Madhyamik 2026 Math Question Paper Solved PDF | মাধ্যমিক ২০২৬ অঙ্ক প্রশ্নের সম্পূর্ণ সমাধান

Share This Awesome Post 😊

মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় অঙ্ক বিষয়টি নিয়ে প্রায় সবার মনেই একটু বাড়তি ভয় আর চিন্তা কাজ করে। সিলেবাসের কোন কোন অধ্যায় থেকে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে, প্রশ্নের ধরন কেমন হবে এবং সময়ের মধ্যে সব উত্তর নির্ভুলভাবে শেষ করা যাবে কি না—এই দ্বিধাদ্বন্দ্ব থাকা খুব স্বাভাবিক। সেই প্রস্তুতিকে একদম সহজ ও নিখুঁত করতে প্রয়োজন বিগত ও আসন্ন প্রশ্নকাঠামোর স্পষ্ট ধারণা। তোমাদের কথা মাথায় রেখেই এখানে সাজিয়ে দেওয়া হয়েছে Madhyamik 2026 Math Question Paper Solved PDF, যাতে তোমরা প্রতিটি প্রশ্নের ধরন বুঝে নিয়ে আগে থেকেই সেরা প্রস্তুতি নিতে পারো এবং পরীক্ষার হলে পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে বসতে পারো।

যাঁরা ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার জন্য দিনরাত পরিশ্রম করছ, তাঁদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের স্টেপ-বাই-স্টেপ ব্যাখ্যা সহ মাধ্যমিক ২০২৬ অঙ্ক প্রশ্নের সম্পূর্ণ সমাধান নিচে পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে। পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি ও ত্রিকোণমিতি—প্রতিটি বিভাগের গুরুত্বপূর্ণ সমস্যার সঠিক সমাধান এখানে পেয়ে যাবে, যা নিজের দুর্বল জায়গাগুলো শুধরে নিতে দারুণ সাহায্য করবে।

WhatsApp Channel
WhatsApp Channel (মাধ্যমিক) Join Now
Telegram Channel
Telegram Channel (মাধ্যমিক) Join Now
YouTube Channel
YouTube Channel (মাধ্যমিক) Subscribe

Class 10-এর সম্পূর্ণ প্রস্তুতি মানেই EduDues 💙


Madhyamik 2026 Math Question Paper Solved PDF

মাধ্যমিক ২০২৬ অঙ্ক প্রশ্নের সম্পূর্ণ সমাধান ভিডিও

1. নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো।1 × 6 = 6

(i) কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে, বার্ষিক সরল সুদের হার কত?

(a) 5% (b) 10% (c) 15% (d) 20%
উত্তরঃ (b) 10%
সমাধানঃ

ধরি, মূলধন P টাকা এবং বার্ষিক সরল সুদের হার r%।

শর্তানুসারে,

P + P × 10 × r100 = 2P

⇒     P × 10 × r100 = 2P − P

⇒     Pr10 = P

⇒    r = 10

∴ বার্ষিক সরল সুদের হার 10%।


(ii) ax² + bx + c = 0 (a > 0) এর বীজদুটি সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হওয়ার শর্ত হবে –

(a) b = 0, c = 0 (b) b = 0, c > 0 (c) b = 0, c < 0 (d) b > 0, c = 0
উত্তরঃ (c) b = 0, c < 0
সমাধানঃ

ধরি, একটি বীজ α

∴ অপর বীজটি হবে −α

∴ α + (−α) = − ba

⇒ − ba = 0

⇒ b = 0

α × (−α) = ca

⇒ −α² = ca

⇒ c = −aα²

যেহেতু a > 0 এবং α বাস্তব

∴ c < 0

সুতরাং নির্ণেয় শর্ত হল b = 0, c < 0


(iii) 6, 7, x, y, 16 সংখ্যাগুলির গড় 9 হলে :

(a) x + y = 21 (b) x + y = 16 (c) x − y = 21 (d) x − y = 19
উত্তরঃ (b) x + y = 16
সমাধানঃ

6 + 7 + x + y + 165 = 9

⇒    29 + x + y = 45

⇒    x + y = 45 − 29

⇒    x + y = 16


(iv) একটি বৃত্তের 121 সেমি দৈর্ঘ্যের চাপ কেন্দ্রে 77° কোণ উৎপন্ন করলে বৃত্তটির ব্যাসার্ধ হবে –

(a) 110 সেমি (b) 100 সেমি (c) 90 সেমি (d) 70 সেমি
উত্তরঃ (c) 90 সেমি
সমাধানঃ

আমরা জানি, S = rθ

∴ 121 = r · 77π180

⇒ r = 121 × 18077 × π

⇒ r = 121 × 180 77 × 227

⇒ r = 11 × 18022

⇒ r = 90

∴ ব্যাসার্ধ = 90 সেমি


(v) একটি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য a একক এবং কর্ণের দৈর্ঘ্য d একক হলে a ও d এর সম্পর্ক হবে –

(a) √2 a = d (b) √3 a = d (c) a = √3 d (d) a = √2 d
উত্তরঃ (b) √3 a = d
সমাধানঃ

কর্ণের দৈর্ঘ্য (d) = a√3

∴ d = √3 a


(vi) O কেন্দ্রীয় বৃত্তের ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। BC কে E পর্যন্ত বর্ধিত করা হল। ∠DCE = 96° হলে, ∠BOD এর মান কত?

