চাকরির জন্য দরকারি ইংরেজি বাক্য | Office Spoken English in Bengali

Share This Awesome Post 😊

এই ব্লগ পোস্টে আমরা Office / Job-এর জন্য প্রয়োজনীয় Spoken English খুব সহজ বাংলায় শিখব।
এখানে অফিসে নিজেকে পরিচয় দেওয়া, বস ও সহকর্মীদের সঙ্গে কথা বলা, মিটিং, ফোন কল, ইমেইল এবং দৈনন্দিন অফিসের সাধারণ বাক্যগুলো উদাহরণসহ ব্যাখ্যা করা হয়েছে।


যারা চাকরি করেন বা চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই লেসনটি খুবই উপকারী।
নিয়মিত প্র্যাকটিস করলে অফিসে ইংরেজিতে কথা বলার ভয় ধীরে ধীরে চলে যাবে।

WhatsApp Channel
WhatsApp Channel (Bengali) Join Now
Telegram Channel
Telegram Channel (Bengali) Join Now
YouTube Channel
YouTube Channel (Bengali) Subscribe

Office English, Spoken English Bengali, Job English, Office Spoken English, English for Job

অফিসের প্রথম দিনে ইন্ট্রোডাকশন

proffesional জায়গায় নিজের নাম ঠিক এইভাবে বলতে হয়….
My name is Rahul.
(মাই নেম ইজ রাহুল।)

My name is Bapi.
(মাই নেম ইজ বাপি।)

আমি এই কোম্পানিতে নতুন।
I am new to this company.
(আই অ্যাম নিউ টু দিস কোম্পানি।)

আমি মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করি।
I work in the marketing department.
(আই ওয়ার্ক ইন দ্য মার্কেটিং ডিপার্টমেন্ট।)

তোমার সাথে কাজ করে ভালো লাগছে
It’s nice working with you.
(ইটস নাইস ওয়ার্কিং উইথ ইউ।)

কীভাবে তোমার ম্যানেজার বা boss এর সাথে কথা বলবে কাজ সম্পর্কে

আজ আমার কী কাজ আছে?
What work do I have today?
(হোয়াট ওয়ার্ক ডু আই হ্যাভ টুডে?)

আমি কি এটা এখন করব?
Should I do this now?
(শুড আই ডু দিস নাউ?)

এই কাজটা কি আজই শেষ করতে হবে?
Do I need to finish this today?
(ডু আই নিড টু ফিনিশ দিস টুডে?)

এই কাজটা কখন শেষ করতে হবে?
When do I need to finish this work?
(হোয়েন ডু আই নিড টু ফিনিশ দিস ওয়ার্ক?)

আমি এখন এই কাজটা করছি।
I am doing this work now.
(আই অ্যাম ডুইং দিস ওয়ার্ক নাউ।)

এই কাজে একটু সময় লাগবে।
This work will take some time.
(দিস ওয়ার্ক উইল টেক সাম টাইম।)

আমি এই কাজে সাহায্য চাই।
I need help with this work.
(আই নিড হেল্প উইথ দিস ওয়ার্ক।)

আমি কাজটা শেষ করেছি।
I have finished the work.
(আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক।)

আমি প্রায় কাজটা শেষ করে ফেলেছি।
I have almost finished the work.
(আই হ্যাভ অলমোস্ট ফিনিশড দ্য ওয়ার্ক।)

পরের কাজটা কী?
What is the next task?
(হোয়াট ইজ দ্য নেক্সট টাস্ক?)

কীভাবে boss এর কাছ থেকে permission নেবে

আমি কি একটু বাইরে যেতে পারি?
May I go outside for a while?
(মে আই গো আউটসাইড ফর অ্য হোয়াইল?)

আমি কি পাঁচ মিনিটের জন্য বাইরে যেতে পারি?
May I go outside for five minutes?
(মে আই গো আউটসাইড ফর ফাইভ মিনিটস?)

আমি কি একটু বিরতি নিতে পারি?
May I take a short break?
(মে আই টেক অ্য শর্ট ব্রেক?)

আমি কি এখন লাঞ্চে যেতে পারি?
May I go for lunch now?
(মে আই গো ফর লাঞ্চ নাউ?)

আমি কি আজ half-day ছুটি নিতে পারি?
May I take a half-day leave today?
(মে আই টেক অ্য হাফ-ডে লিভ টুডে?)

আমি কি আজ একটু আগে যেতে পারি?
May I leave early today?
(মে আই লিভ আর্লি টুডে?)

আমি কি আগামীকাল ছুটি নিতে পারি?
May I take leave tomorrow?
(মে আই টেক লিভ টুমরো?)

আমি কি আজ বাড়ি থেকে কাজ করতে পারি?
May I work from home today?
(মে আই ওয়ার্ক ফ্রম হোম টুডে?)

আমি কি আজ অফিসে না এসে কাল আসতে পারি?
May I come tomorrow instead of today?
(মে আই কাম টুমরো ইনস্টেড অফ টুডে?)

অফিসের সহকর্মীদের সাথে কথা বলা

আজ খুব কাজের চাপ।
There is a lot of work today.
(দেয়ার ইজ অ্য লট অফ ওয়ার্ক টুডে।)

আজ কাজ খুব বেশি।
Work is very heavy today.
(ওয়ার্ক ইজ ভেরি হেভি টুডে।)

চলো একটু বাইরে যাই।
Let’s go outside for a bit.
(লেটস গো আউটসাইড ফর অ্য বিট।)

চলো লাঞ্চ করে আসি।
Let’s go for lunch.
(লেটস গো ফর লাঞ্চ।)

আজ আমাদের মিটিং আছে।
We have a meeting today.
(উই হ্যাভ অ্য মিটিং টুডে।)

মিটিংটা কখন?
When is the meeting?
(হোয়েন ইজ দ্য মিটিং?)

