘাত সমীকরণ
∴ এই সমীকরণটির সমাধান সংখ্যা 2 টি।
(iii) দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে বৃত্তদুটির সাধারণ স্পর্শকের সংখ্যা হবে
(iv) θ এর যে কোনো মানের জন্য 5 + 4sinθ -এর বৃহত্তম মান হবেঃ
আমরা জানি, sinθ এর বৃহত্তম মান 1
∴ 5 + 4sinθ এর বৃহত্তম মান হবে 5 + 4·1 = 5 + 4 = 9
(v) দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 27 : 8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত হবে
ধরি, নিরেট গোলক দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে r₁ একক এবং r₂ একক
∴ গোলক দুটির আয়তনের অনুপাত = 43πr₁³ : 43πr₂³
শর্তানুসারে,
43πr₁³ 43πr₂³ = 278
বা, ( r₁r₂ )³ = ( 32 )³
∴ r₁r₂ = 32
সুতরাং, গোলক দুটির বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত
= 4πr₁² : 4πr₂² = ( r₁r₂ )² = ( 32 )² = 94 = 9 : 4
(vi) একটি চলকের তিনটি মান 4, 5 এবং 7, তাদের পরিসংখ্যা যথাক্রমে p−2, p+1 ও p−1. চলকটির যৌগিক গড় 5.4 হলে, p এর মান হবেঃ
চলকটির ভারযুক্ত গড়
= 4(p−2) + 5(p+1) + 7(p−1)p−2 + p+1 + p−1 = 16p − 103p − 2
শর্তানুসারে,
16p − 103p − 2 = 5.4
বা, 16p − 10 = 16.2p − 10.8
বা, 16p − 16.2p = −10.8 + 10
বা, −0.2p = −0.8
বা, 2p10 = 810
বা, p = 810 × 102
∴ p = 4
2. শূণ্যস্থান পূরণ করোঃ (যে কোনো পাঁচটি)1 × 5 = 5
(i) 180 টাকার 1 বছরের সুদ আসল 198 টাকা হলে বার্ষিক সরল সুদের হার ।
সমাধানঃধরি, বার্ষিক সরল সুদের হার = r%
আসল, p = 180 টাকা, সময়, t = 1 বছর
এবং সুদ = (198 − 180) টাকা = 18 টাকা
∴ 180 × r × 1100 = 18
বা, r = 18 × 100180
∴ r = 10
(ii) (a²bc) এবং (4bc) এর মধ্যসমানুপাতী x হলে, x -এর মান ।
সমাধানঃa²bc এবং 4bc এর মধ্য সমানুপাতী x
∴ x² = a²bc × 4bc
বা, x = √4a²b²c²
∴ x = 2abc
(iii) tanθ cos60° = √32 হলে, sin(θ − 15°) এর মান হবে ।
সমাধানঃtanθ cos60° = √32
বা, tanθ × 12 = √32
বা, tanθ = √3
বা, tanθ = tan60°
∴ θ = 60°
sin(θ − 15°) = sin(60° − 15°) = sin45° = 1√2
(iv) ∠A এবং ∠B দ্বয় পূরক কোণ হলে ∠A + ∠B = ।
(v) 8, 15, 10, 11, 7, 9, 11, 13 এবং 16 সংখ্যাগুলির মধ্যমা হবে ।
সমাধানঃপ্রদত্ত সংখ্যাগুলি ঊর্ধ্বক্রমানুসারে সাজিয়ে পাই,
7, 8, 9, 10, 11, 11, 13, 15, 16
এখানে, n = 9 অর্থাৎ n অযুগ্ম
∴ নির্ণেয় মধ্যমা = n+12 তম মান = 9+12 তম মান = পঞ্চম মান = 11
(vi) একমুখ কাটা একটি পেনসিলের আকার ও -র সমন্বয়।
3. সত্য বা মিথ্যা লেখ (যে কোনো পাঁচটি)1 × 5 = 5
(i) চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যদি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বছরের সুদের হার যথাক্রমে r₁%, r₂%, 2r₃% হয়, তবে P টাকার 3 বছরের শেষে সবৃদ্ধিমূল P(1 + r₁100 )(1 + r₂100 )(1 + r₃100 ) টাকা।
সমাধানঃP টাকার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বছরের চক্রবৃদ্ধি সুদের হার যথাক্রমে r₁%, r₂% ও 2r₃% হলে, 3 বছরে সমূল চক্রবৃদ্ধি
