ইংরেজি বলতে গিয়ে অনেকেই ভয় পান, কারণ প্রয়োজনের সময় সঠিক বাক্য মনে আসে না। আসলে ফ্লুয়েন্ট ইংরেজি বলার জন্য কঠিন গ্রামার নয়, দরকার কিছু গুরুত্বপূর্ণ বাক্যের নিয়মিত অনুশীলন। এই লেসনে আমরা এমন ৫০টি ইংরেজি বাক্য শিখেছি, যেগুলো দৈনন্দিন জীবনে বারবার ব্যবহার করা যায় এবং চোখ বন্ধ করেও বলা সম্ভব।
এই বাক্যগুলো নিয়মিত প্র্যাকটিস করলে ইংরেজি বলার আত্মবিশ্বাস ধীরে ধীরে বাড়বে। তাই শুধু ভিডিও দেখেই থেমে না থেকে, PDF ডাউনলোড করে প্রতিদিন কয়েক মিনিট সময় দিন। অল্প অল্প করে অনুশীলন করলেই ইংরেজি বলা হয়ে উঠবে স্বাভাবিক ও সহজ।
Spoken English Practice: 50 Sentences for Everyday Conversation
আমি তোমার কথায় চলি না।
I don’t follow your words.
(আই ডোন্ট ফলো ইয়োর ওয়ার্ডস।)
আমি জানি আমি কী করছি।
I know what I’m doing.
(আই নো হোয়াট আইম ডুইং।)
সব কথার উত্তর দেওয়া জরুরি না।
Not every word needs a reply.
(নট এভরি ওয়ার্ড নিডস এ রিপ্লাই।)
আমার ধৈর্য পরীক্ষা কোরো না।
Don’t test my patience.
(ডোন্ট টেস্ট মাই পেশেন্স।)
আমি তাড়াহুড়ো পছন্দ করি না।
I don’t like rushing things.
(আই ডোন্ট লাইক রাশিং থিংস।)
আমি এসবের ধার ধারি না।
I don’t care about these things.
(আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিজ থিংস।)
আমি শান্ত থাকতেই পছন্দ করি।
I prefer to stay calm.
(আই প্রিফার টু স্টে ক্যালম।)
আমাকে হালকাভাবে নিও না।
Don’t take me lightly.
(ডোন্ট টেক মি লাইটলি।)
আমি অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চলি।
I avoid unnecessary arguments.
(আই অ্যাভয়ড আননেসেসারি আরগুমেন্টস।)
আমি তোমার কথা বুঝতে চাই।
I want to understand you.
(আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড ইউ।)
আমি কারো কাছে জবাবদিহি করব না।
I won’t answer to anyone.
(আই ওন্ট আনসার টু এনিওয়ান।)
আমার ব্যাপারে নাক গলিও না।
Don’t interfere in my matters.
(ডোন্ট ইন্টারফেয়ার ইন মাই ম্যাটারস।)
আমাকে শেখাতে এসো না।
Don’t try to teach me.
(ডোন্ট ট্রাই টু টিচ মি।)
আমি কোন অজুহাত শুনতে চাই না।
I don’t want to hear any excuses.
(আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার এনি এক্সকিউজেস।)
আমি নিজের সিদ্ধান্ত নিজেই নিই।
I make my own decisions.
(আই মেক মাই ওন ডিসিশনস।)
আমি এখন কথা বলতে প্রস্তুত নই।
I’m not ready to talk right now.
(আইম নট রেডি টু টক রাইট নাউ।)
আমাকে আমার মতো থাকতে দাও।
Let me be myself.
(লেট মি বি মাইসেলফ।)
আমি কাউকে ছোট করে দেখি না।
I don’t look down on anyone.
(আই ডোন্ট লুক ডাউন অন এনিওয়ান।)
তোমার যা ইচ্ছা, তাই কর।
Do whatever you want.
(ডু হোয়াটেভার ইউ ওয়ান্ট।)
আমার সম্মান আমার কাছে আগে।
My self-respect comes first.
(মাই সেলফ-রিসপেক্ট কামজ ফার্স্ট।)
তুমি কি ভেবেছো, আমি ভয় পাই?
Do you think I’m scared?
(ডু ইউ থিঙ্ক আইম স্কেয়ার্ড?)
আমার নীরবতাকে দুর্বলতা ভাবো না।
Don’t mistake my silence for weakness.
