এই ব্লগপোস্টে আপনি শিখবেন দৈনন্দিন জীবনে ব্যবহারযোগ্য সহজ ও কার্যকর English sentences, যা আপনাকে ধীরে ধীরে সাবলীলভাবে ইংরেজি বলতে সাহায্য করবে। প্রতিটি বাক্য খুব সাধারণ পরিস্থিতি থেকে নেওয়া, যাতে আপনি real-life conversation-এ সহজেই ব্যবহার করতে পারেন। যারা ইংরেজি বুঝতে পারেন কিন্তু বলতে সমস্যা হয়, তাদের জন্য এই লেসনটি বিশেষভাবে উপযোগী।
এখানে দেওয়া বাক্যগুলো নিয়মিত প্র্যাকটিস করলে আপনার confidence অনেক বেড়ে যাবে এবং আপনি নিজে থেকেই নতুন sentence তৈরি করতে পারবেন। আরও ভালোভাবে শেখার জন্য সম্পূর্ণ lesson PDF আমাদের Telegram এবং WhatsApp channel-এ দেওয়া আছে—description থেকে join করে নিন এবং প্রতিদিন practice শুরু করুন।.
100 Daily Use English Sentences (Beginner to Intermediate)
PART 1 – BASIC DAILY SENTENCES
না, একদমই না।
Not at all.
(নট অ্যাট অল।)
এখানে কেউ আছেন?
Is there anyone here?
(ইজ দেয়ার এনিওয়ান হিয়ার?)
তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ?
Can you hear me?
(ক্যান ইউ হিয়ার মি?)
আসল কথায় আসি।
Let’s get to the point.
(লেটস গেট টু দ্য পয়েন্ট।)
আমি খুব তাড়াতাড়ি আসছি।
I will be there soon.
(আই উইল বি দেয়ার সুন।)
তোমার কি আমার সাথে কিছু কাজ আছে?
Do you have any business with me?
(ডু ইউ হ্যাভ এনি বিজনেস উইথ মি?)
তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো?
Can you speak English?
(ক্যান ইউ স্পিক ইংলিশ?)
বুঝতে পেরেছো?
Did you understand?
(ডিড ইউ আন্ডারস্ট্যান্ড?)
আমাকে বিরক্ত কোরো না।
Don’t bother me.
(ডোন্ট বদার মি।)
চিন্তা কোরো না।
Don’t worry.
(ডোন্ট ওয়ারি।)
আমার মতে…
In my opinion…
(ইন মাই ওপিনিয়ন…)
এখান থেকে চলে যাও।
Get out of here.
(গেট আউট অফ হিয়ার।)
PART 2 – CONVERSATION BOOST SENTENCES
এক মিনিট অপেক্ষা করো।
Wait a minute.
(ওয়েট এ মিনিট।)
আপনি কী মনে করেন?
What do you think?
(হোয়াট ডু ইউ থিঙ্ক?)
এটা একদম অযৌক্তিক!
This is completely absurd!
(দিস ইজ কমপ্লিটলি অ্যাবসার্ড!)
আমরা আর কী করতে পারি?
What else can we do?
(হোয়াট এলস ক্যান উই ডু?)
অনেকদিন পর দেখা!
Long time no see!
(লং টাইম নো সি!)
কতক্ষণ ধরে অপেক্ষা করছো?
How long have you been waiting?
(হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং?)
এটা কীভাবে সম্ভব?
How is that possible?
(হাউ ইজ দ্যাট পসিবল?)
আমি এখন চলে যাচ্ছি।
I’m leaving now.
(আই’ম লিভিং নাউ।)
আমি এটা নিয়ে ভাবি না।
I don’t care about it.
(আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট।)
আমি এটা করতে চাই না।
I don’t want to do this.
(আই ডোন্ট ওয়ান্ট টু ডু দিস।)
আমার মনে হয়…
I think…
(আই থিঙ্ক…)
আশা করি সব ঠিক আছে।
I hope everything is fine.
(আই হোপ এভরিথিং ইজ ফাইন।)
PART 3 – REAL LIFE PRACTICE SENTENCES
আমি আসতে পারব না।
I won’t be able to come.
(আই ওন্ট বি এবল টু কাম।)
আমারও তাই মনে হচ্ছে।
I feel the same.
(আই ফিল দ্য সেম।)
আমি কিছু কিনতে চাই।
I want to buy something.
(আই ওয়ান্ট টু বাই সামথিং।)
আমি কিছু খেতে চাই।
I want to eat something.
(আই ওয়ান্ট টু ইট সামথিং।)
আবার বলো।
Say that again.
(সে দ্যাট এগেইন।)
তুমি কি আমাকে বুঝিয়ে বলতে পারবে?
Can you explain it to me?
(ক্যান ইউ এক্সপ্লেইন ইট টু মি?)
দেরি হয়ে যাচ্ছে।
It’s getting late.
(ইটস গেটিং লেট।)
পরে দেখা হবে।
See you later.