= P(1 + r₁100 )(1 + r₂100 )(1 + 2r₃100 ) টাকা
(ii) cos36° এবং sin54° এর মান সমান।
সমাধানঃcos36° = cos(90° − 54°) = sin54°
(iii) কোনো বহিঃস্থ বিন্দু থেকে বৃত্তের ওপর কেবলমাত্র একটি স্পর্শক টানা যায়।
সমাধানঃকোনো বহিঃস্থ বিন্দু থেকে বৃত্তের ওপর 2 টি স্পর্শক অঙ্কন করা যায়।
(iv) 2ab : c², bc : a² এবং ca : 2b² এর যৌগিক অনুপাত 1 : 1।
সমাধানঃ2ab : c², bc : a² এবং ca : 2b² এর যৌগিক অনুপাত
= 2ab × bc × ca : c² × a² × 2b²
= 2a²b²c² : 2a²b²c² = 1 : 1
(v) কোনো গোলকের বক্রতলের ক্ষেত্রফল এবং আয়তনের সাংখ্যমান সমান হলে ব্যাসার্ধ 3 একক হবে।
সমাধানঃধরি, গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য = r একক
∴ গোলকের আয়তন = 43 πr³ ঘনএকক
এবং গোলকের বক্রতলের ক্ষেত্রফল = 4πr² বর্গএকক
শর্তানুসারে,
43 πr³ = 4πr²
বা, 4πr³ = 3 × 4πr²
∴ r = 3
(vi) 5, 2, 4, 3, 5, 2, 5, 2, 5, 2 তথ্যের সংখ্যাগুরুমান হবে 2।
সমাধানঃপ্রদত্ত তথ্যগুলিকে মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজিয়ে পাই,
2, 2, 2, 2, 3, 4, 5, 5, 5, 5
দেখছি, 2 ও 5 সংখ্যাটি সবচেয়ে বেশি বার অর্থাৎ 4 বার করে আছে।
∴ প্রদত্ত তথ্যের সংখ্যাগুরুমান 2 ও 5
4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো দশটি)2 × 10 = 20
(i) শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 5 বছরের সুদ আসলের 25 অংশ হবে তাহা নির্ণয় করো।
সমাধানঃধরি, বার্ষিক সরল সুদের হার r% এবং আসল = p টাকা
∴ 5 বছরের মোট সুদ = pr × 5100 টাকা = pr20 টাকা
শর্তানুসারে,
pr20 = 25 × p
বা, r = 25 × 20
∴ r = 8
(ii) কোনো ব্যবসায় A ও B এর মূলধনের অনুপাত 17 : 14 , বছরের শেষে 11,000 টাকা লাভ হলে তাদের লভ্যাংশের পরিমাণ নির্ণয় করো।
সমাধানঃA, B এর মূলধনের অনুপাত = 17 : 14 = 4 : 7
বছরের শেষে 11,000 টাকা লাভ হলে,
A এর লভ্যাংশের পরিমাণ = 44+7 × 11000 টাকা = 411 × 11000 টাকা = 4000 টাকা
B এর লভ্যাংশের পরিমাণ = 711 × 11000 টাকা = 7000 টাকা
(iii) x² − x = K(2x − 1) সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 2 হলে, K এর মান নির্ণয় করো।
সমাধানঃx² − x = K(2x − 1)
বা, x² − x = 2Kx − K
বা, x² − x − 2Kx + K = 0
বা, x² − (1 + 2K)x + K = 0 …(1)
(1) নং দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি = 1+2K1 = 1 + 2K
∴ 1 + 2K = 2
বা, 2K = 2 − 1
∴ K = 12
(iv) যদি b ∝ a² হয় এবং a -এর বৃদ্ধি হয় 2 : 3 অনুপাতে, তাহলে b -এর বৃদ্ধি কী অনুপাতে হয় তা নির্ণয় করো।
সমাধানঃb ∝ a²
∴ b = ka² [যেখানে k একটি অশূণ্য ভেদ ধ্রুবক]
ধরি, a এর বৃদ্ধি 2p থেকে বৃদ্ধি পেয়ে 3p হল। (যেখানে p অশূণ্য ধ্রুবক)
a = 2p হলে, b = k·(2p)² = 4kp²
a = 3p হলে, b = k·(3p)² = 9kp²
∴ b এর বৃদ্ধির অনুপাত = 4kp² : 9kp² = 4 : 9
(v) একটি বৃত্তের AB ও CD দুটি জ্যা। BA এবং DC কে বর্ধিত করলে পরস্পর P বিন্দুতে ছেদ করে। প্রমাণ করো যে, ∠PCB = ∠PAD.