(ডোন্ট মিসটেক মাই সাইলেন্স ফর উইকনেস।)
আমি যা বলেছি, তাই করব।
I’ll do what I said.
(আইল ডু হোয়াট আই সেড।)
আমি কারো কাছে মাথা নত করি না।
I don’t bow to anyone.
(আই ডোন্ট বাউ টু এনিওয়ান।)
আমি নিজের মতো চলতেই অভ্যস্ত।
I’m used to living my own way.
(আইম ইউজড টু লিভিং মাই ওন ওয়ে।)
আমাকে নিয়ে চিন্তা করার কোন দরকার নেই।
Don’t need to worry about me.
(ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট মি।)
আমি কারো কাছে জবাব দিতে বাধ্য নই।
I’m not obliged to answer anyone.
(আইম নট অবলাইজড টু আনসার এনিওয়ান।)
আমি সবার মতো না।
I’m not like everyone else.
(আইম নট লাইক এভরিওয়ান এলস।)
আমি নিজের মতো করেই ঠিক আছি।
I’m fine just the way I am.
(আইম ফাইন জাস্ট দ্য ওয়ে আই অ্যাম।)
আমাকে হুমকি দিয়ে লাভ নেই।
Threatening me won’t work.
(থ্রেটেনিং মি ওন্ট ওয়ার্ক।)
আমি যা ভালো বুঝি, তাই করি।
I do what I think is right.
(আই ডু হোয়াট আই থিঙ্ক ইজ রাইট।)
আমি কারো কথায় নিজেকে বদলাই না।
I don’t change myself for anyone.
(আই ডোন্ট চেঞ্জ মাইসেলফ ফর এনিওয়ান।)
আমার নিজের পথ আমি নিজেই ঠিক করি।
I choose my own path.
(আই চুজ মাই ওন পাথ।)
আমি নিজের জায়গাটা জানি।
I know my place.
(আই নো মাই প্লেস।)
আমার সময় নষ্ট করো না।
Don’t waste my time.
(ডোন্ট ওয়েস্ট মাই টাইম।)
তোমার অনুমতি আমার দরকার নেই।
I don’t need your permission.
(আই ডোন্ট নিড ইয়োর পারমিশন।)
আমার সময় আমার কাছে দামি।
My time is valuable to me.
(মাই টাইম ইজ ভ্যালুয়েবল টু মি।)
তোমার সমস্যা নিয়ে আমাকে বলো না।
Don’t talk to me about your problems.
(ডোন্ট টক টু মি অ্যাবাউট ইয়োর প্রবলেমস।)
আমি কারো পেছনে দৌড়াই না।
I don’t chase anyone.
(আই ডোন্ট চেস এনিওয়ান।)
তোমার মতামতে আমার কিছুই যায় আসে না।
Your opinion doesn’t matter to me.
(ইয়োর অপিনিয়ন ডাজন্ট ম্যাটার টু মি।)
আমাকে বিচার করার অধিকার তোমার নেই।
You have no right to judge me.
(ইউ হ্যাভ নো রাইট টু জাজ মি।)
এটা আমার সমস্যা না।
It’s not my problem.
(ইটস নট মাই প্রবলেম।)
আমি কাউকে ভয় দেখাতে আসিনি।
I didn’t come to scare anyone.
(আই ডিডন্ট কাম টু স্কেয়ার এনিওয়ান।)
তোমার উপর আমার কোন বিশ্বাস নেই।
I have no trust in you.
(আই হ্যাভ নো ট্রাস্ট ইন ইউ।)
আমি তোমাকে উচিত শিক্ষা দিবো।
I will teach you a good lesson.
(আই উইল টিচ ইউ এ গুড লেসন।)
সীমা ছাড়িয়ে যেওনা।
Don’t cross your limit.
(ডোন্ট ক্রস ইয়োর লিমিট।)
মুখ সামলে কথা বলো।
Hold your tongue.
(হোল্ড ইয়োর টাং।)
ভাষা সংযত করো।
Mind your language.
(মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ।)
আমি নিজের সিদ্ধান্তে অটল।
I’m firm in my decision.
(আইম ফার্ম ইন মাই ডিসিশন।)
উল্টা পাল্টা কথা বলো না।
Don’t talk nonsense.
(ডোন্ট টক ননসেন্স।)
গুরুত্বপুর্ণ লিংক –