মিটিংটা কোথায় হবে?
Where will the meeting be held?
(হোয়েয়ার উইল দ্য মিটিং বি হেল্ড?)

মিটিংটা দেরি হবে।
The meeting will be late.
(দ্য মিটিং উইল বি লেট।)

মিটিংটা বাতিল হয়েছে।
The meeting has been cancelled.
(দ্য মিটিং হ্যাজ বিন ক্যান্সেল্ড।)

সাহায্য চাওয়া

তুমি কি আমাকে সাহায্য করতে পারো?
Can you help me?
(ক্যান ইউ হেল্প মি?)

এই কাজটা করতে একটু গাইড করবেন?
Could you guide me on this task?
(কুড ইউ গাইড মি অন দিস টাস্ক?)

একটু বুঝিয়ে দাও।
Please explain it to me.
(প্লিজ এক্সপ্লেইন ইট টু মি।)

আমি বুঝতে পারিনি।
I did not understand.
(আই ডিড নট আন্ডারস্ট্যান্ড।)

আরেকবার বুঝিয়ে বলবেন?
Could you please explain it again?
(কুড ইউ প্লিজ এক্সপ্লেইন ইট অ্যাগেইন?)

এই অংশটা আমার কাছে পরিষ্কার না।
This part is not clear to me.
(দিস পার্ট ইজ নট ক্লিয়ার টু মি।)

আমি কি একটু প্রশ্ন করতে পারি?
May I ask a question?
(মে আই আস্ক অ্য কোয়েশ্চন?)

Salary সম্বন্ধিত sentences

আমার বেতন কখন পাব?
When will I get my salary?
(হোয়েন উইল আই গেট মাই স্যালারি?)

এই মাসের বেতন কবে আসবে?
When will this month’s salary be credited?
(হোয়েন উইল দিস মান্থস স্যালারি বি ক্রেডিটেড?)

এখনো আমি বেতন পাইনি।
I have not received my salary yet.
(আই হ্যাভ নট রিসিভড মাই স্যালারি ইয়েট।)

বেতন কি আজ দেওয়া হবে?
Will the salary be paid today?
(উইল দ্য স্যালারি বি পেইড টুডে?)

আমি কি স্যালারি ইনক্রিমেন্ট পেতে পারি?
Can I get a salary increment?
(ক্যান আই গেট অ্য স্যালারি ইনক্রিমেন্ট?)

Email & Computer সংক্রান্ত বাক্য

আমি একটা ইমেইল পাঠিয়েছি।
I have sent an email.
(আই হ্যাভ সেন্ট অ্যান ইমেইল।)

ইমেইলটা চেক করো।
Please check the email.
(প্লিজ চেক দ্য ইমেইল।)

দয়া করে ইমেইলটা দেখে নিও।
Please have a look at the email.
(প্লিজ হ্যাভ অ্য লুক অ্যাট দ্য ইমেইল।)

ফাইলটা পাঠাও।
Please send the file.
(প্লিজ সেন্ড দ্য ফাইল।)

সিস্টেম কাজ করছে না।
The system is not working.
(দ্য সিস্টেম ইজ নট ওয়ার্কিং।)

আমার সিস্টেম হ্যাং হয়ে গেছে।
My system has hung.
(মাই সিস্টেম হ্যাজ হাং।)

লগইন করতে পারছি না।
I am unable to log in.
(আই অ্যাম অনেবল টু লগ ইন।)

ফাইলটা ডাউনলোড করা যাচ্ছে না।
The file cannot be downloaded.
(দ্য ফাইল ক্যানট বি ডাউনলোডেড।)

ইন্টারনেট খুব স্লো।
The internet is very slow.
(দ্য ইন্টারনেট ইজ ভেরি স্লো।)

মিটিং ইংলিশ

মিটিং শুরু করা যাক।
Let’s start the meeting.
(লেটস স্টার্ট দ্য মিটিং।)

সবাই কি এসেছে?
Is everyone here?
(ইজ এভরিওয়ান হিয়ার?)

আমার একটা আইডিয়া আছে।
I have an idea.
(আই হ্যাভ অ্যান আইডিয়া।)

আমি একমত্।
I agree.
(আই অ্যাগ্রি।)

আমি একমত্ নই।
I don’t agree.
(আই ডোন্ট অ্যাগ্রি।)

আরেকটু পরিষ্কার করে বলুন।
Please explain it clearly.
(প্লিজ এক্সপ্লেইন ইট ক্লিয়ারলি।)

মিটিং শেষ।
The meeting is over.
(দ্য মিটিং ইজ ওভার।)

আমরা পরে আলোচনা করব।
We will discuss it later.
(উই উইল ডিসকাস ইট লেটার।)

কাজ নিয়ে সমস্যা হলে

আমার একটা সমস্যা আছে।
I have a problem.
(আই হ্যাভ অ্য প্রবলেম।)

এই কাজটা কঠিন।
This work is difficult.
(দিস ওয়ার্ক ইজ ডিফিকাল্ট।)

আজ আমি কাজ শেষ করতে পারব না।
I won’t be able to finish the work today.
(আই ওন্ট বি এবল টু ফিনিশ দ্য ওয়ার্ক টুডে।)

একটু সময় লাগবে।
It will take some time.
(ইট উইল টেক সাম টাইম।)

আজকের ক্লাসে আমরা শিখলাম —
✔️ Office introduction
✔️ Boss & colleague English
✔️ Phone, email, meeting English
✔️ Real spoken office sentences

প্র্যাকটিস করো, অফিসে কথা বলতে আর কোনো সমস্যা হবে না! 😊


Share This Awesome Post 😊

Leave a Comment