(a) 42° (b) 84° (c) 142° (d) 168°
উত্তরঃ (d) 168°
A D B C E O সমাধানঃ

∠DCE = 96°

∴ ∠BCD = 180° − 96° = 84°

∠BOD = 2∠BCD

= 2 × 84° = 168°

∴ ∠BOD = 168°

2. শূন্যস্থান পূরণ করো (যে কোনো 5 টি) :1 × 5 = 5

(i) এক বছরে আসল ও সুদ-আসলের অনুপাত 8 : 9 হলে বার্ষিক সুদের হার  ।

সমাধানঃ

ধরি, আসল 8x টাকা

∴ সুদ-আসল = 9x টাকা

∴ সুদ = (9x − 8x) টাকা

= x টাকা

সুদ = আসল × সময় × সুদের হার100

∴    x = 8x × 1 × r100

⇒    r = 100x8x

⇒    r = 252

⇒    r = 12 12

∴    সুদের হার 12 12%

উত্তরঃ 12 12%

(ii) (√3 − 5) এর অনুবন্ধী করণী  ।

উত্তরঃ (√3 − 5) এর অনুবন্ধী করণী (−√3 − 5)।

(iii) কোনো বৃত্তের একটি ব্যাসের দুই প্রান্তের অঙ্কিত স্পর্শকদ্বয় পরস্পর  ।

উত্তরঃ সমান্তরাল

(iv) যদি x = a secθ ও y = b cotθ হয় তবে x²a² − b²y² =  ।

সমাধানঃ

x = a secθ

∴ secθ = xa

y = b cotθ

∴ yb = cotθ

⇒ tanθ = by

আমরা জানি,    sec²θ − tan²θ = 1

∴     x²a² − b²y² = 1

উত্তরঃ 1

(v) একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ 3r হলে, তার সমগ্রতলের ক্ষেত্রফল  ।

সমাধানঃ

সমগ্রতলের ক্ষেত্রফল = 2πr² + πr²

= 3πr²

= 3π(3r)² = 3π(9r²)

= 27πr²

উত্তরঃ 27πr²

(vi) 1, 2, 3, 4, 5 সংখ্যাগুলির পরিসংখ্যা যথাক্রমে 1, 2, 3, 4 এবং f এবং তাদের যৌগিক গড় 4 হলে f এর মান  ।

সমাধানঃ

যৌগিক গড় = (1 × 1) + (2 × 2) + (3 × 3) + (4 × 4) + 5f1 + 2 + 3 + 4 + f

⇒    4 = 1 + 4 + 9 + 16 + 5f10 + f

⇒    40 + 4f = 30 + 5f

⇒    10 = f

⇒    f = 10

উত্তরঃ 10

3. সত্য বা মিথ্যা লেখো (যেকোনো পাঁচটি)1 × 5 = 5

(i) sin²θ = (sinθ)², 0° < θ < 90°

উত্তরঃ সত্য

(ii) 4 সেমি. ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের মধ্যে অন্তর্লিখিত বৃহত্তম ঘনকের বাহুর দৈর্ঘ্য 4√2 সেমি.।

উত্তরঃ মিথ্যা
a সমাধানঃ

ধরি, ঘনকের বাহুর দৈর্ঘ্য a সেমি.

∴  ঘনকের কর্ণের দৈর্ঘ্য a√3 সেমি.

আবার, গোলকের ব্যাস = ঘনকের কর্ণ

∴  2 × 4 = a√3

⇒  a = 8√3

⇒  a = 8√33

∴  ঘনকের বাহুর দৈর্ঘ্য 8√33 সেমি.।

∴ বিবৃতিটি মিথ্যা


(iii) অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থিত কোণ স্থূলকোণ।

উত্তরঃ বিবৃতিটি মিথ্যা
সূক্ষ্মকোণ P A B

APB বৃত্তাংশটি অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর।

∴ ∠APB হল সূক্ষ্মকোণ


(iv) x − 3, x − 1, 7, x, 2x − 1, 3x − 5 রাশিগুলির যৌগিক গড় 7.5 হলে তাদের মধ্যমা 3 হবে।

উত্তরঃ মিথ্যা
সমাধানঃ

(x − 3) + (x − 1) + 7 + x + (2x − 1) + (3x − 5)6 = 7.5

⇒   8x − 36 = 7.5

⇒  8x − 3 = 45

⇒  8x = 45 + 3

⇒  x = 488

⇒  x = 6

∴ রাশিগুলি হল— 3, 5, 7, 6, 11, 13

মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, 3, 5, 6, 7, 11, 13

এক্ষেত্রে n = 6

∴ মধ্যমা = n2 তম + ( n2 + 1) তম 2

= 62 তম + ( 62 + 1) তম 2

= 3 তম + 4 তম2

= 6 + 72

= 132 = 6.5


(v) x ∝ 1y হলে (xy)10 ধ্রুবক।

সমাধানঃ

x ∝ 1y

⇒  x = ky   [ k হল অশূন্য ভেদ ধ্রুবক ]

⇒  xy = k

∴  (xy)10 = k10 = ধ্রুবক

∴ বিবৃতিটি সত্য

(vi) একটি ব্যবসায়ে রাজু ও আসিফের মূলধনের অনুপাত 5 : 4 এবং রাজু মোট লাভের 80 টাকা পেলে আসিফ পায় 100 টাকা।

সমাধানঃ

ধরি, মোট লাভ x টাকা।

∴   55 + 4 × x = 80

⇒   59 × x = 80

⇒  x = 16 × 9

⇒  x = 144

∴ আসিফ পায় = ( 45 + 4 × 144 ) টাকা = (4 × 16) টাকা = 64 টাকা

∴ বিবৃতিটি মিথ্যা

4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যেকোনো দশটি) :2 × 10 = 20

(i) A এবং B যথাক্রমে 15,000 টাকা ও 45,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করল। 6 মাস পর B লভ্যাংশ হিসাবে 3030 টাকা পেলে, A এর লভ্যাংশ কত?

সমাধানঃ

A এবং B এর মূলধনের অনুপাত

= (15000 × 6) : (45000 × 6)

= 15 : 45

= 1 : 3

ধরি, মোট লভ্যাংশ x টাকা।

∴   31 + 3 × x = 3030

⇒   34 × x = 3030

⇒  x = 3030 × 43

⇒  x = 4040

∴  A এর লভ্যাংশ = ( 11 + 3 × 4040 ) টাকা

= 14 × 4040 টাকা = 1010 টাকা

উত্তরঃ A এর লভ্যাংশ 1010 টাকা।

(ii) ΔABC এর BC বাহুর সমান্তরাল সরলরেখা AB ও AC কে যথাক্রমে P ও Q বিন্দুতে ছেদ করে। যদি AP = 4 সেমি., QC = 9 সেমি. এবং PB = AQ হয় তাহলে PB এর মান নির্ণয় করো।

A B C P Q 4 x x 9 সমাধানঃ

যেহেতু PQ || BC

∴   APPB = AQQC

⇒   4x = x9     [ PB = AQ = x ধরা হল ]

⇒  x² = 36

⇒  x = 6

∴  PB = 6 সেমি.।


(iii) O কেন্দ্রীয় বৃত্তের AB ও CD জ্যা দুটি কেন্দ্র থেকে সমদূরবর্তী। ∠AOB = 60° এবং CD = 6 সেমি. হলে, বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত?