প্রদত্তঃ একটি বৃত্তের AB ও CD দুটি জ্যা। BA এবং DC কে বর্ধিত করলে পরস্পর P বিন্দুতে ছেদ করে।
প্রমাণ করতে হবে যেঃ ∠PCB = ∠PAD
প্রমাণঃ
∠BCD = ∠BAD [একই বৃত্তাংশস্থ বৃত্তস্থ কোণ]
আবার ∠PCB = 180° − ∠BCD এবং ∠PAD = 180° − ∠BAD
যেহেতু, ∠BCD = ∠BAD সুতরাং, 180° − ∠BCD = 180° − ∠BAD
∴ ∠PCB = ∠PAD [প্রমাণিত]
(vi) ΔABC এর AC এবং BC বাহু দুটির উপর যথাক্রমে L এবং M দুটি বিন্দু এমনভাবে অবস্থান করে যাতে LM || AB এবং AL = (x − 2) একক, AC = 2x + 3 একক, BM = (x − 3) একক এবং BC = 2x একক, তবে x -এর মান নির্ণয় করো।

ΔABC এর LM || AB
∴ CLAL = CMBM [থ্যালেসের উপপাদ্য থেকে পাই]
বা, CLAL + 1 = CMBM + 1
বা, CL + ALAL = CM + BMBM
বা, ACAL = BCBM
বা, 2x+3x−2 = 2xx−3
বা, (2x + 3)(x − 3) = (x − 2)2x
বা, 2x² + 3x − 6x − 9 = 2x² − 4x
বা, 2x² − 3x − 9 − 2x² + 4x = 0
বা, x − 9 = 0
∴ x = 9
(vii) দুটি বৃত্ত পরস্পরকে C বিন্দুতে বহিঃস্পর্শ করে। বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক AB বৃত্ত দুটিকে A ও B বিন্দুতে স্পর্শ করে। ∠ACB এর মান নির্ণয় করো।
সমাধানঃΔAPC এর AP = PC ∴ ∠PAC = ∠PCA
ΔBPC এর BP = PC
∴ ∠PBC = ∠PCB
ΔAPC এর বহিঃস্থ কোণ ∠BPC = ∠PAC + ∠PCA = 2∠PCA
ΔBPC এর বহিঃস্থ কোণ ∠APC = ∠PBC + ∠PCB = 2∠PCB
∴ ∠BPC + ∠APC = 2∠PCA + 2∠PCB
বা, 180° = 2(∠PCA + ∠PCB)
বা, ∠PCA + ∠PCB = 180°2 ∴ ∠ACB = 90°
(viii) tan2A = cot(A − 30°) হলে, sec(A + 20°) এর মান নির্ণয় করো।
সমাধানঃtan2A = cot(A − 30°)
বা, cot(90° − 2A) = cot(A − 30°)
বা, 90° − 2A = A − 30°
বা, −2A − A = −30° − 90°
বা, −3A = −120°
∴ A = 40°
sec(A + 20°) = sec60° = 2
(ix) tanθ = 815 হলে, sinθ এর মান নির্ণয় করো।
সমাধানঃtanθ = 815 = লম্বভূমি
ধরি, AB = 8k একক এবং BC = 15k একক (যেখানে k > 0)
ΔABC ত্রিভুজে, AC² = AB² + BC²
বা, AC = √AB² + BC² একক
= √(8k)² + (15k)² একক
= √64k² + 225k² একক
= √289k² একক = 17k একক
∴ sinθ = ABAC = 8k17k = 817
(x) একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন V ঘনএকক, ভূমিতলের ক্ষেত্রফল A বর্গএকক এবং উচ্চতা H একক হলে, AH3V এর মান নির্ণয় করো।
সমাধানঃধরি, লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য = r একক
∴ V = 13 πr²H এবং A = πr²
∴ AH3V = πr² × H3 × 13πr²H = 1
(xi) সমান দৈর্ঘ্যের ব্যাসার্ধ এবং সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ব বৃত্তাকার চোঙ এবং নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত নির্ণয় করো।
সমাধানঃধরি, লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য = r একক এবং উচ্চতা = h একক
∴ শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য = r একক এবং উচ্চতা = h একক
চোঙের আয়তন = πr²h ঘনএকক এবং শঙ্কুর আয়তন = 13 πr²h ঘনএকক
∴ নিরেট লম্ব বৃত্তাকার চোঙ এবং নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত
= πr²h : 13 πr²h = 3 : 1
(xii) ঊর্ধ্বক্রমে সাজানো 6, 8, 10, 12, 13, x তথ্যের গড় ও মধ্যমা সমান হলে x এর মান নির্ণয় করো।
সমাধানঃঊর্ধ্বক্রমে সাজানো প্রদত্ত তথ্যগুলি হল 6, 8, 10, 12, 13, x
এখানে n = 6 অর্থাৎ n যুগ্ম
∴ প্রদত্ত তথ্যের মধ্যমা = 12 (10 + 12) = 11
এবং গড় = 6+8+10+12+13+x6 = 49+x6
শর্তানুসারে,
49+x6 = 11
বা, 49 + x = 66
বা, x = 66 − 49 ∴ x = 17
5. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ5
(i) ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা 6 14% হারে হ্রাস পায়। বর্তমানে কোনো শহরে 22500 জন ধূমপায়ী থাকলে, 2 বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপায়ী ছিল?
সমাধানঃধরি, 2 বছর পূর্বে ওই শহরে x জন ধূমপায়ী ছিল।
প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা হ্রাসের হার 6 14% = 254%
∴ 2 বছর পরে অর্থাৎ বর্তমানে ওই শহরে ধূমপায়ীর সংখ্যা
= x(1 − 254 100 )² জন = x(1 − 116 )² জন
শর্তানুসারে,
x(1 − 116 )² = 22500
বা, x × 1516 × 1516 = 22500
বা, x = 22500 × 1615 × 1615
∴ x = 25600
(ii) একটি যৌথ ব্যবসায়ে তিন বন্ধুর মূলধনের অনুপাত 6 : 4 : 3, 4 মাস পরে প্রথম বন্ধু তাঁর মূলধনের অর্ধেক তুলে নেন এবং তাঁর 8 মাস পরে মোট লাভ হয় 61,050 টাকা। তাহলে কে কত টাকা লভ্যাংশ পাবে?
