এই ব্লগপোস্টে আপনি শিখবেন এমন ১০০টি অত্যন্ত প্রয়োজনীয় ইংরেজি বাক্য, যেগুলো বাস্তব জীবনে প্রতিদিন ব্যবহার করা হয়। বাড়ি, অফিস, রেস্টুরেন্ট, ভ্রমণ কিংবা ফোনে কথা বলার সময়—এই বাক্যগুলো না জানলে ইংরেজি বলা সত্যিই কঠিন হয়ে যায়। সহজ ভাষায় ব্যাখ্যা করা হয়েছে, যাতে নতুনরাও সহজেই বুঝতে ও মনে রাখতে পারেন।
এই একটি ক্লাসেই আপনি বুঝে যাবেন, ইংরেজি বলার জন্য জটিল grammar নয়, দরকার সঠিক বাক্যের ব্যবহার। নিয়মিত প্র্যাকটিস করলে এই বাক্যগুলো আপনাকে আত্মবিশ্বাসের সঙ্গে ইংরেজিতে কথা বলতে সাহায্য করবে। যারা দ্রুত Spoken English উন্নত করতে চান, তাদের জন্য এই ব্লগপোস্টটি খুবই কার্যকর।
100 Essential English Sentences You Must Know to Speak English Fluently
আমি প্রতিদিন সকাল ৬টায় উঠি।
Everyday I get up at 6 a.m.
(এভরিডে আই গেট আপ অ্যাট সিক্স এ.এম.)
তুমি কখন ঘুমাতে গিয়েছিলে?
What time did you go to sleep?
(হোয়াট টাইম ডিড ইউ গো টু স্লিপ?)
তুমি কখন ঘুম থেকে উঠলে?
What time did you wake up?
(হোয়াট টাইম ডিড ইউ ওয়েক আপ?)
এখন কয়টা বাজে?
What time is it?
(হোয়াট টাইম ইজ ইট?)
এখন দশটা পনেরো বাজে।
It’s a quarter past ten.
(ইটস এ কোয়ার্টার পাস্ট টেন।)
তোমার কাজ কখন শেষ হয়?
When does your work end?
(হোয়েন ডাজ ইয়োর ওয়ার্ক এন্ড?)
আজ তারিখ কত?
What is the date today?
(হোয়াট ইজ দ্য ডেট টুডে?)
এটা খুব বেশি দিন আগের কথা নয়।
It’s not too long ago.
(ইটস নট টু লং অ্যাগো।)
তোমার আর কিছু দরকার আছে কি?
Do you need anything else?
(ডু ইউ নিড এনিথিং এলস?)
এটা কি যথেষ্ট?
Is that enough?
(ইজ দ্যাট ইনাফ?)
মাফ করবেন।
Pardon me.
(পার্ডন মি।)
ব্যাপারটা কী?
What’s the matter?
(হোয়াটস দ্য ম্যাটার?)
এটা ঠিক নয়।
That’s not fair.
(দ্যাটস নট ফেয়ার।)
সবাই এটা জানে।
Everyone knows it.
(এভরিওয়ান নোজ ইট।)
এই মুহূর্তে এখানে কেউ নেই।
Nobody is there right now.
(নোবডি ইজ দেয়ার রাইট নাউ।)
আমি আর এটা উল্লেখ করব না।
I won’t mention it again.
(আই ওন্ট মেনশন ইট অ্যাগেইন।)
তুমি কি প্রায়ই দিল্লি যাও?
Do you go to Delhi often?
(ডু ইউ গো টু ডেলহি অফেন?)
তুমি কি লন্ডনে গিয়েছ?
Have you been to London?
(হ্যাভ ইউ বিন টু লন্ডন?)
এটা কি মুম্বাই যাওয়ার বাস?
Is this the bus to Mumbai?
(ইজ দিস দ্য বাস টু মুম্বাই?)
কাশ্মীর যাওয়ার পরের বাস কখন?