60° A B C D O সমাধানঃ

AB এবং CD জ্যা দ্বয় কেন্দ্র থেকে সমদূরবর্তী।

∴  AB = CD

∴  AB = 6 সেমি.।

আবার ΔAOB ত্রিভুজে ∠AOB = 60°

OA = OB [একই বৃত্তের ব্যাসার্ধ]

∴  ∠OAB = ∠OBA

আবার, ΔOAB থেকে পাই,

∠OAB + ∠OBA + ∠AOB = 180°

⇒  ∠OAB + ∠OAB + 60° = 180°

⇒  2∠OAB = 120°

⇒  ∠OAB = 60°

∴  ∠OAB = ∠OBA = ∠AOB = 60°

সুতরাং ΔOAB সমবাহু ত্রিভুজ।

∴  AB = OA = OB = 6 সেমি.।

∴ বৃত্তটির ব্যাসার্ধ 6 সেমি.।

(iv) tanθ + cotθ = 2 হলে, tan⁷θ + cot⁷θ -এর মান নির্ণয় করো।

সমাধানঃ

tanθ + cotθ = 2

⇒  tanθ + 1tanθ = 2

⇒   tan²θ + 1tanθ = 2

⇒  tan²θ + 1 = 2tanθ

⇒  tan²θ − 2tanθ + 1 = 0

⇒  (tanθ − 1)² = 0

⇒  tanθ − 1 = 0

⇒  tanθ = 1

∴  tan⁷θ + cot⁷θ = tan⁷θ + 1tan⁷θ     [∵ cotθ = 1tanθ ]

= (1)⁷ + 1(1)⁷

= 1 + 1 = 2

উত্তরঃ 2

(v) x ও y ধনাত্মক বাস্তব রাশি হলে, secθ = xy হতে পারে কি ? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

সমাধানঃ

x ও y ধনাত্মক বাস্তব রাশি হলে secθ = xy হতে পারে।

আমরা জানি secθ = অতিভুজভূমি

যেহেতু অতিভুজ সর্বদা ভূমির থেকে বড়ো হয় অর্থাৎ secθ এর মান সর্বদা 1 এর বেশি হয়।

∴   xy > 1 হবে।

∴ secθ = xy  সম্ভব যখন x > y

(vi) দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1 : 2 এবং ভূমির পরিধির অনুপাত 3 : 4 হলে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো।

সমাধানঃ

ধরি, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা h একক। ∴ অন্যটির উচ্চতা 2h একক।

আরও ধরি লম্ববৃত্তাকার চোঙ দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে r₁ একক এবং r₂ একক।

∴  2πr₁ : 2πr₂ = 3 : 4

⇒  r₁ : r₂ = 3 : 4

⇒   r₁r₂ = 34

∴ চোঙদুটির আয়তনের অনুপাত = πr₁²h : πr₂²(2h)

= πr₁²hπr₂²(2h)

= ( r₁r₂ )² × 12

= ( 34 )² × 12

= 916 × 12

= 932 = 9 : 32


(vii) যদি x₁, x₂, …, xn রাশিগুলির যৌগিক গড় x̄ হয়, তাহলে প্রমাণ করো যে, ∑i=1n (xi − x̄)² = ∑i=1n xi² − nx̄²

সমাধানঃ

x₁, x₂, x₃, …, xn রাশিগুলির গড় x̄

∴   x₁ + x₂ + x₃ + … + xnn = x̄

বামপক্ষ : ∑i=1n (xi − x̄)²

= (x₁ − x̄)² + (x₂ − x̄)² + (x₃ − x̄)² + … + (xn − x̄)²

= (x₁² − 2x₁x̄ + x̄²) + (x₂² − 2x₂x̄ + x̄²) + … + (xn² − 2xnx̄ + x̄²)

= (x₁² + x₂² + … + xn²) − 2x̄(x₁ + x₂ + x₃ + … + xn) + x̄² + x̄² + … + x̄² (n সংখ্যক পদ পর্যন্ত)

= ∑xi² − 2nx̄ [ x₁ + x₂ + x₃ + … + xnn ] + nx̄²

= ∑xi² − 2nx̄(x̄) + nx̄²

= ∑xi² − 2nx̄² + nx̄²

= ∑xi² − nx̄²

∴ ∑i=1n (xi − x̄)² = ∑i=1n (xi² − nx̄²) [প্রমাণিত]

(viii) সুদের হার 5.5% থেকে 6% -এ বৃদ্ধি পেলে কিছু টাকার বার্ষিক সুদ 49.50 টাকা বৃদ্ধি পায়। আসল নির্ণয় করো।

সমাধানঃ

ধরি, আসল P টাকা।

∴   P × 1 × 6100 − P × 1 × 5.5100 = 49.50

⇒  6P − 5.5P = 4950

⇒  0.5P = 4950

⇒  P = 49500.5

⇒  P = 495005

⇒  P = 9900

উত্তরঃ আসলের পরিমাণ 9900 টাকা।

(ix) x² − 4x = K(x − 1) − 5 সমীকরণটির বীজদ্বয়ের সমষ্টি 7 হলে K এর মান নির্ণয় করো।

সমাধানঃ

x² − 4x = K(x − 1) − 5

⇒  x² − 4x = Kx − K − 5

⇒  x² − 4x − Kx + (K + 5) = 0

⇒  x² − (4 + K)x + (K + 5) = 0

সমীকরণটিকে ax² + bx + c = 0 সমীকরণের সাথে তুলনা করে পাই,

a = 1, b = −(4 + K) এবং c = (K + 5)

বীজদ্বয়ের সমষ্টি = − ba = 4 + K1

∴  4 + K = 7

⇒  K = 7 − 4

⇒  K = 3

উত্তরঃ 3

(x) (a + b) : √ab = 2 : 1 হলে, a : b নির্ণয় করো।

সমাধানঃ

(a + b) : √ab = 2 : 1

⇒   a + b√ab = 21

⇒   (a + b)²ab = 41

⇒   (a + b)²4ab = 44

⇒   (a + b)²4ab = 1

⇒  (a + b)² = 4ab

⇒  (a + b)² − 4ab = 0

⇒  (a − b)² = 0

⇒  a − b = 0

⇒  a = b

⇒   ab = 1

∴ a : b = 1 : 1 (উত্তরঃ)

(xi) একটি গোলকের ব্যাসার্ধ 50% বাড়ালে আয়তন শতকরা কত বাড়বে ?