সমাধানঃতিনজন বন্ধুর মূলধনের অনুপাত = 6 : 4 : 3
ধরি, তিনজন বন্ধুর মূলধনের পরিমাণ যথাক্রমে 6x টাকা, 4x টাকা ও 3x টাকা।
(4 + 8) মাস = 12 মাস পরে মোট লাভ = 61050 টাকা
প্রথম বন্ধুর 6x টাকা 4 মাস খাটে এবং 6x2 টাকা = 3x টাকা পরবর্তী 8 মাস খাটে।
∴ 1 মাস হিসেবে প্রথম বন্ধুর মূলধন = (6x × 4 + 3x × 8) টাকা = 48x টাকা
1 মাস হিসেবে দ্বিতীয় বন্ধুর মূলধন = 4x × 12 টাকা = 48x টাকা
1 মাস হিসেবে তৃতীয় বন্ধুর মূলধন = 3x × 12 টাকা = 36x টাকা
∴ 1 মাস হিসেবে তিন বন্ধুর মূলধনের অনুপাত = 48x : 48x : 36x = 4 : 4 : 3
1 বছরের শেষে 61050 টাকা লাভ হলে,
প্রথম বন্ধু পাবে = 44+4+3 × 61050 টাকা = 411 × 61050 টাকা = 4 × 5550 টাকা = 22200 টাকা
দ্বিতীয় বন্ধু পাবে = 411 × 61050 টাকা = 22200 টাকা
তৃতীয় বন্ধু পাবে = 311 × 61050 টাকা = 16650 টাকা
6. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ3
(i) সমাধান করোঃ x−3x+3 − x+3x−3 + 6 67 = 0, (x ≠ 3, −3)
সমাধানঃx−3x+3 − x+3x−3 + 6 67 = 0
বা, (x−3)² − (x+3)²(x+3)(x−3) + 487 = 0
বা, −{(x+3)² − (x−3)²}x² − 3² = − 487
বা, − 4·x·3x²−9 = − 487
বা, xx²−9 = 47
বা, 4x² − 36 = 7x
বা, 4x² − 7x − 36 = 0
বা, 4x² − 16x + 9x − 36 = 0
বা, 4x(x − 4) + 9(x − 4) = 0
বা, (x − 4)(4x + 9) = 0
হয়, x − 4 = 0 অথবা, 4x + 9 = 0
∴ x = 4 ∴ x = − 94
(ii) কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কম হলে 30 টাকায় আরও 3টি কলম বেশী পাওয়া যাবে। মূল্য কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করো।
সমাধানঃধরি, পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল x টাকা
পূর্বে x টাকায় কলম পাওয়া যেত 12টি
∴ পূর্বে 30 টাকায় কলম পাওয়া যেত 12x × 30 টি
কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে প্রতি ডজন কলমের মূল্য হবে (x−6) টাকা
বর্তমানে (x-6) টাকায় কলম পাওয়া যায় 12 টি
বর্তমানে 30 টাকায় কলম পাওয়া যায় 12x−6 × 30 টি
শর্তানুসারে,
12x−6 × 30 − 12x × 30 = 3
বা, 360x−6 − 360x = 3
বা, 360x − 360x + 2160x(x−6) = 3
বা, 3x(x − 6) = 2160
বা, 3x² − 18x − 2160 = 0
বা, 3(x² − 6x − 720) = 0
বা, x² − 30x + 24x − 720 = 0
বা, x(x − 30) + 24(x − 30) = 0
বা, (x − 30)(x + 24) = 0
হয় x − 30 = 0 অথবা x + 24 = 0
∴ x = 30 ∴ x = −24
কিন্তু x = −24 হতে পারে না। কারণ কলমের মূল্য ঋণাত্মক হতে পারে না।
তাই x = 30
7. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ3
(i) যদি x = 12 − √3 এবং y = 12 + √3 হয় তবে 1x+1 + 1y+1 এর মান নির্ণয় করো।
সমাধানঃx + 1 = 1 2+√3 + 1 = 1+2+√3 2+√3 = 3+√3 2+√3
y + 1 = 1 2−√3 + 1 = 1+2−√3 2−√3 = 3−√3 2+√3
1x+1 + 1y+1 = 1 3+√32+√3 + 1 3−√32−√3
= 2+√3 3+√3 + 2−√3 3−√3
= (2+√3)(3−√3) + (2−√3)(3+√3) (3+√3)(3−√3)
= 6 − 2√3 + 3√3 − 3 + 6 + 2√3 − 3√3 − 3 3² − (√3)² = 69−3 = 66 = 1
(ii) x ∝ y এবং y ∝ z হলে দেখাও যে xyz + yzx + zxy ∝ 1x + 1y + 1z.