(সি ইউ লেটার।)
তোমার সাথে কথা বলে ভালো লাগলো।
It was nice talking to you.
(ইট ওয়াজ নাইস টকিং টু ইউ।)
তুমি এটা করতে পারবে।
You can do it.
(ইউ ক্যান ডু ইট।)
সব ঠিক হয়ে যাবে।
Everything will be alright.
(এভরিথিং উইল বি অলরাইট।)
আমি তোমার পাশে আছি।
I’m with you.
(আই’ম উইথ ইউ।)
আমি পরে ফোন করবো।
I will call you later.
(আই উইল কল ইউ লেটার।)
আমি পথে আছি।
I am on the way.
(আই অ্যাম অন দ্য ওয়ে।)
আমাকে জানিও।
Let me know.
(লেট মি নো।)
চলো যাই।
Let’s go.
(লেটস গো।)
PART 4 – SMART DAILY RESPONSES
ঠিক আছে, দেখা যাবে।
Okay, we’ll see.
(ওকে, উইল সি।)
এটা ঠিক না।
This is not right.
(দিস ইজ নট রাইট।)
তুমি ভুল করছো।
You are making a mistake.
(ইউ আর মেকিং এ মিসটেক।)
আমি ভুল ছিলাম।
I was wrong.
(আই ওয়াজ রং।)
এটা পরিষ্কার করে বলো।
Make it clear.
(মেক ইট ক্লিয়ার।)
PART 5 – REAL LIFE SITUATION SENTENCES
তুমি কি আমাকে শুনতে পাচ্ছো?
Can you hear me?
(ক্যান ইউ হিয়ার মি?)
কলটা কেটে গেছে।
The call got disconnected.
(দ্য কল গট ডিসকানেক্টেড।)
আমি পরে কল করবো।
I will call you back later.
(আই উইল কল ইউ ব্যাক লেটার।)
আমি কাজটা শেষ করেছি।
I have finished the work.
(আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক।)
আমি এখন কাজ করছি।
I am working now.
(আই অ্যাম ওয়ার্কিং নাউ।)
আমাকে এটা শেষ করতে হবে।
I have to finish this.
(আই হ্যাভ টু ফিনিশ দিস।)
আমি এখন রাস্তায় আছি।
I am on the road.
(আই অ্যাম অন দ্য রোড।)
আমি পৌঁছে গেছি।
I have arrived.
(আই হ্যাভ অ্যারাইভড।)
আমি দেরি করে ফেলেছি।
I am late.
(আই অ্যাম লেট।)
QUICK REACTION SENTENCES
সত্যি নাকি!
Really?
(রিয়েলি?)
ওহ, বুঝেছি।
Oh, I see.
(ওহ, আই সি।)
আচ্ছা ঠিক আছে।
Okay, fine.
(ওকে, ফাইন।)
এটা দারুণ!
That’s amazing!
(দ্যাটস অ্যামেজিং!)
আমি বিশ্বাস করতে পারছি না।
I can’t believe it.
(আই ক্যান্ট বিলিভ ইট।)
কি বললে!
What did you say!
(হোয়াট ডিড ইউ সে!)
অসাধারণ!
Fantastic!
(ফ্যান্টাস্টিক!)
দারুণ আইডিয়া!
Brilliant idea!
(ব্রিলিয়ান্ট আইডিয়া!)
এটা ঠিক হয়নি।
That’s not fair.
(দ্যাটস নট ফেয়ার।)
এটা একদম ঠিক।
That’s absolutely right.
(দ্যাটস অ্যাবসোলিউটলি রাইট।)
COMMON QUESTIONS
তুমি কী করো?
What do you do?
(হোয়াট ডু ইউ ডু?)
কখন আসবে?
When will you come?
(হোয়েন উইল ইউ কাম?)
কোথায় দেখা হবে?
Where will we meet?
(হোয়্যার উইল উই মিট?)
কত দাম?
How much is this?
(হাউ মাচ ইজ দিস?)
কি হয়েছে?
What happened?
(হোয়াট হ্যাপেন্ড?)
PART 10 – DAILY ROUTINE SENTENCES
আমি সকালে তাড়াতাড়ি উঠি।
I wake up early in the morning.
(আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং।)
আমি প্রতিদিন ইংরেজি প্র্যাকটিস করি।
I practice English every day.
(আই প্র্যাকটিস ইংলিশ এভরি ডে।)
আমি কাজে যাই।
I go to work.
(আই গো টু ওয়ার্ক।)
আমি বাড়িতে থাকি।
I stay at home.
(আই স্টে অ্যাট হোম।)
আমি রাতে পড়াশোনা করি।
I study at night.
(আই স্টাডি অ্যাট নাইট।)
আমি প্রতিদিন ভিডিও দেখি।
I watch videos daily.
(আই ওয়াচ ভিডিওজ ডেইলি।)
আমি নতুন কিছু শিখছি।
I am learning something new.
(আই অ্যাম লার্নিং সামথিং নিউ।)
গুরুত্বপুর্ণ লিংক –