সমাধানঃ

ধরি, গোলকের ব্যাসার্ধ r একক।

∴  গোলকের আয়তন = 43 πr³ ঘনএকক।

গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে, পরিবর্তিত ব্যাসার্ধ

হবে = ( r + 50r100 ) একক

= ( r + r2 ) একক

= 3r2 একক।

∴  আয়তন হবে = 43 π ( 3r2 )³ ঘনএকক

= 43 × π × 278 r³ ঘনএকক

= 92 πr³ ঘনএকক

∴  আয়তন বাড়বে = ( 92 πr³ − 43 πr³ ) ঘনএকক

= 27 − 86 πr³ ঘনএকক

= 196 πr³ ঘনএকক

∴  আয়তন শতকরা বাড়বে = ( 196 πr³ 43 πr³ × 100 )%

= ( 196 × 34 × 100 )%

= 237.5%


(xii) ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। যদি AD = AB, ∠DAC = 60° এবং ∠BDC = 50° হয় তাহলে ∠ACD এর মান নির্ণয় করো।

60° 50° A D B C সমাধানঃ

∠BDC = 50°

∴  ∠BAC = 50° [একই বৃত্তাংশস্থ কোণ]

∴  ∠BAD = ∠BAC + ∠CAD

= 50° + 60°

= 110°

এখন ΔABD ত্রিভুজ থেকে পাই,

∠ABD = ∠ADB   [∵ AB = AD]

আবার,  ∠ABD + ∠ADB + ∠BAD = 180°

⇒  ∠ABD + ∠ABD + 110° = 180°   [∵ ∠ABD = ∠ADB]

⇒  2∠ABD = 70°

⇒  ∠ABD = 35°

∴  ∠ACD = 35°   [∵ ∠ABD = ∠ACD, একই বৃত্তাংশস্থ কোণ]

∴ ∠ACD = 35° (উত্তরঃ)
গণিত সমাধান – প্রশ্ন ৫

5. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ5

(i) যদি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার প্রথম বছর 4% ও দ্বিতীয় বছর 5% হয়, তাহলে 25,000 টাকার 2 বছরের সুদ নির্ণয় করো।

সমাধানঃ

মূলধন P = 25000 টাকা

বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার—

r₁ = 4% (প্রথম বছর)

r₂ = 5% (দ্বিতীয় বছর)

∴  2 বছরের চক্রবৃদ্ধি সুদ = P ( 1 + r₁100 )( 1 + r₂100 ) − P

= 25000 ( 1 + 4100 )( 1 + 5100 ) − 25000

= 25000 × 2625 × 2120 − 25000

= (50 × 26 × 21) − 25000

= 27300 − 25000

= 2300

উত্তরঃ 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 2300 টাকা

(ii) তিনবন্ধু 4800 টাকা, 6600 টাকা ও 9600 টাকা নিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করল। প্রথম জন দেখাশোনার জন্য লাভের 18 অংশ বেতন হিসাবে পেল এবং বাকি লাভ মূলধনের অনুপাতে বণ্টিত হল। এক বছর পর প্রথমজন 780 টাকা পেলে বাকি দুজন কত টাকা করে পাবে ?

সমাধানঃ

ধরি, মোট লাভ x টাকা।

তিন বন্ধুর মূলধনের অনুপাত = 4800 : 6600 : 9600

= 48 : 66 : 96

= 24 : 33 : 48

= 8 : 11 : 16

প্রথম জন দেখাশোনার জন্য পায় x8 টাকা।

বাকি লাভ = ( x − x8 ) টাকা = 7x8 টাকা।

এই 7x8 টাকা মূলধনের অনুপাতে বণ্টিত হয়।

∴  প্রথম জন পায় = ( 88 + 11 + 16 × 7x8 ) টাকা

= 7x35 টাকা = x5 টাকা

∴  প্রথম জন মোট পায় = ( x8 + x5 ) টাকা

= ( 5x + 8x40 ) টাকা = 13x40 টাকা

শর্তানুসারে,

13x40 = 780

⇒  x = 780 × 4013

⇒  x = 2400

∴  মোট লাভ = 2400 টাকা।

বাকি লাভ = 78 x = ( 78 × 2400 ) টাকা = 2100 টাকা

∴  দ্বিতীয় বন্ধু পাবে = ( 118 + 11 + 16 × 2100 ) টাকা

= ( 1135 × 2100 ) টাকা = 660 টাকা

এবং তৃতীয় বন্ধু পাবে = ( 168 + 11 + 16 × 2100 ) টাকা

= ( 1635 × 2100 ) টাকা = 960 টাকা

∴ দ্বিতীয় ও তৃতীয় বন্ধু পাবে যথাক্রমে 660 টাকা এবং 960 টাকা।
গণিত সমাধান – প্রশ্ন ৬

6. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :3

(i) সমাধান করো : b(c − a)x² + c(a − b)x + a(b − c) = 0

সমাধানঃ

b(c − a)x² + c(a − b)x + a(b − c) = 0

⇒  b(c − a)x² − c(b − a)x + a(b − c) = 0

⇒  b(c − a)x² − {b(c − a) + a(b − c)}x + a(b − c) = 0

⇒  b(c − a)x² − b(c − a)x − a(b − c)x + a(b − c) = 0

⇒  b(c − a)x(x − 1) − a(b − c)(x − 1) = 0

⇒  (x − 1){b(c − a)x − a(b − c)} = 0

∴  x − 1 = 0              অথবা      b(c − a)x − a(b − c) = 0

⇒  x = 1                          ⇒  x = a(b − c)b(c − a)