সমাধানঃx ∝ y এবং y ∝ z
∴ x = k₁y এবং y = k₂z, যেখানে k₁, k₂ অশূণ্য ভেদ ধ্রুবক
বা, x = k₁k₂z
xyz + yzx + zxy = k₁k₂zk₂z·z + k₂zz·k₁k₂z + zk₁k₂z·k₂z
= k₁z + 1k₁z + 1k₁k₂²z = 1z ( k₁ + 1k₁ + 1k₁k₂² )
1x + 1y + 1z = 1k₁k₂z + 1k₂z + 1z = 1z ( 1k₁k₂ + 1k₂ + 1 )
xyz + yzx + zxy 1x + 1y + 1z = 1z ( k₁ + 1k₁ + 1k₁k₂² ) 1z ( 1k₁k₂ + 1k₂ + 1 ) = ( k₁ + 1k₁ + 1k₁k₂² ) ( 1k₁k₂ + 1k₂ + 1 ) = ধ্রুবক
∴ xyz + yzx + zxy ∝ 1x + 1y + 1z [প্রমাণিত]
8. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ3
(i) a²b+c = b²c+a = c²a+b = 1 হলে দেখাও যে 11+a + 11+b + 11+c = 1
সমাধানঃa²b+c = b²c+a = c²a+b = 1
∴ a² = b+c, b² = c+a এবং c² = a+b
11+a + 11+b + 11+c = aa(1+a) + bb(1+b) + cc(1+c)
= aa+a² + bb+b² + cc+c²
= aa+b+c + bb+c+a + cc+a+b
= a+b+ca+b+c = 1 [প্রমাণিত]
(ii) 5টি ক্রমিক সমানুপাতী সংখ্যার চতুর্থটি 54 এবং পঞ্চমটি 162 হলে, প্রথমটি নির্ণয় করো।
সমাধানঃধরি, 5টি ক্রমিক সমানুপাতী সংখ্যাগুলি হল a, b, c, 54 এবং 162
∴ ab = bc = c54 = 54162
তৃতীয় ও চতুর্থ অনুপাত থেকে পাই,
c54 = 54162
∴ c = 54162 × 54 = 18
দ্বিতীয় ও তৃতীয় অনুপাত থেকে পাই,
bc = c54
বা, b18 = 1854 [যেহেতু, c = 18]
∴ b = 1854 × 18 = 6
আবার, প্রথম ও দ্বিতীয় অনুপাত থেকে পাই,
ab = bc
বা, a6 = 618 [∵ b = 6, c = 18]
∴ a = 618 × 6 = 2
9. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ5
(i) প্রমাণ করো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক।

প্রদত্তঃ ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ।
প্রমাণ করতে হবে যেঃ
∠ABC + ∠ADC = 2 সমকোণ
∠BAD + ∠BCD = 2 সমকোণ
অঙ্কনঃ AC, BD কর্ণদ্বয় অঙ্কন করলাম।
প্রমাণঃ
∠ADB = ∠ACB [একই বৃত্তাংশস্থ কোণ]
আবার, ∠BAC = ∠BDC [একই বৃত্তাংশস্থ কোণ]
∠ADC = ∠ADB + ∠BDC = ∠ACB + ∠BAC
∴ ∠ADC + ∠ABC = ∠ACB + ∠BAC + ∠ABC
∴ ∠ABC + ∠ADC = 2 সমকোণ [∵ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 2 সমকোণ]
অনুরূপ ভাবে প্রমাণ করতে পারি যে, ∠BAD + ∠BCD = 2 সমকোণ [প্রমাণিত]
(ii) প্রমাণ করো বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ঐ স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে থাকে।

প্রদত্তঃ O কেন্দ্রীয় বৃত্তের P বিন্দুতে AB স্পর্শক এবং OP, P বিন্দুগামী ব্যাসার্ধ।
প্রমাণ করতে হবে যেঃ OP ও AB স্পর্শক পরস্পর লম্ব অর্থাৎ, OP ⊥ AB
অঙ্কনঃ AB স্পর্শকের উপর অপর যে-কোনো একটি বিন্দু Q নিলাম। O, Q বিন্দুদ্বয় যোগ করলাম।
প্রমাণঃ
স্পর্শক AB-এর উপর স্পর্শবিন্দু P ছাড়া অন্য যে-কোনো বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত।
সুতরাং, OQ বৃত্তটিকে একটি বিন্দুতে ছেদ করবে। মনে করি ছেদ বিন্দু R.
∴ OR < OQ [∵ R বিন্দু O, Q-এর মধ্যবর্তী]
আবার, OR = OP [∵ একই বৃত্তের ব্যাসার্ধ]
∴ OP < OQ
∵ Q বিন্দু AB স্পর্শকের উপর যে-কোনো বিন্দু, সুতরাং বৃত্তের কেন্দ্র O থেকে AB স্পর্শক পর্যন্ত যত সরলরেখাংশ অঙ্কন করা যায় OP তাদের মধ্যে ক্ষুদ্রতম।
আবার ক্ষুদ্রতম দূরত্ব লম্ব দূরত্ব।
সুতরাং, OP ⊥ AB [প্রমাণিত]
10. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ3
(i) ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ∠DAB এবং ∠BCD এর সমদ্বিখণ্ডকদ্বয় বৃত্তকে যথাক্রমে X ও Y বিন্দুতে ছেদ করেছে। O বৃত্তটির কেন্দ্র হলে ∠XOY এর মান নির্ণয় করো।

A, Y যুক্ত করলাম।
∠YAB ও ∠YCB বৃত্তের উপচাপ YB দ্বারা গঠিত একই বৃত্তাংশস্থ বৃত্তস্থ কোণ।
∴ ∠YAB = ∠YCB = 12 ∠BCD [∵ CY, ∠BCD এর সমদ্বিখণ্ডক]
আবার, ∠XAY = ∠XAB + ∠YAB
= 12 ∠BAD + 12 ∠BCD [∵ AX, ∠BAD এর সমদ্বিখণ্ডক]
= 12 (∠BAD + ∠BCD)