When is the next bus to Kashmir?
(হোয়েন ইজ দ্য নেক্সট বাস টু কাশ্মীর?)
মুম্বাই কত দূরে?
How far is Mumbai?
(হাউ ফার ইজ মুম্বাই?)
এটা কি কাছে?
Is it close?
(ইজ ইট ক্লোজ?)
এটা খুব দূরে নয়।
It’s not too far.
(ইটস নট টু ফার।)
এই জায়গাটা এখান থেকে খুব দূরে নয়।
The place is not far from here.
(দ্য প্লেস ইজ নট ফার ফ্রম হিয়ার।)
তুমি কবে যাচ্ছ?
When are you leaving?
(হোয়েন আর ইউ লিভিং?)
তারা কবে আসছে?
When are they coming?
(হোয়েন আর দেয় কামিং?)
ট্রেনগুলো প্রতি দশ মিনিট অন্তর আসে।
The trains come every ten minutes.
(দ্য ট্রেনস কাম এভরি টেন মিনিটস।)
এর স্বাদ কেমন?
How does it taste?
(হাউ ডাজ ইট টেস্ট?)
দয়া করে বিলটা দেবেন?
Can I have the bill please?
(ক্যান আই হ্যাভ দ্য বিল প্লিজ?)
আমি এখনো খাওয়া শেষ করিনি।
I haven’t finished eating.
(আই হ্যাভেন্ট ফিনিশড ইটিং।)
আমি আর একটু জল চাই।
I would like some more water.
(আই উড লাইক সাম মোর ওয়াটার।)
আমাকে দুই গ্লাস জল দিন।
Give me two glasses of water.
(গিভ মি টু গ্লাসেস অফ ওয়াটার।)
আপনি কী খেতে চান?
What would you like to eat?
(হোয়াট উড ইউ লাইক টু ইট?)
আমি রেস্টুরেন্টে খেতে চাই।
I’d like to eat at a restaurant.
(আইড লাইক টু ইট অ্যাট এ রেস্টুরেন্ট।)
আমি এখনো দুপুরের খাবার খাইনি।
I have not had lunch yet.
(আই হ্যাভ নট হ্যাড লাঞ্চ ইয়েট।)
এটা কী ধরনের মাছ?
What kind of fish is this?
(হোয়াট কাইন্ড অফ ফিশ ইজ দিস?)
এর চেয়ে সস্তা কিছু আছে কি?
Do you have anything cheaper?
(ডু ইউ হ্যাভ এনিথিং চিপার?)
তুমি কি জানো এর দাম কত?
Do you know how much it costs?
(ডু ইউ নো হাউ মাচ ইট কস্টস?)
প্রতিদিনের খরচ কত?
How much does it cost per day?
(হাউ মাচ ডাজ ইট কস্ট পার ডে?)
এটা ৯ ডলারের কম।
It’s less than 9 dollars.
(ইটস লেস দ্যান নাইন ডলারস।)
আমি কি কিছু টাকা ধার নিতে পারি?
Can I borrow some money?
(ক্যান আই বরো সাম মানি?)
তোমার কাছে কি কোনো টাকা আছে?
Do you have any money?
(ডু ইউ হ্যাভ এনি মানি?)
তুমি কত টাকা নিতে চাও?
How much do you want to take?
(হাউ মাচ ডু ইউ ওয়ান্ট টু টেক?)
আমি এই জিনিসটাও কিনব।
I will buy this thing too.
(আই উইল বাই দিস থিং টু।)
তুমি কী কাজ করো?
What do you do for work?
(হোয়াট ডু ইউ ডু ফর ওয়ার্ক?)
তুমি কোথায় কাজ করো?
Where do you work?
(হোয়্যার ডু ইউ ওয়ার্ক?)
তুমি কত টাকা রোজগার করো?
How much do you earn?
(হাউ মাচ ডু ইউ আর্ন?)
আমি সেখানে ১০ বছর ধরে কাজ করছি।
I’ve worked there for 10 years.