∴ নির্ণেয় সমাধান    x = 1 ,    x = a(b − c)b(c − a)   (উত্তরঃ)

(ii) দুই অঙ্কের একটি সংখ্যার দশকের অঙ্ক এককের অঙ্কের অপেক্ষা 3 কম। অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটি থেকে 15 কম। সংখ্যাটি নির্ণয় করো।

সমাধানঃ

ধরি, দুই অঙ্কের সংখ্যার এককের অঙ্ক হল x

∴  দশকের অঙ্ক হল (x − 3)।

∴  সংখ্যাটি হল 10(x − 3) + x

শর্তানুসারে,

10(x − 3) + x − x(x − 3) = 15

⇒  10x − 30 + x − x² + 3x = 15

⇒  14x − 30 − x² = 15

⇒  −x² + 14x − 30 − 15 = 0

⇒  −x² + 14x − 45 = 0

⇒  x² − 14x + 45 = 0

⇒  x² − 9x − 5x + 45 = 0

⇒  x(x − 9) − 5(x − 9) = 0

⇒  (x − 9)(x − 5) = 0

∴  x − 9 = 0          অথবা      x − 5 = 0

⇒  x = 9                      ⇒  x = 5

x = 9 হলে, সংখ্যাটি হবে = 10(9 − 3) + 9 = 60 + 9 = 69

আবার x = 5 হলে, সংখ্যাটি হবে = 10(5 − 3) + 5 = 10 × 2 + 5 = 25

উঃ সংখ্যাটি হবে 69 অথবা 25
গণিত সমাধান – প্রশ্ন ৭

7. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :3

(i) (x³ + y³) ∝ (x³ − y³) হলে, দেখাও যে (x² + y²) ∝ xy

সমাধানঃ

(x³ + y³) ∝ (x³ − y³)

∴  x³ + y³ = k′(x³ − y³)   [ k′ হল অশূন্য ভেদ ধ্রুবক ]

⇒   x³ + y³x³ − y³ = k′1

⇒   x³ + y³ + x³ − y³x³ + y³ − x³ + y³ = k′ + 1k′ − 1   [ যোগ-ভাগ প্রক্রিয়া ]

⇒   2x³2y³ = k′ + 1k′ − 1

⇒   x³y³ = k′ + 1k′ − 1

⇒  ( xy )³ = k′ + 1k′ − 1

⇒   xy = ( k′ + 1k′ − 1 )13

⇒   xy = k″   [ k″ = ( k′ + 1k′ − 1 )13 , k″ হল অশূন্য ভেদ ধ্রুবক ]

⇒  x = k″y

∴   x² + y²xy = (k″y)² + y²(k″y)y = k″²y² + y²k″y²

= y²(k″² + 1)y² k″ = k″² + 1k″ = ধ্রুবক

∴   x² + y²xy = ধ্রুবক

∴ (x² + y²) ∝ xy [প্রমাণিত]

(ii) x(2 − √3) = y(2 + √3) = 1 হলে 3x² − 5xy + 3y² এর মান নির্ণয় করো।

সমাধানঃ

x(2 − √3) = y(2 + √3) = 1

∴  x = 12 − √3 × 2 + √32 + √3 = 2 + √3(2)² − (√3)²

= 2 + √34 − 3 = (2 + √3)

এবং,  y = 12 + √3 × 2 − √32 − √3

= 2 − √32² − (√3)²

= 2 − √34 − 3 = (2 − √3)

∴  x + y = 2 + √3 + 2 − √3 = 4

xy = (2 + √3)(2 − √3)

= 2² − (√3)² = 4 − 3 = 1

∴  3x² − 5xy + 3y²

= 3(x² + y²) − 5xy

= 3{(x + y)² − 2xy} − 5xy

= 3(x + y)² − 6xy − 5xy

= 3(x + y)² − 11xy

= 3(4)² − 11(1)

= 48 − 11 = 37

উত্তরঃ 37
গণিত সমাধান – প্রশ্ন ৮

8. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :3

(i) a + b − ca + b = b + c − ab + c = c + a − bc + a এবং a + b + c ≠ 0 হলে প্রমাণ করো যে a = b = c

সমাধানঃ

a + b − ca + b = b + c − ab + c = c + a − bc + a

⇒   a + ba + b − ca + b = b + cb + c − ab + c = c + ac + a − bc + a

⇒  1 − ca + b = 1 − ab + c = 1 − bc + a

⇒  − ca + b = − ab + c = − bc + a

⇒   ca + b = ab + c = bc + a

⇒   ca + b + 1 = ab + c + 1 = bc + a + 1

⇒   c + a + ba + b = a + b + cb + c = b + c + ac + a

∴   a + b + ca + b = a + b + cb + c

⇒   a + b + ca + b − a + b + cb + c = 0

⇒  (a + b + c)( 1a + b − 1b + c ) = 0

∵  a + b + c ≠ 0      ∴   1a + b − 1b + c = 0

⇒   1b + c = 1a + b

⇒  a + b = b + c

⇒  a = c     —(i)

আবার,   a + b + cb + c = b + c + ac + a

⇒   a + b + cb + c − b + c + ac + a = 0

⇒  (a + b + c)( 1b + c − 1c + a ) = 0

∵  a + b + c ≠ 0      ∴   1b + c − 1c + a = 0

⇒   1b + c = 1c + a

⇒  c + a = b + c

⇒  a = b     —(ii)

(i) ও (ii) থেকে পাই,

a = b = c [প্রমাণিত]

(ii) x = 8aba + b হলে, x + 4ax − 4a + x + 4bx − 4b এর মান নির্ণয় করো।

সমাধানঃ

x = 8aba + b

⇒  x = 4a · 2ba + b

⇒   x4a = 2ba + b

⇒   x + 4ax − 4a = 2b + a + b2b − a − b   [ যোগ-ভাগ প্রক্রিয়ায় পাই ]

⇒   x + 4ax − 4a = 3b + ab − a     —(i)

আবার,  x = 8aba + b

⇒  x = 4b · 2aa + b

⇒   x4b = 2aa + b

⇒   x + 4bx − 4b = 2a + a + b2a − a − b

⇒   x + 4bx − 4b = 3a + ba − b     —(ii)