= 12 × 180° [∵ ABCD বৃত্তস্থ চতুর্ভুজ]
= 90°
∴ ∠XAY একটি অর্ধবৃত্তস্থ কোণ
∴ XOY বৃত্তের ব্যাস।
(ii) প্রমাণ করো – বৃত্তস্থ ট্র্যাপিজিয়াম একটি সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম।

প্রদত্তঃ ABCD একটি বৃত্তস্থ ট্র্যাপিজিয়াম যার AD || BC
প্রমাণ করতে হবে যেঃ AB = DC
প্রমাণঃ
∠ADC + ∠DCB = 180° [∵ AD || BC এবং DC ভেদক]
আবার, ∠BAD + ∠DCB = 180° [∵ ABCD বৃত্তস্থ চতুর্ভুজ]
∴ ∠ADC + ∠DCB = ∠BAD + ∠DCB
∴ ∠ADC = ∠BAD …(1)
ΔBAD এবং ΔADC এর মধ্যে,
∠BAD = ∠ADC [(1) নং থেকে পেলাম]
∠ABD = ∠DCA [একই বৃত্তাংশস্থ কোণ]
AD সাধারণ বাহু
∴ ΔBAD ≅ ΔADC [সর্বসমতার A-A-S শর্তানুসারে]
∴ AB = DC (সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশ) [প্রমাণিত]
11. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ5
(i) একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার সমকোণ সংলগ্ন বাহুদ্বয় 5 সেমি. ও 6 সেমি.। ঐ ত্রিভুজের একটি অন্তর্বৃত্ত অঙ্কন করো।

ABC একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম যার BC = 9 সেমি., AB = 7 সেমি. এবং ∠ABC = 90°
ΔABC এর অন্তর্বৃত্ত অঙ্কন করলাম যার অন্তঃকেন্দ্র I
(ii) 7 cm বাহুবিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো।

7 cm বাহুবিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ ΔABC অঙ্কন করলাম।
ΔABC এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র ADCE অঙ্কন করলাম।
এরপর ADCE আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র GEFH অঙ্কন করলাম।
সুতরাং, 7 cm বাহুবিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ ΔABC এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র GEFH অঙ্কন করলাম।
12. যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ3 × 2 = 6
(i) যদি cosθ = x√x²+y² , তবে প্রমাণ করো যে x sinθ = y cosθ.
সমাধানঃcosθ = x√x²+y²
∴ sin²θ = 1 − cos²θ = 1 − x²x²+y² = y²x²+y²
সুতরাং, sinθ = y√x²+y²
বামপক্ষ = x sinθ = x × y√x²+y² = xy√x²+y²
ডানপক্ষ = y cosθ = y × x√x²+y² = xy√x²+y²
∴ বামপক্ষ = ডানপক্ষ [প্রমাণিত]
(ii) যদি একটি বৃত্তের ব্যাসার্ধ 7 cm হয়, তবে ঐ বৃত্তের 5.5 cm দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণটির বৃত্তীয় মান নির্ণয় করো।
সমাধানঃএখানে, r = 7 cm এবং s = 5.5 cm.
ধরি, 5.5 cm বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রস্থ কোণের বৃত্তীয় মান θ
যেহেতু, s = rθ
∴ 5.5 = 7 × θ
বা, θ = 5.57 = 5570 = 1114
(iii) দেখাও যে, tanθ + secθ − 1tanθ − secθ + 1 = 1 + sinθcosθ
সমাধানঃবামপক্ষ = tanθ + secθ − 1tanθ − secθ + 1
= tanθ + secθ − (sec²θ − tan²θ)tanθ − secθ + 1
= (secθ+tanθ) − (secθ+tanθ)(secθ−tanθ)tanθ − secθ + 1
= (tanθ+secθ){1−(secθ−tanθ)}tanθ − secθ + 1
= (tanθ+secθ)(1−secθ+tanθ)tanθ − secθ + 1
= tanθ + secθ
ডানপক্ষ = 1+sinθcosθ = 1cosθ + sinθcosθ = secθ + tanθ
∴ বামপক্ষ = ডানপক্ষ [প্রমাণিত]
13. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ5
(i) একটি অসম্পূর্ণ স্তম্ভের পাদদেশ থেকে 50 মি. দূরের কোন বিন্দু থেকে তাঁর অগ্রভাগের উন্নতি কোণ 30°, স্তম্ভটি আর কত উচ্চতা বৃদ্ধি করলে ঐ বিন্দু থেকে তাঁর শীর্ষের উন্নতি কোণ 45° হবে।
সমাধানঃAB একটি অসম্পূর্ণ স্তম্ভের পাদদেশ B বিন্দু থেকে 50 মি. দূরে একটি বিন্দু C থেকে A বিন্দুর উন্নতি কোণ 30° ∴ BC = 50 মি. এবং ∠ACB = 30°
আবার, C বিন্দু থেকে স্তম্ভের অগ্রভাগ D বিন্দুর উন্নতি কোণ 45° ∴ ∠BCD = 45°
ধরি, স্তম্ভের উচ্চতা x মি. বৃদ্ধি পেল। ∴ AD = x মি.
সমকোণী ΔABC থেকে পাই,
tan30° = ABBC
বা, 1√3 = AB50 মি.
∴ AB = 50√3 মি. = 50√33 মি.