(আইভ ওয়ার্কড দেয়ার ফর টেন ইয়ারস।)
তোমার বাবা কী কাজ করেন?
What does your father do?
(হোয়াট ডাজ ইয়োর ফাদার ডু?)
তোমার উচ্চতা কত?
How tall are you?
(হাউ টল আর ইউ?)
আমি ৫ ফুট ১০ ইঞ্চি।
I’m 5’10”.
(আইম ফাইভ ফুট টেন ইঞ্চি।)
তোমার জন্মদিন কবে?
When is your birthday?
(হোয়েন ইজ ইয়োর বার্থডে?)
তোমার ঠিকানা কী?
What’s your address?
(হোয়াটস ইয়োর অ্যাড্রেস?)
তুমি কয়টি ভাষা বলতে পারো?
How many languages do you speak?
(হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস ডু ইউ স্পিক?)
আমি তোমার নাম ভুলে গেছি।
I’ve forgotten your name.
(আইভ ফরগটেন ইয়োর নেম।)
আমি তোমার কথা শুনতে পাচ্ছি না।
I can’t hear you.
(আই ক্যান্ট হিয়ার ইউ।)
আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি?
Can I use your phone?
(ক্যান আই ইউজ ইয়োর ফোন?)
আমার ফোন কাজ করছে না।
My phone doesn’t work.
(মাই ফোন ডাজন্ট ওয়ার্ক।)
এই নাও আমার নম্বর।
Here’s my number.
(হিয়ারস মাই নাম্বার।)
আমি যাওয়ার সময় তোমাকে ফোন করব।
I’ll call you when I go.
(আইল কল ইউ হোয়েন আই গো।)
দুঃখিত, আমি ভুল নম্বরে ফোন করেছি।
Sorry, I’m calling the wrong number.
(সরি, আইম কলিং দ্য রং নাম্বার।)
আমাকে ফোন করতে ভুলবে না।
Don’t forget to call me.
(ডোন্ট ফরগেট টু কল মি।)
তুমি কি আমার সঙ্গে যেতে চাও?
Do you want to go with me?
(ডু ইউ ওয়ান্ট টু গো উইথ মি?)
তুমি কখন দেখা করতে চাও?
When would you like to meet?
(হোয়েন উড ইউ লাইক টু মিট?)
আমরা কি একান্তে কথা বলতে পারি?
Can we talk in private?
(ক্যান উই টক ইন প্রাইভেট?)
আমি তোমাকে নিতে আসছি।
I’m coming to pick you up.
(আইম কামিং টু পিক ইউ আপ।)
আমি তার সঙ্গে কথা বলতে চাই।
I want to talk to him.
(আই ওয়ান্ট টু টক টু হিম।)
তুমি কি তোমার পরিবারের সঙ্গে এসেছিলে?
Did you come with your family?
(ডিড ইউ কাম উইথ ইয়োর ফ্যামিলি?)
তুমি কি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছ?
Have you been waiting long?
(হ্যাভ ইউ বিন ওয়েটিং লং?)
সে এখনো আসেনি।
He hasn’t come yet.
(হি হ্যাজন্ট কাম ইয়েট।)
তার পরিবার আগামীকাল আসছে।
His family is coming tomorrow.
(হিজ ফ্যামিলি ইজ কামিং টুমরো।)
সে কোথা থেকে এসেছে?
Where did he come from?
(হোয়্যার ডিড হি কাম ফ্রম?)
সে কি তোমাকে তার নাম বলেছিল?
Did she tell you her name?
(ডিড শি টেল ইউ হার নেম?)
সে আমার জন্য সবসময় এটা করে।
He always does that for me.
(হি অলওয়েজ ডাজ দ্যাট ফর মি।)
সে আমাকে কখনো কিছু দেয় না।
He never gives me anything.
(হি নেভার গিভস মি এনিথিং।)
গুরুত্বপুর্ণ লিংক –