∴   x + 4ax − 4a + x + 4bx − 4b

= 3b + ab − a + 3a + ba − b   [ (i) ও (ii) থেকে পাই ]

= 3b + ab − a − 3a + bb − a

= 3b + a − 3a − bb − a

= 2b − 2ab − a

= 2(b − a)b − a = 2

∴ x + 4ax − 4a + x + 4bx − 4b = 2 (উত্তরঃ)
গণিত সমাধান – প্রশ্ন ৯ ও ১০

9. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও :5

(i) প্রমাণ করো কোনো বৃত্তের একটি বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ঐ চাপের দ্বারা গঠিত যেকোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ।

উত্তরঃ [ উপপাদ্য– 34 দেখো ]

(ii) প্রমাণ করো যে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে স্পর্শবিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরলরেখার ওপর অবস্থিত হবে।

উত্তরঃ [ উপপাদ্য– 42 দেখো ]

10. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও :3

(i) একটি সমদ্বিবাহু ত্রিভুজ ABC এর ∠B সমকোণ। ∠BAC এর সমদ্বিখণ্ডক BC কে D বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করো যে CD² = 2BD²

90° A B C D E সমাধানঃ

ABC সমদ্বিবাহু ত্রিভুজের ∠B সমকোণ, ∠A এর সমদ্বিখণ্ডক BC কে D বিন্দুতে ছেদ করে।

প্রমাণ করতে হবে যে CD² = 2BD²

অঙ্কন : D বিন্দু থেকে AC এর ওপর DE লম্ব অঙ্কন করা হল।

প্রমাণ : ΔABC সমদ্বিবাহু ত্রিভুজ যার ∠B = 90°

∴  ∠BAC = ∠ACB = 180° − 90°2

⇒  ∠ACB = 45°

আবার ∠DEC = 90°, ∠DCE = 45°

∴  ∠CDE = 180° − (∠DEC + ∠DCE)

= 180° − (90° + 45°)

= 180° − 135° = 45°

∴  ΔCDE তে ∠CDE = ∠DCE = 45°

∴  DE = CE     —(i)

এখন, ΔABD ও ΔADE এর মধ্যে পাই,

∠ABD = ∠AED = 90°

∠BAD = ∠EAD   [∵ AD হল ∠A -এর সমদ্বিখণ্ডক]

এবং AD সাধারণ বাহু

∴  ΔABD ≅ ΔADE   [A-A-S শর্তানুসারে]

∴  BD = DE [অনুরূপ বাহু]     —(ii)

সমকোণী ত্রিভুজ ΔDCE থেকে পাই,

DE² + CE² = CD²

⇒  DE² + DE² = CD²   [∵ DE = CE]

⇒  2DE² = CD²

⇒  2BD² = CD²   [∵ DE = BD]

⇒ CD² = 2BD² [প্রমাণিত]

(ii) ABCD আয়তক্ষেত্রের অভ্যন্তরে O একটি বিন্দু, প্রমাণ করো যে OA² + OC² = OD² + OB²

A D B C O P Q R S সমাধানঃ

ABCD একটি আয়তক্ষেত্র যার অভ্যন্তরে যেকোনো একটি বিন্দু O।

প্রমাণ করতে হবে, OA² + OC² = OD² + OB²

অঙ্কন : O বিন্দু দিয়ে যথাক্রমে AD ও BC বাহু এবং AB ও DC বাহুর সমান্তরাল সরলরেখা অঙ্কন করা হল। এর ফলে চারটি আয়তক্ষেত্র তৈরি হল যেগুলি হল— OPBS, OSCQ, OQDR এবং ORAP।

প্রমাণ :

OA² + OC²

= AP² + OP² + OQ² + CQ²

= DQ² + OQ² + OP² + PB²   [∵ AP = DQ এবং CQ = PB, আয়তক্ষেত্রের বিপরীত বাহু]

= OD² + OB²

∴ OA² + OC² = OD² + OB² [প্রমাণিত]
গণিত সমাধান – প্রশ্ন ১১

11. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও :5

(i) ΔABC -এর ভূমি BC = 6 সেমি., ∠ABC = 60° ও AB = 8 সেমি.। এই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো।

8 সেমি. 6 সেমি. A B C I P Q M N

(ii) 6 সেমি. বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করি।

A B C E G D H I F X
∴ ABC সমবাহু ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রটি হল GDIH।
গণিত সমাধান – প্রশ্ন ১২

12. যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :3 × 2 = 6

(i) একটি ত্রিভুজের কোণ তিনটির অনুপাত 2 : 3 : 4 হলে ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান কত?

সমাধানঃ

ধরি, ত্রিভুজটির তিনটি কোণ যথাক্রমে 2x, 3x এবং 4x।

∴  2x + 3x + 4x = 180°

⇒  9x = 180°

⇒  x = 20°

∴  বৃহত্তম কোণটির মান = 4 × 20° = 80°

∴  বৃহত্তম কোণটির বৃত্তীয় মান = 80π180 = 4π9

উত্তরঃ  4π9

(ii) যদি tanθ = 43 হয় তাহলে sinθ + cosθ -এর মান নির্ণয় করো।

θ 4k 3k √(4k)²+(3k)² = 5k সমাধানঃ

tanθ = 43

আমরা জানি, tanθ = লম্বভূমি

ধরি, লম্ব = 4k একক এবং ভূমি = 3k একক

∴  অতিভুজ = √(লম্ব)² + (ভূমি)²

= √(4k)² + (3k)²

= √16k² + 9k²

= √25k² = 5k

∴  sinθ + cosθ

= লম্বঅতিভুজ + ভূমিঅতিভুজ

= 4k5k + 3k5k

= 45 + 35 = 75

∴ sinθ + cosθ = 75   (উত্তরঃ)

(iii) A ও B দুটি পরস্পর পূরক কোণ হলে প্রমাণ করো যে (sinA + cosB)² = 1 + 2sinA sinB

[ অঙ্কটি ভুল দেওয়া হয়েছে। সংশোধন করে প্রশ্নটি সমাধান করা হল— ]

সংশোধিত প্রশ্ন : A ও B দুটি পরস্পর পূরক কোণ হলে দেখাও যে (sinA + sinB)² = 1 + 2sinA sinB