আবার, সমকোণী ΔDBC থেকে পাই,
tan45° = DBBC
বা, 1 = AD+ABBC
বা, AD + AB = BC
বা, x + 50√33 = 50
বা, x = 50 − 50√33
বা, x = 50(1 − √33 ) = 50( 3 − √33)
(ii) একটি বাড়ির ছাদ থেকে একটি বাতি স্তম্ভের চূড়া ও পাদবিন্দুর অবনতি কোণ যথাক্রমে 30° ও 60°, বাড়ি ও বাতি স্তম্ভের উচ্চতার অনুপাত নির্ণয় করো।
সমাধানঃধরি, AB বাড়ির উচ্চতা = x একক এবং CD স্তম্ভের উচ্চতা = y একক
বাড়ির চূড়া A বিন্দু থেকে স্তম্ভের চূড়া C বিন্দুর এবং স্তম্ভের পাদদেশ D বিন্দুর অবনতি কোণ যথাক্রমে 30° এবং 60°
∴ ∠PAC = 30° এবং ∠PAD = 60° [ধরি, AP||EC||BD]
∠ACE = একান্তর ∠PAC [∵ AP||EC] ∴ ∠ACE = 30°
∠ADB = একান্তর ∠PAD [∵ AP||BD] ∴ ∠ADB = 60°
মনে করি, CE = BD = p একক
সমকোণী ত্রিভুজ ΔABD থেকে পাই,
tan60° = ABBD
বা, √3 = xp
বা, x = √3p
সমকোণী ত্রিভুজ ΔAEC থেকে পাই,
tan30° = AEEC
বা, 1√3 = AB−BEp
বা, 1√3 = x−yp [∵ AB = CD = y একক]
বা, √3(x−y) = p
বা, √3(√3p − y) = p
বা, 3p − √3y = p
বা, − √3y = p − 3p
বা, − √3y = −2p
∴ y = 2p√3
∴ বাড়ি ও বাতি স্তম্ভের উচ্চতার অনুপাত √3p : 2p√3 = 3 : 2
14. যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ4 × 2 = 8
(i) 1 সেমি ও 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধবিশিষ্ট দুটি নিরেট গোলককে গলিয়ে 9 cm বহিঃব্যাসার্ধ বিশিষ্ট একটি ফাঁপা গোলকে পরিণত করা হলে, নতুন গোলকের অন্তর্ব্যাসার্ধ নির্ণয় করো।
সমাধানঃধরি, নতুন ফাঁপা গোলকের অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্য r সেমি.
∴ ফাঁপা গোলকের আয়তন = 43 π(9³ − r³) ঘনসেমি.
শর্তানুসারে,
43 π(9³ − r³) = 43 π(1)³ + 43 π(6)³
বা, 43 π(729 − r³) = 43 π(1 + 216)
বা, 729 − r³ = 217
বা, −r³ = 217 − 729
বা, −r³ = −512
বা, r³ = 8³
∴ r = 8
(ii) একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা উহার ব্যাসার্ধের দৈর্ঘ্যের দ্বিগুণ। যদি উচ্চতা ভূমির ব্যাসের 7 গুণ হতো, তবে শঙ্কুটির আয়তন 539 ঘন সেমি বেশি হতো। শঙ্কুটির উচ্চতা নির্ণয় করো।
সমাধানঃধরি, লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য r সেমি
∴ শঙ্কুর উচ্চতা = 2r সেমি
∴ শঙ্কুর আয়তন = 13 πr²·2r ঘনসেমি = 23 πr³ ঘনসেমি
শঙ্কুর ব্যাসের দৈর্ঘ্য = 2r সেমি
শঙ্কুর উচ্চতা ভূমির ব্যাসের 7 গুণ হলে,
শঙ্কুর উচ্চতা = 7 × 2r সেমি = 14r সেমি
এবং আয়তন = 13 πr²·14r ঘনসেমি = 143 πr³ ঘনসেমি
শর্তানুসারে,
143 πr³ − 23 πr³ = 539
বা, 13 π(14r³ − 2r³) = 539
বা, 13 × 227 × 12r³ = 539
বা, r³ = 539 × 3 × 722 × 112
বা, r³ = 3438
বা, r³ = ( 72 )³
∴ r = 72
∴ শঙ্কুটির উচ্চতা = 2 × 72 সেমি = 7 সেমি
(iii) সমান ঘনত্বের একটি লম্ব বৃত্তাকার কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল 440 বর্গ ডেসিমিটার। 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন 3 kg এবং গুড়িটির ওজন 18.48 কুইন্টাল হলে গুঁড়িটির ব্যাসের দৈর্ঘ্য কত?