সমাধানঃ

যেহেতু A ও B পরস্পর পূরক কোণ

∴  ∠A + ∠B = 90°

∴  ∠A = 90° − ∠B এবং ∠B = 90° − ∠A

বামপক্ষ : (sinA + sinB)²

= {sinA + sin(90° − A)}²

= (sinA + cosA)²

= sin²A + cos²A + 2sinA cosA

= 1 + 2sinA · cos(90° − B)

= 1 + 2sinA sinB = ডানপক্ষ

∴ বামপক্ষ = ডানপক্ষ [প্রমাণিত]
গণিত সমাধান – প্রশ্ন ১৩

13. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও :5

(i) একটি বাড়ির ছাদ থেকে একটি ল্যাম্পপোস্টের চূড়া ও পাদদেশের অবনতি কোণ যথাক্রমে 30° ও θ। বাড়ি ও ল্যাম্পপোস্টের উচ্চতার অনুপাত 3 : 2 হলে, θ এর মান নির্ণয় করো।

30° θ 30° θ 3h 2h D P C A B Q সমাধানঃ

ধরা যাক, AB হল ল্যাম্পপোস্ট এবং DC হল বাড়ি।

বাড়ির ছাদ D বিন্দু থেকে ল্যাম্পপোস্টের চূড়া অর্থাৎ A বিন্দুর অবনতি কোণ 30°

আবার D বিন্দু থেকে ল্যাম্পপোস্টের পাদবিন্দু B -এর অবনতি কোণ θ।

ধরি, বাড়ির উচ্চতা 3h একক এবং ল্যাম্পপোস্টের উচ্চতা 2h একক।

BC অনুভূমিক রেখার সাথে সমান্তরাল করে AP ও DQ অঙ্কন করা হল।

DQ || PA এবং DA ভেদক

∴  ∠ADQ = ∠DAP = 30°

আবার, DQ || CB, DB ভেদক

∴  ∠BDQ = ∠DBC = θ

এক্ষেত্রে, ∠BCD = ∠APD = 90°

সমকোণী ত্রিভুজ ΔAPD থেকে পাই,

tan30° = DPAP

⇒   1√3 = DC − PCAP

⇒   1√3 = DC − ABAP   [∵ PC = AB]

⇒   1√3 = 3h − 2hAP

⇒   1√3 = hAP

⇒  AP = h√3

∴  BC = h√3 একক

এখন DCB সমকোণী ত্রিভুজ থেকে পাই,

tanθ = DCBC

⇒  tanθ = 3hh√3

⇒  tanθ = √3

⇒  tanθ = tan60°

⇒ θ = 60° (উত্তরঃ)

(ii) একটি টিলার পাদদেশ থেকে তার শীর্ষের উন্নতি কোণ 45°। টিলার দিকে 30° ঢাল বেয়ে 100 মিটার যাওয়ার পর উন্নতি কোণ হয় 60°। টিলাটির উচ্চতা নির্ণয় করো।

30° 45° 60° A B C D E F সমাধানঃ

ধরা যাক, AB টিলার শীর্ষ A, পাদদেশ C থেকে শীর্ষ A এর উন্নতি কোণ 45°।

CD হল 100 মিটার মাপের 30° ঢাল। D বিন্দুতে A শীর্ষের উন্নতি কোণ 60°।

∴  ∠ACB = 45°, ∠DCB = 30°, ∠ADE = 60°, CD = 100 m

ধরি টিলার উচ্চতা AB = h মিটার

এখন, DE ⊥ AB, DF ⊥ CB

∴  ΔDCF সমকোণী ত্রিভুজ থেকে পাই,

DFCD = sin 30°

⇒   DF100 = 12

⇒  DF = 50

∴  EB = 50 মিটার

∴  AE = AB − EB = (h − 50) মিটার

আবার,  cos 30° = CFCD

⇒   √32 = CF100

⇒   √32 × 100 = CF

⇒  CF = 50√3

সমকোণী ত্রিভুজ ΔABC থেকে পাই,

ABBC = tan 45°

⇒   ABBC = 1

⇒  AB = BC

∴  AB = BC = h মিটার

BF = CB − CF = (h − 50√3) মিটার

∴  DE = (h − 50√3) মিটার

সমকোণী ত্রিভুজ ΔAED থেকে পাই,

tan 60° = AEDE

⇒  √3 = h − 50h − 50√3

⇒  h√3 − 50√3 × √3 = h − 50

⇒  h√3 − 150 = h − 50

⇒  h√3 − h = 150 − 50

⇒  h(√3 − 1) = 100

⇒  h = 100√3 − 1

⇒  h = 100(√3 + 1)(√3 − 1)(√3 + 1)

⇒  h = 100(√3 + 1)(√3)² − (1)²

⇒  h = 100(√3 + 1)2 = 50(√3 + 1)

∴ টিলাটির উচ্চতা 50(√3 + 1) মিটার। [উত্তরঃ]
গণিত সমাধান – প্রশ্ন ১৪

14. যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও :4 × 2 = 8

(i) একটি নিরেট আয়তঘনের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত 4 : 3 : 2 এবং সমগ্রতলের ক্ষেত্রফল 468 বর্গসেমি., আয়তঘনকের আয়তন নির্ণয় করো।

সমাধানঃ

ধরি, আয়তঘনের দৈর্ঘ্য 4x সেমি., প্রস্থ 3x সেমি. এবং উচ্চতা 2x সেমি.।

∴  সমগ্রতলের ক্ষেত্রফল = 2(4x × 3x + 3x × 2x + 2x × 4x) বর্গসেমি.

= 2(12x² + 6x² + 8x²) বর্গসেমি.

= 52x² বর্গসেমি.

শর্তানুসারে,

52x² = 468

⇒  x² = 46852

⇒  x² = 9

⇒  x = 3

∴  দৈর্ঘ্য = 12 সেমি., প্রস্থ = 9 সেমি. এবং উচ্চতা = 6 সেমি.

∴  আয়তঘনকের আয়তন = (12 × 9 × 6) ঘনসেমি. = 648 ঘনসেমি.

উঃ আয়তঘনটির আয়তন 648 ঘনসেমি.।

(ii) 20 সেমি. উচ্চতা বিশিষ্ট একটি ফাঁপা চোঙের অন্তর্ব্যাসার্থ ও বহির্ব্যাসার্ধ যথাক্রমে 4 সেমি. ও 5 সেমি.। ঐ চোঙটিকে গলিয়ে চোঙের এক-তৃতীয়াংশ উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু তৈরি করা হলে, শঙ্কুর ভূমিতলের ব্যাস নির্ণয় করো।

সমাধানঃ

ফাঁপা চোঙের উচ্চতা (h) = 20 সেমি.

বহির্ব্যাসার্ধ (r₂) = 5 সেমি.

অন্তর্ব্যাসার্ধ (r₁) = 4 সেমি.

∴  ফাঁপা চোঙের আয়তন = π(r₂² − r₁²)h ঘনসেমি.

= π{(5)² − (4)²} × 20 ঘনসেমি.

= 9π × 20 ঘনসেমি.

= 180π ঘনসেমি.

এই ফাঁপা চোঙটিকে গলিয়ে যে লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা হল তার উচ্চতা = 203 সেমি.

এবং ব্যাসার্ধ = r সেমি.

শর্তানুসারে,

180π = 13 × π × r² × 203

⇒   180 × 3 × 320 = r²

⇒  r² = 180 × 3 × 320

⇒  r² = 9 × 9

⇒  r² = 9²

⇒  r = 9

∴  ভূমিতলের ব্যাস = (2 × 9) সেমি. = 18 সেমি.।

উত্তরঃ ভূমিতলের ব্যাস 18 সেমি.

(iii) 9 সেমি. দৈর্ঘ্যের অন্তর্ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধগোলাকার পাত্র জলপূর্ণ আছে। ঐ জল 3 সেমি. ব্যাস ও 4 সেমি. উচ্চতা বিশিষ্ট চোঙাকৃতি বোতলে ভর্তি করা হলে কতগুলি বোতল জলপূর্ণ হবে?

সমাধানঃ

অর্ধগোলাকৃতি পাত্রের আয়তন

= 23 × π × (9)³ ঘনসেমি.

= 23 × π × 9 × 9 × 9 ঘনসেমি.

= 486π ঘনসেমি.

ধরি অর্ধগোলাকৃতি পাত্রের সম্পূর্ণ জল 3 সেমি. ব্যাস ও 4 সেমি. উচ্চতা বিশিষ্ট বোতলে ঢাললে ধরি, n টি বোতলের দরকার পড়বে।

∴  486π = n × π × ( 32 )² × 4

⇒  486 = n × 94 × 4

⇒  9n = 486

⇒  n = 4869

⇒  n = 54

∴ 54 টি বোতল দরকার পড়বে।
গণিত সমাধান – প্রশ্ন ১৫

15. যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :4 × 2 = 8

(i) নীচের তথ্যের গড় নির্ণয় করো :

শ্রেণি পরিসংখ্যা5 − 1415 − 2425 − 3435 − 4445 − 5455 − 64
ছাত্রসংখ্যা361820103
সমাধানঃ
শ্রেণি সীমাশ্রেণি সীমানাপরিসংখ্যা
(fi)
শ্রেণি মধ্যক
(xi)
ui = xi − a10fiui
5 − 144.5 − 14.539.5−2−6
15 − 2414.5 − 24.5619.5−1−6
25 − 3424.5 − 34.51829.5 = a00
35 − 4434.5 − 44.52039.5120
45 − 5444.5 − 54.51049.5220
55 − 6454.5 − 64.5359.539
মোট∑fi = 60∑fiui = 37

এক্ষেত্রে কল্পিত গড় (a) = 29.5 এবং শ্রেণি দৈর্ঘ্য (h) = 10

ক্রমবিচ্যুতি পদ্ধতিতে নির্ণেয় গড় :

x̄ = a + ( h × ∑fiui∑fi )

= 29.5 + ( 10 × 3760 )

= 29.5 + 376

= 29.5 + 6.17 = 35.67 (প্রায়)

উত্তরঃ 35.67 (প্রায়)

(ii) প্রদত্ত তথ্যের ক্রমযৌগিক পরিসংখ্যা (বৃহত্তর সূচক) তালিকা তৈরি করে ছক কাগজে ওজাইভ অঙ্কন করো :

শ্রেণি100 − 120120 − 140140 − 160160 − 180180 − 200
পরিসংখ্যা81410124
সমাধানঃ
শ্রেণিবৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা
100 -এর বেশি48
120 -এর বেশি40
140 -এর বেশি26
160 -এর বেশি16
180 -এর বেশি4
X অক্ষ বরাবর 2 cm = 20 একক Y অক্ষ বরাবর 4 cm = 10 একক O Y X 10 20 30 40 50 100 120 140 160 180 200 পরিসংখ্যা → শ্রেণি → (100, 48) (120, 40) (140, 26) (160, 16) (180, 4)

(iii) নীচের পরিসংখ্যা বিভাজন থেকে তথ্যটির সংখ্যাগুরুমান নির্ণয় করো :

প্রাপ্ত নম্বর10 এর কম20 এর কম30 এর কম40 এর কম50 এর কম60 এর কম
শিক্ষার্থী সংখ্যা81529426070
সমাধানঃ

প্রথমে প্রদত্ত ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছকটি থেকে পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি :

শ্রেণি সীমানা (মান)পরিসংখ্যা
0 − 108
10 − 2015 − 8 = 7
20 − 3029 − 15 = 14
30 − 4042 − 29 = 13
40 − 5060 − 42 = 18
50 − 6070 − 60 = 10

সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণিটি হল 40 − 50

∴  সংখ্যাগুরু মান = l + ( f₁ − f₀2f₁ − f₀ − f₂ ) × h

= 40 + ( 18 − 132 × 18 − 13 − 10 ) × 10

= 40 + ( 536 − 23 ) × 10

= 40 + 513 × 10

= 40 + 5013

= 40 + 3.846

= 43.846 = 43.85 (প্রায়)

∴ নির্ণেয় সংখ্যাগুরু মান = 43.85 (প্রায়) (উত্তরঃ)


Share This Awesome Post 😊

Leave a Comment