সমাধানঃধরি, গুঁড়িটির ব্যাসার্ধের দৈর্ঘ্য = r ডেসিমি এবং উচ্চতা = h ডেসিমি
∴ 2πrh = 440 …(1)
গুঁড়িটির আয়তন = πr²h ঘন ডেসিমি
1 ঘন ডেসিমি কাঠের ওজন 3 kg
∴ πr²h ঘন ডেসিমি কাঠের ওজন = 3πr²h kg
শর্তানুসারে,
3πr²h = 18.48 × 100 [∵ 1 কুইন্টাল = 100 kg]
বা, 3πr²h = 1848 …(2)
(2)÷(1) করে পাই,
3πr²h2πrh = 1848440
বা, 32 r = 4210
বা, r = 4210 × 23
∴ r = 2.8
∴ গুঁড়িটির ব্যাসের দৈর্ঘ্য = 2 × 2.8 ডেসিমি = 5.6 ডেসিমি
15. যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ4 × 2 = 8
(i) নীচের পরিসংখ্যা বিভাজনের যৌগিক গড় 50 এবং মোট পরিসংখ্যা 120 হলে f₁ এবং f₂ এর মান নির্ণয় করোঃ
| শ্রেণী সীমা | 0 – 20 | 20 – 40 | 40 – 60 | 60 – 80 | 80 – 100 |
|---|---|---|---|---|---|
| পরিসংখ্যা | 17 | f₁ | 32 | f₂ | 19 |
| শ্রেণী সীমা | পরিসংখ্যা (fᵢ) | শ্রেণি মধ্যক (xᵢ) | fᵢxᵢ |
|---|---|---|---|
| 0 – 20 | 17 | 10 | 170 |
| 20 – 40 | f₁ | 30 | 30f₁ |
| 40 – 60 | 32 | 50 | 1600 |
| 60 – 80 | f₂ | 70 | 70f₂ |
| 80 – 100 | 19 | 90 | 1710 |
| মোট | Σfᵢ = f₁ + f₂ + 68 | — | Σfᵢxᵢ = 30f₁ + 70f₂ + 3480 |
∴ নির্ণেয় যৌগিক গড় = ΣfᵢxᵢΣfᵢ = 30f₁ + 70f₂ + 3480f₁ + f₂ + 68
শর্তানুসারে,
f₁ + f₂ + 68 = 120
বা, f₁ + f₂ = 52 ……(1)
এবং
30f₁ + 70f₂ + 3480f₁ + f₂ + 68 = 50
বা, 10(3f₁ + 7f₂ + 348) = 50(f₁ + f₂ + 68)
বা, 3f₁ + 7f₂ + 348 = 5f₁ + 5f₂ + 340
বা, 3f₁ + 7f₂ − 5f₁ − 5f₂ = 340 − 348
বা, −2f₁ + 2f₂ = −8
বা, −2(f₁ − f₂) = −8
বা, f₁ − f₂ = 4 ……(2)
(1) + (2) করে পাই,
f₁ + f₂ + f₁ − f₂ = 52 + 4
বা, 2f₁ = 56
∴ f₁ = 28
(1) নং সমীকরণে f₁ এর মান বসিয়ে পাই,
28 + f₂ = 52
বা, f₂ = 52 − 28 = 24
(ii) নীচের পরিসংখ্যা বিভাজনের ক্রমযৌগিক পরিসংখ্যা (বৃহত্তর সূচক) তালিকা তৈরি করে ছক কাগজে ওজাইভ অঙ্কন করো।
| শ্রেণী সীমা | 0 – 10 | 10 – 20 | 20 – 30 | 30 – 40 | 40 – 50 | 50 – 60 |
|---|---|---|---|---|---|---|
| পরিসংখ্যা | 7 | 10 | 23 | 50 | 6 | 4 |
| শ্রেণী সীমা | 0 বা 0 এর বেশি | 10 বা 10 এর বেশি | 20 বা 20 এর বেশি | 30 বা 30 এর বেশি | 40 বা 40 এর বেশি | 50 বা 50 এর বেশি |
|---|---|---|---|---|---|---|
| ক্রমযৌগিক পরিসংখ্যা | 7+93=100 | 10+83=93 | 23+60=83 | 50+10=60 | 6+4=10 | 4 |

x-অক্ষ বরাবর ছক কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 1 টি বাহুর দৈর্ঘ্য = 1 একক এবং
y-অক্ষ বরাবর ছক কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 1 টি বাহুর দৈর্ঘ্য = 2 একক ধরে
(0, 100), (10, 93), (20, 83), (30, 60), (40, 10) ও (50, 4) বিন্দুগুলি স্থাপন করে ও যুক্ত করে নির্ণেয় ওজাইভ (বৃহত্তর সূচক) পেলাম।
(iii) নীচের পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরুমান নির্ণয় করোঃ
| শ্রেণী সীমা | 50-59 | 60-69 | 70-79 | 80-89 | 90-99 | 100-109 |
|---|---|---|---|---|---|---|
| পরিসংখ্যা | 5 | 20 | 40 | 50 | 30 | 6 |
পরিসংখ্যা বিভাজন তালিকাটি প্রকৃত শ্রেণী সীমানায় প্রকাশ করলে পাই —
| শ্রেণী সীমানা | 49.5 – 59.5 | 59.5 – 69.5 | 69.5 – 79.5 | 79.5 – 89.5 | 89.5 – 99.5 | 99.5 – 109.5 |
|---|---|---|---|---|---|---|
| পরিসংখ্যা | 5 | 20 | 40 | 50 | 30 | 6 |
উপরের পরিসংখ্যা বিভাজন ছকে সর্বাধিক পরিসংখ্যা 50
∴ সংখ্যাগুরুমান সংবলিত শ্রেণীটি হল 79.5 – 89.5
∴ সংখ্যাগুরুমান
= l + f₁ − f₀2f₁ − f₀ − f₂ × h
[এখানে, l = 79.5, h = 10, f₁ = 50, f₀ = 40, f₂ = 30]
= 79.5 + 50 − 402×50 − 40 − 30 × 10
= 79.5 + 10 × 10100 − 70
= 79.5 + 10030
= 79.5 + 3.33 [প্রায়]
= 82.83 [প্রায়]
